📘 সীরাত বিশ্বকোষ > 📄 (এক) তাঁহার হাতে লোহা গলিয়া যাওয়া

📄 (এক) তাঁহার হাতে লোহা গলিয়া যাওয়া


আল্লাহ তা'আলা মু'জিযা রূপ লোহাকে তাঁহার জন্য মোমের মত নরম করিয়া দিয়াছিলেন। লোহা দ্বারা কোন কিছু তৈরি করিতে অগ্নির প্রয়োজন হইত না। হাঁতুড়ি অথবা অন্য কোন হাতিয়ারেরও প্রয়োজন পড়িত না। তিনি লৌহ বর্ম ইত্যাদি যাহাই তৈরি করিতে ইচ্ছা করিতেন অনায়াসে উহাই করিতে পারিতেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (দুই) মধুর কণ্ঠস্বর

📄 (দুই) মধুর কণ্ঠস্বর


আল্লাহ তা'আলা তাঁহাকে মু'জিযারূপে এমন মধুর কণ্ঠস্বর দান করিয়াছিলেন যে, তিনি যখন মহান আল্লাহর যিকির করিতেন অথবা তাঁহাকে প্রদত্ত আসমানী গ্রন্থ "যাবূর” তিলাওয়াত করিতেন তখন আসমানের পক্ষীকুল এবং পানির প্রাণীকুল পর্যন্ত তাঁহার সুর মূর্ছনায় মুগ্ধ হইয়া উহা শুনিতে মশগুল হইয়া যাইত এবং সব কিছু তাঁহার সামনে সমবেত হইত। তাঁহার যিকির ও তিলাওয়াতের সহিত পর্বতমালাও কণ্ঠ মিলাইত (দ্র. ৩৪:১০)।
(তিন) বানু ইসরাঈলের জন্য শনিবার ছিল পবিত্র দিন। ইহা ছিল তাহাদের সাপ্তাহিক উপাসনার দিন। এই দিন মৎস শিকার নিষিদ্ধ ছিল। হযরত দাউদ (আ) তাঁহার সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায়কে মহান আল্লাহ্র এই নিষেধাজ্ঞা জানাইয়া দিলেন। কিন্তু তাহারা নবীর কথা না মানিয়া মৎস শিকারে লিপ্ত হইল। পরিণতিতে তাহারা আল্লাহ্র নির্দেশে বানরে পরিণত হইয়া গেল (দ্র. ২:৬৫)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00