📄 যুবায়দ গোত্র প্রতিনিধি দলের নবী (সা) দরবারে আগমন
যুবায়د গোত্র প্রতিনিধি দলের আগমন
আমর ইবন মা'দী কারিব আয-যুবায়দ ইয়ামনের যুবায়দ গোত্রের দশ সদস্যের একটি প্রতিনিধি দলসহ রাসূলুল্লাহ্ -এর ইনতিকালের বৎসর তাঁহার দরবারে তাঁহারা সকালে আসিয়া উপস্থিত হয়। তাহারা মদীনায় আসিয়াই লোকজনকে জিজ্ঞাসা করে, এই শ্যামল প্রান্তরে বসবাসকারী বনূ 'আমর ইবন 'আমিরের সর্দার কে? লোকজন বলিলঃ সা'د ইবন 'উবাদা। তাহারা তাহাদের বাহনের লাগাম ধরিয়া হাঁটিতে হাঁটিতে সা'د ইবন উবাদার দ্বার প্রান্তে উপস্থিত হয়। সা'দ গৃহ হইতে বাহির হইয়া তাহাদিগকে স্বাগতম জানাইলেন এবং তাহাদিগকে বাহন থামাইয়া নিজের ঘরে উঠাইলেন এবং যথারীতি আপ্যায়িত করিলেন।
তাহাদিগকে যথারীতি নবী দরবারে উপস্থিত করা হইল। তাহাদের সকলেই নবী করীম -এর হাতে ইসলাম গ্রহণ করেন। তাঁহারা কয়েকদিন নবী দরবারে অবস্থান করিয়া স্বদেশে প্রত্যাবর্তন করেন। প্রত্যাবর্তনকালে তঁহাদিগকে যথা নিয়মে উপঢৌকনাদি প্রদান করা হয়। রাসূলুল্লাহ্-এর ইনতিকালের পর তাহারা মুরতাদ হইয়া যায়। কিছুদিন পর আবার ইসলামে প্রত্যাবর্তন করিয়া কাদিসিয়ায় যুদ্ধসহ কয়েকটি যুদ্ধে বীরত্বের সহিত যুদ্ধ করে। (তাবাকাত, ১খ., পৃ. ৩২৮; ষষ্ঠ মুদ্রণ, করাচী ১৯৮৭; সুবুলুল হুদা ওয়ার রাশাদ, ৬খ., পৃ. ৩৪২)।
📄 খুশানী প্রতিনিধি দলের আগমন
খুশানী প্রতিনিধি দলের আগমন
ইবন সা'د (র) সনদসহ মিহজান ইব্ن ওয়াত্ব হইতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ যখন খায়বর অভিযানের জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন তখন আবু ছা'লাবা আল-খুশানী আসিয়া রাসূলুল্লাহ্ -এর সহিত সাক্ষাৎ করেন। তিনি ইসলাম গ্রহণ করেন, খায়বার যুদ্ধে তাহার সঙ্গীরূপে অংশগ্রহণ করেন। অতঃপর ঐ গোত্রের সাত ব্যক্তি আবূ ছা'লাবার সাথে মিলিত হন। তাঁহারাও রাসূলুল্লাহ্ -এর নিকট বায়আত হইয়া ইসলাম গ্রহণ করেন। অতঃপর তাঁহারা স্বগোত্রে ফিরিয়া যান (তাবাকাত, ৬ষ্ঠ মুদ্রণ, করাচী ১৯৮৭ খৃ., ১খ., পৃ. ৩২৯; সুবুলুল হুদা ওয়ার- রাশাদ, ৬খ., পৃ. ৩০৩)।
📄 বনূ সুহায়স প্রতিধি দলের নবী (সা) দরবারে আগমন
বনূ সুহায়م প্রতিধি দলের নবী দরবারে আগমন
মিরশাতী হযরত আবূ উবায়দা (র) হইতে বর্ণনা করেন যে, আসওয়اد ইبّن সালামা তদীয় বনূ সুহায়م গোত্রের প্রতিনিধিদলের সহিত নবী কারীম -এর দরবারে উপস্থিত হন। তাঁহারা ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ্ তাঁহাদিগকে তাঁহাদের গোত্রের মধ্যে ফিরিয়া ইসলাম প্রচারের আদেশ দেন। তিনি তাঁহাদেরকে একটি পানির পাত্র দান করেন যাহাতে বরকতের জন্য নিজে ফুঁ দিয়া দেন বা কুলির পানি নিক্ষেপ করিয়া দেন। সাথে সাথে তাহদিগকে বলিয়া দেন যেন উহার পানির দ্বারা তাহারা তাহাদের মসজিদে ছিটাইয়া দেন এবং আল্লাহ্ যখন তাহাদের মাথা উচু করিয়া দিয়াছেন, তাহারা যেন উহা উচু রাখেন। সত্যসত্যই তাঁহারা উহার প্রতি লক্ষ্য রাখিয়াছিলেন। ফলে তাঁহাদের মধ্যকার কোন একটি লোকও ভণ্ড নবী মুসায়লামার আনুগত্য অবলম্বন করে নাই বা তাঁহাদের মধ্যকার কোন একটি লোকও খারিজী (দ্র. ইসলামী বিশ্বকোষ, ৯খ., পৃ. ৬৭৪) ফিৎনার শিকার হয় নাই (সুবুলুল হুদা ওয়ার রাশাদ, ৬খ., পৃ. ৩৪২)।
📄 হাদ্রামাওতের প্রতিনিধি দলের নবী (সা) দরবারে আগমন
হাদ্রামাওতের প্রতিনিধি দলের নবী দরবারে আগমন
হাদ্রামাওতের তান'আ গোত্রের জনৈকা মহিলা তাহ্নাত বিন্ত কুলায়ب আপন পুত্র কুলায়ب ইبّن আসادকে একটি বস্ত্রের উপঢৌকনসহ নবী দরবারে প্রেরণ করেন। কুলায়ب নবী দরবারে উপস্থিত হইয়া ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ্ তাঁহার জন্য দু'আ করেন। কুলায়ب দরবারে নববীতে হাযির হওয়ার সময় কয়েকটি পংক্তিতে তাঁহার প্রশংসা করেন। ঐ পংক্তিগুলিতে এই কথার স্বীকারোক্তি ছিল যে, তিনি সেই বহুল প্রতীক্ষিত নবী যাঁহার সু-সমাচার আমাদিগকে তওরাত ও ইঞ্জীলের মাধ্যমে পূর্ববর্তী নবী-রাসূলগণ দিয়া গিয়াছেন (সুবুলুল হুদা ওয়ার রাশাদ, ৬খ., পৃ. ৩২১-৩২২)।