📘 সীরাত বিশ্বকোষ > 📄 সেনাশিবিরে পানির হাহাকার

📄 সেনাশিবিরে পানির হাহাকার


عن ابن عباس اصبح رسول الله ﷺ ذات يوم وليس في العسكر ماء فاتاه رجل فقال يا رسول الله ليس في السكر ماء قال هل عندك شيئ قال نعم قال فاتنی به قال فاتاه باناء فيه شئ من ماء قليل قال فجعل رسول الله ﷺ اصابعه في فم الا بناء وفتح اصابعه قال فانfajrat from between his fingers, and he ordered Bilal and said, 'Call out among the people, the blessed ablution.'" (Imam Ahmad ibn Hanbal, Musnad, Hadith No. 2268, vol. 1, p. 416).

পানি বৃদ্ধির অপর একটি ঘটনা ইমাম ইব্‌ন কাছীর বর্ণনা করিয়াছেন। রাসূলুল্লাহ (স) মুশরিকদের বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করিলেন। তাঁহাদের রওয়ানা হওয়ার প্রাক্কালে বলিলেন, তোমরা খুব দ্রুত গমন করিবে। কারণ তোমাদের আর শত্রু সৈন্যদের মাঝে রহিয়াছে পানির সুব্যবস্থা। যদি মুশরিক বাহিনী তোমাদের পূর্বেই উক্ত স্থানে পৌঁছিয়া যায় তবে তোমরা প্রচণ্ড পিপাসায় পতিত হইবে। এই বলিয়া রাসূলুল্লাহ (স) কয়েকজনকে লইয়া পিছনে রহিয়া গেলেন। পথ চলিতে চলিতে শ্রান্ত ক্লান্ত হইয়া সামান্য বিশ্রামের জন্য নিদ্রা গেলেন। এক সময় সূর্যের প্রচণ্ড তাপে তাঁহাদের নিদ্রা ভঙ্গ হইল। ঘুম হইতে জাগিয়া তিনি বলিলেন, তোমাদের কাহারও নিকট পানি আছে কি? এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ! আছে, তবে খুব সামান্য। তিনি বলিলেন, তাহাই লইয়া আস। পানি লইয়া আসার পর তিনি পাত্রের গায়ে হাত বুলাইয়া বরকতের জন্য দু'আ করিলেন। তারপর বলিলেন, তোমরা আস এবং উযূ কর। তারপর সকলেই উযূ করিলেন। উযূ শেষে তিনি পাত্রের মালিককে পাত্রটি সংরক্ষণ করিয়া রাখিতে বলিলেন। তারপর তাঁহারা রওয়ানা হইলেন। যাইয়া দেখিলেন, শত্রুসৈন্য অনেক আগেই আসিয়া উক্ত স্থানে শিবির স্থাপন করিয়া আছে। ফলে তাঁহারা পানির অভাবে প্রচণ্ড পিপাসায় পতিত হইলেন। তখন তিনি পাত্রের মালিককে বলিলেন, তোমার পাত্রটি লাইয়া আস। পাত্র লইয়া আসিলে তিনি বলিলেন, তোমরা সকলে আস এবং পানি পান কর। তাঁহারা সকলেই পানি পান করিয়া তৃষ্ণা নিবারণ করিলেন এবং তাঁহাদের সহিত যত পাত্র ছিল তাহা সবই পানিতে ভর্তি করিয়া রাখিলেন” (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৬খ., পৃ. ১০৯)।

বিভিন্ন সময় একান্ত প্রয়োজনে রাসূলুল্লাহ (স) এই জাতীয় মু'জিযা প্রদর্শন করিয়াছেন। আর পানি বৃদ্ধি ছিল তাঁহার দু'আর বরকতের বহিঃপ্রকাশ যাহা অন্য কোন নবীর সময় ঘটে নাই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00