📘 সীরাত বিশ্বকোষ > 📄 হিলাল ইবন 'আমের গোত্রের প্রতিনিধি দলের আগমন

📄 হিলাল ইবন 'আমের গোত্রের প্রতিনিধি দলের আগমন


হিলাল ইবন 'আমের গোত্রের প্রতিনিধি দলের আগমন
আলী ইব্‌ن মুহাম্মাদ আল-কারশীর বরাতে বর্ণিত আছে, বনূ হিলাল গোত্রের একটি প্রতিনিধিদল আবد আওফ ইব্‌ن আসরাম ইব্‌ن 'আমর ইব্‌ن শু'আয়ব ইবনুল হুযাম যিনি ছিলেন রু'আয়با শাখা গোত্রের লোক। তাহারা তাহার নেতৃত্বে নবী কারীম-এর দরবারে আগমন করেন। তিনি দলপতিকে তাহার নাম জিজ্ঞাসা করিলে তিনি তাঁহার নাম বলিলেন। রাসূলুল্লাহ্ (স) বলিলেন:
أنت عبد الله.
"তোমার নাম আবদুল্লাহ্।" - তাঁহার এক বংশধর এই স্মৃতির জন্য গর্ব করিয়া বলেন:
৪৬৪ جدى الذى اختارت هوازن كلها - إلى النبى عبد عوف وافدا.
"আমার পিতামহ সেই সৌভাগ্যবান পুরুষ গোটা হাওয়াযিন গোত্র যাহাকে নবী কারীম -এর দরবারে প্রেরিত তাহাদের প্রতিনিধিদলের নেতা মনোনীত করিয়াছিল। তাহার নাম ছিল 'আবদ 'আওফ।" প্রতিনিধিদলের জনৈক সদস্য কাবীসা ইবনুল মুখরিক বলেন,
يا رسول الله إنى حملت عن قومى حمالة فأعنى فيها ইয়া রাসূলুল্লাহ্! আমি "আমার সম্প্রদায়ের (ঋণ পরিশোধের) বোঝা স্কন্ধে উঠাইয়া লইয়াছি; এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন।" রাসূলুল্লাহ্ বলিলেন:
هي لك فى الصدقات إذا جاءت. "তুমি তাহা পাইবে, যখন যাকাতের মাল আসিবে"। নগদ অর্থ হাতে না থাকিলে রাসূলুল্লাহ্ যাঞ্চাকারী ও অভাবী লোকজনকে এইরূপ প্রতিশ্রুতি দিতেন যে, যখন কোন এলাকা হইতে যাকাতের মাল মদীনায় আসিয়া পৌঁছিবে। তখন তাহার প্রার্থিত সাহায্য দান করা হইবে। কাবীসাকেও তিনি সেইরূপ প্রতিশ্রুতিই দান করিলেন। বনূ 'আমিরের প্রবীণদের বরাতে বর্ণিত আছে, যিয়اد ইবন 'আবদুল্লাহ্ ইবন মালিক ইন্ন বুজায়র ইবনুল হুযাম ইব্‌ن রু'আয়বা ইব্‌ন "আবদিল্লাহ্ ইব্‌ন বিলাল ইব্‌ن আমির প্রতিনিধিরূপে নবী দরবারে আগমন করেন। মদীনায় পৌঁছিয়াই তিনি উম্মুল মু'মিনীন মায়মূনা বিন্‌ت হারিছের ঘরে প্রবেশ করেন। যিয়াদ তখন পূর্ণ বয়স্ক একজন যুবক। যায়মূনা (রা) ছিলেন তাঁহার খালা- যিয়াদের মাতা গুরাহ্ বিনতুল হারিছের আপন ভগ্নি। তিনি ঐখানে উপবিষ্ট থাকা অবস্থায় নবী কারীম আসিয়া ঘরে ঢুকিলেন। যিয়াদকে সেখানে উপবিষ্ট দেখিয়া তিনি তাহাকে চিনিতে না পারিয়া ক্রুদ্ধ হইয়া গৃহ হইতে বাহির হইয়া যান। তারপর যখন তিনি ফিরিয়া আসিলেন তখন মায়মূনা (রা) বলিলেনঃ ! يا رسول الله هذا ابن أختى "ইয়া রাসূলাল্লাহ্! এই লোকটি আমার আপন ভগ্নিপুত্র”। ইহাতে তাঁহার ক্রোধ নিবৃত্ত হইল এবং তিনি গৃহে প্রবেশ করিলেন। অতঃপর তিনি গৃহ হইতে বাহির হইয়া মসজিদে গমন করিলেন এবং যুহরের সালাত আদায় করিলেন। তারপর যিয়াদকে পার্শ্বে ডাকাইয়া তাঁহার মাথায় হাত বুলাইয়া দিলেন। তিনি তাঁহার জন্য দু'আ করিলেন এবং পরম সোহাগভরে তাহাকে আপন নাকের নিকটে টানিয়া লইলেন। (অর্থাৎ চুম্বন করিলেন)। বনূ হিলালের লোকজন বলিতেন: অতঃপর সর্বদাই আমরা তাঁহার মধ্যে বরকতের প্রভাব লক্ষ্য করিয়াছি। জনৈক কবি যিয়াদের পুত্র আলীকে সম্বোধন করিয়া বলেন:
يا ابن الذى مسح النبى برأسه ودعا له بالخير عند المسجد أعنى زيادا لا أريد سواءة من غائر أو متهم أو منجد ما زال ذاك النور فى عرنينه حتى تبوأ بيته في الملحد "হে ঐ সৌভাগ্যবান ব্যক্তির পুত্র, স্বয়ং নবী কারীম যাহার শিরে হাত বুলাইয়া বরকতের দু'আ করিয়াছেন মসজিদের নিকটে। ইহা দ্বারা আমি যিয়াদকেই বুঝাইতেছি, গায়র
৪৬৫ তিহামা বা নাজদে আগত অন্য কাহাকেও নহে। ঐ নূর বা জ্যোতি তাঁহার ললাটে চির দেদীপ্যমান ভাস্বর ছিল যাবত না তিনি তাহার অন্তিম বাসস্থান কবরে গিয়া ঠাঁই গ্রহণ করিয়াছেন” (তাবাকাত, ১খ., পৃ. ৩০৯-১০; সুবুলুল হুদা ওয়ার-রাশাদ খ, ৬, পৃ. ৪২৫-২৬)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ছুমালা ও হুদ্দান প্রতিনিধি দলের নবী (সা) দরবারে আগমন

📄 ছুমালা ও হুদ্দান প্রতিনিধি দলের নবী (সা) দরবারে আগমন


ছুমালা ও হুদ্দান প্রতিনিধি দলের আগমন
'আবদুল্লাহ্ ইব্‌ন 'আলাস আছ-ছুমালী এবং মাসলামা ইবন হারাম আল-হাদ্দানী তাঁহাদের উভয়ের গোত্রের কিছু সংখ্যক লোকসহ-যাহাদের সংখ্যা নয়ের ঊর্ধ্বে ছিল না (رهط) নবী দরবারে আসিয়া উপস্থিত হন। ঘটনাটি মক্কা বিজয়ের পরে। তাঁহারা সকলেই ইসলাম গ্রহণ করেন তাঁহাদের স্ব-স্ব গোত্রের পক্ষে। রাসূলুল্লাহ্ তাঁহাদিগকে একখানা লিপি অর্পণ করেন যাহাতে তাঁহাদের ধনসম্পদে সাদাকার বিবরণ ছিল। ছাবিত ইব্‌ন কায়س (রা) পত্রখনি লিখিয়াছিলেন এবং উহার সাক্ষীরূপে ছিলেন সা'দ ইبن উবাদা ও মুহাম্মাদ ইবন মাস্লামা (রা) (তাবাকাত, ১খ., পৃ. ৩৫৩-৪; সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৬খ., পৃ. ৩০৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 যুবায়দ গোত্র প্রতিনিধি দলের নবী (সা) দরবারে আগমন

📄 যুবায়দ গোত্র প্রতিনিধি দলের নবী (সা) দরবারে আগমন


যুবায়د গোত্র প্রতিনিধি দলের আগমন
আমর ইবন মা'দী কারিব আয-যুবায়দ ইয়ামনের যুবায়দ গোত্রের দশ সদস্যের একটি প্রতিনিধি দলসহ রাসূলুল্লাহ্ -এর ইনতিকালের বৎসর তাঁহার দরবারে তাঁহারা সকালে আসিয়া উপস্থিত হয়। তাহারা মদীনায় আসিয়াই লোকজনকে জিজ্ঞাসা করে, এই শ্যামল প্রান্তরে বসবাসকারী বনূ 'আমর ইবন 'আমিরের সর্দার কে? লোকজন বলিলঃ সা'د ইবন 'উবাদা। তাহারা তাহাদের বাহনের লাগাম ধরিয়া হাঁটিতে হাঁটিতে সা'د ইবন উবাদার দ্বার প্রান্তে উপস্থিত হয়। সা'দ গৃহ হইতে বাহির হইয়া তাহাদিগকে স্বাগতম জানাইলেন এবং তাহাদিগকে বাহন থামাইয়া নিজের ঘরে উঠাইলেন এবং যথারীতি আপ্যায়িত করিলেন।
তাহাদিগকে যথারীতি নবী দরবারে উপস্থিত করা হইল। তাহাদের সকলেই নবী করীম -এর হাতে ইসলাম গ্রহণ করেন। তাঁহারা কয়েকদিন নবী দরবারে অবস্থান করিয়া স্বদেশে প্রত্যাবর্তন করেন। প্রত্যাবর্তনকালে তঁহাদিগকে যথা নিয়মে উপঢৌকনাদি প্রদান করা হয়। রাসূলুল্লাহ্-এর ইনতিকালের পর তাহারা মুরতাদ হইয়া যায়। কিছুদিন পর আবার ইসলামে প্রত্যাবর্তন করিয়া কাদিসিয়ায় যুদ্ধসহ কয়েকটি যুদ্ধে বীরত্বের সহিত যুদ্ধ করে। (তাবাকাত, ১খ., পৃ. ৩২৮; ষষ্ঠ মুদ্রণ, করাচী ১৯৮৭; সুবুলুল হুদা ওয়ার রাশাদ, ৬খ., পৃ. ৩৪২)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 খুশানী প্রতিনিধি দলের আগমন

📄 খুশানী প্রতিনিধি দলের আগমন


খুশানী প্রতিনিধি দলের আগমন
ইবন সা'د (র) সনদসহ মিহজান ইব্‌ن ওয়াত্ব হইতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ যখন খায়বর অভিযানের জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন তখন আবু ছা'লাবা আল-খুশানী আসিয়া রাসূলুল্লাহ্ -এর সহিত সাক্ষাৎ করেন। তিনি ইসলাম গ্রহণ করেন, খায়বার যুদ্ধে তাহার সঙ্গীরূপে অংশগ্রহণ করেন। অতঃপর ঐ গোত্রের সাত ব্যক্তি আবূ ছা'লাবার সাথে মিলিত হন। তাঁহারাও রাসূলুল্লাহ্ -এর নিকট বায়আত হইয়া ইসলাম গ্রহণ করেন। অতঃপর তাঁহারা স্বগোত্রে ফিরিয়া যান (তাবাকাত, ৬ষ্ঠ মুদ্রণ, করাচী ১৯৮৭ খৃ., ১খ., পৃ. ৩২৯; সুবুলুল হুদা ওয়ার- রাশাদ, ৬খ., পৃ. ৩০৩)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00