📘 সীরাত বিশ্বকোষ > 📄 কপালের বর্ণনা

📄 কপালের বর্ণনা


মহানবী (স)-এর কপাল মুবারক ছিল প্রশস্ত। হযরত হিনদ ইব্‌ন আবূ হালাহ (রা) বলেনঃ كان واسع الجبين "রাসূলুল্লাহ (স)-এর কপাল ছিল প্রশস্ত” (আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৯; ইমাম তিরমিযী, শামায়েল, অনু. পৃ. ৯)।
হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) বলেন: كان إذا نزل الوحى عليه ثقل لذالك وتحدر جبينه عرقا كانه الجمان وان كان في البرد . "যখন রাসূলুল্লাহ (স)-এর উপর ওহী নাযিল হইত, তখন তিনি গম্ভীর হইয়া যাইতেন এবং তাঁহার কপাল হইতে মুক্তার ন্যায় ঘাম ঝরিয়া পড়িত, এমনকি শীতকালেও” (সিলসিলাতুল আহাদীছ আস-সাহীহা, ৫খ., পৃ. ১২৪, হা. ২০৮৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ভ্রূদ্বয়

📄 ভ্রূদ্বয়


রাসূলুল্লাহ (স)-এর ভ্রূদ্বয় ছিল সরু, ঘন এবং পৃথক পৃথক। হিনদ ইব্‌ন আবূ হালাহ বর্ণনা করেনা: أزج الحواجب سوابغ من غير قرن بينهما عرق يدره الغضب. "তাঁহার ভ্রূদ্বয় ছিল সরু, ঘন এবং পৃথক পৃথক; একত্রে মিলিত ছিল না। ভ্রূদ্বয়ের মধ্যে একটি রগছিল যাহা ক্রোধের সময় স্পষ্ট হইয়া উঠিত" (ইমাম তিরমিযী, শামায়েল, অনু. ৯; হা. ৭; আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়‍্যা, পৃ. ১৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 চক্ষুদ্বয়

📄 চক্ষুদ্বয়


তাঁহার চক্ষু মুবারকের মনি অত্যন্ত কালো ছিল। হযরত আলী (রা)-এর বর্ণনামতে তাঁহার চক্ষুদ্বয় ছিল اسود الحدقة "চক্ষুর মনি অত্যন্ত কালো” (আলবানী, সাহীহ আল-জামে আস-সাগীর ওয়া যিয়াদাতুহু, ৪খ., পৃ. ১৯৭, হা. ৪৪৯৭)।
হযরত জাবির ইবন সামুরা (রা)-এর বর্ণনামতে তাঁহার চক্ষুদ্বয় ছিল اشكل العين "লাল ডোরাযুক্ত” অর্থাৎ চক্ষুদ্বয়ের সাদা অংশ আভা মিশ্রিত ছিল (মুসলিম, ৮খ., পৃ. ১০২; হা. ২৩৩৯)।
হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা)-এর বর্ণনামতে তাঁহার চক্ষুর পাতা ছিল أهدب الشفار "দীর্ঘ ও কোমল” (আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়্যা, পৃ. ১৬)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 নাসিকা

📄 নাসিকা


রাসূলুল্লাহ (স)-এর নাক অতি সূক্ষ্ম ও দীর্ঘ ছিল। হিনদ ইব্‌ন আবূ হালা-এর বর্ণনামতে ا ما اقنى العرنين له نور يعلوه يحسبه من لم تأمله اشم. উঁচু ও দীর্ঘ ছিল এবং উহাতে জ্যোতি ঝলমল করিত। কেহ গভীরভাবে না দেখিলে উহাকে উঁচু নাকবিশিষ্ট মনে হইত, কিন্তু ভালভাবে লক্ষ্য করিলে দেখা যাইত নূরের আতিশয্যে উহা উঁচু মনে হইতেছে” (ইমাম তিরমিযী শামায়েল, অনু. পৃ. ৯; আলবানী, মুখতাসারুশ শামাইলিল মুহাম্মাদিয়‍্যা, পৃ. ১৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00