📘 সীরাত বিশ্বকোষ > 📄 যুল-মাজাযে আবূ তালিবের তৃষ্ণা

📄 যুল-মাজাযে আবূ তালিবের তৃষ্ণা


عن عمرو بن شيعب ان ابا طالب قال كنت مع ابن اخي يعني النبي ﷺ بذي المجاز فادركنى العطش فشكوت اليه فقلت يا ابن اخي عطشت و ما قلت له ذلك وانا ارى عنده شيئا الا الجوع فثنى وركه ثم نزل وقال يا عم اعطشت قلت نعم فاهوی بعقبه الى الارض فاذا بالماء فقال اشرب ياعم فشربت .

"হযরত 'আমর ইব্‌ন শু'আয়ব (র) হইতে বর্ণিত। আবু তালিব বলিয়াছেন, একদা আমি যুল-মাজায নামক স্থানে আমার ভাতিজা [নবী কারীম (স))-এর সাথে ছিলাম। আমি খুর্ব তৃষ্ণার্ত হইলাম এবং তাহাকে আমার পিপাসার কথা জানাইলাম। আমি তাহার নিকট ক্ষুধা ব্যতীত আর কিছুই দেখিলাম না, তারপরও তাহাকে পানির কথা বলিলাম। আমি জানিতাম, আফসোস করা ছাড়া তাহার আর কিছুই করার নাই। তারপর সে অবতরণ করিল এবং বলিল, চাচা আপনি কি পিপাসার্ত? আমি বলিলাম, হাঁ। তারপর সে পিছনের মাটির দিকে ঝুঁকিয়া পড়িল। হঠাৎ পানি দেখা গেল। সে বলিল, হে চাচা! আপনি পানি পান করুন। তখন আমি পানি পান করিলাম" (কাযী 'ইয়ায, আশ-শিফা, ১খ., পৃ. ৫৬০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 এক নারী ও তাহার দুই কলস পানি

📄 এক নারী ও তাহার দুই কলস পানি


عن عمران بن حصين انهم كانوا مع النبي الله في مسير... وجعلني رسول الله في ركوب بين يديه وقد عطشنا عطشا شديدا فبينما نحن نسير اذا نحن بامراة سادلة رجليها بين مزادتين فقلنا لها اين الماء فقالت ايه لا ماء قلنا كم بين اهلك وبين الماء قالت يوم وليلة فقلنا انطلقى الي رسول الله ﷺ قالت وما رسول الله فلم نملكها من امرها حتى استقبلنا بها النبي ﷺ فحدثته بمثل الذي حدثتنا غير انها. حدثته انها مؤتمة فامر بمزادتيها فمسح بالعزلاوين فشربنا عطاشا اربعون رجلا حتى روينا فملأنا كل قربة معنا وادارة غير انه لم نسق بعيرا وهي تكاد تبض من الملء ثم قال هاتوا ما عندكم فجمع لها من الكسر والتمر حتى انت اهلها . قالت اتيت اسحر الناس او هو نبي كما زعموا . فهدى الله ذاك الصرم بتلك المرأة فاسلمت وأسلموا .

"হযরত ইমরান ইবন হুসায়ন (রা) হইতে বর্ণিত। এক সফরে তাহারা রাসূলুল্লাহ (স)-এর সঙ্গে ছিলেন। বর্ণনাকারী বলেন, আমাকে রাসূলুল্লাহ (স) কতিপয় আরোহীর সাথে আগে পাঠাইয়া দিলেন। পথিমধ্যে আমরা ভীষণ পিপাসার্ত হইয়া পড়িলাম। এমন সময় আমাদের নজরে পড়িল, একজন স্ত্রীলোক সওয়ারীর উপর দুইটি বড় মশকের মাঝখানে নিজের পা ঝুলাইয়া বসিয়া আছে। আমরা তাহাকে জিজ্ঞাসা করিলাম, পানি কোথায়? সে বলিল, পানি নাই। আমরা তাহাকে বলিলাম, তোমার বাসস্থান ও পানির অবস্থান এই দুইয়ের মাঝে দূরত্ব কতটুকু? সে বলিল, একদিন এক রাত্রের পথ। আমরা বলিলাম, তুমি রাসূলুল্লাহ (স)-এর নিকট চল। সে বলিল, কেমন রাসূল? অতঃপর আমরা তাহাকে খানিকটা জোর করিয়াই রাসূলুল্লাহ (স)-এর নিকট লইয়া গেলাম। রাসূলুল্লাহ (স)-এর নিকট আসিয়াও সে তাহাই বলিল যাহা আমাদের নিকট বলিয়াছিল। সে ইহাও বলিল যে, সে একজন ইয়াতীম সন্তানের মা। তখন রাসূলুল্লাহ (স) তাহার মশক দুইটি খুলিতে আদেশ করিলেন এবং মশকের মুখে হাত মোবারক বুলাইলেন। ফলে পানি বাড়িয়া গেল। আমরা চল্লিশজন পিপাসার্ত লোক অত্যন্ত তৃপ্তি সহকারে পানি পান করিলাম এবং আমাদের সাথে যত মশক ছিল সবই ভরিয়া লইলাম, তবে উটগুলিকে পানি পান করাইলাম না। তারপরও স্ত্রীলোকটির মশক পানিতে ভর্তি ছিল। অতঃপর রাসূলুল্লাহ (স) বলিলেন, তোমাদের যাহা কিছু খাবার আছে তাহা লইয়া আস। তখন মহিলার জন্য কয়েক খণ্ড রুটি ও কিছু খেজুর জমা করা হইল। তারপর সে এইগুলি লইয়া বাড়ি ফিরিল। সে ফিরিয়া গিয়া বলিল, আমি একজন শ্রেষ্ঠ যাদুকরের দেখা পাইয়াছি। অবশ্য লোকেরা মনে করে যে, তিনি একজন নবী। এইভাবে স্ত্রীলোকটির মাধ্যমে আল্লাহ ঐ গ্রামবাসীকে হেদায়াত দান করিলেন। সে নিজেও মুসলমান হইল এবং সকল গ্রামবাসীও ইসলাম গ্রহণ করিল" (আল-বুখারী, হাদীছ নং ৩৫৭১, পৃ. ৭৩২; কিতাবুল মানাবিক, বাব আলামাতিন নubuওয়াত)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 এক সফরের ঘটনা

📄 এক সফরের ঘটনা


عن انس بن مالك قال خرج النبي ﷺ في بعض مخارجه ومعه ناس من اصحابه فانطلقوا يسيرون فحضرت الصلاة فلم يجدوا ماء يتوضؤن فانطلق رجل من القوم فجاء بقدح ماء يسير فأخذه النبي ﷺ فتوضا ثم مد اصابعه الأربع على القدح ثم قال قوموا فتوضؤا فتوضا القوم حتى بلغوا فيما يريدون من الوضوء وكانوا سبعين او نحوه .

হযরত আনাস ইবন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ (স) এক সফরে রওয়ানা হইলেন। তাঁহার সাথে ছিলেন তাঁহার সাহাবীগণের একটি জামাআত। পথিমধ্যে নামাযের ওয়াক্ত হইয়া গেল, কিন্তু উযু করিবার জন্য তাঁহারা কোন পানি পাইলেন না। অবশেষে তাঁহাদের মধ্য হইতে একজন পানির খোঁজে চলিয়া গেলেন এবং একটি পাত্রে করিয়া সামান্য পানি লইয়া হাজির হইলেন। নবী কারীম (স) সেই পানির দ্বারা উযু করিলেন, তারপর নিজ হাতের চারটি আঙ্গুল ঐ পাত্রের উপর সোজা করিয়া রাখিলেন এবং লোকদিগকে বলিলেন, তোমরা উঠিয়া আস এবং উযূ কর। তাঁহারা উযূ করিতে লাগিল। শেষ পর্যন্ত যতজনের ইচ্ছা হইল তাঁহারা সকলেই উযু করিল। আর তাঁহারা সংখ্যায় ছিল প্রায় ৭০ জন (আল-বুখারী, হাদীছ নং ৩৫৭৪, পৃ. ৭৩২; কিতাবুল মানাকিব)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 পবিত্র ও বরকতময় পানি

📄 পবিত্র ও বরকতময় পানি


عن عبد الله قال كنا نعد الايات بركة وانتم تعدونها تخويفا كنا مع رسول الله ﷺ في سفر فقل الماء فقال اطلبوا فضلة من ماء فجاوا باناء فيه ماء قليل فادخل يده في الاناء ثم قال حى على الطهور المبارك والبركة من الله فلقد رأيت الماء ينبع من بين اصابع رسول الله ﷺ ولقد كنا نسمع تبسيح الطعام وهو يوكل .

"হযরত আবদুল্লাহ ইবন মাস'উদ (রা) বলেন, আমরা অলৌকিক ঘটনাবলীকে বরকতের ব্যাপার মনে করিতাম। কিন্তু তোমরা ঐগুলিকে কেবল ভীতি প্রদর্শনের ব্যাপার বলিয়া মনে কর। একবার আমরা রাসূলুল্লাহ (স)-এর সহিত এক সফরে ছিলাম। হঠাৎ পানির অভাব দেখা দিল। তিনি বলিলেন, কোথাও কিছু পানি থাকিয়া থাকিলে উহার সন্ধান কর। তাঁহার সঙ্গীগণ সামান্য পানি সমেত একটি পাত্র নিয়া আসিলেন। তিনি নিজ হাতখানা পাত্রটিতে প্রবেশ করাইলেন, তারপর বলিলেন, পবিত্র ও বরকতময় পানি নিতে আগাইয়া আস। এই বরকত আল্লাহ্র পক্ষ হইতে। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ (স)-এর আঙ্গুলের ফাঁক দিয়া পানি উপচাইয়া পড়িতে দেখিয়াছি। আল্লাহ্র কসম! তিনি খাদ্য গ্রহণ করিয়াছেন, আমরা তাঁহার খাদ্যের তাসবীহ পাঠ শুনিতে পাইতাম" (আদ- দারিমী, আস-সুনান, ১খ., পৃ. ১৫; আল-বুখারী, হাদীছ নং ৩৫৭৯, পৃ. ৭৩৪; কিতাবুল মানাকিব)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00