📄 মুহিজ গোত্রের রাহাবিয়্যীন প্রতিনিধি দলের আগমন
যায়দ ইব্ন তাল্হা আত্-তায়মী হইতে বর্ণিত, দশম হিজরীতে রাহাবিয়্যীদের মধ্যকার মাহিজ গোত্রের পনের সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নবী-দরবারে আগমন করেন। তাঁহারা মদীনায় কামলা বিন্ত হারিছের বাড়ীতে উঠেন। রাসূলুল্লাহ্ তাঁহাদের নিকট আগমন করিয়া তাঁহাদের সহিত দীর্ঘ সময় আলাপ-আলোচনা করেন। তাঁহারা নবী কারীম -এর খিদমতে কয়েকটি উপঢৌকন দ্রব্য পেশ করেন। তন্মধ্যে মিরওয়াহ্ নামক একটি ঘোড়াও ছিল। রাসূলুল্লাহ্ ঘোড়াটিকে কয়েকবার তাঁহার সম্মুখে হাঁকাইয়া দেখেন এবং খুবই পসন্দ করেন।
প্রতিনিধি দলের সদস্যগণ ইসলাম গ্রহণ করেন এবং তাঁহারা কুরআন এবং ফারাইয শিক্ষা গ্রহণ করেন। তিনি অন্যান্য প্রতিনিধি দলের মত তাঁহাদিগকেও উপঢৌকন প্রদান করেন। প্রতিনিধি দলের সর্দারকে সাড়ে বার উকিয়া হিসাবে রৌপ্য এবং নিম্ন পর্যায়ের লোকদিগকে পাঁচ উকিয়া প্রদান করেন। তাহারা স্বদেশে প্রত্যাবর্তন করেন।
ইঁহাদের মধ্যে কয়েকজন রাসূলুল্লাহ্-এর সহিত মক্কায় আগমন করিয়া তাঁহার সহিত হজ্জ করেন। তাঁহারা রাসূলুল্লাহ্-এর ওফাত কাল পর্যন্ত মদীনায় অবস্থান করেন। তিনি তাঁহাদের জন্য খায়বরের সম্পদের একটি অংশও দান করেন। উহার পরিমাণ ছিল ১০০ ওয়াসাক। তিনি এই মর্মে তাহাদের জন্য একটি ফরমানও লিখাইয়া দেন। হযরত মু'আবিয়ার শাসনকালে তাঁহারা উহা বিক্রয় করিয়াছেন। "আমর ইব্ن সুবায়' নামক তাঁহাদের মধ্যকার এক ব্যক্তি ঐ দলে ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ্ তাহার জন্য একটি পতাকা বাঁধিয়া দেন। এই পতাকা হাতে তিনি সিফফীনের যুদ্ধে হযরত আলী (রা) বাহিনীর বিরুদ্ধে হযরত মু'আবিয়ার পক্ষে লড়াই করেন। নবী দরবারে উপস্থিতি সম্পর্কে তিনি কবিতায় বলেন:
اليك رسول الله أعملت نصها تجوب الفيافي سملتا بعد سملق تخب برحلى مرة ثم تعفق على ذات الواح اكلهما السرى بباب النبي الهاشمي الموفق فما لك عندى راحة أو يلحلجي وقطع دياسيم وهم مورق.
عتقت رذا من رحلة ثم رحلة
"ইয়া রাসূলাল্লাহ্! আমি আমার সওয়ারীকে আপনার অভিমুখী করিয়া দিয়াছি। সে একের পর এক মরু পথ অতিক্রম করিয়া চলিয়াছে।
"বাহনটির উপর রহিয়াছে কাঠের পালন। আমি তাহাকে নৈশ ভ্রমণের কষ্ট বরণে বাধ্য করিতেছি। মালপত্রের ভারে কখনও সে ঝুঁকিয়া পড়ে, আবার কখনও গ্রীবা উঁচু করে।
"হে আমার বাহন! ততক্ষণ পর্যন্ত আমার নিকট তোমার রেহাই নাই, যতক্ষণ না হাশিমী নবীর দ্বারপ্রান্তে তুমি আমাকে পৌঁছাইয়া দাও।
"তারপর সফরের পর সফর হইতে তুমি মুক্তি লাভ করিবে। তারপর আর তোমার কঠিন পথ অতিক্রম করিতে হইবে না, রাত্রি জাগরণ করিতে হইবে না" (তাবাকাত, ১খ., পৃ. ৩৪৪-৪৫; সুবুলুল হুদা, ৬খ., পৃ. ৩৩৯)।
📄 খাছ'আম গোত্রে নবী (সা) দরবারে আগমন
খাছ'আম গোত্রের নবী দরবারে আগমন
য়াযীদ ইব্ন রূমান প্রমুখাৎ বর্ণিত আছে যে, জারীর ইব্ন 'আবদুল্লাহ্ (রা)-এর যুল-খালাসাহ মূর্তি ধ্বংশের এবং খাছ'আম গ্রোত্রীয় কিছু লোককে হত্যার পর 'আছ'আছ ইব্ن যা এবং 'আশাম ইব্ন মুদরিক খাছ'আম গোত্রের কতিপয় লোকসহ রাসূলুল্লাহ্ (স)-এর খিদমতে উপস্থিত হন। তাঁহারা বলেনঃ
امنا بالله ورسوله وما جاء من عند الله فاكتب لنا كتابا نتبع ما فيه.
"ইয়া রাসূলাল্লাহ্! আমরা আল্লাহ্র প্রতি ও তদীয় রাসূলের প্রতি আর তিনি আল্লাহ্র পক্ষ হইতে যাহা লইয়া আসিয়াছেন সেই সমুদয়ের উপর ঈমান আনয়ন করিয়াছি। আপনি আমাদের জন্য একটি লিপি লিখিয়া দিন; আমরা উহাতে যাহা থাকিবে তাহার অনুসরণ করিব।
"সেই মতে রাসূলুল্লাহ্ তাঁহাদিগকে একটি লিপি প্রদান করেন। এতে জারীর ইন্ন আবদুল্লাহ এবং উপস্থিত সাহাবীগণকে উহাতে সাক্ষী রাখেন” (তাবাকাত, ১খ., পৃ. ৩৪৮-৯০০০; সুবুলুল হুদা, ৬খ., পৃ. ৩৩১)।
📄 জুযাম প্রতিনিধি দলের নবী (সা)-এর দরবারে আগমন
জুযাম প্রতিনিধি দলের নবী দরবারে আগমন
ইবন সা'দ (র) তাঁহার নিজস্ব সনদে এবং তাবারানী 'উমায়র ইবন যাবাদ আল-জুযামীর বরাতে বর্ণনা করেন যে, রিকা'আ ইব্ন যায়দ ইব্ন উযায়র ইব্ন মা'বাদ আল-জুযামী, উপরন্তু বনূ দুবায়বের ও একজন খায়বরের পূর্বেকার শান্তিপূর্ণ সময়ে রাসূলুল্লাহ-এর নিকট প্রতিনিধি- রূপে আগমন করেন। তিনি রাসূলুল্লাহ-কে উপঢৌকনস্বরূপ একটি গোলাম দান করেন এবং নিজে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহর এই মর্মে তাঁহাকে একটি পত্র লিখিয়া দেন যে, তিনিই তাঁহাকে তাঁহার স্বগোত্রের লোকজনকে ইসলাম গ্রহণ সাপেক্ষে পূর্ণ অভয় দানের জন্য এবং ইহাতে অনীহাগ্রস্তদিগকে দুই মাসের অবকাশ দেওয়ার জন্য পাঠাইয়াছেন। পত্রের পাঠ রাসূলুল্লাহ-এর পত্রাবলীর আলোচনা প্রসঙ্গে দেখা যাইতে পারে।
রিকা'আ ইবন যায়د আল-জুযামী স্ব-সম্প্রদায়ে ফিরিয়া যখন উক্ত বক্তব্য প্রচার করিলেন তখন উহার আশ্চর্য ফল ফলিল। গোত্রের সকলেই একবাক্যে ইসলাম গ্রহণ করিল।
তাবারানী বর্ধিত বর্ণনায় বলেন, তারপর রিকা'আ হারাতুর রাজলাআ নামক পাথুরে এলাকায় আসিয়া উপনীত হন। তিনি সেখানে অবস্থানরত থাকা অবস্থায়ই রোমক সম্রাট হিরাক্লিয়াসের দরবারে প্রেরিত রাসূলুল্লাহ-এর দূত দিয়া কালবী সেখানে আগমন করেন। তিনি যখন ঐ অঞ্চলের শানার প্রান্তরে উপনীত হন তখন তাঁহার সহিত কিছু বাণিজ্যিক প্রাণও ছিল। তখন দুলাইয়া গোত্রের হুনায়দ ইবন উস এবং তাহার পুত্র উস ইবনুল হুনায়د তাঁহার যথাসর্বস্ব লুট করিয়া লইয়া যায়। দুলাইয়া হইতেছে বনূ জুযামেরই একটি শাখাগোত্রে। এই সংবাদ যখন রিকা'আ এবং পূর্বে ইসলাম গ্রহণকারী তাঁহার গোত্রের নিকট পৌছিল তখন তাহারা উক্ত লুণ্ঠনকারীদের নিকট যায়। নু'মান ইব্ن আবূ জি'আল নামক যুবায়র বংশীয় এক ব্যক্তি তখন ঐ লুণ্ঠনকারীদের মধ্যে ছিল। রিকা'আ ও তাঁহার বাহিনী ঐ স্থান পৌছিলে তাহাদের মধ্যে যুদ্ধ হয়।
কুরা ইব্ن আঙ্কার আয-যুলাঈ নামক এক ব্যক্তি উপরিউক্ত নু'মানকে লক্ষ্য করিয়া তীর নিক্ষেপ করিলে উহা তাহার হাটুতে লাগে। ঐ তীর বিদ্ধ হওয়ার সময় সে বলে: লও, আর আমি হইতেছি লুবনার পুত্র। হাসান ইন্ন মিল্লাহ আয-যুবায়বী ইতোপূর্বে দিয়া কালবীর সাহচর্য লাভ করিয়াছিল। তিনি তাহাকে উম্মুল কুরআন তথা সূরা ফাতিহা শিক্ষা দিলেন।
রিকা'আ ও তাঁহার সঙ্গিগণ লুণ্ঠিত সমস্ত মাল তাহাদের নিকট হইতে উদ্ধার করিয়া দিয়া কালবীর হস্তে অর্পণ করেন। দিয়া ইन्न খালীক আল-কালবী (র) রাসূলুল্লাহ-এর নিকট উপস্থিত হইয়া তাঁহাকে পূর্ণ বৃত্তান্ত অবগত করিলেন এবং হুনায়د ও তাহার পুত্র উসের কু-কর্মের জন্য তাহাদের শাস্তির দাবী জানাইলেন। সে মতে রাসূলুল্লাহ যায়দ ইবন হারিছাকে একটি বাহিনীসহ উহাদের দমনের জন্য প্রেরণ করেন (তাবাকাত, ২খ., পৃ. ৩৫৪-৩৫৫; সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৬খ., পৃ. ৩০৭-৮)।
📄 বাজীলা গোত্রের প্রতিনিধি দলের আগমন
বাজীলা গোত্রের প্রতিনিধি দলের আগমন
ইবন সা'দ (র) আবদুল হামীদ ইব্ن জাফার সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, জারীর ইব্ن আবদুল্লাহ বাজালী দশম হিজরীতে নবী কারীম-এর দরবারে মদীনায় আগমন করেন। তাঁহার সঙ্গে তাঁহার দেড়শত সাথী ছিলেন। রাসূলুল্লাহ তাঁহাকে আগমনের পূর্বে ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন:
يطلع عليكم من هذا الفج من خير ذى يمن على وجهه مسحة ملك. "এই প্রশস্ত রাজপথে এমন এক বরকতময় চেহারার ব্যক্তিকে তোমরা উদিত হইতে দেখিবে যাহার ললাটে রাজটীকা অঙ্কিত থাকিবে।”
এমন সময় জারীরকে বাহনপৃষ্ঠে সওয়ার অবস্থায় আসিতে দেখা গেল। সঙ্গে তাঁহার গোত্রের লোকজন। তাঁহারা সকলে ইসলাম দীক্ষিত হইলেন এবং বায়াত গ্রহণ করিলেন। জারীর ইبن আবদুল্লাহ বাজালী (র) বলেন, রাসূলুল্লাহ তাঁহার পবিত্র হস্ত প্রসারিত করিলেন এবং আমাকে বায়'আত করিলেন এই বলিয়া:
على ان تشهد ان لا اله الا الله وانى رسول الله وتقيم الصلوة وتؤتي الزكاة وتصوم رمضان وتنصح المسلم وتطيع الولى وان كان عبدا حبشيا. "তুমি সাক্ষ্য দিবে এইমর্মে যে, আল্লাহ্ ব্যতীত অন্য কোন উপাস্য নাই এবং এই মর্মে যে, আমি আল্লাহ্র রাসূল, সালাত কায়েম করিবে, যাকাত দিবে, রমযান মাসের রোষা রাখিবে, মুসলমানের মঙ্গল কামনা করিবে এবং শাসকের আনুগত্য করিবে যদি সে কাফ্রী গোলামও হয়"।
তিনি তখন বলেন: হাঁ এবং বায়'আত গ্রহণ করেন (তাবাকাত, ১খ., পৃ. ৩৪৭)। জারীর ইব্ن আবদুল্লাহ্ (রা) কারওয়া ইব্ن আযর আল-বায়াবীর নিকট উঠিয়াছিলেন। রাসূলুল্লাহ (স) তাঁহাকে তাঁহার দেশের ও সম্প্রদায়ের লোকদের অবস্থা কী জিজ্ঞাসা করেন। তিনি জবাব দেন:
৪৫৫ يا رسول الله قد اظهر الله الاسلام واظهر الاذان في مساجدهم وساحتهم وهدمت القبائل اصنامها التي كانت تعبد.
“ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ তা'আলা তাঁহার দীন ইসলামকে জয়যুক্ত করিয়াছেন এবং তাহাদের মসজিদে ও প্রাঙ্গণসমূহে এখন আযানের জয়জয়কার চলিতেছে। গোত্রগুলি তাহাদের দেবমূর্তি- সমূহকে ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলিয়াছে যেগুলির এতকাল পূজা হইত”। রাসূলুল্লাহ্ জিজ্ঞাসা করিলেন : فما فعل ذو الخلصة "যুল-খালাসা মূর্তির কী হইল"?
জবাবে জারীর ইব্ن আবদুল্লাহ বাজালী (রা) বলিলেন, উহা পূর্বাবস্থায়ই আছে। শীঘ্রই আল্লাহ্ উহার উৎপাত হইতেও শান্তি দান করিবেন ইনশা আল্লাহ্। তখন রাসূলুল্লাহ (স) তাঁহাকেই উহা ধ্বংশের জন্য প্রেরণ করিলেন এবং নিজহাতে পতাকা বাঁধিয়া দিলেন। এই সময় তিনি আহ্বান করিলেন : ইয়া রাসূলাল্লাহ! আমি অশ্বপৃষ্ঠে স্থির হইয়া থাকিতে পারি না (অসুবিধা হয়) তখন রাসূলুল্লাহ তাঁহার বুকে হাত বুলাইয়া বলিলেন: اللهم اجعله هاديا مهديا.
“হে আল্লাহ্! তুমি তাহাকে হিদায়াতকারী ও হিদায়াতপ্রাপ্ত কর”! তখন তিনি তাঁহার গোত্রের লোকজনসহ রওয়ানা হইয়া পড়িলেন। তাঁহাদের সংখ্যা ছিল দুইশত। স্বল্প সময়ের মধ্যেই তাঁহারা ফিরিয়া আসিলেন। রাসূলুল্লাহ (س) জিজ্ঞাসা করিলেন: ধ্বংসপর্ব সমাপ্ত করিয়াছ তো? তিনি জবাব দিলেন : জ্বী হুঁ! যে পবিত্র সত্তা আপানাকে সত্য নবীরূপে প্রেরণ করিয়াছেন আমরা উহার সবকিছু লইয়া আসিয়াছি এবং অগ্নি সংযোগে উহা ভস্মীভূত করিয়া দিয়াছি। যাঁহারা উহাকে ভালবাসিত তাহাদের মনোকষ্ট হইয়া থাকিবে, কিন্তু কেহ আমাদিগকে বাধা দেয় নাই। তখন রাসূলুল্লাহ (س) আহমাসীদের অশ্বারোহী ও পদাতিকদের জন্য বরকতের দু'আ করিলেন (তাবাকাত, ১খ., পৃ. ৩৪৭-৮)।
ইবন সা'দ যে শিরোনামের অধীনে 'যুল-খালাসা' মূর্তি ধ্বংশের বর্ণনা দিয়াছেন তাহাতে উহা বাযীলা গোত্রের কৃতিত্ব ছিল বলিয়া ধারণা করা হয়, কিন্তু শেষ বাক্যে রাসূলুল্লাহ যাহাদের জন্য দু'আ করিলেন বলিয়া বলা হইল, তাহাতে প্রতীয়মান হয় ঐ কাজটি সম্পাদন করিয়াছিলেন আহমাসীগণই। কিন্তু ইমাম মুহাম্মদ ইব্ن ইউসুফ আস-সালিহী শামী তদীয় সুবুলুল হুদা কিতাবে আহ্মাসী প্রতিনিধিদলের আগমন সংক্রান্ত স্বতন্ত্র শিরোনাম ব্যবহার করিলেও তাহাতে আত্মাসী প্রতিনিধিদলের এই কৃতিত্বের কোন উল্লেখ নাই। জারীর ইবন আবদুল্লাহ আল-বাজালীর আগমনের ঘটনায়ও তিনি এই ব্যাপারে নিশ্চুপ (সুবুলল হুদা, তৃতীয় অধ্যায়, আহমাসী প্রতিনিধিদলের নবী দরবারে আগমন, ৬খ., পৃ. ২৬; ঐ, ২৮ তম অধ্যায়, জারীর ইবন আবদুল্লাহ বাজালীর আগমন, পৃ. ৩১১)। আসলে বাজালী ও আত্মাসীগণের একই সময়ে নবী কারীম-এর দরবারে উপস্থিতির কারণটি এইরূপ তালগোল পাকাইয়া গিয়াছে। তবে বাজীলা গোত্রের নবীদের পরে আগমন সম্পর্কে সুবুলুল হুদার বর্ণনা হইতে আমরা আরও বিশদ তথ্য জানিতে পারি। বর্ণিত সেই তথ্যগুলি এইরূপ :
৪৫৬ তাবারানী, বায়হাকী ও ইবন সা'দ (র) জারীর ইব্ن আবদুল্লাহ আল-বাজালীকে এর প্রমুখাৎ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ আমার নিকট লোক প্রেরণ করেন। আমি তাঁহার দরবারে আসি তিনি আমার আগমনের হেতু কী জিজ্ঞাসা করিলে আমি বলিলাম, جئت لأسلم "আমি ইসলাম গ্রহণের উদ্দেশ্য আসিয়াছি"। তিনি তাঁহার চাদরখানি (কসাঅ ) আমার দিকে ছুঁড়িয়া মারিয়া বলিলেন: اذا اتاكم كريم قوم فأكرموه
"তোমাদের নিকট যখন কোন বংশের সম্ভ্রান্ত ব্যক্তি আগমন করেন তখন তোমরা তাহাকে সম্মান করিবে।" রাসূলুল্লাহ তখন আমাকে লক্ষ্য করিয়া বলিলেন: ادعوك الى شهادة الا اله الا الله اني رسول الله وان تؤمن بالله واليوم الآخر والقدر خيره وشره وتصلى الصلاة المكتوبة وتؤدى الزكوة المفروضة وتصوم شهر رمضان وتنصح لكل مسلم وتطيع الولى وان كان عبدا حبشيا.
তাবাকাতের উদ্ধৃতিতে পূর্ব বর্ণিত এই হাদীছের মধ্যে এখানে অতিরিক্ত আরও দুইটি কথা বলা যাইতেছে: রাসূলুল্লাহ তাঁহার আখিরাত এবং তাকদীরের ভাল-মন্দ যে আল্লাহ্ পক্ষ হইতে নির্ধারিত তাহাও বিশ্বাস করিতে উপদেশ দিলেন (সুবুলুল হুদা, ৬খ., পৃ. ৩১১)।
ইমাম আহমাদ বায়হাকী এবং তাবারানী বিশ্বস্ত রাবীদের প্রমুখাৎ বর্ণনা করেন, জারীর ইন আবদুল্লাহ বাজালী (রা) বলেন: لما دنوت من مدينة انخت راحلتى وحللت عيبتي ولبست حلى ودخلت المسجد والنبي يخطب فسلمت على رسول الله رماني الندس بالحدق فقلت لجليسي يا عبد الله هل ذكر رسول الله عن امرى شيئا قال نعم ذكرك با حسن الذكر.
"আমি যখন মদীনার নিকটবর্তী হইলাম, তখন আমার থলে খুলিয়া দামী বস্তুকে পরিধান করিলাম, তারপর মসজিদ প্রবেশ করিলাম। নবী কারীম তখন খুৎবা দিতেছিলেন। আমি রাসূলুল্লাহকে সালাম দিলাম। লোকজন তখন আমার দিকে জানার উদ্দেশ্যে তাকাইতেছিল। আমি আমার নিকটে বসা লোককে জিজ্ঞাসা করিলাম, আল্লাহর বান্দা! রাসূলুল্লাহ কি আমার কথা কিছু বলিয়াছেন'? সেই ব্যক্তি বলিল, হাঁ, খুৰ উত্তম বাক্যে তোমার কথা উল্লেখ করিয়াছেন"।
তখন সকলেই আকাঙ্ক্ষা করিতেছিল যেন উক্ত প্রশংসিত আগন্তুক তাহারই পরিবারের বা বংশের লোক হয়। এমন সময় একজন অশ্বারোহী আগমন করিল।
রাসূলুল্লাহ তাঁহাকে তাঁহায় নিজের পাশে বসাইলেন। তাঁহার মাথা হইতে শুরু করিয়া চেহারা বুক ও পেট পর্যন্ত তিনি পবিত্র হস্ত বুলাইলেন। বর্ণনার শেষ বাক্যে রাবী বলেন:
৪৫৭ حتى انحنى جرير حياء ان يدخل يده تحت ازاره وهو يدعوا بالبركة ولذريته ثم مسح رأسه وظهره وهو يدعو له ثم بسط له عرض ردائه وقال له على هذا يا جرير فاقعد فقعد معهم مليا ثم قام وانصرف.
"এমনকি জারীর লজ্জায় এই ভাবিয়া মাথা নত করিয়া দিলেন যে, তিনি তাহার লুঙ্গির ভিতরে না তাঁহার পবিত্র হস্ত ঢুকাইয়া দেন। তিনি (রাসূলুল্লাহ) তখন তাহার জন্য দু'আ করিতেছিলেন। তারপর তাহার জন্য নিজের পবিত্র চাদরের আঁচল বিছাইয়া দিয়া তাঁহাকে বসিতে বলিলেন। অতঃপর উঠিয়া প্রস্থান করিলেন। তখন রাসূলুল্লাহ (স) বলিলেন, তোমাদের নিকট কোন সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তি আসিলে তোমরা তাহাকে সম্মান করিবে" (সুবুলুল হুদা ওয়ার-রাশাদ ৬খ., পৃ. ৩১১)।