📘 সীরাত বিশ্বকোষ > 📄 মসজিদে প্রবেশ ও বাহির হইবার দু'আ

📄 মসজিদে প্রবেশ ও বাহির হইবার দু'আ


রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, যখন কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করে, তখন সে যেন আমার উপর সালাম পেশ করে এই দু'আ পড়ে: اللهم افتح لى ابواب رحمتك "হে আল্লাহ! আমার জন্য তোমার রহমাতের দরজাসমূহ উন্মুক্ত করিয়া দাও"। আর বাহির হওয়ার সময় যেন এই দু'আ পড়ে : اللهم اني اسألك من فضلك "হে আল্লাহ! আমি তোমার নিকট তোমার অনুগ্রহ প্রার্থনা করি" (আবূ দাউদ, কিতাবুস সালাত, বাবুন ফী মা ইয়াকূলুর রাজুলু ইনদা দুখুলিহিল মাসজিদ, হাদীছ নং ৪৬৫, ১খ., পৃ. ১২৫)।
'আবদুল্লাহ ইবন 'আমর ইবনুল 'আস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) মসজিদে প্রবেশের সময় এই দু'আ পাঠ করিতেন: اعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. "আমি মহান আল্লাহ্র নিকট তাঁহার দয়ালু সত্তার উসীলায় এবং তাঁহার অনন্ত ক্ষমতার উসীলায় বিতাড়িত শয়তান হইতে আশ্রয় প্রার্থনা করিতেছি” (প্রাগুক্ত, হাদীছ নং ৪৬৬, ১খ., পৃ. ১২৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আযানের দু'আ

📄 আযানের দু'আ


জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছে, যে ব্যক্তি আযান শুনিয়া নিম্নের দু'আটি পড়িবে, কিয়ামতের দিন তাহার জন্য আমার সুপারিশ ওয়াজিব হইয়া যাইবে : اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة ات محمدان الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد ) .
"হে আল্লাহ! এই সার্বিক আহ্বান এবং প্রতিষ্ঠিত নামাযের প্রভু, মুহাম্মাদ (স)-কে ওসীলা এবং ফযীলাত তথা উচ্চতম মর্যাদা দান কর। আর তাঁহাকে মাকামে মাহমূদ দাও, যাহার প্রতিশ্রুতি তুমি তাঁহাকে প্রদান করিয়াছ। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির বেতিক্রম কর না" (তিরমিযী, আবওয়াবুস সালাত, আযান, হাদীছ নং ২১১, ১খ., পৃ. ৪১৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 তাকবীরে তাহরীমার পর দু'আ

📄 তাকবীরে তাহরীমার পর দু'আ


আবূ সাঈদ আল-খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) তাকবীরে তাহরীমার পর এই দু'আ পড়িতেন :
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك.
“হে আল্লাহ! তুমি পবিত্র, সকল প্রশংসা তোমার জন্য। তোমার নাম মহিমান্বিত, তোমার সত্তা অতি উচ্চে প্রতিষ্ঠিত এবং তুমি ছাড়া কোন ইলাহ নাই” (তিরমিযী, আবওয়াবুস সালাত, বাব মা ইয়াকূলু ইনদা ইফতিতাহিস সালাত, হাদীছ নং ২৪২, ২খ., পৃ. ৯-১০)।
আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) তাকবীরে তাহরীমার পর এই দু'আ পড়িতেন :
اللهم باعد بینی و بین خطایای كما باعدت بين المشرق والمغرب اللهم نقنی من خطایاى كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسل خطایای بالماء والثلج والبرد.
“হে আল্লাহ! তুমি আমার এবং আমার গুনাহের মাঝে এমন দূরত্ব সৃষ্টি করিয়া 'দাও, যেরূপ দূরত্ব সৃষ্টি করিয়াছ পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ! তুমি আমাকে পাপমুক্ত করিয়া এমনভাবে পরিষ্কার করিয়া দাও যেমন সাদা কাপড় ধৌত করিলে পরিষ্কার হয়। হে আল্লাহ! তুমি আমার পাপসমূহ পানি, বরফ ও শিলাবৃষ্টি দ্বারা ধৌত করিয়া দাও” (বুখারী, কিতাবুল আযান, বাব মা ইয়াকূলু বা'দাত তাকবীর, হাদীছ নং ৭৪৩, পৃ. ১৪৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 রুকু ও সিজদার দু'আ

📄 রুকু ও সিজদার দু'আ


ইবন মাসউদ (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) রূকৃতে তিনবার سبحان ربی العظیم "আমার মহান প্রতিপালক পবিত্র" এবং সিজদায় তিনবার سبحان ربی الاعلى "আমার মহান রব পবিত্র” পাঠ করিবার জন্য বলিতেন (তিরমিযী, আবওয়াবুস সালাত, বাবু মা জাআ ফিত-তাসবীহ ফির-রুকু' ওয়াস-সুজুদ, হাদীছ নং ২৬১, ২খ., পৃ. ৪৬-৪৭)।
'আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) রুকু ও সিজদায় এই দু'আ পাঠ করিতেন :
سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي .
“হে আল্লাহ, আমাদের প্রভু! তোমার পবিত্রতা ঘোষণা করি তোমার প্রশংসাসহ। হে আল্লাহ! আমাকে তুমি মাফ করিয়া দাও" (বুখারী, কিতাবুল আযান, বাবুদ-দু'আ ফির-রুকূ', হাদীছ নং ৭৯৪, পৃ. ১৫৮)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00