📘 সীরাত বিশ্বকোষ > 📄 ঝড়-তুফানের সময় দু'আ

📄 ঝড়-তুফানের সময় দু'আ


'আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) ঝড়-তুফানের সময় এই দু'আ পড়িতেন। اللهم اني اسألك من خيرها وخير ما فيها وخير ما ارسلت به واعوذ بك من شرها وشر ما فيها وشر ما ارسلت به
"হে আল্লাহ! আমি তোমার নিকট উহার কল্যাণ চাই এবং উহার ভিতরে নিহিত কল্যাণ চাই, আর সেই কল্যাণ চাই যাহা উহার সহিত প্রেরিত হইয়াছে। আমি তোমার আশ্রয় চাই উহার অনিষ্ট হইতে, উহার ভিতরে নিহিত অনিষ্ট হইতে এবং যে ক্ষতি উহার সহিত প্রেরিত হইয়াছে তাহার অনিষ্ট হইতে” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাবু মা ইয়াকূলু ইযা হাজাতির-রীহ, হাদীছ নং ৩৪৪৯, ৫খ., পৃ. ৫০৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আহারের পূর্বে দু'আ

📄 আহারের পূর্বে দু'আ


'উমার ইব্‌ন আবী সালামা (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলিয়াছেন: যখন তোমাদের কেহ আহার করে, সে যেন (بسم الله )বিসমিল্লাহ) বলিয়া ডান দিক হইতে আহার করে (বুখারী, কিতাবুল আত'ইমা, বাবুত-তাসমিয়াতি 'আলাত-তা'আম ওয়াল-আকলি বিল-ইয়ামীন, হাদীছ নং ৫৩৭৬, পৃ. ১১৬৬)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আহারের পর দু'আ

📄 আহারের পর দু'আ


আবূ উমামা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) দস্তরখান তুলিয়া লওয়ার পর (অর্থাৎ আহারশেষে এই দু'আ পড়িতেন:
الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه غير مكفى ولا مودع ولا مستغنى عنه ربنا .
"পবিত্র বরকতময় অনেক প্রশংসা আল্লাহর জন্য। ইয়া আল্লাহ! ইহা হইতে কখনও বিমুখ হইতে পারিব না, বিদায় নিতে পারিব না এবং ইহা হইতে অমুখাপেক্ষীও হইতে পারিব না" (বুখারী, কিতাবুল আতইমা, বাব মা ইয়াকূলু ইযা ফারাগা মিনাত-তা'আমি, হাদীছ নং ৫৪৫৮, পৃ. ১১৮০)।
তিনি কখনও দস্তরখান তুলিয়া এই দু'আও পড়িতেন:
الحمد لله الذى كفانا واروانا غير مكفى ولا مكفور
"সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি যথেষ্ট খাওয়াইয়াছেন এবং পরিতৃপ্ত করাইয়াছেন, ইহা হইতে বিমুখ হওয়া যায় না এবং তাহার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা যায় না" (প্রাগুক্ত, হাদীছ নং ৫৪৫৯, পৃ. ১১৮১)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 যে আহার করাইল তাহার জন্য দু'আ

📄 যে আহার করাইল তাহার জন্য দু'আ


যে ব্যক্তি আহার এবং পান করাইতেন, তাহার জন্য রাসূলুল্লাহ (স) এই দু'আ করিতেন:
اللهم اطعم من اطعمني واسق من سقاني
“হে আল্লাহ! যে আমাকে আহার করাইয়াছে, তুমি তাহাকে আহার করাও। যে আমাকে পান করাইয়াছে, তুমি তাহাকে পান করাও” (মুসলিম, কিতাবুল আশরিবা, বাব ইকরামিদ-দায়ফি, হাদীছ নং ১৭৪, ৭খ., পৃ. ২৬১)।
রাসূলুল্লাহ (স) খাদ্য দানকারীর জন্য এইভাবে দু'আ করিতেন:
اللهم بارك لهم فيما رزقتهم واغفر لهم وارحمهم
"হে আল্লাহ! তুমি তাহাদেরকে যে রিযিক প্রদান করিয়াছ উহাতে তাহাদের জন্য বরকত প্রদান কর, তাহাদের গুনাহ মাফ কর এবং তাহাদের প্রতি অনুগ্রহ কর" (মুসলিম, কিতাবুল আশরিবা, বাবু ইসতিহবাবি দু'আইদ দায়ফি, লি-আহলিত তা'আমি, হাদীছ নং ১৪৭, ৭খ., পৃ. ২৪৪)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00