📘 সীরাত বিশ্বকোষ > 📄 মুসাফিরকে বিদায় দেওয়ার সময়ের দু'আ

📄 মুসাফিরকে বিদায় দেওয়ার সময়ের দু'আ


ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) কোন মুসলমানকে বিদায় দেওয়ার সময় দু'আ করিতেন:
استودع الله دينك وامانتك وخواتيم عملك.
"আমি তোমার দীন, তোমার আমানতসমূহ এবং তোমার আমলের সমাপ্তিকে (পরিনামফল) পর্যায়কে আল্লাহ্র উপর ছাড়িয়া দিতেছি” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাব মা ইয়াকূলু ইযা ওয়াদ্দা'আ ইনসানান, হাদীছ নং ৩৪৪৩, ৫খ., পৃ. ৪৯৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বাজারে প্রবেশের দু'আ

📄 বাজারে প্রবেশের দু'আ


ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বাজারের প্রবেশের সময় নিম্নোক্ত দু'আটি পাঠের নির্দেশ দিয়াছেন: لا اله الا الله وحده لاشريك له له الملك وله الحمد يحيى ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شئ قدير.
"আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। তিনি এক, তাঁহার কোন শরীক নাই। রাজত্ব তাঁহারই। প্রশংসা তাঁহারই। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব, মৃত্যু তাঁহাকে স্পর্শ করিতে পারে না। সকল প্রকার কল্যাণ তাঁহার হাতে। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান" (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাবু মা ইয়াকূলু ইযা দাখালাস-সূক, হাদীছ নং ২৪২৮, ৫খ., পৃ. ৪৯১)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 রোগী দেখার সময়ে দু'আ

📄 রোগী দেখার সময়ে দু'আ


'আলী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) কোন রোগী দেখিতে গেলে এই দু'আ পাঠ করিতেন: اللهم اذهب البأس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما .
“হে আল্লাহ! এই অসুবিধা দূর করিয়া দাও। তোমার সুস্থতা দান ছাড়া কাহারও সুস্থতা নাই। এমন সুস্থতা দাও যে, কোন রোগ-বালাই যেন ইহার বহির্ভূত না থাকে” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাব ফী দু'আইল মারীদ, হাদীছ নং ৩৫৬৫, ৫খ., পৃ. ৫৬১)।
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) কখনও কখনও এই দু'আও পাঠ করিতেন : لا بأس طهور انشاء الله "কোন ক্ষতি হইবে না, ইনশাআল্লাহ আরোগ্য লাভ করিবে” (বুখারী, কিতাবুল মানাকিব, বাব 'আলামাতিন নুবৃওয়াও ফিল-ইসলাম, হাদীছ নং ৩৬১৬, পৃ. ৭৪১)।
ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, কেহ কোন রোগীকে দেখিতে গেলে রুগ্ন ব্যক্তির মৃত্যু আসন্ন না হইলে নিম্নের দু'আটি সাতবার পাঠ করিলে আল্লাহ তাহাকে নিরাময় দান করিবেন: اسأل الله العظيم رب العرش العظيم ان يشفيك.
"আমি তোমার রোগমুক্তির জন্য আরশে আযীমের মহান প্রভু আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি” (তিরমিযী, কিতাবুত তিব্ব, বাব নং ৩২, হাদীছ নং ২০৮৩, ৪খ., পৃ. ৪১০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মুমূর্ষু রোগীর দু'আ

📄 মুমূর্ষু রোগীর দু'আ


আইশা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে মুমূর্ষু অবস্থায় এই দু'আ পাঠ করিতে শুনিয়াছি: اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الأعلى.
"হে আল্লাহ! আমাকে ক্ষমা কর, আমার প্রতি দয়া কর এবং আমাকে মহান বন্ধুর সহিত মিলাইয়া দাও” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাব নং ৭৭, হাদীছ নং ৩৪৯৬, ৫খ., পৃ. ৫২৫)।
অন্য রিওয়ায়াতে রহিয়াছে, 'আইশা (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (স) মুমূর্ষু অবস্থায় পানিতে দুই হাত প্রবেশ করাইয়াছেন, অতঃপর ভিজা হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মাসাহ করেন এবং বলেন : لا اله الا الله أن للموت سكرات "আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ” (বুখারী, কিতাবুর রিকাক, বাবু সাকারাতিল মাওত, হাদীছ নং ৬৫১০, পৃ. ১৩৭৪)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00