📘 সীরাত বিশ্বকোষ > 📄 মু'জিযা সম্পর্কে বিতর্ক

📄 মু'জিযা সম্পর্কে বিতর্ক

নবী-রাসূলগণকে আল্লাহ তা'আলা জাহেরী ও বাতেনী উভয় প্রকার মু'জিযা প্রদান করিয়াছেন। ইহা প্রত্যেক নবীর বেলায়ই ঘটিয়াছে। কিন্তু এই জাহেরী ও বাতেনী মু'জিযার পার্থক্য এবং উপরে উল্লিখিত আয়াতসমূহের গূঢ়ার্থ অনুধাবনে ব্যর্থতার কারণে কোন কোন লোক মনে করিয়া বসিয়াছে যে, রাসূলুল্লাহ (স) কাফিরদেরকে কোন জাহেরী মু'জিযা দেখান নাই। যদি তিনি জাহেরী মু'জিযা দেখাইতেন তাহা হইলে বারংবার তাহারা কেন মু'জিযা তলব করিয়াছিল? এমনকি কোন কোন অবিবেচক ইসলামী পণ্ডিত এই কথাও বলিয়াছেন, "রাসূলুল্লাহ (স)-এর কুরআন ভিন্ন অন্য কোন মু'জিযাই ছিল না"। এই কারণে বর্তমান কালে নূতন বিতর্কের সূচনা হইয়াছে যে, আসলে কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা ছিল কি না?
মিসরের কয়েকজন মুসলিম পণ্ডিত, যথা উস্তাদ মুহাম্মাদ ফারীদ ওয়াজদী, শায়খ মুহাম্মাদ আবদুহু, সায়্যিদ আবদুল আযীয জাবীশ, আল-মানার সাময়িকীর সম্পাদক সায়্যিদ রাশীদ রিদা এবং মিসরের আল-আযহার রেক্টর মুহাম্মদ মুস্তাফা আল-মারাগী এবং প্রখ্যাত লেখক শায়খ মুহাম্মাদ হুসায়ন হায়কাল প্রমুখ আধুনিক মুসলিম পণ্ডিতদের অভিমত এই যে, "পবিত্র কুরআনের বাহিরে রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা ছিল না" [দ্র. (১) মুহাম্মাদ ফারীদ ওয়াজদী, "আল-মাদীনা ওয়াল-ইসলাম, মিসর, হি. ১৩৫৩ / খৃ. ১৯৩৩, পৃ. ৭১-৭২; (২) মুহাম্মাদ রাশীদ রিদা, তাফসীরুল মানার, মিসর, হি. ১৩৭৩ / খৃ. ১৯৫৪, ১১খ., পৃ. ১৫৫; (৩) ঐ লেখক, আল-ওয়াহ যুউল-মুহাম্মাদী, মিসর হি. ১৩৫৪, পৃ. ৬২; (৪) শায়খ মুহাম্মাদ আবদুহু, রিসালাতুত-তাওহীদ, মিসর, হি. ১৩৬৫, পৃ. ১৪৩; (৫) মুস্তাফা আল-মারাগী, মুকাদ্দামা হায়াতে মুহাম্মাদ লিল-হায়কাল, মিসর, খৃ. ১৯৭৪, ১২শ সংস্করণ, পৃ. ১৩; (৬) সায়্যিদ আবদুল আজীজ জাবীশ, দীনুল ফিতরাতি ওয়াল-হুরারিয়‍্যাহ, পৃ. ১৪৮; (৭) মুহাম্মাদ হুসায়ন হায়কাল, হায়াতে মুহাম্মাদ, মিসর, দারুল-আ'আরিফ, খৃ. ১৯৭৪, ১২শ সংস্করণ, ভূমিকা]।
ড. মুহাম্মদ হুসায়ন হায়কাল তাঁহার "হায়াতে মুহাম্মাদ" গ্রন্থের ভূমিকায় তাহাদের উক্ত অভিমতের সমর্থনে পবিত্র কুরআনের পূর্বোক্ত চারটি আয়াত (১৭: ৯০-৯৩) এবং তৎসঙ্গে নিম্নোক্ত আয়াত প্রমাণ হিসাবে পেশ করিয়াছেন: وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لِيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الْأَيَتُ عِنْدَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ .
"তাহারা আল্লাহর নামে কঠিন শপথ করিয়া বলে যে, তাহাদের নিকট যদি কোন নিদর্শন আসিত তবে অবশ্যই তাহারা ইহাতে ঈমান আনিত। বল, নিদর্শন-তো আল্লাহ্র এখতিয়ারভুক্ত, তাহাদের নিকট নিদর্শন আসলেও তাহারা যে ঈমান আনিবে না ইহা কিভাবে তোমাদের বোধগম্য করান যাইবে" (৬:১০৯)?
ড. হায়কাল আয়াত দুইটি উপস্থাপনের পর লিখিয়াছেন, "বস্তুত পবিত্র কুরআন ও উহার সহিত সাযুজ্যপূর্ণ হাদীছসমূহ কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর অন্যান্য মু'জিযার ব্যাপারে অনেকটা নীরব বলা চলে। এই ক্ষেত্রে স্বভাবতই প্রশ্ন জাগে যে, এমতাবস্থায় পূর্ববর্তীদের হইতে শুরু করিয়া বর্তমান যুগের মুসলমানগণ পর্যন্ত সকলেই পবিত্র কুরআন ছাড়া অন্যান্য মু'জিযার ব্যাপারে এতটা সোচ্চার কেন? এই প্রশ্নের একটাই উত্তর হইতে পারে। তাহা এই যে, মুসলমানগণ পবিত্র কুরআনে পূর্ববর্তী নবী-রাসূলগণের বিভিন্ন মু'জিযার ঘটনা ও কাহিনী দেখিতে পাইয়াছে। ইহাতে তাহারা প্রভাবিত হইয়া পড়িয়াছে। তাহারা মনে করিয়াছে যে, রাসূলুল্লাহ (স)-এর জন্যও মু'জিযা হওয়া অত্যাবশ্যক। তাহাদের ধারণায় জড়ো অলৌকিক ঘটনা ছাড়া বিশ্বাস-ই পরিপূর্ণতা লাভ করিতে পারে না। তাহারা অলৌকিক ঘটনাবলীর ব্যাপারে বর্ণনাগুলিকে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য মনে করিয়া বসিয়াছে; অথচ এই সমস্ত বর্ণনা যে পবিত্র কুরআন সমর্থিত নহে, এই দিকটির প্রতি তাহারা কোন প্রকার গুরুত্বারোপই করেন নাই। তাহারা ধারণা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (স)-এর মু'জিযার প্রাচুর্য তাঁহার রিসালাতের প্রতি মানুষের ঈমান ও বিশ্বাসকেই শক্তিশালী ও বৃদ্ধির কারণ হইবে। অথচ পূর্ববর্তী নবী-রাসূলগণের সহিত রাসূলুল্লাহ (স)-এর সাদৃশ্য", "ভিন্নধর্মী বিষয়কে একত্রিকরণ বৈ আর কিছু নহে” (হায়াতে মুহাম্মাদ, ভূমিকা)।
"পবিত্র কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা ছিল না" এই দাবির সমর্থনে ড. হায়কাল কুরআনের যেই দুইটি আয়াত উদ্ধৃত করিয়াছেন, উহা দ্বারা তাহার দাবি কোন ভাবেই প্রতিষ্ঠিত হয় না। কারণ, সকল নির্ভরযোগ্য তাফসীর ও হাদীছে উক্ত আয়াত দুইটির যেই শানে নুযূল, প্রেক্ষাপট ও ব্যাখ্যা বর্ণিত হইয়াছে, উহাতে তাহার দাবির সমর্থন নাই বরং আয়াত দুইটির মর্ম এই যে, ইহাতে মক্কার মুশরিকদের কূট-উদ্দেশ্য তুলিয়া ধরা হইয়াছে।
"পবিত্র কুরআনের বাহিরে রাসূলুল্লাহ (স)-এর আর কোন মু'জিযা নাই", ইহাতে এমন উক্তি করা হয় নাই। আল্লামা ইব্‌ন কাছীর (র) তাঁহার তাফসীরুল কুরআনিল আযীম গ্রন্থে প্রথমোক্ত আয়াতটির পটভূমি বর্ণনা প্রসংগে হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর সূত্রে সহীহ হাদীছ রিওয়ায়াত-করিয়াছেন যে, একদিন মক্কার মুশরিক সর্দারগণ বসিয়া খোশগল্প করিতেছিল। তাহারা এক লোক দ্বারা রাসূলুল্লাহ (স)-কে ডাকিয়া পাঠাইল। রাসূলুল্লাহ (স) সেখানে হাযির হইলে তাহারা তাঁহাকে উপরের আয়াতে উল্লিখিত প্রশ্নগুলি করিল। এই সমস্ত প্রশ্নের পশ্চাতে তাহাদের কোন সদ্দেশ্য ছিল না। এমনকি রাসূলুল্লাহ (স) তাহাদের দাবিগুলি বাস্তবায়িত করিয়া দেখাইলেও তাহারা ঈমান আনয়ন করিত না, বরং আরও হাজারও মু'জিযা দাবি করিয়া বসিত। আর তাহাদের দেখাদেখি অন্যরাও এই ধরনের দাবি করিতে আরম্ভ করিত। ফলে আল্লাহর নবীকে ইসলাম প্রচারের মহান ব্রতকে বাদ দিয়া তাহাদের এই সমস্ত গোঁয়ার্তুমিমূলক প্রশ্নের উত্তরেও দাবি-দাওয়া পূরণের কাজ করিয়াই বেড়াইতে হইত। তাই আল্লাহ্র রাসূল (স) মুশরিকদের এই সমস্ত উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্নের কোন গুরুত্ব দেন নাই (তাফসীর ইবন কাছীর, ৩খ., পৃ. ৬০-৬১)।
পবিত্র কুরআনের উক্ত আয়াতটির পটভূমিও এমন একটি ঘটনা। মক্কার মুশরিকরা শপথ পূর্বক রাসূলুল্লাহ (স)-কে বলিল, আপনি আমাদের প্রত্যাশিত মু'জিযার অংশবিশেষ বাস্তবায়িত করিয়া দেখাইলে আমরা ঈমান আনয়ন করিব। বস্তুত তাহাদের এই শপথ ছিল মিথ্যা, অসার। আল্লাহ তা'আলা তাহাদের এই মিথ্যা শপথের পর্দা উন্মোচনের লক্ষ্যে উক্ত আয়াতটি নাযিল করেন এবং বলেন, একটি মু'জিযা প্রকাশের পর আরেকটি, তৎপর আরও একটি, এইভাবে মু'জিযা পর মু'জিযা প্রকাশের মাধ্যমে কোন শুভ ফল হইতে পারে না; বরং সত্যবাদী ও মিথ্যাবাদীর মধ্যে পাথক্য নির্ণয় করার মত একটি মু'জিযাই যথেষ্ট। বারংবার অলৌকিক ঘটনা প্রদর্শনের দাবি নিরর্থক বৈ কিছু নহে (তাফসীর ইব্‌ন কাছীর, ২খ., পৃ. ১৭৪)।
মোটকথা, উক্ত ভাষ্য দুইটিতে এই কথা বুঝানো হয় নাই যে, রাসূলুল্লাহ (স)-এর কুরআনের বাহিরে কোন মু'জিযা নাই; বরং উহাতে এই কথা বুঝানো হইয়াছে যে, সত্য প্রমাণের জন্য বারংবার জাহেরী মু'জিযা তলব ও উহা প্রদর্শনের মধ্যে কোন ফায়দা নাই। হঠকারী ও গোঁয়ার্তুমিমুক্ত অন্তর লইয়া একটি মু'জিযা প্রত্যক্ষ করিলেই সত্য প্রমাণের জন্য যথেষ্ট।
পূর্বোল্লিখিত বক্তব্যের বিপরীতে ড. হায়কাল যুক্তি পেশ করিয়াছেন যে, "কুরআনের বাহিরে রাসূলুল্লাহ (স)-এর মু'জিযা আছে" মানিয়া লইলে পূর্ববর্তী নবী-রাসূলগণের সহিত মুহাম্মাদ (স)-এর সাদৃশ্য ভিন্নধর্মী বিষয়কে একত্রকরণ অপরিহার্য হইয়া পড়ে। তাহার এই যুক্তি গ্রহণযোগ্য নহে। কারণ মুহাম্মদ (স) সকল নবী-রাসূলের নেতা এবং সর্বশেষ নবী ও রাসূল ছিলেন। কিন্তু তাই বলিয়া অন্য নবী-রাসূলগণের সহিত তাঁহার কোন সাদৃশ্য ও মিল থাকিবে না, এমন নহে। যেমন আল্লাহ তা'আলা মুহাম্মদ (স) সম্পর্কে বলিয়াছেন :
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ
“মুহাম্মদ একজন রাসূল মাত্র, তাঁহার পূর্বে বহু রাসূল গত হইয়াছেন। সুতরাং যদি তিনি মারা যান অথবা নিহত হন, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে” (৩ : ১৪৪)?
অনুরূপ অসংখ্য আয়াতে রাসূলুল্লাহ (স)-এর জীবনের নানাবিধ অবস্থাকে পূর্ববর্তী নবী-রাসূলগণের অবস্থার সাথে তুলনা করা হইয়াছে এবং উহা হইতে উপদেশ ও দিকনির্দেশনা গ্রহণের জন্য বলা হইয়াছে (দ্র. ৬ : ১০; ৩৩, ৩৪, ৪২)। উপরন্তু রাসূলুল্লাহ (স) ইরশাদ করিয়াছেন :
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّ مَثَلِي وَمَثَلِ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ وَيَقُولُونَ هَلَّا وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ قَالَ فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ .
“আমার এবং অন্যান্য রাসূলের উদাহরণ এইরূপ যেমন একটি সুরম্য অট্টালিকা নির্মিত হইল। বহু লোক সমবেত হইয়া ইহার মনোমুগ্ধকর দৃশ্য দর্শন করিতে লাগিল, তাহারা সকলেই বাহবা বলিয়া প্রশংসা করিতে লাগিল। কিন্তু ঐ সুরম্য অট্টালিকার এক কোণে একটি ইষ্টকের স্থান শূণ্য দেখিয়া তাহারা বলিতে লাগিল, আহা! যদি এই শূণ্য স্থানটি পূর্ণ হইত তবে কতইনা সুন্দর হইত। অতঃপর রাসূলুল্লাহ (স) বলিলেন, অনন্তর আমিই সেই (শূন্যস্থান পূরণকারী) ইষ্টক; আর আমিই সর্বশেষ নবী” (সহীহ বুখারী, ১খ., পৃ. ৫০; সহীহ মুসলিম, ২খ., পৃ. ২৪৮)।
সুতরাং অন্যান্য নবী-রাসূলগণের যাহেরী ও জড়ো মু'জিযা ছিল বলিয়া অনুরূপ মু'জিযা তাঁহার থাকিতে পারিবে না, ইহা কোন যুক্তিসঙ্গত কথা নহে।
রাসূলুল্লাহ (স)-এর পবিত্র জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনায় অতীতে কিছু কিছু ত্রুটি-বিচ্যুতি ঘটিয়াছে, এই কথা অস্বীকার করা যায় না। তবে এই কথাও স্বতঃসিদ্ধ যে, অতীতের বিভিন্ন যুগের মুহাদ্দিসীন ও হাদীছ বিশেষজ্ঞগণ নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করিয়া রাসূলুল্লাহ (স)-এর জীবন-চরিত বিষয়ক বর্ণনাজিকে সেই সমস্ত ত্রুটি-বিচ্যুতি হইতে মুক্ত করিবার নিরলস চেষ্টা চালাইয়াছেন এবং এই ক্ষেত্রে তাঁহারা অভাবিত সাফল্য অর্জন করিয়াছেন। তাঁহারা রিওয়ায়াতসমূহের শুদ্ধ-অশুদ্ধ পার্থক্যকরণে সক্ষম হইয়াছেন। সুতরাং রাসূলুল্লাহ (স)-এর জীবনের অলৌকিক ঘটনাবলী সম্পর্কিত বিশুদ্ধ হাদীছ ও রিওয়ায়াতসমূহ গ্রহণ করিতে এখন আর আপত্তি করিবার সঙ্গত কোন কারণ নাই।
কিন্তু ড. হায়কাল তাঁহার "হায়াতে মুহাম্মাদ" গ্রন্থের ভূমিকায় এই সমস্ত হাদীছ ও বিওয়ায়াতসমূহকে শুদ্ধ-অশুদ্ধ নির্বিশেষে এক দৃষ্টিতে দেখিয়াছেন। তিনি লিখেন: “পবিত্র কুরআনই রাসূলুল্লাহ (স)-এর একক মু'জিযা।" তৎপর তিনি লিখিয়াছেন, "যদি রিসালাত প্রমাণের জন্য রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা থাকিত তবে তাহা পবিত্র কুরআনে উল্লেখ করা হইল না কেন?" এই পর্যন্ত বলিয়াই তিনি ক্ষান্ত হন নাই, আরও একটু অগ্রসর হইয়া তিনি মু'জিযাকে যুক্তি-বুদ্ধির নিরিখে বিচার করিতে চাহিয়াছেন। তিনি বলেন, "আজও যদি কোন অমুসলিম সম্প্রদায় ইসলাম গ্রহণ করে এবং মু'জিয়ার ক্ষেত্রে পবিত্র কুরআন ছাড়া অন্য কোন কিছু স্বীকার না করে, তাহা হইলে এই জন্য তাহাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যাইবে না। ইহাতে তাহাদের ধর্মবিশ্বাস অসম্পূর্ণ হইবে না। কেননা সে ব্যক্তি আল্লাহ ও তাঁহার রাসূলের প্রতি ঈমান আনয়ন করিয়াছে। তাহার এই অধিকার রহিয়াছে যে, সে পবিত্র কুরআনের আলোকে রাসূলুল্লাহ (স)-এর অন্যান্য মু'জিযা পরীক্ষা-নিরীক্ষা ও চিন্তা-গবেষণা করিতে পারিবে। অতঃপর যদি অকাট্য প্রমাণ দ্বারা কোন কিছু সাব্যস্ত হয়, তাহা বিনা দ্বিধায় মানিয়া লইবে।"
ডঃ হায়কালের এই অভিমতও গ্রহণযোগ্য নহে। কারণ যাহা অস্বাভাবিক ও যাহা যুক্তি-বুদ্ধির ঊর্ধ্বে, তাহাই তো মু'জিযা। সুতরাং যুক্তি-বুদ্ধির নিরিখে কিরূপে কোন নবী ও রাসূলের অলৌকিক কর্মকীর্তির বিশুদ্ধতা মূল্যায়ন করা যাইবে?
তিনি প্রশ্ন তুলিয়াছেন যে, কুরআন ছাড়া অন্য কোন মু'জিযা রাসূলুল্লাহ (স)-এর থাকিলে তাহা পবিত্র কুরআনে উল্লেখ করা হইল না কেন? অথচ কুরআনের সাধারণ পাঠক মাত্রই জানেন, কুরআনে মাত্র এক-দুইটি নহে, বরং রাসূলুল্লাহ (স)-এর একাধিক মু'জিযার উল্লেখ রহিয়াছে। দৃষ্টান্তস্বরূপ এখানে কয়েকটির উল্লেখ করিতেছি।
(এক) রাসূলুল্লাহ (স)-এর মি'রাজে গমন তাঁহার জীবনের একটি ঐতিহাসিক সুবিখ্যাত মু'জিযা। পবিত্র কুরআনে মি'রাজ সম্পর্কে পরিষ্কার আলোচনা হইয়াছে। এমনকি উহার একটি সূরার নামকরণ হইয়াছে-'ইসরা' তথা মি'রাজ নামে। এই সূরাতুল ইসরার সূচনাই হইয়াছে এইভাবে:
سُبْحَنَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَا الَّذِي بَرَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ أَيْتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ .
"পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁহার বান্দাকে রজনী যোগে ভ্রমণ করাইয়াছিলেন মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসায়, যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময়, তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন। তিনিই সর্বশ্রেষ্ঠ, সর্বদ্রষ্টা" (১৭৪১)।
(দুই) রাসূলুল্লাহ (স)-এর হিজরতও ছিল তাঁহার জীবনের একটি অলৌকিক ও অস্বাভাবিক ঘটনা। হিজরত মাত্র একটি মু'জিযাই নহে, বরং ইহা ছিল একাধিক মু'জিযার ধারক ও সংঘটন স্থল। রাসূলুল্লাহ (স) ছিলেন পার্থিব সহায়-সম্বলহীন। অপরদিকে কুরায়শ কাফিররা ছিল অস্ত্রেশস্ত্রে সজ্জিত ধনে-জনে বলিয়ান। তাহারা তাঁহাকে হত্যার পরিকল্পনা করিয়াছিল। প্রত্যেক গোত্র হইতে একজন করিয়া দুর্ধর্ষ বীর নাঙ্গা তরবারি লইয়া রাসূলুল্লাহ (স)-কে হত্যা করিবার দৃঢ় উদ্দেশ্যে বাহির হইয়া তাঁহার গৃহের চতুর্দিকে অবস্থান করিতেছিল। আল্লাহ তা'আলা কাফিরদের কবল হইতে তাঁহাকে অলৌকিকভাবে রক্ষা করিলেন। পবিত্র কুরআনে সেই ভয়াল ষড়যন্ত্রের দৃশ্য এইভাবে চিত্রিত হইয়াছে শব্দের গাঁথুনীতে :
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُشْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمُكَرِيْنَ .
"স্মরণ কর, কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য, হত্যা করিবার জন্য অথবা নির্বাসিত করিবার জন্য এবং তাহারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও কৌশল করেন। আর আল্লাহ্ই কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ” (৮:৩০)।
কুরআনের অপর একটি সূরায় রাসূলুল্লাহ (স)-এর হিজরতের অলৌকিক ঘটনাবলী এইভাবে বিবৃত হইয়াছে :
إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْهُمَا فِي الغارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لا تَحْزَنْ إِنَّ اللهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ .
"যদি তোমরা তাহাকে সাহায্য না কর তবে স্মরণ কর, আল্লাহ তাহাকে সাহায্য করিয়াছিলেন যখন কাফিররা তাহাকে বহিষ্কার করিয়াছিল এবং সে ছিল দুইজনের একজন, যখন তাহারা উভয়ে গুহার মধ্যে ছিল, সে তখন তাহার সংগীকে বলিয়াছিল, বিষণ্ণ হইও না। আমাদের সাথে আল্লাহ আছেন। অতঃপর আল্লাহ তাহার উপর তাঁহার প্রশান্তি বর্ষণ করেন এবং তাহাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যাহা তোমরা দেখ নাই। তিনি কাফিরদের বাক্য হেয় করেন এবং আল্লাহর বাক্যই সর্বোপরি। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়” (৯:৪০)।
(তিন) অনুরূপ বদর যুদ্ধে আল্লাহ তা'আলা মুসলমানগণকে অলৌকিকভাবে বিজয় দান করিয়াছিলেন, বদরে তিনি তাঁহার ফেরেশতা দ্বারা সাহায্য করিয়াছিলেন। ইহা ছাড়া আরও অলৌকিক ঘটনা বদরে সংঘটিত হইয়াছে, যাহার প্রতিটির বর্ণনা কুরআনে রহিয়াছে। ফেরেশতা বাহিনীর মাধ্যমে যুদ্ধের ফলাফল মুসলমানদের অনুকূলে আনয়নের মু'জিযা এইভাবে উপস্থাপিত হইয়াছে:
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنَّى مُمِدُّكُمْ بِأَلْفِ مِّنَ الْمَلَئِكَةِ مُرْدِفِينَ وَمَا جَعَلَهُ اللهُ إِلَّا بُشْرَى وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ.
"স্মরণ কর, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলে, তিনি উহা কবুল করিয়াছিলেন এবং বলিয়াছিলেন, আমি তোমাদেরকে সাহায্য করিব এক সহস্র ফেরেশতা দ্বারা যাহারা একের পর এক আসিবে। আল্লাহ ইহা করেন কেবল শুভ সংবাদ দেওয়ার জন্য এবং এই উদ্দেশ্যে যাহাতে তোমাদের চিত্ত প্রশান্তি লাভ করে এবং সাহায্য তো শুধু আল্লাহর নিকট হইতেই আসে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়" (৮:৯-১০)।
(চার) এমনিভাবে বদর প্রান্তরে মুসলমানদের কল্যাণে অসময়ে বৃষ্টি বর্ষণের মু'জিযা কুরআনে বিবৃত হইয়াছে:
وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَاءِ مَاءً لَيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَنِ وَلِيُرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ .
“এবং আকাশ হইতে তোমাদের উপর বারি বর্ষণ করেন, উহা দ্বারা তোমাদের পবিত্র করার জন্য, তোমাদের হইতে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য, তোমাদের হৃদয় দৃঢ় করিবার জন্য এবং তোমাদের স্থির রাখিবার জন্য" (৮:১১)।
(পাঁচ) অনুরূপ বদর প্রান্তরে কাফিরদের চক্ষে মুসলমানদের সংখ্যা কম দেখানো হইয়াছে যাহাতে তাহারা অধিক প্রস্তুতি গ্রহণ করে। অপর দিকে মুসলমানদের চক্ষে কাফিরদেরকে কম দেখানো হইয়াছে যাহাতে মুসলমানগণ ঘাবড়াইয়া না যায়। ইহা ছিল একটি মু'জিযা ও অসাধারণ ব্যাপার। কুরআনে উদ্ধৃত হইতেছে:
قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ التَقَتَا فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَى كَافِرَةٌ يُرَونَهُمْ مثْلَيْهِمْ رَأَى الْعَيْنِ وَاللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَنْ يَشَاءُ إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِأُولِي الْأَبْصَارِ
"দুইটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য নির্দশন রহিয়াছে। একদল আল্লাহর পথে সংগ্রাম করিতেছিল, অন্যদল কাফির ছিল। উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল। আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয় ইহাতে অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকের জন্য শিক্ষা রহিয়াছে” (৩:১৩)।
বিস্তারিত বিবরণের জন্য দ্র. মওলানা তফাজ্জল হোছাইন রচিত হযরত মুহাম্মদ মুস্তফা (স)ঃ মু'জিযার স্বরূপ ও মু'জিযা। দৃষ্টান্তস্বরূপ মাত্র কয়েকটি মু'জিযা এখানে উদ্বৃত করা হইল। ইহা ছাড়াও আরও বহু মু'জিযার ঘটনা পবিত্র কুরআনে উল্লেখ রহিয়াছে। সুতরাং ড. হায়কালের এই দাবি যে, রাসূলুল্লাহ (স)-এর মু'জিযা বলিতে শুধু পবিত্র কুরআনকে বুঝায় এবং ইহা ছাড়া তাঁহার কোন মু'জিযা পবিত্র কুরআনে উল্লেখ করা হয় নাই, সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন।

শেষনবী হযরত মুহাম্মাদ (স)-এর ক্ষেত্রে ঠিক একই অবস্থা ঘটিয়াছিল। কাফির কুরায়শ সম্প্রদায় রাসূলুল্লাহ (স)-এর নিকট মু'জিযা তলব করিয়াছিল এবং মু'জিযার বিকাশ প্রত্যক্ষ করিবার পরই তাঁহাকে যাদুকর বা কাহিনীকার বলিয়া আখ্যায়িত করিয়াছিল (দ্র. আল-কুরআন ৭৪: ২৪; ৫২: ২৯, ৩০; ৫৪ : ১-২; ৬৯ : ৪০, ৪৮)।
উপরে উল্লিখিত আলোচনার দ্বারা একটি সংশয়ের অবসানও হইয়া গেল যে, পবিত্র কুরআন ও হাদীছে লক্ষ্য করা যায় যে, মক্কার কাফিররা রাসূলুল্লাহ (স)-এর নিকট বারবার মু'জিযা তলব করিয়াছে, কিন্তু রাসূলুল্লাহ (স) তাহাদের সেই দাবি অনুসারে মু'জিযা প্রদর্শন করেন নাই কেন?
বস্তুত তাহাদেরকে অনেক জাহেরী মু'জিযা প্রদর্শন করান হইয়াছিল, কিন্তু জাহেরী মু'জিযা দ্বারা কাফিরদের মন কখনও শান্ত হয় না এবং ইহাতে তাহারা কখনও হিদায়াত লাভ করিতে পারে না। কারণ এই সমস্ত মু'জিযা তলবের পশ্চাতে তাহাদের অন্তরের কপটতা, হিংসা, দ্বেষ ও গোঁয়াতুমি কার্যকর থাকে। এই অবস্থায় তাহাদের প্রার্থিত মু'জিযা সংঘটনে তাহাদের বিশেষ কোন ফায়দা হইত না, বরং ইহা তাহাদের অন্তরের শঠতাকে আরও বৃদ্ধি করিত। আল্লাহ তা'আলা ইরশাদ করেন:
وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَى رِجْسِهِمْ "এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে, ইহা তাহাদের কলুষের সহিত আরও কলুষ যুক্ত করে" (৯: ১২৫; আরও দ্র. ২: ১০; ৭১: ২৪, ২৮; ১৭: ৮২; ৫: ৬৪, ৬৮)।
তাই পবিত্র কুরআনে জাহেরী মু'জিযা তলবের কারণে কাফিরদেরকে ভর্ৎসনা করা হইয়াছে এবং বাতেনী মু'জিযার প্রতি তাহাদের মনোযোগ আকর্ষণ করা হইয়াছে। ইরশাদ হইতেছে:
وَقَالُوا لَوْ لَا يَأْتِينَا بِآيَةٍ مِّنْ رَّبِّهِ أَوَلَمْ تَأْتِهِمْ بَيِّنَةُ مَا فِي الصُّحُفِ الْأُولَى "উহারা বলে, সে তাহার প্রতিপালকের নিকট হইতে কোন নিদর্শন আনয়ন করে না কেন? উহাদের নিকট কি আসে নাই সুস্পষ্ট প্রমাণ যাহা আছে পূর্ববর্তী কিতাবসমূহে" (২০: ১৩৩)?
وَقَالُوا لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ أَيَتْ مِنْ رَبِّهِ قُلْ إِنَّمَا الْآيَتُ عِنْدَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ . أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَبَ يُتْلَى عَلَيْهِمْ إِنَّ فِي ذَلِكَ لَرَحْمَةً وَذِكْرَى لِقَوْمٍ يُؤْمِنُونَ "উহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট নিদর্শন প্রেরিত হয় না কেন? বল, নিদর্শন আল্লাহর এখতিয়ারে; আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র। ইহা কি উহাদের জন্য যথেষ্ট নহে যে, আমি তোমার নিকট কুরআন নাযিল করিয়াছি, যাহা উহাদের নিকট পাঠ করা হয়? ইহাতে অবশ্যই মুমিন সম্প্রদায়ের জন্য অনুগ্রহ এবং উপদেশ রহিয়াছে" (২৯: ৫০-৫১)।
এই কারণেই পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে কাফিরদের জাহেরী মু'জিযা তলবের প্রতিউত্তরে রাসূলুল্লাহ (স)-কে কেবল এতটুকু বলিতে নির্দেশ দেওয়া হইয়াছে, "আমি তো কেবল একজন মানুষ এবং পয়গাম্বর"। ইরশাদ হইয়াছে :
وَ قَالُوا لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنْبُوعًا ، أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ مِّنْ نَّخِيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ الْأَنْهَرَ خِلْلَهَا تَفْجِيرًا ، أَوْ تُسْقِطَ السَّمَاءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا أَوْ تَأْتِيَ بِاللَّهِ وَالمَلْئِكَةِ قَبِيلاً ، أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِّنْ زُخْرُفَ أَوْ تَرْقَى فِي السَّمَاءِ وَلَنْ نُؤْمِنَ لِرَقِيَّكَ حَتَّى تُنَزِّلَ عَلَيْنَا كِتبًا نَّقْرَؤُهُ قُلْ سُبْحَانَ رَبِّي هَلْ كُنْتُ إِلَّا بَشَرًا رَسُولاً
“এবং উহারা বলে, আমরা কখনও তোমাতে ঈমান আনিব না, যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হইতে এক প্রস্রবণ উৎসারিত করিবে অথবা তোমার খেজুরের বা আংগুরের এক বাগান হইবে, যাহার ফাঁকে-ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করিবে নদী-নালা। অথবা তুমি যেমন বলিয়া থাক, তদনুযায়ী আকাশকে খণ্ড-বিখণ্ড করিয়া আমাদের উপর ফেলিবে অথবা আল্লাহ ও ফেরেশতাগণকে আমাদের সম্মুখে উপস্থিত করিবে অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হইবে অথবা তুমি আকাশে আরোহণ করিবে। কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনও ঈমান আনিব না যতক্ষণ তুমি আমাদের প্রতি কিতাব নাযিল না করিবে, যাহা আমরা পাঠ করিব। বল, পবিত্র মহান আমার প্রতিপালক। আমি তো হইতেছি কেবল একজন মানুষ, একজন রাসূল” (১৭:৯০-৯৩)।
মু'জিযা সম্পর্কে বিতর্ক
নবী-রাসূলগণকে আল্লাহ তা'আলা জাহেরী ও বাতেনী উভয় প্রকার মু'জিযা প্রদান করিয়াছেন। ইহা প্রত্যেক নবীর বেলায়ই ঘটিয়াছে। কিন্তু এই জাহেরী ও বাতেনী মু'জিযার পার্থক্য এবং উপরে উল্লিখিত আয়াতসমূহের গূঢ়ার্থ অনুধাবনে ব্যর্থতার কারণে কোন কোন লোক মনে করিয়া বসিয়াছে যে, রাসূলুল্লাহ (স) কাফিরদেরকে কোন জাহেরী মু'জিযা দেখান নাই। যদি তিনি জাহেরী মু'জিযা দেখাইতেন তাহা হইলে বারংবার তাহারা কেন মু'জিযা তলব করিয়াছিল? এমনকি কোন কোন অবিবেচক ইসলামী পণ্ডিত এই কথাও বলিয়াছেন, "রাসূলুল্লাহ (স)-এর কুরআন ভিন্ন অন্য কোন মু'জিযাই ছিল না"। এই কারণে বর্তমান কালে নূতন বিতর্কের সূচনা হইয়াছে যে, আসলে কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা ছিল কি না?
মিসরের কয়েকজন মুসলিম পণ্ডিত, যথা উস্তাদ মুহাম্মাদ ফারীদ ওয়াজদী, শায়খ মুহাম্মাদ আবদুহু, সায়্যিদ আবদুল আযীয জাবীশ, আল-মানার সাময়িকীর সম্পাদক সায়্যিদ রাশীদ রিদা এবং মিসরের আল-আযহার রেক্টর মুহাম্মদ মুস্তাফা আল-মারাগী এবং প্রখ্যাত লেখক শায়খ মুহাম্মাদ হুসায়ন হায়কাল প্রমুখ আধুনিক মুসলিম পণ্ডিতদের অভিমত এই যে, "পবিত্র কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা ছিল না" [দ্র. (১) মুহাম্মাদ ফারীদ ওয়াজদী, "আল-মাদীনা ওয়াল-ইসলাম, মিসর, হি. ১৩৫৩ / খৃ. ১৯৩৩, পৃ. ৭১-৭২; (২) মুহাম্মাদ রাশীদ রিদা, তাফসীরুল মানার, মিসর, হি. ১৩৭৩ / খৃ. ১৯৫৪, ১১খ., পৃ. ১৫৫; (৩) ঐ লেখক, আল-ওয়াহ যুউল-মুহাম্মাদী, মিসর হি. ১৩৫৪, পৃ. ৬২; (৪) শায়খ মুহাম্মাদ আবদুহু, রিসালাতুত-তাওহীদ, মিসর, হি. ১৩৬৫, পৃ. ১৪৩; (৫) মুস্তাফা আল-মারাগী, মুকাদ্দামা হায়াতে মুহাম্মাদ লিল-হায়কাল, মিসর, খৃ. ১৯৭৪, ১২শ সংস্করণ, পৃ. ১৩; (৬) সায়্যিদ আবদুল আজীজ জাবীশ, দীনুল ফিতরাতি ওয়াল-হুরারিয়‍্যাহ, পৃ. ১৪৮; (৭) মুহাম্মাদ হুসায়ন হায়কাল, হায়াতে মুহাম্মাদ, মিসর, দারুল-আ'আরিফ, খৃ. ১৯৭৪, ১২শ সংস্করণ, ভূমিকা]।
ড. মুহাম্মদ হুসায়ন হায়কাল তাঁহার "হায়াতে মুহাম্মাদ" গ্রন্থের ভূমিকায় তাহাদের উক্ত অভিমতের সমর্থনে পবিত্র কুরআনের পূর্বোক্ত চারটি আয়াত (১৭: ৯০-৯৩) এবং তৎসঙ্গে নিম্নোক্ত আয়াত প্রমাণ হিসাবে পেশ করিয়াছেন: وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لِيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الْأَيَتُ عِنْدَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ .
"তাহারা আল্লাহর নামে কঠিন শপথ করিয়া বলে যে, তাহাদের নিকট যদি কোন নিদর্শন আসিত তবে অবশ্যই তাহারা ইহাতে ঈমান আনিত। বল, নিদর্শন-তো আল্লাহ্র এখতিয়ারভুক্ত, তাহাদের নিকট নিদর্শন আসলেও তাহারা যে ঈমান আনিবে না ইহা কিভাবে তোমাদের বোধগম্য করান যাইবে" (৬:১০৯)?
ড. হায়কাল আয়াত দুইটি উপস্থাপনের পর লিখিয়াছেন, "বস্তুত পবিত্র কুরআন ও উহার সহিত সাযুজ্যপূর্ণ হাদীছসমূহ কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর অন্যান্য মু'জিযার ব্যাপারে অনেকটা নীরব বলা চলে। এই ক্ষেত্রে স্বভাবতই প্রশ্ন জাগে যে, এমতাবস্থায় পূর্ববর্তীদের হইতে শুরু করিয়া বর্তমান যুগের মুসলমানগণ পর্যন্ত সকলেই পবিত্র কুরআন ছাড়া অন্যান্য মু'জিযার ব্যাপারে এতটা সোচ্চার কেন? এই প্রশ্নের একটাই উত্তর হইতে পারে। তাহা এই যে, মুসলমানগণ পবিত্র কুরআনে পূর্ববর্তী নবী-রাসূলগণের বিভিন্ন মু'জিযার ঘটনা ও কাহিনী দেখিতে পাইয়াছে। ইহাতে তাহারা প্রভাবিত হইয়া পড়িয়াছে। তাহারা মনে করিয়াছে যে, রাসূলুল্লাহ (স)-এর জন্যও মু'জিযা হওয়া অত্যাবশ্যক। তাহাদের ধারণায় জড়ো অলৌকিক ঘটনা ছাড়া বিশ্বাস-ই পরিপূর্ণতা লাভ করিতে পারে না। তাহারা অলৌকিক ঘটনাবলীর ব্যাপারে বর্ণনাগুলিকে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য মনে করিয়া বসিয়াছে; অথচ এই সমস্ত বর্ণনা যে পবিত্র কুরআন সমর্থিত নহে, এই দিকটির প্রতি তাহারা কোন প্রকার গুরুত্বারোপই করেন নাই। তাহারা ধারণা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (স)-এর মু'জিযার প্রাচুর্য তাঁহার রিসালাতের প্রতি মানুষের ঈমান ও বিশ্বাসকেই শক্তিশালী ও বৃদ্ধির কারণ হইবে। অথচ পূর্ববর্তী নবী-রাসূলগণের সহিত রাসূলুল্লাহ (স)-এর সাদৃশ্য", "ভিন্নধর্মী বিষয়কে একত্রিকরণ বৈ আর কিছু নহে” (হায়াতে মুহাম্মাদ, ভূমিকা)।

নবী-রাসূলগণকে আল্লাহ তা'আলা জাহেরী ও বাতেনী উভয় প্রকার মু'জিযা প্রদান করিয়াছেন। ইহা প্রত্যেক নবীর বেলায়ই ঘটিয়াছে। কিন্তু এই জাহেরী ও বাতেনী মু'জিযার পার্থক্য এবং উপরে উল্লিখিত আয়াতসমূহের গূঢ়ার্থ অনুধাবনে ব্যর্থতার কারণে কোন কোন লোক মনে করিয়া বসিয়াছে যে, রাসূলুল্লাহ (স) কাফিরদেরকে কোন জাহেরী মু'জিযা দেখান নাই। যদি তিনি জাহেরী মু'জিযা দেখাইতেন তাহা হইলে বারংবার তাহারা কেন মু'জিযা তলব করিয়াছিল? এমনকি কোন কোন অবিবেচক ইসলামী পণ্ডিত এই কথাও বলিয়াছেন, "রাসূলুল্লাহ (স)-এর কুরআন ভিন্ন অন্য কোন মু'জিযাই ছিল না"। এই কারণে বর্তমান কালে নূতন বিতর্কের সূচনা হইয়াছে যে, আসলে কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা ছিল কি না?
মিসরের কয়েকজন মুসলিম পণ্ডিত, যথা উস্তাদ মুহাম্মাদ ফারীদ ওয়াজদী, শায়খ মুহাম্মাদ আবদুহু, সায়্যিদ আবদুল আযীয জাবীশ, আল-মানার সাময়িকীর সম্পাদক সায়্যিদ রাশীদ রিদা এবং মিসরের আল-আযহার রেক্টর মুহাম্মদ মুস্তাফা আল-মারাগী এবং প্রখ্যাত লেখক শায়খ মুহাম্মাদ হুসায়ন হায়কাল প্রমুখ আধুনিক মুসলিম পণ্ডিতদের অভিমত এই যে, "পবিত্র কুরআনের বাহিরে রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা ছিল না" [দ্র. (১) মুহাম্মাদ ফারীদ ওয়াজদী, "আল-মাদীনা ওয়াল-ইসলাম, মিসর, হি. ১৩৫৩ / খৃ. ১৯৩৩, পৃ. ৭১-৭২; (২) মুহাম্মাদ রাশীদ রিদা, তাফসীরুল মানার, মিসর, হি. ১৩৭৩ / খৃ. ১৯৫৪, ১১খ., পৃ. ১৫৫; (৩) ঐ লেখক, আল-ওয়াহ যুউল-মুহাম্মাদী, মিসর হি. ১৩৫৪, পৃ. ৬২; (৪) শায়খ মুহাম্মাদ আবদুহু, রিসালাতুত-তাওহীদ, মিসর, হি. ১৩৬৫, পৃ. ১৪৩; (৫) মুস্তাফা আল-মারাগী, মুকাদ্দামা হায়াতে মুহাম্মাদ লিল-হায়কাল, মিসর, খৃ. ১৯৭৪, ১২শ সংস্করণ, পৃ. ১৩; (৬) সায়্যিদ আবদুল আজীজ জাবীশ, দীনুল ফিতরাতি ওয়াল-হুরারিয়‍্যাহ, পৃ. ১৪৮; (৭) মুহাম্মাদ হুসায়ন হায়কাল, হায়াতে মুহাম্মাদ, মিসর, দারুল-আ'আরিফ, খৃ. ১৯৭৪, ১২শ সংস্করণ, ভূমিকা]।
ড. মুহাম্মদ হুসায়ন হায়কাল তাঁহার "হায়াতে মুহাম্মাদ" গ্রন্থের ভূমিকায় তাহাদের উক্ত অভিমতের সমর্থনে পবিত্র কুরআনের পূর্বোক্ত চারটি আয়াত (১৭: ৯০-৯৩) এবং তৎসঙ্গে নিম্নোক্ত আয়াত প্রমাণ হিসাবে পেশ করিয়াছেন: وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لِيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الْأَيَتُ عِنْدَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ .
"তাহারা আল্লাহর নামে কঠিন শপথ করিয়া বলে যে, তাহাদের নিকট যদি কোন নিদর্শন আসিত তবে অবশ্যই তাহারা ইহাতে ঈমান আনিত। বল, নিদর্শন-তো আল্লাহ্র এখতিয়ারভুক্ত, তাহাদের নিকট নিদর্শন আসলেও তাহারা যে ঈমান আনিবে না ইহা কিভাবে তোমাদের বোধগম্য করান যাইবে" (৬:১০৯)?
ড. হায়কাল আয়াত দুইটি উপস্থাপনের পর লিখিয়াছেন, "বস্তুত পবিত্র কুরআন ও উহার সহিত সাযুজ্যপূর্ণ হাদীছসমূহ কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর অন্যান্য মু'জিযার ব্যাপারে অনেকটা নীরব বলা চলে। এই ক্ষেত্রে স্বভাবতই প্রশ্ন জাগে যে, এমতাবস্থায় পূর্ববর্তীদের হইতে শুরু করিয়া বর্তমান যুগের মুসলমানগণ পর্যন্ত সকলেই পবিত্র কুরআন ছাড়া অন্যান্য মু'জিযার ব্যাপারে এতটা সোচ্চার কেন? এই প্রশ্নের একটাই উত্তর হইতে পারে। তাহা এই যে, মুসলমানগণ পবিত্র কুরআনে পূর্ববর্তী নবী-রাসূলগণের বিভিন্ন মু'জিযার ঘটনা ও কাহিনী দেখিতে পাইয়াছে। ইহাতে তাহারা প্রভাবিত হইয়া পড়িয়াছে। তাহারা মনে করিয়াছে যে, রাসূলুল্লাহ (স)-এর জন্য মু'জিযা হওয়া অত্যাবশ্যক। তাহাদের ধারণায় জড়ো অলৌকিক ঘটনা ছাড়া বিশ্বাস-ই পরিপূর্ণতা লাভ করিতে পারে না। তাহারা অলৌকিক ঘটনাবলীর ব্যাপারে বর্ণনাগুলিকে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য মনে করিয়া বসিয়াছে; অথচ এই সমস্ত বর্ণনা যে পবিত্র কুরআন সমর্থিত নহে, এই দিকটির প্রতি তাহারা কোন প্রকার গুরুত্বারোপই করেন নাই। তাহারা ধারণা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (স)-এর মু'জিযার প্রাচুর্য তাঁহার রিসালাতের প্রতি মানুষের ঈমান ও বিশ্বাসকেই শক্তিশালী ও বৃদ্ধির কারণ হইবে। অথচ পূর্ববর্তী নবী-রাসূলগণের সহিত রাসূলুল্লাহ (স)-এর সাদৃশ্য", "ভিন্নধর্মী বিষয়কে একত্রিকরণ বৈ আর কিছু নহে” (হায়াতে মুহাম্মাদ, ভূমিকা)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আধুনিক মুসলিম পণ্ডিতদের এইরূপ অভিমতের কারণ

📄 আধুনিক মুসলিম পণ্ডিতদের এইরূপ অভিমতের কারণ

জড়বাদী, বস্তু পূজারী ইউরোপীয় লেখকদের মধ্যে একটি প্রবণতা বিশেষভাবে দেখা যায় যে, তাহারা নবী-রাসূলগণের জীবদ্দশায় সংঘটিত যথার্থ তথ্য-প্রমাণে সুপ্রতিষ্ঠিত অলৌকিক (মু'জিযা) ঘটনাবলী অস্বীকার করিয়া থাকেন অথবা তাহারা নিজেদের সীমাবদ্ধ মানবীয় বিচার- বুদ্ধি ও যুক্তি দ্বারা উহা বিকৃত করিবার অপচেষ্টা চালাইয়া থাকেন। তাহাদের এই সংকীর্ণ মানসিকতা সম্বন্ধে ইহাই যথার্থ বক্তব্য হইবে যে, যাহারা আধ্যাত্মিক জগতের খোঁজ জানে না, যাহাদের জ্ঞানের দৌড় বস্তুতান্ত্রিক জগতের মধ্যেই সীমাবদ্ধ, যাহাদের অন্তর ও মস্তিষ্ক জড় জগতের মধ্যে সীমাবদ্ধ—তাহাদের চক্ষে এই সমস্ত অলৌকিক (মু'জিযা) ঘটনাবলী এইভাবে প্রতিভাত হওয়াই স্বাভাবিক।
যাহারা নিজেদের রাসূল হযরত ঈসা (আ)-এর অলৌকিক জন্মের কথা অস্বীকার করিতে পারিয়াছে, তাহারা যে অন্যান্য নবী-রাসূলের, বিশেষত শেষনবী হযরত মুহাম্মাদ (স)-এর জীবনে সংঘটিত অলৌকিক (মু'জিযা) ঘটনাবলী অস্বীকার করিবে, ইহাতে বিস্মিত হইবার কি আছে? তবে বিস্ময় লাগে আমাদের কতিপয় মুসলিম পণ্ডিতের জ্ঞান-বুদ্ধি ও যুক্তি-বিবেচনার উপর। কারণ তাহারা আল্লাহ তা'আলার জড়-ঊর্ধ্ব মহান কুদরত ও অসাধারণ ক্ষমতায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও সহীহ সনদ দ্বারা প্রমাণিত মু'জিয়াসমূহকে নিজেদের প্রসার যুক্তি ও সংকীর্ণ মেধা বুদ্ধি দ্বারা অস্বীকার করিতে কিংবা উহার অপব্যাখ্যা সন্ধানে উদ্যত হইয়াছেন। তাহারা যে নিরপেক্ষ, সুস্থ যুক্তি ও বিবেক দ্বারা এই সিদ্ধান্তে পৌঁছান নাই বরং ইউরোপীয়া জড়বাদী লেখকদের দ্বারা প্রভাবিত হইয়াছেন-উহার প্রকৃষ্ট প্রমাণ মিলে তাহাদেরই অন্যতম লেখক বন্ধু মিসরের ড. হুসায়ন হায়কালের এই বক্তব্য হইতে। তিনি তাহার হায়াতে মুহাম্মাদ গ্রন্থের ভূমিকায় মু'জিযা প্রসঙ্গে লিখিয়াছেন যে, খুব সম্ভব সে কালের ইসলামী চিন্তাবিদ ও লেখকগণ যুগের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে রাসূলুল্লাহ (স)-এর সাথে সংশ্লিষ্ট পবিত্র কুরআন বহির্ভূত অলৌকিক ঘটনাবলী তাহাদের গ্রন্থরাজিতে সংকলন করিয়াছিলেন। বলা চলে, যুগের প্রয়োজনে এই ব্যাপারে তাহারা নিরুপায় ছিলেন। পরবর্তী যুগের লেখক ও চিন্তাবিদগণও এই ব্যাপারে তাহাদের পূর্ববর্তীদের অনুসরণের প্রয়োজনীয়তা বোধ করিয়াছেন। তাহারা মনে করিয়াছেন যে, এই সমস্ত অলৌকিক ঘটনার মাধ্যমে মুসলমানদের ঈমান সুদৃঢ় হইবে। এমনকি এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি করাও তাহাদের ধারণায় উপকার বৈ ক্ষতি ছিল না। তাহারা যদি এই ধরনের সু-ধারণা পোষণ না করিতেন তাহা হইলে অবশ্যই তাহারা এই সমস্ত ঘটনা বর্ণনা করা হইতে বিরত থাকিতেন। তাহারা বর্তমানে জীবিত থাকিলে দেখিতে পাইতেন, ইসলামের শত্রুরা এই সমস্ত অলৌকিক ঘটনাকে কেন্দ্র করিয়া ইসলাম সম্পর্কে জঘন্য সমালোচনা করিয়াছে। এই পরিণতি দোখতে পাইলে পবিত্র কুরআন বহির্ভূত অলৌকিক ঘটনাবলী কখনও তাহারা নিজেদের গ্রন্থরাজিতে সংকলন করিতেন না (দ্র. হায়াতে মুহাম্মাদ, ভূমিকা, মু'জিযা প্রসংগে)।

১৩১
"পবিত্র কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা ছিল না" এই দাবির সমর্থনে ড. হায়কাল কুরআনের যেই দুইটি আয়াত উদ্ধৃত করিয়াছেন, উহা দ্বারা তাহার দাবি কোন ভাবেই প্রতিষ্ঠিত হয় না। কারণ, সকল নির্ভরযোগ্য তাফসীর ও হাদীছে উক্ত আয়াত দুইটির যেই শানে নুযূল, প্রেক্ষাপট ও ব্যাখ্যা বর্ণিত হইয়াছে, উহাতে তাহার দাবির সমর্থন নাই বরং আয়াত দুইটির মর্ম এই যে, ইহাতে মক্কার মুশরিকদের কূট-উদ্দেশ্য তুলিয়া ধরা হইয়াছে।
"পবিত্র কুরআনের বাহিরে রাসূলুল্লাহ (স)-এর আর কোন মু'জিযা নাই", ইহাতে এমন উক্তি করা হয় নাই। আল্লামা ইব্‌ন কাছীর (র) তাঁহার তাফসীরুল কুরআনিল আযীম গ্রন্থে প্রথমোক্ত আয়াতটির পটভূমি বর্ণনা প্রসংগে হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর সূত্রে সহীহ হাদীছ রিওয়ায়াত-করিয়াছেন যে, একদিন মক্কার মুশরিক সর্দারগণ বসিয়া খোশগল্প করিতেছিল। তাহারা এক লোক দ্বারা রাসূলুল্লাহ (স)-কে ডাকিয়া পাঠাইল। রাসূলুল্লাহ (স) সেখানে হাযির হইলে তাহারা তাঁহাকে উপরের আয়াতে উল্লিখিত প্রশ্নগুলি করিল। এই সমস্ত প্রশ্নের পশ্চাতে তাহাদের কোন সদ্দেশ্য ছিল না। এমনকি রাসূলুল্লাহ (স) তাহাদের দাবিগুলি বাস্তবায়িত করিয়া দেখাইলেও তাহারা ঈমান আনয়ন করিত না, বরং আরও হাজারও মু'জিযা দাবি করিয়া বসিত। আর তাহাদের দেখাদেখি অন্যরাও এই ধরনের দাবি করিতে আরম্ভ করিত। ফলে আল্লাহর নবীকে ইসলাম প্রচারের মহান ব্রতকে বাদ দিয়া তাহাদের এই সমস্ত গোঁয়ার্তুমিমূলক প্রশ্নের উত্তরেও দাবি-দাওয়া পূরণের কাজ করিয়াই বেড়াইতে হইত। তাই আল্লাহ্র রাসূল (স) মুশরিকদের এই সমস্ত উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্নের কোন গুরুত্ব দেন নাই (তাফসীর ইবন কাছীর, ৩খ., পৃ. ৬০-৬১)।
পবিত্র কুরআনের উক্ত আয়াতটির পটভূমিও এমন একটি ঘটনা। মক্কার মুশরিকরা শপথ পূর্বক রাসূলুল্লাহ (স)-কে বলিল, আপনি আমাদের প্রত্যাশিত মু'জিযার অংশবিশেষ বাস্তবায়িত করিয়া দেখাইলে আমরা ঈমান আনয়ন করিব। বস্তুত তাহাদের এই শপথ ছিল মিথ্যা, অসার। আল্লাহ তা'আলা তাহাদের এই মিথ্যা শপথের পর্দা উন্মোচনের লক্ষ্যে উক্ত আয়াতটি নাযিল করেন এবং বলেন, একটি মু'জিযা প্রকাশের পর আরেকটি, তৎপর আরও একটি, এইভাবে মু'জিযা পর মু'জিযা প্রকাশের মাধ্যমে কোন শুভ ফল হইতে পারে না; বরং সত্যবাদী ও মিথ্যাবাদীর মধ্যে পাথক্য নির্ণয় করার মত একটি মু'জিযাই যথেষ্ট। বারংবার অলৌকিক ঘটনা প্রদর্শনের দাবি নিরর্থক বৈ কিছু নহে (তাফসীর ইব্‌ন কাছীর, ২খ., পৃ. ১৭৪)।
মোটকথা, উক্ত ভাষ্য দুইটিতে এই কথা বুঝানো হয় নাই যে, রাসূলুল্লাহ (স)-এর কুরআনের বাহিরে কোন মু'জিযা নাই; বরং উহাতে এই কথা বুঝানো হইয়াছে যে, সত্য প্রমাণের জন্য বারংবার জাহেরী মু'জিযা তলব ও উহা প্রদর্শনের মধ্যে কোন ফায়দা নাই। হঠকারী ও গোঁয়ার্তুমিমুক্ত অন্তর লইয়া একটি মু'জিযা প্রত্যক্ষ করিলেই সত্য প্রমাণের জন্য যথেষ্ট।
পূর্বোল্লিখিত বক্তব্যের বিপরীতে ড. হায়কাল যুক্তি পেশ করিয়াছেন যে, "কুরআনের বাহিরে রাসূলুল্লাহ (স)-এর মু'জিযা আছে" মানিয়া লইলে পূর্ববর্তী নবী-রাসূলগণের সহিত মুহাম্মাদ (স)-এর সাদৃশ্য ভিন্নধর্মী বিষয়কে একত্রকরণ অপরিহার্য হইয়া পড়ে। তাহার এই যুক্তি
১০২ .
গ্রহণযোগ্য নহে। কারণ মুহাম্মদ (স) সকল নবী-রাসূলের নেতা এবং সর্বশেষ নবী ও রাসূল ছিলেন। কিন্তু তাই বলিয়া অন্য নবী-রাসূলগণের সহিত তাঁহার কোন সাদৃশ্য ও মিল থাকিবে না, এমন নহে। যেমন আল্লাহ তা'আলা মুহাম্মদ (স) সম্পর্কে বলিয়াছেন :
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ
“মুহাম্মদ একজন রাসূল মাত্র, তাঁহার পূর্বে বহু রাসূল গত হইয়াছেন। সুতরাং যদি তিনি মারা যান অথবা নিহত হন, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে” (৩ : ১৪৪)?
অনুরূপ অসংখ্য আয়াতে রাসূলুল্লাহ (স)-এর জীবনের নানাবিধ অবস্থাকে পূর্ববর্তী নবী-রাসূলগণের অবস্থার সাথে তুলনা করা হইয়াছে এবং উহা হইতে উপদেশ ও দিকনির্দেশনা গ্রহণের জন্য বলা হইয়াছে (দ্র. ৬ : ১০; ৩৩, ৩৪, ৪২)। উপরন্তু রাসূলুল্লাহ (স) ইরশাদ করিয়াছেন :
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّ مَثَلِي وَمَثَلُ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ وَيَقُولُونَ هَلَّا وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ قَالَ فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ .
“আমার এবং অন্যান্য রাসূলের উদাহরণ এইরূপ যেমন একটি সুরম্য অট্টালিকা নির্মিত হইল। বহু লোক সমবেত হইয়া ইহার মনোমুগ্ধকর দৃশ্য দর্শন করিতে লাগিল, তাহারা সকলেই বাহবা বলিয়া প্রশংসা করিতে লাগিল। কিন্তু ঐ সুরম্য অট্টালিকার এক কোণে একটি ইষ্টকের স্থান শূণ্য দেখিয়া তাহারা বলিতে লাগিল, আহা! যদি এই শূণ্য স্থানটি পূর্ণ হইত তবে কতইনা সুন্দর হইত। অতঃপর রাসূলুল্লাহ (স) বলিলেন, অনন্তর আমিই সেই (শূন্যস্থান পূরণকারী) ইষ্টক; আর আমিই সর্বশেষ নবী” (সহীহ বুখারী, ১খ., পৃ. ৫০; সহীহ মুসলিম, ২খ., পৃ. ২৪৮)।
সুতরাং অন্যান্য নবী-রাসূলগণের যাহেরী ও জড়ো মু'জিযা ছিল বলিয়া অনুরূপ মু'জিযা তাঁহার থাকিতে পারিবে না, ইহা কোন যুক্তিসঙ্গত কথা নহে।
রাসূলুল্লাহ (স)-এর পবিত্র জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনায় অতীতে কিছু কিছু ত্রুটি-বিচ্যুতি ঘটিয়াছে, এই কথা অস্বীকার করা যায় না। তবে এই কথাও স্বতঃসিদ্ধ যে, অতীতের বিভিন্ন যুগের মুহাদ্দিসীন ও হাদীছ বিশেষজ্ঞগণ নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করিয়া রাসূলুল্লাহ (স)-এর জীবন-চরিত বিষয়ক বর্ণনাজিকে সেই সমস্ত ত্রুটি-বিচ্যুতি হইতে মুক্ত করিবার নিরলস চেষ্টা চালাইয়াছেন এবং এই ক্ষেত্রে তাঁহারা অভাবিত সাফল্য অর্জন করিয়াছেন। তাঁহারা রিওয়ায়াতসমূহের শুদ্ধ-অশুদ্ধ পার্থক্যকরণে সক্ষম হইয়াছেন। সুতরাং রাসূলুল্লাহ (স)-এর জীবনের অলৌকিক ঘটনাবলী সম্পর্কিত বিশুদ্ধ হাদীছ ও রিওয়ায়াতসমূহ গ্রহণ করিতে এখন আর আপত্তি করিবার সঙ্গত কোন কারণ নাই।

"পবিত্র কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা ছিল না" এই দাবির সমর্থনে ড. হায়কাল কুরআনের যেই দুইটি আয়াত উদ্ধৃত করিয়াছেন, উহা দ্বারা তাহার দাবি কোন ভাবেই প্রতিষ্ঠিত হয় না। কারণ, সকল নির্ভরযোগ্য তাফসীর ও হাদীছে উক্ত আয়াত দুইটির যেই শানে নুযূল, প্রেক্ষাপট ও ব্যাখ্যা বর্ণিত হইয়াছে, উহাতে তাহার দাবির সমর্থন নাই বরং আয়াত দুইটির মর্ম এই যে, ইহাতে মক্কার মুশরিকদের কূট-উদ্দেশ্য তুলিয়া ধরা হইয়াছে।
"পবিত্র কুরআনের বাহিরে রাসূলুল্লাহ (স)-এর আর কোন মু'জিযা নাই", ইহাতে এমন উক্তি করা হয় নাই। আল্লামা ইব্‌ন কাছীর (র) তাঁহার তাফসীরুল কুরআনিল আযীম গ্রন্থে প্রথমোক্ত আয়াতটির পটভূমি বর্ণনা প্রসংগে হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর সূত্রে সহীহ হাদীছ রিওয়ায়াত-করিয়াছেন যে, একদিন মক্কার মুশরিক সর্দারগণ বসিয়া খোশগল্প করিতেছিল। তাহারা এক লোক দ্বারা রাসূলুল্লাহ (স)-কে ডাকিয়া পাঠাইল। রাসূলুল্লাহ (স) সেখানে হাযির হইলে তাহারা তাঁহাকে উপরের আয়াতে উল্লিখিত প্রশ্নগুলি করিল। এই সমস্ত প্রশ্নের পশ্চাতে তাহাদের কোন সদ্দেশ্য ছিল না। এমনকি রাসূলুল্লাহ (স) তাহাদের দাবিগুলি বাস্তবায়িত করিয়া দেখাইলেও তাহারা ঈমান আনয়ন করিত না, বরং আরও হাজারও মু'জিযা দাবি করিয়া বসিত। আর তাহাদের দেখাদেখি অন্যরাও এই ধরনের দাবি করিতে আরম্ভ করিত। ফলে আল্লাহর নবীকে ইসলাম প্রচারের মহান ব্রতকে বাদ দিয়া তাহাদের এই সমস্ত গোঁয়ার্তুমিমূলক প্রশ্নের উত্তরেও দাবি-দাওয়া পূরণের কাজ করিয়াই বেড়াইতে হইত। তাই আল্লাহ্র রাসূল (স) মুশরিকদের এই সমস্ত উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্নের কোন গুরুত্ব দেন নাই (তাফসীর ইবন কাছীর, ৩খ., পৃ. ৬০-৬১)।
পবিত্র কুরআনের উক্ত আয়াতটির পটভূমিও এমন একটি ঘটনা। মক্কার মুশরিকরা শপথ পূর্বক রাসূলুল্লাহ (স)-কে বলিল, আপনি আমাদের প্রত্যাশিত মু'জিযার অংশবিশেষ বাস্তবায়িত করিয়া দেখাইলে আমরা ঈমান আনয়ন করিব। বস্তুত তাহাদের এই শপথ ছিল মিথ্যা, অসার। আল্লাহ তা'আলা তাহাদের এই মিথ্যা শপথের পর্দা উন্মোচনের লক্ষ্যে উক্ত আয়াতটি নাযিল করেন এবং বলেন, একটি মু'জিযা প্রকাশের পর আরেকটি, তৎপর আরও একটি, এইভাবে মু'জিযা পর মু'জিযা প্রকাশের মাধ্যমে কোন শুভ ফল হইতে পারে না; বরং সত্যবাদী ও মিথ্যাবাদীর মধ্যে পাথক্য নির্ণয় করার মত একটি মু'জিযাই যথেষ্ট। বারংবার অলৌকিক ঘটনা প্রদর্শনের দাবি নিরর্থক বৈ কিছু নহে (তাফসীর ইব্‌ন কাছীর, ২খ., পৃ. ১৭৪)।
মোটকথা, উক্ত ভাষ্য দুইটিতে এই কথা বুঝানো হয় নাই যে, রাসূলুল্লাহ (স)-এর কুরআনের বাহিরে কোন মু'জিযা নাই; বরং উহাতে এই কথা বুঝানো হইয়াছে যে, সত্য প্রমাণের জন্য বারংবার জাহেরী মু'জিযা তলব ও উহা প্রদর্শনের মধ্যে কোন ফায়দা নাই। হঠকারী ও গোঁয়ার্তুমিমুক্ত অন্তর লইয়া একটি মু'জিযা প্রত্যক্ষ করিলেই সত্য প্রমাণের জন্য যথেষ্ট।
পূর্বোল্লিখিত বক্তব্যের বিপরীতে ড. হায়কাল যুক্তি পেশ করিয়াছেন যে, "কুরআনের বাহিরে রাসূলুল্লাহ (স)-এর মু'জিযা আছে" মানিয়া লইলে পূর্ববর্তী নবী-রাসূলগণের সহিত মুহাম্মাদ (স)-এর সাদৃশ্য ভিন্নধর্মী বিষয়কে একত্রকরণ অপরিহার্য হইয়া পড়ে। তাহার এই যুক্তি গ্রহণযোগ্য নহে। কারণ মুহাম্মদ (স) সকল নবী-রাসূলের নেতা এবং সর্বশেষ নবী ও রাসূল ছিলেন। কিন্তু তাই বলিয়া অন্য নবী-রাসূলগণের সহিত তাঁহার কোন সাদৃশ্য ও মিল থাকিবে না, এমন নহে। যেমন আল্লাহ তা'আলা মুহাম্মদ (স) সম্পর্কে বলিয়াছেন :
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ
“মুহাম্মদ একজন রাসূল মাত্র, তাঁহার পূর্বে বহু রাসূল গত হইয়াছেন। সুতরাং যদি তিনি মারা যান অথবা নিহত হন, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে” (৩ : ১৪৪)?
অনুরূপ অসংখ্য আয়াতে রাসূলুল্লাহ (স)-এর জীবনের নানাবিধ অবস্থাকে পূর্ববর্তী নবী-রাসূলগণের অবস্থার সাথে তুলনা করা হইয়াছে এবং উহা হইতে উপদেশ ও দিকনির্দেশনা গ্রহণের জন্য বলা হইয়াছে (দ্র. ৬ : ১০; ৩৩, ৩৪, ৪২)। উপরন্তু রাসূলুল্লাহ (স) ইরশাদ করিয়াছেন :
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّ مَثَلِي وَمَثَلُ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ وَيَقُولُونَ هَلَّا وُضِعَتْ هَذِهِ اللَّبِنَةُ قَالَ فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ .
“আমার এবং অন্যান্য রাসূলের উদাহরণ এইরূপ যেমন একটি সুরম্য অট্টালিকা নির্মিত হইল। বহু লোক সমবেত হইয়া ইহার মনোমুগ্ধকর দৃশ্য দর্শন করিতে লাগিল, তাহারা সকলেই বাহবা বলিয়া প্রশংসা করিতে লাগিল। কিন্তু ঐ সুরম্য অট্টালিকার এক কোণে একটি ইষ্টকের স্থান শূণ্য দেখিয়া তাহারা বলিতে লাগিল, আহা! যদি এই শূণ্য স্থানটি পূর্ণ হইত তবে কতইনা সুন্দর হইত। অতঃপর রাসূলুল্লাহ (স) বলিলেন, অনন্তর আমিই সেই (শূন্যস্থান পূরণকারী) ইষ্টক; আর আমিই সর্বশেষ নবী” (সহীহ বুখারী, ১খ., পৃ. ৫০; সহীহ মুসলিম, ২খ., পৃ. ২৪৮)।
সুতরাং অন্যান্য নবী-রাসূলগণের যাহেরী ও জড়ো মু'জিযা ছিল বলিয়া অনুরূপ মু'জিযা তাঁহার থাকিতে পারিবে না, ইহা কোন যুক্তিসঙ্গত কথা নহে।
রাসূলুল্লাহ (স)-এর পবিত্র জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনায় অতীতে কিছু কিছু ত্রুটি-বিচ্যুতি ঘটিয়াছে, এই কথা অস্বীকার করা যায় না। তবে এই কথাও স্বতঃসিদ্ধ যে, অতীতের বিভিন্ন যুগের মুহাদ্দিসীন ও হাদীছ বিশেষজ্ঞগণ নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করিয়া রাসূলুল্লাহ (স)-এর জীবন-চরিত বিষয়ক বর্ণনাজিকে সেই সমস্ত ত্রুটি-বিচ্যুতি হইতে মুক্ত করিবার নিরলস চেষ্টা চালাইয়াছেন এবং এই ক্ষেত্রে তাঁহারা অভাবিত সাফল্য অর্জন করিয়াছেন। তাঁহারা রিওয়ায়াতসমূহের শুদ্ধ-অশুদ্ধ পার্থক্যকরণে সক্ষম হইয়াছেন। সুতরাং রাসূলুল্লাহ (স)-এর জীবনের অলৌকিক ঘটনাবলী সম্পর্কিত বিশুদ্ধ হাদীছ ও রিওয়ায়াতসমূহ গ্রহণ করিতে এখন আর আপত্তি করিবার সঙ্গত কোন কারণ নাই।
কিন্তু ড. হায়কাল তাঁহার "হায়াতে মুহাম্মাদ" গ্রন্থের ভূমিকায় এই সমস্ত হাদীছ ও বিওয়ায়াতসমূহকে শুদ্ধ-অশুদ্ধ নির্বিশেষে এক দৃষ্টিতে দেখিয়াছেন। তিনি লিখেন: “পবিত্র কুরআনই রাসূলুল্লাহ (স)-এর একক মু'জিযা।" তৎপর তিনি লিখিয়াছেন, "যদি রিসালাত প্রমাণের জন্য রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা থাকিত তবে তাহা পবিত্র কুরআনে উল্লেখ করা হইল না কেন?" এই পর্যন্ত বলিয়াই তিনি ক্ষান্ত হন নাই, আরও একটু অগ্রসর হইয়া তিনি মু'জিযাকে যুক্তি-বুদ্ধির নিরিখে বিচার করিতে চাহিয়াছেন। তিনি বলেন, "আজও যদি কোন অমুসলিম সম্প্রদায় ইসলাম গ্রহণ করে এবং মু'জিয়ার ক্ষেত্রে পবিত্র কুরআন ছাড়া অন্য কোন কিছু স্বীকার না করে, তাহা হইলে এই জন্য তাহাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যাইবে না। ইহাতে তাহাদের ধর্মবিশ্বাস অসম্পূর্ণ হইবে না। কেননা সে ব্যক্তি আল্লাহ ও তাঁহার রাসূলের প্রতি ঈমান আনয়ন করিয়াছে। তাহার এই অধিকার রহিয়াছে যে, সে পবিত্র কুরআনের আলোকে রাসূলুল্লাহ (স)-এর অন্যান্য মু'জিযা পরীক্ষা-নিরীক্ষা ও চিন্তা-গবেষণা করিতে পারিবে। অতঃপর যদি অকাট্য প্রমাণ দ্বারা কোন কিছু সাব্যস্ত হয়, তাহা বিনা দ্বিধায় মানিয়া লইবে।"
ডঃ হায়কালের এই অভিমতও গ্রহণযোগ্য নহে। কারণ যাহা অস্বাভাবিক ও যাহা যুক্তি-বুদ্ধির ঊর্ধ্বে, তাহাই তো মু'জিযা। সুতরাং যুক্তি-বুদ্ধির নিরিখে কিরূপে কোন নবী ও রাসূলের অলৌকিক কর্মকীর্তির বিশুদ্ধতা মূল্যায়ন করা যাইবে?
তিনি প্রশ্ন তুলিয়াছেন যে, কুরআন ছাড়া অন্য কোন মু'জিযা রাসূলুল্লাহ (স)-এর থাকিলে তাহা পবিত্র কুরআনে উল্লেখ করা হইল না কেন? অথচ কুরআনের সাধারণ পাঠক মাত্রই জানেন, কুরআনে মাত্র এক-দুইটি নহে, বরং রাসূলুল্লাহ (স)-এর একাধিক মু'জিযার উল্লেখ রহিয়াছে। দৃষ্টান্তস্বরূপ এখানে কয়েকটির উল্লেখ করিতেছি।
(এক) রাসূলুল্লাহ (স)-এর মি'রাজে গমন তাঁহার জীবনের একটি ঐতিহাসিক সুবিখ্যাত মু'জিযা। পবিত্র কুরআনে মি'রাজ সম্পর্কে পরিষ্কার আলোচনা হইয়াছে। এমনকি উহার একটি সূরার নামকরণ হইয়াছে-'ইসরা' তথা মি'রাজ নামে। এই সূরাতুল ইসরার সূচনাই হইয়াছে এইভাবে:
سُبْحَنَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَا الَّذِي بَرَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ أَيْتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ .
"পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁহার বান্দাকে রজনী যোগে ভ্রমণ করাইয়াছিলেন মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসায়, যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময়, তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন। তিনিই সর্বশ্রেষ্ঠ, সর্বদ্রষ্টা" (১৭৪১)।
(দুই) রাসূলুল্লাহ (স)-এর হিজরতও ছিল তাঁহার জীবনের একটি অলৌকিক ও অস্বাভাবিক ঘটনা। হিজরত মাত্র একটি মু'জিযাই নহে, বরং ইহা ছিল একাধিক মু'জিযার ধারক ও সংঘটন স্থল। রাসূলুল্লাহ (স) ছিলেন পার্থিব সহায়-সম্বলহীন। অপরদিকে কুরায়শ কাফিররা ছিল অস্ত্রেশস্ত্রে সজ্জিত ধনে-জনে বলিয়ান। তাহারা তাঁহাকে হত্যার পরিকল্পনা করিয়াছিল। প্রত্যেক গোত্র হইতে একজন করিয়া দুর্ধর্ষ বীর নাঙ্গা তরবারি লইয়া রাসূলুল্লাহ (স)-কে হত্যা করিবার দৃঢ় উদ্দেশ্যে বাহির হইয়া তাঁহার গৃহের চতুর্দিকে অবস্থান করিতেছিল। আল্লাহ তা'আলা কাফিরদের কবল হইতে তাঁহাকে অলৌকিকভাবে রক্ষা করিলেন। পবিত্র কুরআনে সেই ভয়াল ষড়যন্ত্রের দৃশ্য এইভাবে চিত্রিত হইয়াছে শব্দের গাঁথুনীতে :
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُشْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمُكَرِيْنَ .
"স্মরণ কর, কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য, হত্যা করিবার জন্য অথবা নির্বাসিত করিবার জন্য এবং তাহারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও কৌশল করেন। আর আল্লাহ্ই কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ” (৮:৩০)।
কুরআনের অপর একটি সূরায় রাসূলুল্লাহ (স)-এর হিজরতের অলৌকিক ঘটনাবলী এইভাবে বিবৃত হইয়াছে :
إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْهُمَا فِي الغارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لا تَحْزَنْ إِنَّ اللهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ .
"যদি তোমরা তাহাকে সাহায্য না কর তবে স্মরণ কর, আল্লাহ তাহাকে সাহায্য করিয়াছিলেন যখন কাফিররা তাহাকে বহিষ্কার করিয়াছিল এবং সে ছিল দুইজনের একজন, যখন তাহারা উভয়ে গুহার মধ্যে ছিল, সে তখন তাহার সংগীকে বলিয়াছিল, বিষণ্ণ হইও না। আমাদের সাথে আল্লাহ আছেন। অতঃপর আল্লাহ তাহার উপর তাঁহার প্রশান্তি বর্ষণ করেন এবং তাহাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যাহা তোমরা দেখ নাই। তিনি কাফিরদের বাক্য হেয় করেন এবং আল্লাহর বাক্যই সর্বোপরি। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়” (৯:৪০)।
(তিন) অনুরূপ বদর যুদ্ধে আল্লাহ তা'আলা মুসলমানগণকে অলৌকিকভাবে বিজয় দান করিয়াছিলেন, বদরে তিনি তাঁহার ফেরেশতা দ্বারা সাহায্য করিয়াছিলেন। ইহা ছাড়া আরও অলৌকিক ঘটনা বদরে সংঘটিত হইয়াছে, যাহার প্রতিটির বর্ণনা কুরআনে রহিয়াছে। ফেরেশতা বাহিনীর মাধ্যমে যুদ্ধের ফলাফল মুসলমানদের অনুকূলে আনয়নের মু'জিযা এইভাবে উপস্থাপিত হইয়াছে: إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنَّى مُمِدُّكُمْ بِأَلْفِ مِّنَ الْمَلَئِكَةِ مُرْدِفِينَ وَمَا جَعَلَهُ اللهُ إِلَّا بُشْرَى وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ .
"স্মরণ কর, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলে, তিনি উহা কবুল করিয়াছিলেন এবং বলিয়াছিলেন, আমি তোমাদেরকে সাহায্য করিব এক সহস্র ফেরেশতা দ্বারা যাহারা একের পর এক আসিবে। আল্লাহ ইহা করেন কেবল শুভ সংবাদ দেওয়ার জন্য এবং এই উদ্দেশ্যে যাহাতে তোমাদের চিত্ত প্রশান্তি লাভ করে এবং সাহায্য তো শুধু আল্লাহর নিকট হইতেই আসে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়" (৮:৯-১০)।
(চার) এমনিভাবে বদর প্রান্তরে মুসলমানদের কল্যাণে অসময়ে বৃষ্টি বর্ষণের মু'জিযা কুরআনে বিবৃত হইয়াছে:
وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَاءِ مَاءً لَيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَنِ وَلِيُرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ .
“এবং আকাশ হইতে তোমাদের উপর বারি বর্ষণ করেন, উহা দ্বারা তোমাদের পবিত্র করার জন্য, তোমাদের হইতে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য, তোমাদের হৃদয় দৃঢ় করিবার জন্য এবং তোমাদের স্থির রাখিবার জন্য" (৮:১১)।
(পাঁচ) অনুরূপ বদর প্রান্তরে কাফিরদের চক্ষে মুসলমানদের সংখ্যা কম দেখানো হইয়াছে যাহাতে তাহারা অধিক প্রস্তুতি গ্রহণ করে। অপর দিকে মুসলমানদের চক্ষে কাফিরদেরকে কম দেখানো হইয়াছে যাহাতে মুসলমানগণ ঘাবড়াইয়া না যায়। ইহা ছিল একটি মু'জিযা ও অসাধারণ ব্যাপার। কুরআনে উদ্ধৃত হইতেছে:
قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ التَقَتَا فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَى كَافِرَةٌ يُرَونَهُمْ مثْلَيْهِمْ رَأَى الْعَيْنِ وَاللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَنْ يَشَاءُ إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِأُولِي الْأَبْصَارِ
" দুইটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য নির্দশন রহিয়াছে। একদল আল্লাহর পথে সংগ্রাম করিতেছিল, অন্যদল কাফির ছিল। উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল। আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয় ইহাতে অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকের জন্য শিক্ষা রহিয়াছে” (৩:১৩)।
বিস্তারিত বিবরণের জন্য দ্র. মওলানা তফাজ্জল হোছাইন রচিত হযরত মুহাম্মদ মুস্তফা (স)ঃ মু'জিযার স্বরূপ ও মু'জিযা। দৃষ্টান্তস্বরূপ মাত্র কয়েকটি মু'জিযা এখানে উদ্বৃত করা হইল। ইহা ছাড়াও আরও বহু মু'জিযার ঘটনা পবিত্র কুরআনে উল্লেখ রহিয়াছে। সুতরাং ড. হায়কালের এই দাবি যে, রাসূলুল্লাহ (স)-এর মু'জিযা বলিতে শুধু পবিত্র কুরআনকে বুঝায় এবং ইহা ছাড়া তাঁহার কোন মু'জিযা পবিত্র কুরআনে উল্লেখ করা হয় নাই, সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মু'জিযা নবৃওয়াতের প্রমাণ না নিদর্শন?

📄 মু'জিযা নবৃওয়াতের প্রমাণ না নিদর্শন?

"মু'জিযা নবুওয়াতের প্রমাণ না নির্দশন" বিষয়টি লইয়া সিদ্ধান্তে পৌঁছিতে প্রাচীন মুসলিম মনীষীদের মধ্যে যেমন মতবিরোধ হইয়াছে, বর্তমান কালেও উহাতে প্রচণ্ড মতভেদ বহাল রহিয়াছে। অতীত ও প্রাচীন মুসলিম মনীষীদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল-. জামা'আত-এর 'আশাইরা আকীদা বিশেষজ্ঞ আলিমদের অভিমত এই যে, মু'জিযা নবুওয়াত ও রিসালাতের হুজ্জত বা প্রমাণস্বরূপ। পক্ষান্তরে " আহলে সুন্নাত ওয়াল-জামা'আত বহির্ভূত মু'তাযিলা সম্প্রদায়ভুক্ত চিন্তাবিদগণের অভিমত এই যে, "মু'জিযা নবুওয়াতের হুজ্জত বা প্রমাণ নহে, তবে উহা নবুওয়াতের আলামত যে নিদর্শন মাত্র” (দ্র. সীরাতুন্নবী, ৪খ., পৃ. ১০০৮)।
বর্তমান কালে মিসরীয় ইসলামী চিন্তাবিদ ও লেখগণও এই অভিমত পোষণ করিয়া থাকেন, ইহার বিপরীতে সংখ্যাগরিষ্ট আলিম, মুহাদ্দিস, মুফাস্সিসর ও ইসলামী বিশেষজ্ঞ মনীষীদের সর্বসম্মত অভিমত এই যে, মু'জিযা নবুওয়াত ও রিসালাতের দাবির সত্যতার প্রকৃষ্ট প্রমাণ। উহা নিছক আলামত বা নিদর্শনের পর্যায়ের নহে (দ্র. মানহাজুল মাদরাসাতিল আকলিয়া আল-হাদীছাহ ফিত-তাফসীর, ড. ফাহদ বিন আবদুর রহমান, বৈরূত, মুআস্সাসতুর রিসালাহ, ১৪১৪ হি., ২খ., পৃ. ৫৪৫-৫৯৫)।

১৩৩
কিন্তু ড. হায়কাল তাঁহার "হায়াতে মুহাম্মাদ" গ্রন্থের ভূমিকায় এই সমস্ত হাদীছ ও বিওয়ায়াতসমূহকে শুদ্ধ-অশুদ্ধ নির্বিশেষে এক দৃষ্টিতে দেখিয়াছেন। তিনি লিখেন: “পবিত্র কুরআনই রাসূলুল্লাহ (স)-এর একক মু'জিযা।" তৎপর তিনি লিখিয়াছেন, "যদি রিসালাত প্রমাণের জন্য রাসূলুল্লাহ (স)-এর অন্য কোন মু'জিযা থাকিত তবে তাহা পবিত্র কুরআনে উল্লেখ করা হইল না কেন?" এই পর্যন্ত বলিয়াই তিনি ক্ষান্ত হন নাই, আরও একটু অগ্রসর হইয়া তিনি মু'জিযাকে যুক্তি-বুদ্ধির নিরিখে বিচার করিতে চাহিয়াছেন। তিনি বলেন, "আজও যদি কোন অমুসলিম সম্প্রদায় ইসলাম গ্রহণ করে এবং মু'জিয়ার ক্ষেত্রে পবিত্র কুরআন ছাড়া অন্য কোন কিছু স্বীকার না করে, তাহা হইলে এই জন্য তাহাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যাইবে না। ইহাতে তাহাদের ধর্মবিশ্বাস অসম্পূর্ণ হইবে না। কেননা সে ব্যক্তি আল্লাহ ও তাঁহার রাসূলের প্রতি ঈমান আনয়ন করিয়াছে। তাহার এই অধিকার রহিয়াছে যে, সে পবিত্র কুরআনের আলোকে রাসূলুল্লাহ (স)-এর অন্যান্য মু'জিযা পরীক্ষা-নিরীক্ষা ও চিন্তা-গবেষণা করিতে পারিবে। অতঃপর যদি অকাট্য প্রমাণ দ্বারা কোন কিছু সাব্যস্ত হয়, তাহা বিনা দ্বিধায় মানিয়া লইবে।"
ডঃ হায়কালের এই অভিমতও গ্রহণযোগ্য নহে। কারণ যাহা অস্বাভাবিক ও যাহা যুক্তি-বুদ্ধির ঊর্ধ্বে, তাহাই তো মু'জিযা। সুতরাং যুক্তি-বুদ্ধির নিরিখে কিরূপে কোন নবী ও রাসূলের অলৌকিক কর্মকীর্তির বিশুদ্ধতা মূল্যায়ন করা যাইবে?
তিনি প্রশ্ন তুলিয়াছেন যে, কুরআন ছাড়া অন্য কোন মু'জিযা রাসূলুল্লাহ (স)-এর থাকিলে তাহা পবিত্র কুরআনে উল্লেখ করা হইল না কেন? অথচ কুরআনের সাধারণ পাঠক মাত্রই জানেন, কুরআনে মাত্র এক-দুইটি নহে, বরং রাসূলুল্লাহ (স)-এর একাধিক মু'জিযার উল্লেখ রহিয়াছে। দৃষ্টান্তস্বরূপ এখানে কয়েকটির উল্লেখ করিতেছি।
(এক) রাসূলুল্লাহ (স)-এর মি'রাজে গমন তাঁহার জীবনের একটি ঐতিহাসিক সুবিখ্যাত মু'জিযা। পবিত্র কুরআনে মি'রাজ সম্পর্কে পরিষ্কার আলোচনা হইয়াছে। এমনকি উহার একটি সূরার নামকরণ হইয়াছে-'ইসরা' তথা মি'রাজ নামে। এই সূরাতুল ইসরার সূচনাই হইয়াছে এইভাবে:
سُبْحَنَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَا الَّذِي بَرَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ أَيْتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ .
"পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁহার বান্দাকে রজনী যোগে ভ্রমণ করাইয়াছিলেন মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসায়, যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময়, তাহাকে আমার নিদর্শন দেখাইবার জন। তিনিই সর্বশ্রেষ্ঠ, সর্বদ্রষ্টা" (১৭৪১)।
(দুই) রাসূলুল্লাহ (স)-এর হিজরতও ছিল তাঁহার জীবনের একটি অলৌকিক ও অস্বাভাবিক ঘটনা। হিজরত মাত্র একটি মু'জিযাই নহে, বরং ইহা ছিল একাধিক মু'জিযার ধারক ও সংঘটন
স্থল। রাসূলুল্লাহ (স) ছিলেন পার্থিব সহায়-সম্বলহীন। অপরদিকে কুরায়শ কাফিররা ছিল অস্ত্রেশস্ত্রে সজ্জিত ধনে-জনে বলিয়ান। তাহারা তাঁহাকে হত্যার পরিকল্পনা করিয়াছিল। প্রত্যেক গোত্র হইতে একজন করিয়া দুর্ধর্ষ বীর নাঙ্গা তরবারি লইয়া রাসূলুল্লাহ (স)-কে হত্যা করিবার দৃঢ় উদ্দেশ্যে বাহির হইয়া তাঁহার গৃহের চতুর্দিকে অবস্থান করিতেছিল। আল্লাহ তা'আলা কাফিরদের কবল হইতে তাঁহাকে অলৌকিকভাবে রক্ষা করিলেন। পবিত্র কুরআনে সেই ভয়াল ষড়যন্ত্রের দৃশ্য এইভাবে চিত্রিত হইয়াছে শব্দের গাঁথুনীতে :
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُشْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمُكَرِيْنَ .
"স্ম স্মরণ কর, কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য, হত্যা করিবার জন্য অথবা নির্বাসিত করিবার জন্য এবং তাহারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও কৌশল করেন। আর আল্লাহ্ই কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ” (৮:৩০)।
কুরআনের অপর একটি সূরায় রাসূলুল্লাহ (স)-এর হিজরতের অলৌকিক ঘটনাবলী এইভাবে বিবৃত হইয়াছে :
إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْهُمَا فِي الغارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لا تَحْزَنْ إِنَّ اللهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ .
"যদি তোমরা তাহাকে সাহায্য না কর তবে স্মরণ কর, আল্লাহ তাহাকে সাহায্য করিয়াছিলেন যখন কাফিররা তাহাকে বহিষ্কার করিয়াছিল এবং সে ছিল দুইজনের একজন, যখন তাহারা উভয়ে গুহার মধ্যে ছিল, সে তখন তাহার সংগীকে বলিয়াছিল, বিষণ্ণ হইও না। আমাদের সাথে আল্লাহ আছেন। অতঃপর আল্লাহ তাহার উপর তাঁহার প্রশান্তি বর্ষণ করেন এবং তাহাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যাহা তোমরা দেখ নাই। তিনি কাফিরদের বাক্য হেয় করেন এবং আল্লাহর বাক্যই সর্বোপরি। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়” (৯:৪০)।
(তিন) অনুরূপ বদর যুদ্ধে আল্লাহ তা'আলা মুসলমানগণকে অলৌকিকভাবে বিজয় দান করিয়াছিলেন, বদরে তিনি তাঁহার ফেরেশতা দ্বারা সাহায্য করিয়াছিলেন। ইহা ছাড়া আরও অলৌকিক ঘটনা বদরে সংঘটিত হইয়াছে, যাহার প্রতিটির বর্ণনা কুরআনে রহিয়াছে। ফেরেশতা বাহিনীর মাধ্যমে যুদ্ধের ফলাফল মুসলমানদের অনুকূলে আনয়নের মু'জিযা এইভাবে উপস্থাপিত হইয়াছে: إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنَّى مُمِدُّكُمْ بِأَلْفِ مِّنَ الْمَلَئِكَةِ مُرْدِفِينَ وَمَا جَعَلَهُ اللهُ إِلَّا بُشْرَى وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ.
"স্মরণ কর, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলে, তিনি উহা কবুল করিয়াছিলেন এবং বলিয়াছিলেন, আমি তোমাদেরকে সাহায্য করিব এক সহস্র ফেরেশতা দ্বারা যাহারা একের পর এক আসিবে। আল্লাহ ইহা করেন কেবল শুভ সংবাদ দেওয়ার জন্য এবং এই উদ্দেশ্যে যাহাতে তোমাদের চিত্ত প্রশান্তি লাভ করে এবং সাহায্য তো শুধু আল্লাহর নিকট হইতেই আসে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়" (৮:৯-১০)।
(চার) এমনিভাবে বদর প্রান্তরে মুসলমানদের কল্যাণে অসময়ে বৃষ্টি বর্ষণের মু'জিযা কুরআনে বিবৃত হইয়াছে:
وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَاءِ مَاءً لَيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَنِ وَلِيُرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ .
“এবং আকাশ হইতে তোমাদের উপর বারি বর্ষণ করেন, উহা দ্বারা তোমাদের পবিত্র করার জন্য, তোমাদের হইতে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য, তোমাদের হৃদয় দৃঢ় করিবার জন্য এবং তোমাদের স্থির রাখিবার জন্য" (৮:১১)।
(পাঁচ) অনুরূপ বদর প্রান্তরে কাফিরদের চক্ষে মুসলমানদের সংখ্যা কম দেখানো হইয়াছে যাহাতে তাহারা অধিক প্রস্তুতি গ্রহণ করে। অপর দিকে মুসলমানদের চক্ষে কাফিরদেরকে কম দেখানো হইয়াছে যাহাতে মুসলমানগণ ঘাবড়াইয়া না যায়। ইহা ছিল একটি মু'জিযা ও অসাধারণ ব্যাপার। কুরআনে উদ্ধৃত হইতেছে:
قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ التَقَتَا فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَى كَافِرَةٌ يُرَونَهُمْ مثْلَيْهِمْ رَأَى الْعَيْنِ وَاللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَنْ يَشَاءُ إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِأُولِي الْأَبْصَارِ
"দুইটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য নির্দশন রহিয়াছে। একদল আল্লাহর পথে সংগ্রাম করিতেছিল, অন্যদল কাফির ছিল। উহারা তাহাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল। আল্লাহ যাহাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয় ইহাতে অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকের জন্য শিক্ষা রহিয়াছে” (৩:১৩)।
বিস্তারিত বিবরণের জন্য দ্র. মওলানা তফাজ্জল হোছাইন রচিত হযরত মুহাম্মদ মুস্তফা (স)ঃ মু'জিযার স্বরূপ ও মু'জিযা। দৃষ্টান্তস্বরূপ মাত্র কয়েকটি মু'জিযা এখানে উদ্বৃত করা হইল। ইহা ছাড়াও আরও বহু মু'জিযার ঘটনা পবিত্র কুরআনে উল্লেখ রহিয়াছে। সুতরাং ড. হায়কালের এই দাবি যে, রাসূলুল্লাহ (স)-এর মু'জিযা বলিতে শুধু পবিত্র কুরআনকে বুঝায় এবং ইহা ছাড়া তাঁহার কোন মু'জিযা পবিত্র কুরআনে উল্লেখ করা হয় নাই, সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন।
১৩৬ সীরাত বিশ্বকোষ
ড. হায়কালের মতে, হাদীছ ও সীরাত গ্রন্থসমূহে রাসূলুল্লাহ (স)-এর জীবনে সংঘটিত যেই সমস্ত অসাধারণ ও অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায় তাহা হয় মনগড়া, বানোয়াট কিংবা সমালোচনার ঊর্ধ্বে নহে। সুতরাং তাঁহার নানারূপ ব্যাখ্যার যথেষ্ট সম্ভাবনা রহিয়াছে। অতঃপর তিনি কুরআন ব্যতীত অন্যান্য মু'জিয়াসমূহের অসারতা ও অবাস্তবতা প্রমাণের উদ্দেশ্যে দুইটি কাহিনী উপস্থাপন করিয়াছেন এবং উহার অসারতা প্রমাণের জন্য যুক্তিতর্কের অবতারণা করিয়াছেন। কাহিনী দুইটি নিম্নরূপ :
(এক) ড. হায়কাল লিখিয়াছেন, সীরাত বিষয়ক সকল গ্রন্থেই অভিন্ন মত প্রকাশ করা হইয়াছে যে, মি'রাজের পূর্বে যাহারা ইসলাম গ্রহণ করিয়াছিলেন তাহারা একদিন রাসূলুল্লাহ (স)-এর মুখে শুনিতে পাইলেন যে, একই রাত্রে রাসূলুল্লাহ (স)-কে মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসায় ভ্রমণ করানো হইয়াছে এবং সেখানকার পবিত্র স্থানগুলি পরিদর্শন করানো হইয়াছে। এই কথা শুনিবার সাথে সাথে একদল মুসলমান তাহা অবিশ্বাস করিয়া ইসলাম ধর্ম ত্যাগ করিল (হায়াতে মুহাম্মাদ, ভূমিকা)।
(দুই) ড. হায়কাল লিখিয়াছেন, সুরাকা ইব্‌ন মালিক ইব্‌ন জু'শুমের ঘটনাও এই ক্ষেত্রে উল্লেখযোগ্য। হিজরতের সময় মহানবী (স) মদীনার উদ্দেশে মক্কা ত্যাগ করেন। তাঁহাকে জীবিত কিংবা মৃত ধরিয়া দেওয়ার জন্য মক্কাবাসী কাফিররা পুরস্কার ঘোষণা করে। সুরাকা পুরস্কারের লোভে মহানবী (স)-কে ধরিবার জন্য তাঁহার পিছু ধাওয়া করে। সে তাঁহার নিকট পৌঁছিলে অলৌকিকভাবে তাহার ঘোড়ার ক্ষুর মাটিতে ডাবিয়া যায় (হায়াতে মুহাম্মাদ, ভূমিকা)।
ড. হায়কালের এই ঘটনা দুইটি বর্ণনার উদ্দেশ্য এই যে, নবী-রাসূলগণের মু'জিযা তাঁহাদের দাবির সত্যতা প্রতিষ্ঠা ও তাঁহাদের প্রতি ঈমান আরও সুদৃঢ়করণের জন্য সহায়কস্বরূপ। সেই হিসাবে কোন নবী-রাসূল হইতে কোন মু'জিযা প্রকাশ পাওয়া তাঁহার প্রতি অবিশ্বাসীদের ঈমান আনয়নের সহায়ক হইবে, আর বিশ্বাসীদের ঈমানকে আরও সুদৃঢ় করিবে। ইহাই যুক্তির চাহিদা। অথচ মি'রাজের ঘটনায় কোন কাফিরের ঈমান আনয়ন তো দূরের কথা, স্বয়ং ইতোপূর্বে যাহারা ঈমানদার ছিল তাহাদের একটি দল পর্যন্ত এই ঘটনা শুনিয়া মুরতাদ হইয়া গেল। ইহা তো এই কথাই প্রমাণ করে যে, মুহাম্মাদ (স)-এর জীবনে আল-কুরআন ভিন্ন অন্য কোন মু'জিযা ছিলনা।
অনুরূপ সুরাকার ঘটনা প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলিয়াছেন যে, এই মু'জিযা দেখিয়াও সুরাকা ঈমান আনিল না কেন? ফিরাউনের যাদুকররা তো মূসা (আ)-এর মু'জিযা দেখিয়া ঈমান আনয়ন করিয়াছিল।
মু'জিযার সত্যতা পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে ড. হায়কালের গৃহীত মূলনীতি দেখিয়া বড়ই আশ্চার্যবোধ হয়। তিনি কোথা হইতে এই মূলনীতি আবিষ্কার করিলেন যে, কোন নবীর মু'জিযা দেখিয়া তাঁহার উম্মত ঈমান আনয়ন না করিলে উক্ত মু'জিযা মিথ্যা বলিয়া প্রমাণিত হইবে? স্বয়ং ড. হায়কালের দাবি মতে রাসূলুল্লাহ (স)-এর একমাত্র মু'জিযা পবিত্র কুরআন শুনিয়া তাঁহার
সকল শ্রোতাই কি ঈমান আনয়ন করিয়াছিল? উত্তর 'না' হইলে পবিত্র কুরআন কি অসত্য হইয়া যাইবে? বস্তুত তিনি তাহার ভিত্তিহীন মনগড়া একটি যুক্তির দ্বারা দুইটি সুপ্রতিষ্ঠিত মু'জিযা অস্বীকার করিবার প্রয়াস পাইয়াছেন, যাহার একটি (মি'রাজ) স্বয়ং কুরআনে বর্ণিত হইয়াছে এবং অপরটি (সুরাকার ঘটনা) বুখারী ও মুসলিমসহ হাদীছ ও সীরাতের সকল বিশুদ্ধ গ্রন্থে সহীহ সনদে সংরক্ষিত রহিয়াছে (দ্র. সহীহ বুখারী, ১খ., পৃ. ৫১০, ৫১৫, ৫৫৪; মুসলিম, ২খ., পৃ. ৪১৯)।
ড. হায়কাল আরও একটি যুক্তি পেশ করিয়াছেন যে, অন্যান্য নবী-রাসূলগণের মু'জিযা দেখিয়া বিরুদ্ধবাদীদের ঈমান আনয়নের ঘটনা পবিত্র কুরআন ও ইতিহাসে উল্লেখ রহিয়াছে। কিন্তু রাসূলুল্লাহ (স)-এর কোন মু'জিযা প্রত্যক্ষ করিয়া কোন মুশরিক ঈমান আনয়ন করিয়াছে এমন বর্ণনা ইতিহাসে উল্লেখ করা হয় নাই। ইহা প্রমাণ করে যে, কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর কোন মু'জিযা ছিল না (হায়াতে মুহাম্মদ, ভূমিকা দ্র.)।
ড. হায়কালের এই যুক্তি তথ্যনির্ভর নহে। কারণ হাদীছ ও সীরাতের গ্রন্থসমূহে এই জাতীয় একাধিক ঘটনা সহীহ সনদ দ্বারা সংরক্ষিত হইয়া আসিতেছে। দৃষ্টান্তস্বরূপ আমরা উহার কয়েকটি ঘটনা এখানে উদ্বৃত করিতেছি।
(এক) এক ব্যক্তি রাসূলুল্লাহ (স)-এর খিদমতে হাযির হইয়া বলিল, আমি ঐ পর্যন্ত আপনাকে সত্য নবী বলিয়া স্বীকার করিব না, যতক্ষণ না এই খেজুর বৃক্ষের কাঁদিসমূহ আপনার নিকট আসিয়া আপনার রিসালাতের সত্যতা সম্পর্কে সাক্ষ্য প্রদান করে। আল্লাহর কৃপায় তাহাই ঘটিল। যখন সে এই ঘটনা স্বচক্ষে প্রত্যক্ষ করিল, তখন ইসলাম গ্রহণ করিল (সুনান তিরমিযী, পৃ. ৬০৩)।
(দুই) একবার এক সফরে রাসূলুল্লাহ (স)-এর সহিত এক বেদুঈনের সাক্ষাত হইল। তিনি লোকটিকে ইসলামের প্রতি আহবান জানাইলেন। লোকটি বলিল, আপনার সত্যতার সাক্ষ্য কে দিতেছে? রাসূলুল্লাহ (স) বলিলেন, সম্মুখের এই বৃক্ষটি। এই কথা বলিয়া রাসূলুল্লাহ (স) বৃক্ষটিকে কাছে ডাকিলেন। তৎক্ষণাত বৃক্ষটি তাঁহার সম্মুখে হাযির হইল এবং উহার মধ্য হইতে তিনবার কলেমা তায়্যিবার ধ্বনি উচ্চারিত হইল। এই দৃশ্য প্রত্যক্ষ করিয়া লোকটি তৎক্ষণাত ইসলামে দাখিল হইয়া গেল (সীরাতুন্নবী (স), ৪খ., পৃ. ১০২৬)।
(তিন) রাসূলুল্লাহ (স)-এর হিজরতকালে উম্মে মা'বাদ ও আবু মা'বাদ নামক দুইজন মরুবাসীর ইসলাম গ্রহণের কথা সুবিখ্যাত। ইহারা ছিলেন খুযা'আ গোত্রের লোক। মদীনার পথে একটি ঝুপড়ীতে তাহারা বাস করিত এবং পথিক-মুসাফিরদের সেবা ও মেহমানদারী করিত। মেষ পালনই ছিল তাহাদের একমাত্র জীবিকা নির্বাহের উপায়। রাসূলুল্লাহ (স) এবং হযরত আবূ বকর সিদ্দীক (রা) উম্মে মা'বাদের ঝুপড়ীর পার্শ্ব অতিক্রম করিয়া যাইতেছিলেন। তাঁহারা কিছু পাথেয় খরীদ করার জন্য উম্মে মা'বাদের ঝুপড়ীতে আগমন করিলেন। কিন্তু খরীদ করার মত কিছুই তাহার নিকট পাওয়া গেল না। রাসূলুল্লাহ (স) দেখিলেন, উম্মে মা'বাদের ঝুপড়ীর এক কোণে একটি ছাগী দাঁড়াইয়া আছে। তিনি জিজ্ঞাসা করিলেন, এই ছাগীটি দুধ দেয় কি? উম্মে মা'বাদ বলিল, সে তো হাটিতেই পারে না, এত দুর্বল ছাগী আবার দুধ দেয়?
রাসূলুল্লাহ (স) বলিলেন, তুমি অনুমতি দিলে আমি দোহন করিয়া দেখিতে পারি। উম্মে মা'বাদ বলিল আচ্ছা, আপনি দোহন করুন। রাসূলুল্লাহ (স) বিসমিল্লাহ বলিয়া উহার দুধ দোহন করিতে লাগিলেন। দেখা গেল দুধ বাহির হইয়া আসিতেছে। রাসূলুল্লাহ (স), তাঁহার সাথীগণ, উম্মে মা'বাদ ও তাঁহার ঝুপড়ীর লোকজন সকলেই তৃপ্তি সহকারে পেট ভরিয়া দুধ পান করিলেন। তৎপর আরও কিছু দুধ উম্মে মা'বাদের কাছে অবশিষ্ট রহিয়া গেল।
দুধ পান করিয়া রাসূলুল্লাহ (স) তাঁহার সাথীসহ মদীনা অভিমুখে রওয়ানা হইয়া গেলেন। কিছুক্ষণ পরেই আবূ মা'বাদ মরুভূমিতে মেষ চারণ করিয়া ঝুপড়ীতে ফিরিয়া আসিল। আবূ মা'বাদ ঘটনার বিস্তারিত বিবরণ শুনিয়া বলিল, আল্লাহ্র শপথ! ইনি মনে হয় কুরায়শ গোত্রের সেই লোকটি। তাঁহার কথা অনেক শুনিয়াছি। আমাদের সুযোগ হইলে আমরা তাঁহার দরবারে উপস্থিত হইব। ইব্‌ন কাছীর রিওয়ায়াত করিয়াছেন, এই ঘটনার পর উম্মে মা'বাদ ও আবূ মা'বাদ উভয় ইসলাম গ্রহণ করিয়াছিলেন (ইবন হিশাম, ১খ., পৃ. ১৭২; আল-বিদায়া ওয়ান- নিহায়া, ৩খ., পৃ. ১৮৯)।
কতিপয় আধুনিক সীরাতকার উম্মে মা'বাদের হাদীছটিকে সনদের দিক হইতে দুর্বল আখ্যায়িত করিয়াছেন। কিন্তু মুহাক্কিক আলিমগণ হাদীছটির সনদ সম্বন্ধে তথ্য-তালাশের পর হাদীছটিকে সহীহ বলিয়া স্বীকৃতি প্রদান করিয়াছেন। তাঁহাদের অনুসন্ধান মতে এই হাদীছটি একাধিক সাহাবী হইতে একাধিক সনদে বর্ণিত হইয়াছে। যথা-
(এক) উম্মে মা'বাদ-এর সনদে ইবনুস-সাকান, আল-ইসাবায় (দ্র. ইসাবা, বাবুল-আসমা ওয়াল- কুনা); (দুই) আবূ মা'বাদ-এর সনদে ইমাম বুখারী তাঁহার "তারীখ” গ্রন্থে (দ্র. তাবাকাত ইবন সা'দ, ১খ., পৃ. ১৫৫); (তিন) হুবায়শ ইন্ন খালিদ-এর সনদে আল্লামা বাগাবী, ইব্‌ন শাহীন, ইবনুস-সাকান ও ইমাম তাবারানী প্রমুখ মুহাদ্দিছ নিজ নিজ গ্রন্থে (দ্র. তাহযীবুল-কামাল, ১খ., পৃ. ৩৪); (চার) আবূ সালীত বদরী-এর সনদে হাদীছটি 'উয়ুনুল- আছার গ্রন্থে বর্ণিত আছে (দ্র. সীরাতে মোস্তফা, ১খ., পৃ. ৩৯০); (পাঁচ) হিশামের সনদে মুস্তাদরাক হাকেম গ্রন্থে। হাকেম হাদীছটি রিওয়ায়াত কারার পর মন্তব্য কারিয়াছেন, هذا حديث صحيح الاسناد "এই হাদীছটির সনদ সহীহ” (মুস্তাদরাক, ৩খ., পৃ. ১০)।
উপরন্তু এই ঘটনাটি রাসূলুল্লাহ (স)-এর হিজরতের সাথী হযরত আবু বকর (রা) হইতেও সহীহ সনদে বর্ণিত হইয়াছে (দ্র. দালায়েল লিল-বায়হাকী, মুস্তাদরাক লিল-হাকেম ও আল- বিদায়া ওয়ান-নিহায়া লি ইব্‌ন কাছীর, ৩খ., পৃ. ১৯১)। ইব্‌ন কাছীর বলেন, اسناده حسن "উহার সনদ হাসান-নির্ভরযোগ্য"।
অতএব, উম্মে মা'বাদের বর্ণিত এই মু'জিযার ঘটনাটি সম্বন্ধে কোন প্রকার সন্দেহ-সংশয় পোষণ করিবার কোনই যুক্তিসংগত কারণ নাই।
ড. হায়কালের বক্তব্যের অসারতা প্রমাণের জন্য সূরা আল-কামারের প্রথম দুইটি আয়াতই যথেষ্ট। ইরশাদ হয়েছে:
"কিয়ামত নিকটবর্তী হইয়াছে, আর চন্দ্র বিদীর্ণ হইয়াছে। ইহারা কোন নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া লয় এবং বলে, ইহাত চিরাচরিত যাদু” (৫৪:১-২)।

ড. হায়কালের মতে, হাদীছ ও সীরাত গ্রন্থসমূহে রাসূলুল্লাহ (স)-এর জীবনে সংঘটিত যেই সমস্ত অসাধারণ ও অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায় তাহা হয় মনগড়া, বানোয়াট কিংবা সমালোচনার ঊর্ধ্বে নহে। সুতরাং তাঁহার নানারূপ ব্যাখ্যার যথেষ্ট সম্ভাবনা রহিয়াছে। অতঃপর তিনি কুরআন ব্যতীত অন্যান্য মু'জিয়াসমূহের অসারতা ও অবাস্তবতা প্রমাণের উদ্দেশ্যে দুইটি কাহিনী উপস্থাপন করিয়াছেন এবং উহার অসারতা প্রমাণের জন্য যুক্তিতর্কের অবতারণা করিয়াছেন। কাহিনী দুইটি নিম্নরূপ :
(এক) ড. হায়কাল লিখিয়াছেন, সীরাত বিষয়ক সকল গ্রন্থেই অভিন্ন মত প্রকাশ করা হইয়াছে যে, মি'রাজের পূর্বে যাহারা ইসলাম গ্রহণ করিয়াছিল তাহারা একদিন রাসূলুল্লাহ (স)-এর মুখে শুনিতে পাইলেন যে, একই রাত্রে রাসূলুল্লাহ (স)-কে মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসায় ভ্রমণ করানো হইয়াছে এবং সেখানকার পবিত্র স্থানগুলি পরিদর্শন করানো হইয়াছে। এই কথা শুনিবার সাথে সাথে একদল মুসলমান তাহা অবিশ্বাস করিয়া ইসলাম ধর্ম ত্যাগ করিল (হায়াতে মুহাম্মাদ, ভূমিকা)।
(দুই) ড. হায়কাল লিখিয়াছেন, সুরাকা ইব্‌ন মালিক ইব্‌ন জু'শুমের ঘটনাও এই ক্ষেত্রে উল্লেখযোগ্য। হিজরতের সময় মহানবী (স) মদীনার উদ্দেশে মক্কা ত্যাগ করেন। তাঁহাকে জীবিত কিংবা মৃত ধরিয়া দেওয়ার জন্য মক্কাবাসী কাফিররা পুরস্কার ঘোষণা করে। সুরাকা পুরস্কারের লোভে মহানবী (স)-কে ধরিবার জন্য তাঁহার পিছু ধাওয়া করে। সে তাঁহার নিকট পৌঁছিলে অলৌকিকভাবে তাহার ঘোড়ার ক্ষুর মাটিতে ডাবিয়া যায় (হায়াতে মুহাম্মাদ, ভূমিকা)।
ড. হায়কালের এই ঘটনা দুইটি বর্ণনার উদ্দেশ্য এই যে, নবী-রাসূলগণের মু'জিযা তাঁহাদের দাবির সত্যতা প্রতিষ্ঠা ও তাঁহাদের প্রতি ঈমান আরও সুদৃঢ়করণের জন্য সহায়কস্বরূপ। সেই হিসাবে কোন নবী-রাসূল হইতে কোন মু'জিযা প্রকাশ পাওয়া তাঁহার প্রতি অবিশ্বাসীদের ঈমান আনয়নের সহায়ক হইবে, আর বিশ্বাসীদের ঈমানকে আরও সুদৃঢ় করিবে। ইহাই যুক্তির চাহিদা। অথচ মি'রাজের ঘটনায় কোন কাফিরের ঈমান আনয়ন তো দূরের কথা, স্বয়ং ইতোপূর্বে যাহারা ঈমানদার ছিল তাহাদের একটি দল পর্যন্ত এই ঘটনা শুনিয়া মুরতাদ হইয়া গেল। ইহা তো এই কথাই প্রমাণ করে যে, মুহাম্মাদ (স)-এর জীবনে আল-কুরআন ভিন্ন অন্য কোন মু'জিযা ছিলনা।
অনুরূপ সুরাকার ঘটনা প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলিয়াছেন যে, এই মু'জিযা দেখিয়াও সুরাকা ঈমান আনিল না কেন? ফিরাউনের যাদুকররা তো মূসা (আ)-এর মু'জিযা দেখিয়া ঈমান আনয়ন করিয়াছিল।
মু'জিযার সত্যতা পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে ড. হায়কালের গৃহীত মূলনীতি দেখিয়া বড়ই আশ্চার্যবোধ হয়। তিনি কোথা হইতে এই মূলনীতি আবিষ্কার করিলেন যে, কোন নবীর মু'জিযা দেখিয়া তাঁহার উম্মত ঈমান আনয়ন না করিলে উক্ত মু'জিযা মিথ্যা বলিয়া প্রমাণিত হইবে? স্বয়ং ড. হায়কালের দাবি মতে রাসূলুল্লাহ (স)-এর একমাত্র মু'জিযা পবিত্র কুরআন শুনিয়া তাঁহার সকল শ্রোতাই কি ঈমান আনয়ন করিয়াছিল? উত্তর 'না' হইলে পবিত্র কুরআন কি অসত্য হইয়া যাইবে? বস্তুত তিনি তাহার ভিত্তিহীন মনগড়া একটি যুক্তির দ্বারা দুইটি সুপ্রতিষ্ঠিত মু'জিযা অস্বীকার করিবার প্রয়াস পাইয়াছেন, যাহার একটি (মি'রাজ) স্বয়ং কুরআনে বর্ণিত হইয়াছে এবং অপরটি (সুরাকার ঘটনা) বুখারী ও মুসলিমসহ হাদীছ ও সীরাতের সকল বিশুদ্ধ গ্রন্থে সহীহ সনদে সংরক্ষিত রহিয়াছে (দ্র. সহীহ বুখারী, ১খ., পৃ. ৫১০, ৫১৫, ৫৫৪; মুসলিম, ২খ., পৃ. ৪১৯)।
ড. হায়কাল আরও একটি যুক্তি পেশ করিয়াছেন যে, অন্যান্য নবী-রাসূলগণের মু'জিযা দেখিয়া বিরুদ্ধবাদীদের ঈমান আনয়নের ঘটনা পবিত্র কুরআন ও ইতিহাসে উল্লেখ রহিয়াছে। কিন্তু রাসূলুল্লাহ (স)-এর কোন মু'জিযা প্রত্যক্ষ করিয়া কোন মুশরিক ঈমান আনয়ন করিয়াছে এমন বর্ণনা ইতিহাসে উল্লেখ করা হয় নাই। ইহা প্রমাণ করে যে, কুরআন ছাড়া রাসূলুল্লাহ (স)-এর কোন মু'জিযা ছিল না (হায়াতে মুহাম্মদ, ভূমিকা দ্র.)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 যুক্তিভিত্তিক প্রমাণ

📄 যুক্তিভিত্তিক প্রমাণ

মু'তাযিলাদের দাবীর পক্ষে যুক্তি এই যে, তর্কশাস্ত্রের বিধানানুসারে দাবি ও দলীলের মধ্যে পারস্পরিক যোগসূত্র থাকা অপরিহার্য। কিন্তু মু'জিযা ও নবুওয়াতের মধ্যে কোন প্রকার যোগসূত্র লক্ষ্য করা যায় না। যেমন, কোন ব্যক্তি যখন নবুওয়াতের দাবি করেন তখন তাঁহার উদ্দেশ্য হয়, তিনি আল্লাহ তা'আলার পক্ষ হইতে মানব জাতির আকীদা ও বিশ্বাস, আমল ও কার্যক্রম এবং আখলাক ও চরিত্র সংশোধনের জন্য প্রেরিত হইয়াছেন। কিন্তু যখন তাঁহার নিকট এই দাবির সত্যতা নিরূপণের জন্য দলীল প্রমাণ তলব করা হয়, তখন তিনি বিশুষ্ক কুয়াকে পানি দ্বারা পরিপূর্ণ করিয়া দেন কিংবা চাঁদকে দুই টুকরা করিয়া দেখান অথবা তাহার যষ্টি সর্পে পরিণত হইয়া যায়। এই সমস্ত ঘটনা যদিও নেহায়েত আশ্চর্যজনক এবং অভাবিতপূর্ব, কিন্তু এই সমস্ত দলীল-প্রমাণের সহিত দাবির কোন যোগসূত্র আছে কি?
'আশাইরা মনীষিগণ মু'তাযিলাদের এই তর্ক-যুক্তির উত্তরে বলেন নবৃওয়াত হইতেছে 'ইলম ও 'আমল-এর সমন্বিত রূপ। যেই ব্যক্তি নবৃওয়াতের দাবি করেন ও তাহার সম্পর্কে এই কথা স্বীকার করিয়া লওয়া হয় যে, তিনি এই 'ইলম ও আমল সম্বন্ধে পরিপূর্ণ দক্ষতার অধিকারী এবং তাঁহার এই পরিপূর্ণতার বিকাশকল্পে তাহার নিকট মু'জিযা তলব করা হয়। নবীগণের মু'জিযা যদিও বিভিন্ন শ্রেণীর হইয়া থাকে, তবুও এইগুলিকে শুধু দুই শ্রেণীতে বিন্যস্ত করা যায়। যেমন অদৃশ্য জগতের সংবাদ প্রদান করা এবং সৃষ্টি জগতের বস্তুনিচয়ের উপর স্বীয় কর্তৃত্ব বজায় রাখা। এই দুই শ্রেণীর কর্মকাণ্ডের বিভিন্ন অংশের সহিত এবং নবুওয়াতের বিভিন্ন অংশের সহিত রহিয়াছে এক নিবিড় বন্ধন ও একাত্মতা। অদৃশ্য জগতের সংবাদ প্রদানের মাধ্যমে নবী-রাসূলগণের জ্ঞান ও মনীষার পরিপূর্ণতা বিকশিত হইয়া উঠে। অপরদিকে সৃষ্টি জগতের বস্তুনিচয়ের উপর কর্তৃত্ব নিষ্পন্ন করিবার দ্বারা তাহার ব্যবহারিক শক্তির বিকাশ সাধিত হয়।
অপর একটি যোগসূত্র হইতেছে, মু'জিযা হইল সহজাত স্বভাবের অভীত কোন স্বভাবের নাম। তবে এই ক্ষেত্রে ইহা লইয়া কোন মতবিরোধ নাই যে, বস্তুনিচয় উহার গুণাবলী এবং উহার কারণসমূহ কেবল আল্লাহ তা'আলার নির্দেশ ও হুকুম দ্বারা আত্মপ্রকাশ করে। 'এখন যদি কোন শক্তি এইসব বৈশিষ্ট্য ও কারণসমূহকে স্বীয় মু'জিযার দ্বারা নিশ্চিহ্ন কিংবা ভাঙ্গিয়া-চুরিয়া একাকার করিয়া দিতে সক্ষম হন, তাহা হইলে তিনি বস্তুত এই কথার যথার্থতাই তুলিয়া ধরিলেন যে, যেই মহানুভব ও সর্বশ্রেষ্ঠ শক্তির অধিকারী সত্তা এই সমস্ত কারণ ও উপাদান সৃষ্টি করিয়াছেন, কেবল তিনিই সেইগুলিকে ধ্বংস কিংবা অকেজো করিয়া দিতে পারেন। এই ভাঙ্গা-গড়ার অবিকল ধারা যেহেতু তাঁহার (নবীর) মাধ্যমে প্রকাশ পাইয়াছে, সেহেতু ইহা প্রমাণ করে যে, ইনিই সেই সত্তার প্রতিনিধি।
ইহার দৃষ্টান্ত এইরূপ যে, একজন বাদশাহ স্বীয় প্রজাদের নিকট প্রয়োজনের তাকিদে দূত প্রেরণ করেন। প্রজাগণ জিজ্ঞাসা করিল, এই কথার প্রমাণ কি যে, আপনি মহান বাদশাহর একজন বার্তাবাহক প্রতিনিধি? তখন সে উহার প্রতিউত্তরে বাদশাহর সীলমোহর এবং অঙ্গুরী পেশ করিতে বাধ্য হয়। যদিও প্রকাশ্যভাবে দূতের পয়গাম্বরীসুলভ দাবির সহিত সীলমোহর এবং অঙ্গুরীয়ের সরাসরি কোন যোগসূত্র নাই, কিন্তু তবুও ইহার মধ্যে সম্পর্ক এইভাবে প্রতিপন্ন হয় যে, সীলমোহর এবং অঙ্গুরীয় বাদশাহরই নিদর্শন বটে, যাহা একজন সাধারণ মানুষের হাতে কখনও আসিতে পারে না। সুতরাং ইহাতে সুস্পষ্ট প্রমাণ হয় যে, এই দূতকে বাদশাহ সরাসরি তাহার একান্ত ব্যক্তিগত নিদর্শন প্রদান করিয়াই প্রেরণ করিয়াছেন।

মু'তাযিলাদের দাবীর পক্ষে যুক্তি এই যে, তর্কশাস্ত্রের বিধানানুসারে দাবি ও দলীলের মধ্যে পারস্পরিক যোগসূত্র থাকা অপরিহার্য। কিন্তু মু'জিযা ও নবুওয়াতের মধ্যে কোন প্রকার যোগসূত্র লক্ষ্য করা যায় না। যেমন, কোন ব্যক্তি যখন নবুওয়াতের দাবি করেন তখন তাঁহার উদ্দেশ্য হয়, তিনি আল্লাহ তা'আলার পক্ষ হইতে মানব জাতির আকীদা ও বিশ্বাস, আমল ও কার্যক্রম এবং আখলাক ও চরিত্র সংশোধনের জন্য প্রেরিত হইয়াছেন। কিন্তু যখন তাঁহার নিকট এই দাবির সত্যতা নিরূপণের জন্য দলীল প্রমাণ তলব করা হয়, তখন তিনি বিশুষ্ক কুয়াকে পানি দ্বারা পরিপূর্ণ করিয়া দেন কিংবা চাঁদকে দুই টুকরা করিয়া দেখান অথবা তাহার যষ্টি সর্পে পরিণত হইয়া যায়। এই সমস্ত ঘটনা যদিও নেহায়েত আশ্চর্যজনক এবং অভাবিতপূর্ব, কিন্তু এই সমস্ত দলীল-প্রমাণের সহিত দাবির কোন যোগসূত্র আছে কি?
'আশাইরা মনীষিগণ মু'তাযিলাদের এই তর্ক-যুক্তির উত্তরে বলেন নবৃওয়াত হইতেছে 'ইলম ও 'আমল-এর সমন্বিত রূপ। যেই ব্যক্তি নবৃওয়াতের দাবি করেন ও তাহার সম্পর্কে এই কথা স্বীকার করিয়া লওয়া হয় যে, তিনি এই 'ইলম ও আমল সম্বন্ধে পরিপূর্ণ দক্ষতার অধিকারী এবং তাঁহার এই পরিপূর্ণতার বিকাশকল্পে তাহার নিকট মু'জিযা তলব করা হয়। নবীগণের মু'জিযা যদিও বিভিন্ন শ্রেণীর হইয়া থাকে, তবুও এইগুলিকে শুধু দুই শ্রেণীতে বিন্যস্ত করা যায়। যেমন অদৃশ্য জগতের সংবাদ প্রদান করা এবং সৃষ্টি জগতের বস্তুনিচয়ের উপর স্বীয় কর্তৃত্ব বজায় রাখা। এই দুই শ্রেণীর কর্মকাণ্ডের বিভিন্ন অংশের সহিত এবং নবুওয়াতের বিভিন্ন অংশের সহিত রহিয়াছে এক নিবিড় বন্ধন ও একাত্মতা। অদৃশ্য জগতের সংবাদ প্রদানের মাধ্যমে নবী-রাসূলগণের জ্ঞান ও মনীষার পরিপূর্ণতা বিকশিত হইয়া উঠে। অপরদিকে সৃষ্টি জগতের বস্তুনিচয়ের উপর কর্তৃত্ব নিষ্পন্ন করিবার দ্বারা তাহার ব্যবহারিক শক্তির বিকাশ সাধিত হয়।

ড. হায়কালের এই যুক্তি তথ্যনির্ভর নহে। কারণ হাদীছ ও সীরাতের গ্রন্থসমূহে এই জাতীয় একাধিক ঘটনা সহীহ সনদ দ্বারা সংরক্ষিত হইয়া আসিতেছে। দৃষ্টান্তস্বরূপ আমরা উহার কয়েকটি ঘটনা এখানে উদ্বৃত করিতেছি।
(এক) এক ব্যক্তি রাসূলুল্লাহ (স)-এর খিদমতে হাযির হইয়া বলিল, আমি ঐ পর্যন্ত আপনাকে সত্য নবী বলিয়া স্বীকার করিব না, যতক্ষণ না এই খেজুর বৃক্ষের কাঁদিসমূহ আপনার নিকট আসিয়া আপনার রিসালাতের সত্যতা সম্পর্কে সাক্ষ্য প্রদান করে। আল্লাহর কৃপায় তাহাই ঘটিল। যখন সে এই ঘটনা স্বচক্ষে প্রত্যক্ষ করিল, তখন ইসলাম গ্রহণ করিল (সুনান তিরমিযী, পৃ. ৬০৩)।
(দুই) একবার এক সফরে রাসূলুল্লাহ (স)-এর সহিত এক বেদুঈনের সাক্ষাত হইল। তিনি লোকটিকে ইসলামের প্রতি আহবান জানাইলেন। লোকটি বলিল, আপনার সত্যতার সাক্ষ্য কে দিতেছে? রাসূলুল্লাহ (স) বলিলেন, সম্মুখের এই বৃক্ষটি। এই কথা বলিয়া রাসূলুল্লাহ (স) বৃক্ষটিকে কাছে ডাকিলেন। তৎক্ষণাত বৃক্ষটি তাঁহার সম্মুখে হাযির হইল এবং উহার মধ্য হইতে তিনবার কলেমা তায়্যিবার ধ্বনি উচ্চারিত হইল। এই দৃশ্য প্রত্যক্ষ করিয়া লোকটি তৎক্ষণাত ইসলামে দাখিল হইয়া গেল (সীরাতুন্নবী (স), ৪খ., পৃ. ১০২৬)।
(তিন) রাসূলুল্লাহ (স)-এর হিজরতকালে উম্মে মা'বাদ ও আবু মা'বাদ নামক দুইজন মরুবাসীর ইসলাম গ্রহণের কথা সুবিখ্যাত। ইহারা ছিলেন খুযা'আ গোত্রের লোক। মদীনার পথে একটি ঝুপড়ীতে তাহারা বাস করিত এবং পথিক-মুসাফিরদের সেবা ও মেহমানদারী করিত। মেষ পালনই ছিল তাহাদের একমাত্র জীবিকা নির্বাহের উপায়। রাসূলুল্লাহ (স) এবং হযরত আবূ বকর সিদ্দীক (রা) উম্মে মা'বাদের ঝুপড়ীর পার্শ্ব অতিক্রম করিয়া যাইতেছিলেন। তাঁহারা কিছু পাথেয় খরীদ করার জন্য উম্মে মা'বাদের ঝুপড়ীতে আগমন করিলেন। কিন্তু খরীদ করার মত কিছুই তাহার নিকট পাওয়া গেল না। রাসূলুল্লাহ (স) দেখিলেন, উম্মে মা'বাদের ঝুপড়ীর এক কোণে একটি ছাগী দাঁড়াইয়া আছে। তিনি জিজ্ঞাসা করিলেন, এই ছাগীটি দুধ দেয় কি? উম্মে মা'বাদ বলিল, সে তো হাটিতেই পারে না, এত দুর্বল ছাগী আবার দুধ দেয়?
রাসূলুল্লাহ (স) বলিলেন, তুমি অনুমতি দিলে আমি দোহন করিয়া দেখিতে পারি। উম্মে মা'বাদ বলিল আচ্ছা, আপনি দোহন করুন। রাসূলুল্লাহ (স) বিসমিল্লাহ বলিয়া উহার দুধ দোহন করিতে লাগিলেন। দেখা গেল দুধ বাহির হইয়া আসিতেছে। রাসূলুল্লাহ (স), তাঁহার সাথীগণ, উম্মে মা'বাদ ও তাঁহার ঝুপড়ীর লোকজন সকলেই তৃপ্তি সহকারে পেট ভরিয়া দুধ পান করিলেন। তৎপর আরও কিছু দুধ উম্মে মা'বাদের কাছে অবশিষ্ট রহিয়া গেল।
দুধ পান করিয়া রাসূলুল্লাহ (স) তাঁহার সাথীসহ মদীনা অভিমুখে রওয়ানা হইয়া গেলেন। কিছুক্ষণ পরেই আবূ মা'বাদ মরুভূমিতে মেষ চারণ করিয়া ঝুপড়ীতে ফিরিয়া আসিল। আবূ মা'বাদ ঘটনার বিস্তারিত বিবরণ শুনিয়া বলিল, আল্লাহ্র শপথ! ইনি মনে হয় কুরায়শ গোত্রের সেই লোকটি। তাঁহার কথা অনেক শুনিয়াছি। আমাদের সুযোগ হইলে আমরা তাঁহার দরবারে উপস্থিত হইব। ইব্‌ন কাছীর রিওয়ায়াত করিয়াছেন, এই ঘটনার পর উম্মে মা'বাদ ও আবূ মা'বাদ উভয় ইসলাম গ্রহণ করিয়াছিল (ইবন হিশাম, ১খ., পৃ. ১৭২; আল-বিদায়া ওয়ান- নিহায়া, ৩খ., পৃ. ১৮৯)।
কতিপয় আধুনিক সীরাতকার উম্মে মা'বাদের হাদীছটিকে সনদের দিক হইতে দুর্বল আখ্যায়িত করিয়াছেন। কিন্তু মুহাক্কিক আলিমগণ হাদীছটির সনদ সম্বন্ধে তথ্য-তালাশের পর হাদীছটিকে সহীহ বলিয়া স্বীকৃতি প্রদান করিয়াছেন। তাঁহাদের অনুসন্ধান মতে এই হাদীছটি একাধিক সাহাবী হইতে একাধিক সনদে বর্ণিত হইয়াছে। যথা-
(এক) উম্মে মা'বাদ-এর সনদে ইবনুস-সাকান, আল-ইসাবায় (দ্র. ইসাবা, বাবুল-আসমা ওয়াল- কুনা); (দুই) আবূ মা'বাদ-এর সনদে ইমাম বুখারী তাঁহার "তারীখ” গ্রন্থে (দ্র. তাবাকাত ইবন সা'দ, ১খ., পৃ. ১৫৫); (তিন) হুবায়শ ইন্ন খালিদ-এর সনদে আল্লামা বাগাবী, ইব্‌ন শাহীন, ইবনুস-সাকান ও ইমাম তাবারানী প্রমুখ মুহাদ্দিছ নিজ নিজ গ্রন্থে (দ্র. তাহযীবুল-কামাল, ১খ., পৃ. ৩৪); (চার) আবূ সালীত বদরী-এর সনদে হাদীছটি 'উয়ুনুল- আছার গ্রন্থে বর্ণিত আছে (দ্র. সীরাতে মোস্তফা, ১খ., পৃ. ৩৯০); (পাঁচ) হিশামের সনদে মুস্তাদরাক হাকেম গ্রন্থে। হাকেম হাদীছটি রিওয়ায়াত কারার পর মন্তব্য কারিয়াছেন, هذا حديث صحيح الاسناد "এই হাদীছটির সনদ সহীহ” (মুস্তাদরাক, ৩খ., পৃ. ১০)।
উপরন্তু এই ঘটনাটি রাসূলুল্লাহ (স)-এর হিজরতের সাথী হযরত আবু বকর (রা) হইতেও সহীহ সনদে বর্ণিত হইয়াছে (দ্র. দালায়েল লিল-বায়হাকী, মুস্তাদরাক লিল-হাকেম ও আল- বিদায়া ওয়ান-নিহায়া লি ইব্‌ন কাছীর, ৩খ., পৃ. ১৯১)। ইব্‌ন কাছীর বলেন, اسناده حسن "উহার সনদ হাসান-নির্ভরযোগ্য"।
অতএব, উম্মে মা'বাদের বর্ণিত এই মু'জিযার ঘটনাটি সম্বন্ধে কোন প্রকার সন্দেহ-সংশয় পোষণ করিবার কোনই যুক্তিসংগত কারণ নাই।
ড. হায়কালের বক্তব্যের অসারতা প্রমাণের জন্য সূরা আল-কামারের প্রথম দুইটি আয়াতই যথেষ্ট। ইরশাদ হয়েছে:
"কিয়ামত নিকটবর্তী হইয়াছে, আর চন্দ্র বিদীর্ণ হইয়াছে। ইহারা কোন নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া লয় এবং বলে, ইহাত চিরাচরিত যাদু” (৫৪:১-২)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00