📘 সীরাত বিশ্বকোষ > 📄 আনাস গোত্রের জনৈক প্রতিনিধির রাসূলুল্লাহ (সা)-এর দরবারে আগমন

📄 আনাস গোত্রের জনৈক প্রতিনিধির রাসূলুল্লাহ (সা)-এর দরবারে আগমন


আনাস গোত্রের জনৈক প্রতিনিধির রাসূলুল্লাহ দরবারে আগমন
ইবন সা'দ (র) হিশাম ইবন মুহাম্মাদ ইবনুস সাইব আল-কালবী, আবূ যুফার আল-কালবীর সনদে আনাস ইবন মালিক ইব্‌ন মুযহিজ গোত্রের জনৈক ব্যক্তি হইতে বর্ণনা করেন। ঐ ব্যক্তি বলিয়াছেন, আমাদের এক ব্যক্তি প্রতিনিধিরূপে নবী কারীম-এর দরবারে উপস্থিত হয়। তিনি তখন রাত্রির খাবার গ্রহণ করিতেছিলেন। তিনি ঐ ব্যক্তিকেও আহারের নিমিত্ত আহ্বান জানাইলেন। সেই ব্যক্তি বসিয়া গেল। তারপর খাওয়া-দাওয়া শেষ হইলে তিনি ঐ ব্যক্তির প্রতি মনোনিবেশ করিলেন। রাসূলুল্লাহ্ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله কলেমার সাক্ষ্য দাও? সে বলিল, হাঁ, আমি ঐ কলেমার সাক্ষ্য দিতেছি। তিনি পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন : أراغبا جئت أم راهبا ؟ "তুমি কি লোভের বশবর্তী হইয়া আসিয়াছ, নাকি ভীতিগ্রস্ত হইয়া আমার নিকট আসিয়াছ ?" সে জবাব দিল :
أما الرغبة فوالله ما في يديك مال وأما الرهبة فوالله إنني لببلد ما تبلغه جيوشك ولكنى خوفت فخفت وقيل لي آمن بالله فآمنت.
"লোভের কথা, আল্লাহর কসম! আপনার নিকট তেমন সম্পদ নাই যে, আমি উহার লোভ করিব। আর ভয়? আল্লাহ্র কসম। আমি এমন এক দেশে রহিয়াছি যেখান পর্যন্ত আপনার বাহিনীর পৌছিবার আশঙ্কা নাই; বরং আমাকে (আল্লাহর শাস্তির) ভয় দেখান হইয়াছে, তাহাতে আমি ভীত হইয়াছি। আমাকে বলা হইয়াছে, ঈমান আনয়ন কর, সেমতে ঈমান আনয়ন করিয়াছি"।
রাসূলুল্লাহ্ তাঁহার সম্প্রদায়ের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন ! رب خطيب من عنس : "আনাস গোত্রের কত চমৎকার বাগ্মী!”
রাসূলুল্লাহ্-এর নিকট কিছু দিন থাকিয়া যখন তিনি বিদায় নিতে তাঁহার নিকট গেলেন তখন তিনি বলিলেন: যাও! তারপর তাহাকে কিছু উপঢৌকন প্রদান করিলেন। তারপর বলিলেনঃ
إن أحسست شيئا فوائل إلى أدنى قرية.
"যদি কোন কিছু অনুভব কর তাহা হইলে নিকটবর্তী কোন গ্রামে উঠিবে"।
সত্যসত্যই রওয়ানা হইয়া পথে তিনি অসুস্থ হইয়া পড়েন এবং নিকটবর্তী গ্রামে উঠেন। সেখানেই তিনি ইনতিকাল করেন। আল্লাহ্ তাঁহার প্রতি সদয় ও প্রসন্ন হউন! তাঁহার নাম ছিল রাবী'আ (তাবাকাত, ১খ., পৃ. ৩৪২-৩; সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৭খ., পৃ. ৩৮৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আনাযা প্রতিনিধি দলের আগমন

📄 আনাযা প্রতিনিধি দলের আগমন


সালামা ইবন সা'দ (রা) হইতে বর্ণিত। তিনি এবং তাঁহার পরিবারবর্গের একটি দল ও তাঁহার পুত্রসহ নবী কারীম-এর দরবারে আসিয়া হাযির হন। তাঁহারা অনুমতি প্রার্থনা করিলে তিনি অনুমতি দিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, ইহারা কাহারা? বলা হইল, ইহারা আনাযার প্রতিনিধি দল! তখন রাসূলুল্লাহ্ বাহ্ বাহ্ বাহ্ বাহ্ বলিয়া আনন্দ প্রকাশ করিলেন এবং বলিলেন:
نعم الحي عنزة مبغى عليهم منصورون مرحبا بقوم شعيب واختان موسی سل یا سلمة عن حاجتك.
"কী উত্তম গোত্র আনাযা! তাহাদের প্রতি বাড়াবাড়ি করা হইয়াছে, কিন্তু তাহারা বিজয়ী হইয়াছে। স্বাগতম শু'আয়বের গোত্র এবং মূসার শ্বশুরগোত্র। হে সালামা! বল দেখি, কী প্রয়োজনে আসিয়াছ"?
সালামা জবাব দিলেন, আমি আসিয়াছি আপনাকে এই প্রশ্ন করিতে যে, আপনি আমাদের উপর উট ও ছাগলের কী যাকাত নির্ধারণ করিয়াছেন। সেই মতে রাসূলুল্লাহ্ তাহাকে সেই ব্যাপারে অবহিত করিলেন। তারপর সালামা (রা) রাসূলুল্লাহ্-এর পাশেই অনেকক্ষণ বসিলেন, তারপর প্রস্থানের অনুমতি প্রার্থনা করিলেন। তিনি যখন প্রস্থান করিতেছিলেন তখন রাসূলুল্লাহ্ দু'আ করিলেন:
اللهم ارزق عنزة كفافا لا فوت ولا سراف.
“হে আল্লাহ! আনাযা গোত্রকে প্রচুর পরিমাণ জীবিকা দান করুন যাহা বিনষ্টও হইবে না এবং অপব্যয়িতও হইবে না"। তাবারানী ও বায্যার সংক্ষিপ্তভাবে এই ঘটনা বর্ণনা করিয়াছেন। বাযযারের বর্ণনায় রাসূলুল্লাহ্-এর তাঁহাদের জন্য দু'আর শব্দমালা ছিল:
اللهم ارزق عنزة لا فوت ولا سرف فيه.
"হে আল্লাহ্! আনাযা গোত্রকে জীবিকা দান করুন-যাহার বিনাশ বা অপচয় হইবে না" (হায়ছামীর আল-মাজমা, ১০/৫৪)।
হানযালা ইব্‌ নু'আয়ম (রা) বলেন, হযরত উমার ইবনুল খাত্তাব (রা) একদিন আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, আমি একদা রাসূলুল্লাহ্-কে তোমার সম্প্রদায় আনাযা সম্পর্কে বলিতে
শুনিয়াছি। তখন সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আনাযা কী? রাসূলুল্লাহ্ পূর্বদিকে ইশারা করিয়া বলিলেন :
حى ههنا مبغى عليهم منصورون "এই দিকের একটি গোত্র যাহাদের উপর বাড়াবাড়ি করা হইবে, কিন্তু তাহারা বিজয়ী হইবে"।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ফারওয়া ইব্‌ন মুসায়ক (রা)-এর রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে আগমন

📄 ফারওয়া ইব্‌ন মুসায়ক (রা)-এর রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে আগমন


ফারওয়া ইন্ন মুসায়ক (রা)-এর রাসূলুল্লাহ খেদমতে আগমন
ফারওয়া ইন্ন মুসায়ক আল-মুরাদী (রা) কিন্দার রাজন্যবর্গের সহিত সম্পর্ক ছিন্ন করিয়া তাহাদের প্রতি বিরাগভাজন ও বিদ্বেষভাবাপন্ন হইয়া রাসূলুল্লাহ্-এর দরবারে আগমন করেন। ইসলামের আবির্ভাবের প্রাক্কালে তাঁহার স্বগোত্র মুরাদ এবং পার্শ্ববর্তী হামদান গোত্রের মধ্যে যুদ্ধ বাঁধে। হামদানীরা তাহাদের নেতা আজদা' ইবন মালিকের নেতৃত্বে মুরাদ গোত্রের উপর হামলা চালাইয়া তাহাদেরকে হতাহত করে। ঐ যুদ্ধটিকে রাদম-এর যুদ্ধ বলা হইয়া থাকে। মুরাদ গোত্রের সেই দিনের সেই শোচনীয় পরাজয় সম্পর্কে ফারওয়া ইন্ন মুসায়ক কবিতার ছন্দে বলেন:
مررن على لفات وهن خوص ينازعن الأعنة ينتحينا فإن نغلب فغلابون قدما وإن نغلب فغير مغلبينا وما إن طبنا جين ولكن منايانا ودولة آخرينا كذاك الدهر دولته سجال تكر صروفه حينا فحينا فبينا ما نسر به ونرضى ولو لبست غضارته سنينا إذ انقلبت به کرات دهر فألفيت الألى غبطوا طحينا فمن يغبط بريب الدهر منهم يجد ريب الزمان له خؤونا فلو خلد الملوك إذا خلدنا ولو بقى الكرام إذا بقينا فأفنى ذلكم سروات قومی كما أفنى القرون الأولينا.
"ওরা লিফাত পার হল, চক্ষু কোটরাগত, একদিকে কাত করে ধরে রেখেছিলাম লাগাম। যদি জয়ী হই আমরা, আমরা তো বহুদিনের পুরনো বিজয়ী, আর বিজিত হলে, প্রায়শই বিজিত হইনি আমরা। কাপুরুষতা আমাদের রক্তে নেই। আছে আমাদের দুর্গতি আর ওদের সৌভাগ্য। এমনি করে ঘোরে ভাগ্যের চাকা মানুষের এই তার পক্ষে যায়, এই বিপক্ষে। আমরা তাতে খুশী হই, আনন্দ উৎসব করি
বছরের পর বছর হঠাৎ এখন ভাগ্যের চাকা ঘুরে গেছে পদের হিংসা করত মানুষ তারা বিধ্বস্ত এখন আর ভাগ্য যাদের প্রতি প্রসন্ন একদিন দেখবে সময়ের পরিবর্তন সে এক প্রবঞ্চণা রাজারা যদি অমর হয়, আমরা তা হলে তাই সত্যের যদি জয় হয় আমাদেরও হবে। কিন্তু আমাদের সব সর্দার ধুয়ে-মুছে শেষ হয়ে গেছে আমাদের আগের প্রজন্মের মত” (সুবুলুল হুদা, ৬খ., পৃ. ৩৯২-৩; আল-বিদায়া, ৩/৫খ., পৃ. ৬৩-৬৪)।
তাঁহার নবী দরবারে আগমন সম্পর্কে ফারওয়া বলেন: لنا رأيت ملوك كندة أعرضت كالرجل خان الرجل عزق نسائها قربت راحلتى أؤم محمدا أرجو فواضلها وحسن ثرائها
“যখন দেখলাম কিন্দার রাজারা সৎপথ বিমুখ পায়ের পেশীতন্ত্র নষ্ট হয়ে যাওয়া লোকদের মত তখন মুহাম্মাদের উদ্দেশ্যে চাপলাম বাহন পিঠে তাদের মঙ্গলের জন্য তাদের সরস চারণভূমির জন্য”। রাসূলুল্লাহ্ -এর দরবারে তাঁহার উপস্থিতি সম্পর্কে ইবন ইসহাকের বর্ণনা হইল: ثم خرج حتى أتى المدينة وكان رجلا له شرف فأنزله سعد بن عبادة عليه ثم غدا إلى رسول الله وهو جالس في المسجد فسلم عليه ثم قال يا رسول الله أنا لمن ورائى من قومي قال أين نزلت يا فروة قال على سعد بن عبادة وكان يحضر مجلس رسول الله كلما جلس ويتعلم القرآن وفرائض الإسلام وشرائعه.
“অতঃপর তিনি বাহির হইয়া পড়িলেন এবং মদীনায় আসিয়া পৌছিলেন। তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত ব্যক্তি। সা’দ ইবন উবাদা (রা) তাহাকে নিজ বাড়ীতে উঠাইলেন। তিনি তাঁহাকে লইয়া রাসূলুল্লাহ্ -এর নিকটে যান। তিনি তখন মসজিদে উপবিষ্ট ছিলেন। ফারওয়া তাঁহাকে সালাম দিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি আমার স্বগোত্রের প্রতিনিধিরূপে আসিয়াছি। তিনি জিজ্ঞাসা করিলেন: তুমি কোথায় উঠিয়াছ হে ফারওয়া? তিনি বলিলেন, সা’দ ইবন উবাদার বাড়িতে। তিনি যখনই রাসূলুল্লাহ্ -এর মজলিসে বসিতেন তখনই তাঁহার নিকটে বসিতেন এবং আল-কুরআন এবং ইসলামের ফরয-ওয়াজিব বিধানসমূহ সম্পর্কে শিক্ষা গ্রহণ করিতেন”। রাসূলুল্লাহ্ তাঁহাকে জিজ্ঞাসা করিলেন:
يا فروة هل ساءك ما أصاب قومك يوم الردم ؟
৪৩৩ "হে ফারওয়া! রাদমের যুদ্ধে তোমার স্বগোত্রের শোচনীয় অবস্থা বুঝি তোমার নিকট খুবই খারাপ লাগিয়াছে"? তিনি জবাব দিলেন:
يا رسول الله من ذا يصيب قومه مثل ما أصاب قومى يوم الردم ولا يسوءه ذلك ؟
"এমন কে আছে ইয়া রাসূলাল্লাহ্! যে তাহার স্বজাতি রাদমের যুদ্ধের মত শোচনীয় অবস্থায় পড়িবে আর তাহার কাছে উহা খারাপ লাগিবে না"? রাসূলুল্লাহ্ বলিলেনঃ
أما إن ذلك لم يزد قومك في الإسلام إلا خيرا.
"তাহা হইলে ইসলাম তোমার কওমের জন্য মঙ্গল বৈ অন্য কিছু বৃদ্ধি করিবে না” (সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৬খ., পৃ. ৩৯২-৩; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ৭০)। রাসূলুল্লাহ্ তাহাকে সমগ্র মুরাদ, যুবায়দ ও মাযহিজ এলাকায় প্রশাসক নিযুক্ত করিলেন এবং খালিদ ইবন সা'ঈদ ইবন 'আসকে যাকাত উশুলকারীরূপে তাহার সহিত প্রেরণ করেন। তিনি সেখানে অবস্থানকালেই রাসূলুল্লাহ্ ইনতিকাল করেন (তাবারী, ৩খ., পৃ. ১৩৪-৬; ইব্‌ن কাছীর, আস-সীরা আন্-নাবাবিয়া, ৪খ., পৃ. ১৩৬-৩৮; সবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৬খ., পৃ. ৩৯২-৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বনূ যুবায়দের প্রতিনিধিরূপে আমর ইবন মা'দীকারিবের আগমন

📄 বনূ যুবায়দের প্রতিনিধিরূপে আমর ইবন মা'দীকারিবের আগমন


বনূ যুবায়দের প্রতিনিধিরূপে আমর ইবন মা'দীকারিবের আগমন
বনূ যুবায়দের অধিক সংখ্যক লোকজনসহ আমর ইবন মা'দীকারিব নবী -এর দরবারে আগমন করিয়া ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ্ -এর আবির্ভাবের সংবাদ তাহাদের গোত্রে পৌঁছিলে এই আমর ইবন মা'দীকারিব গোত্রপাতি কায়স ইব্‌ن মাকশূহকে বলেন, হে কায়স! আপনি আজ আমাদের গোত্রপতি। আমাদের নিকট সংবাদ পৌছিয়াছে যে, কুরায়শের মুহাম্মাদ নামক এক ব্যক্তি হিজাযে নবৃওয়াতের দাবি করিয়াছেন। আমাদিগকে সঙ্গে লইয়া চলুন, আমরা ব্যাপারটি পরীক্ষা করিয়া দেখি। সত্য সত্যই যদি তিনি নবী হইয়া থাকেন, যেমনটি তিনি দাবি করিতেছেন, তবে উহা আপনার নিকট গোপন থাকিবে না। তাহা হইলে তাঁহার সহিত সাক্ষাৎকালে আমরা তাঁহার অনুসারী হইব, অন্যথায় তাঁহার ব্যাপারটি আমাদের নিকট পরিষ্কার হইয়া যাইবে। কায়স ইব্‌ন মাকশূহ তাহাতে সম্মত হইল না, বরং উহাকে তাহার একটি নির্বুদ্ধিতা বলিয়া প্রত্যাখ্যান করিল।
"আমর ইবন মা'দীকারিব বাহনে চাপিয়া রাসূলুল্লাহ্ -এর দরবারে উপস্থিত হন এবং তাঁহাকে সত্যবাদী বলিয়া অনুমোদন করিয়া ইসলাম গ্রহণ করেন। এই সংবাদ কায়সের গোচরীভূত হইলে সে ক্রোধে অগ্নিশর্মা হইয়া উঠে এবং তাহার বিরুদ্ধাচরণ ও তাহার মতকে অগ্রাহ্য করার দরুন কঠোরভাবে শাসাইয়া দেয়। এই সম্পর্কে 'আমর ইবন মা'দীকারিব কবিতায় বলেন:
أمرتك يوم ذي صنعا أمرا باديا رشده والمعروف تتعده أمرتك باتقاء الله
خرجت من المنى مثل - الحمير غره وتده تمناني على فرس - عليه جالسا أسده على مفاضة كالنهى - أخلص ماءه جدده يرد الرمح منثنى السننان - عوائرا قصده فلو لا قيتني للقيت - ليئا فوقه لبده تلاقی شنبا ششن - برائن ناشزا کنده بسامي القرن إن قيرن - تيممه فيعتضده فيأخذه فيرفعه - فيخفضه فيقتصده فيدمغه فيحطمه - في خضمه فیز درده ظلوم الشرك فيما أح - رزت أنيابه ويده
“যু-সানআর দিনে তোমাকে একটা পরামর্শ দিয়েছিলাম স্পষ্টতই একটা ন্যায্য পরামর্শ ছিল সেটা
তোমাকে বলে দিলাম ভয় করতে আল্লাহকে আর প্রস্তুতি নিতে সৎকর্মের
তুমি চলে গেলে কামনা-বাসনার পথে প্রবৃত্তি তাড়িত জোয়ান গাধার মত যাকে বিভ্রান্ত করেছে তার খুঁটি।
তুমি চেয়েছিলে আমাকে দেখতে আরূঢ় সেই অশ্বের পিঠ যার পিঠে চেপে বসেছে তার বীর কেশরী সিংহ।
আর আমার উপর বিশাল বর্ম স্বচ্ছ স্ফটিক পানিপূর্ণ হ্রদের মত যার তলায় রয়েছে ভীষণ শক্ত মাটি।
তার প্রতিঘাতে ফিরে যায় বর্শা ফলক বাঁকা হয়ে আর তার ভাঙ্গা টুকরোগুলি উড়ে যায় এদিক সেদিক তুমি যদি মুখোমুখি হও আমার
তাহলে মুখোমুখি হবে এমন এক সিংহের যার উপর দুলছে তার কেশররাজি।
ভীষণ মযবুত আর থাবা, উন্নত তার গ্রীবাদেশ সম পর্যায়ের প্রতিদ্বন্দ্বীকে সে জব্দ করে যদি প্রতিদ্বন্দ্বী তাকে হামলা করতে উদ্যত হয় তবে টুটি ধরে সে তাকে উপরে উঠিয়ে
ছুঁড়ে ফেলে দেয় নীচে। সাবাড় করে দেয় তার কর্ম। তারপর তার মগজ বের করে দেয় করে তাকে ছিন্ন ভিন্ন। এরপর তাকে ভক্ষণ করে তারপর দণ্ড ও থাবায় দৃঢ়ভাবে ধরে রাখে মাংস অপর কেউ না অংশ বসায় তাতে এই আশংকায়"।
ইবন ইসহাক বর্ণনা করেন, 'আমর ইবন মা'দীকারিব তদীয় গোত্র বনূ যুবায়দের উপর ফারওয়া ইন্ন মুসায়কের শাসনামলে ঐ গোত্রেই অবস্থান করে। কিন্তু রাসূলুল্লাহ্-এর ইনতিকালের সংবাদ পাইয়া সে বিদ্রোহী হইয়া ফারওয়া ইব্‌ن মুসাইককে বিদ্রূপ করিয়া 'কবিতায় বলে:
وجدنا ملك فروة شر ملك حمار ساف منخره بشفر وكنت إذا رأيت أبا عمير ترى الحولاء من خبث وغدر.
"ফারওয়ার শাসনকে পেয়েছি নিকৃষ্ট শাসনরূপে, যেমন গর্দভ শুকে নিতম্ব গর্দভীর। আবূ উমায়রকে দেখলেই তোমার মনে হবে তুমি দেখছো এক বিশ্রী ভ্রূণকে তার আবর্জনাযুক্ত ঝিল্লীসহ” (তারীখ-তাবারী, ৩খ., পৃ. ১৩২-১৩৪; সুবুলুল হুদা ওয়ার-রাশাদ ফী সীরাতি খায়রিল ইবাদ, ৬খ., পৃ. ৩৮৬-৭; বৈরূত ১৪১৪/১৯৯৩; রাওদুল উনুফ, ৭খ., পৃ. ৪০৭-৯, বৈরূত তা. বি.; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩/৫খ., পৃ. ৬৪-৬৫)।
ইন কাছীর (র) বলেন:
ثم رجع الى الاسلام وحسن اسلامه وشهد فتوحات كثيرة في ايام الصديق وعمر الفاروق رضى الله عنهما وكان من الشجعان المذكورين والابطال المشون والشعراء المجيدين.
"অতঃপর তিনি পুনরায় ইসলামে প্রত্যাবর্তন করেন এবং নিষ্ঠার সহিত ইসলামী জীবন-যাপন করেন। হযরত আবূ বকর সিদ্দীক (রা) এবং উমার আল-ফারূক (রা)-এর শাসনামলে অনেক বিজয় অভিযানেই তিনি অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য বীরপুরুষ, বিখ্যাত যোদ্ধা এবং প্রথম শ্রেণীর কবি"। নিহাওয়ান্দ যুদ্ধে অংশগ্রহণের পর ২১ হিজরী সনে তিনি ইনতিকাল করেন। কেহ কেহ বলেন, কাদিসিয়ার যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং ঐদিনই শহীদ হন।
আবূ 'উমার ইব্‌ن আবদুল বার বলেন, নবম হিজরীতে তিনি নবী দরবারে পৌছিয়াছিলেন, কিন্তু ইবন ইসহাক ও ওয়াকিদী প্রমুখ দশম হিজরীর কথা বলিয়াছেন।
ইউনুস ইব্‌ن বুকায়র ইবন ইসহাক হইতে বর্ণনা করেন, কেহ কেহ বলিয়াছেন, আমর ইব্‌ 'দীকারিব নবী দরবারে কখনও উপস্থিত হন নাই। সেই সম্পর্কে তিনি কবিতায় বলিয়াছেন:
اقني بالنبي موقينة نفس - يوان لم ار النبي عيانا سيد العالمين طرا وادنا - هم الى الله حين بان مكانا جاء بالناموس من لدن لله - وكان الأمين فيه المعانا حكمة بعد حكمة رضئياء - فاهتدينا بنورها من عمانا وركبنا السبيل حين ركبه - ناه جدیدا بكرهنا ورضانا وعبدنا الاله حقا وكنا - للجهالات نعبد الأوثانا وائتلفنا به وكنا عدوا - فرجعنا به معا واخوانا فعليه السلام والسلام منا - حيث كنا من البلاد وكانا إن نكن لم نرى النبي فانا - قد تبعنا سبيله ايمانا
"আমার দৃঢ় প্রত্যয় রয়েছে নবীর প্রতি, যদিও হেরি নাই আমি নবীকে সাক্ষাতে। সমগ্র বিশ্বের নেতা তিনি এবং তাদের সকলের তুলনায় আল্লাহ্র নিকটতম তিনি। (তা বুঝা গেল) যখন তাঁর মর্যাদা জাহির হল। আল্লাহ্র পক্ষ থেকে তিনি নিয়ে এলেন শরীয়ত, 'আমীন' হলেন তাঁর মঞ্জিল আধার। প্রজ্ঞার পর প্রজ্ঞা এবং জ্যোতি, আমাদের অন্ধত্ব বিদূরিত হলো, আমরা পেলাম হিদায়াত। আমরা যখন তা গ্রহণ করলাম, তখন নতুন করে চলার পথ পেয়ে গেলাম। তা আমাদের ইচ্ছায়ই হোক আর অনিচ্ছায়ই হোক। আমরা সত্যিকারের মা'বুদের উপাসক হয়ে গেলাম, অথচ জাহিলিয়াতের যুগে অর্চনা করতাম মিথ্যা দেব-দেবীর। তাঁর হক নষ্ট করেছি আমরা আর আমরা ছিলাম পরস্পর শত্রু। তারপর তাঁকে অবলম্বন করেই আমরা ফিরে এলাম, রাতারাতি হয়ে গেলাম পরস্পর ভাই ভাই। তাঁর প্রতি সালাম দরূদ, সালাম আমাদের পক্ষ থেকে, যেখানেই থাকি না কেন আমরা, যেখানেই থাকুন তিনি। যদিও আমি চর্মচক্ষে দেখে না থাকি নবীকে, তাঁর পন্থা কিন্তু অনুসরণ করে চলেছি ঈমান আনয়ন করে" (ইবন কাছীর, আস-সীরাহ আন-নাবabiyyah, ৪খ., পৃ. ১৩৯-৪০, বৈরূত ১৩৯৮/১৯৮৬; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩/৫খ., পৃ. ৬৪-৩৫)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00