📘 সীরাত বিশ্বকোষ > 📄 তাহাজ্জুদের জন্য ঘুম হইতে উঠিবার পর যে দু'আ পড়িবে

📄 তাহাজ্জুদের জন্য ঘুম হইতে উঠিবার পর যে দু'আ পড়িবে


'আবদুল্লাহ ইব্‌ন 'আব্বাস (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) যখন মধ্যরাত্রিতে সালাতের জন্য উঠিয়া দাঁড়াইতেন তখন বলিতেন: اللهم لك الحمد انت نور السموات والارض ولك الحمد انت قيام السموات والارض ولك الحمد انت رب السموات والارض ومن فيهن انت الحق ووعدك الحق ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق اللهم لك اسلمت وبك است وعليك توكلت واليك انبت وبك خاصمت واليك حاكمت فاغفرلی ما قدمت وما اخرت وما أسررت وما اعلنت انك الهى لا اله الا انت.
"হে আল্লাহ! তোমারই সকল প্রশংসা। তুমিই আকাশমণ্ডলী এবং পৃথিবীর নূর। সকল প্রশংসা তোমারই, তুমিই আকাশমণ্ডলী ও পৃথিবীর নিয়ন্তা, সকল প্রশংসা তোমারই। তুমি আকাশমণ্ডলী ও পৃথিবীর রব এবং ইহাতে যাহা কিছু আছে সকলই তোমার। তুমিই সত্য। তোমার প্রতিশ্রুতি সত্য। তোমার সাক্ষাত সত্য। জান্নাত সত্য। জাহান্নাম সত্য। কিয়ামত সত্য। হে আল্লাহ! আমি তোমার জন্যই আত্মসমর্পিত, তোমার উপরই ঈমান রাখি, তোমার উপরই ভরসা করি, তোমার দিকে মনোযোগী হই, তোমার বিষয়ে বিবাদ করি, তোমাকেই বিচারক মানিয়াছি। অতএব আমার পূর্বের ও পরের সকল গুনাহ মাফ করিয়া দাও, যাহা গোপনে করিয়াছি আর যাহা প্রকাশ্যে করিয়াছি। তুমিই তো আমার ইলাহ, তুমি ছাড়া কোন ইলাহ নাই” (তিরমিযী, কিতাবুদ দা'ওয়াত, বাব মা ইয়াকূলু ইযা কামা মিনাল লায়লে ইলাস-সালাত, হাদীছ নং ৩৪১৮, ৫খ., পৃ. ৪৮১-৪৮২)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 নূতন কাপড় পরিধানের দু'আ

📄 নূতন কাপড় পরিধানের দু'আ


আবূ সাঈদ আল-খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) যখন কোন নূতন কাপড় পরিধান করিতেন, তাহা জামা হউক কিংবা পাগড়ী হউক, তিনি তাহার নাম লইয়া এই দু'আ পড়িতেন: اللهم لك الحمد انت كسوتنيه اسالك من خيره وخير ما صنع له واعوذ بك من شره وشر ما صنع له.
“হে আল্লাহ! তোমারই জন্য সকল প্রশংসা। তুমিই এই কাপড় আমাকে পরাইয়াছ। আমি তোমার কাছে ইহার মধ্যে নিহিত কল্যাণ ও ইহা যেই উদ্দেশ্যে তৈয়ার করা হইয়াছে সেই সব কল্যাণ প্রার্থনা করি। আমি ইহার অনিষ্ট এবং ইহা তৈয়ারের অনিষ্ট হইতে তোমার আশ্রয় কামনা করি” (আবূ দাউদ, কিতাবুল লিবাস, হাদীছ নং ৪০২০, ৪খ., পৃ. ৪০-৪১)।
মু'আয ইবন জাবাল (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, যে ব্যক্তি নূতন কাপড় পরিধান করিয়া এই দু'আ পড়িবে তাহার জীবনের আগে-পরের সব গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে:
الحمد لله الذى كسانى هذا الثوب ورزقنيه من غير حول منى ولا قوة.
"সকল প্রশংসা আল্লাহ্ জন্য, যিনি আমাকে ইহা পরিধান করাইয়াছেন এবং আমার শক্তি ও সামর্থ্য ছাড়াই তিনি আমাকে ইহা দান করিয়াছেন" (প্রাগুক্ত, হাদীছ নং ৪০২৩, ৪খ., পৃ. ৪১)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 নূতন পোশাক পরিধানকারীর জন্য দু'আ

📄 নূতন পোশাক পরিধানকারীর জন্য দু'আ


সাহাবায়ে কিরামের অভ্যাস ছিল, যখন কেহ নূতন কাপড় পরিধান করিত তখন তাঁহারা তাঁহাকে বলিতেন : تبلى ويخلف الله تعالى "যথাসময়ে পুরাতন হইয়া বিনষ্ট হইবে এবং আল্লাহ ইহার স্থলাভিষিক্ত করুন” (আবূ দাউদ, কিতাবুল লিবাস, হাদীছ নং ৪০২০, ৪খ., পৃ. ৪০-৪১)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 পায়খানায় প্রবেশকালে দু'আ

📄 পায়খানায় প্রবেশকালে দু'আ


আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) পায়খানায় প্রবেশকালে এই দু'আ পড়িতেনঃ اللهم انى اعوذ بك من الخبث والخبائث "হে আল্লাহ! আমি তোমার নিকট অপবিত্র জিন নর ও নারীর অনিষ্ট হইতে আশ্রয় প্রার্থনা করি" (বুখারী, কিতাবুদ দা'ওয়াত, বাবুদ দু'আ ইনদাল খালা, হাদীছ নং ৬৩২২, পৃ. ১৩৩৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00