📘 সীরাত বিশ্বকোষ > 📄 আল-আহমাস প্রতিনিধি দলের রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে আগমন

📄 আল-আহমাস প্রতিনিধি দলের রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে আগমন


আল-আহমাস প্রতিনিধি দলের রাসূলুল্লাহ্-এর খেদমতে আগমন
ইবন সা'দ (র) বলেন, কায়স ইন্ন গারবাহ আল-আহ্মাসী তাহার সম্প্রদায়ের আড়াই শত সঙ্গী-সাথীসহ নবী দরবারে উপস্থিত হইলে তিনি তাহাদেরকে তাহাদের পরিচয় জিজ্ঞাসা করেন। তাহারা বলে, نحن احمس الله "আমরা আল্লাহ্র বীর দল"। জাহিলিয়াতের যুগে তাহারা এই নামেই অভিহিত হইত। তখন রাসূলুল্লাহ্ বলিলেন: انتم اليوم لله "আজ তোমরা আল্লাহ্র পক্ষের বীর দল"। রাসূলুল্লাহ্ বিলাল (রা)-কে বলেন : اعط ركب. بجيلة وابدأ بالاحمسيين "বাজীলা গোত্রের আরোহীদেরকে দান কর এবং এই দান প্রক্রিয়া আহমাসীদের দ্বারা শুরু করিবে”।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আব্দ উমান প্রতিনিধি দলের রাসূলুল্লাহ (সা)-এর দরবারে আগমন

📄 আব্দ উমান প্রতিনিধি দলের রাসূলুল্লাহ (সা)-এর দরবারে আগমন


তিনি যথারীতি সেই আদেশ পালন করেন। তারিক ইন্ন শিহাব (র) হইতে বর্ণিত আছে, বাজীলা গোত্রের প্রতিনিধি দল রাসূলুল্লাহ্ -এর খিদমতে উপস্থিত হইলে তিনি বলিলেন:
اكتبوا البجليين وابدعوا بالاحمسيين.
"বাজীলা গোত্রীয়দের নাম লিখ এবং আহমাসীদের দ্বারা সূচনা করিবে”। আল-কায়সীদের মধ্যকার এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পিছনে রহিয়া গেল। তিনি বলেন, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ্ তাহাদের জন্য কী বলেন (দু'আ করেন) তাহা শোনাই ছিল আমার এই
৪৩৬ পিছনে থাকার উদ্দেশ্য। সেই ব্যক্তি বর্ণনা করেন, তখন রাসূলুল্লাহ্ কয়েকবার তাহাদের নাম উল্লেখ করিয়া দু'আ করিলেন:
اللهم جد عليهم اللهم بارك فيهم. “হে আল্লাহ! তাহাদের প্রতি সদয় হউন! হে আল্লাহ্। তাহাদিগের মধ্যে বরকত দান করুন।" অপর এক বর্ণনায় আছে:
قدم وفد احمس ووفد قيس فقال رسول الله ﷺ ابدأوا بالاحمسيين قبل القيسين. "আহমাস গোত্র কায়স গোত্রের প্রতিনিধি দল নবী ﷺ দরবারে আসিলে রাসূলুল্লাহ্ বলিলেন: কায়সীদের পূর্বেই আহমাসীদের দ্বারা সূচনা করিবে”। তারপর তিনি আহ্মাসীদের জন্য দু'আ করিলেন:
اللهم بارك في احمس وخيلها ورجالها. "হে আল্লাহ! আহমাসীদের অশ্বারোহী ও পদাতিকগণকে বরকত দিন"। তিনি সাতবার এইরূপ বলেন। ইমাম আহমাদও তাহা-রিওয়ায়াত করিয়াছেন (সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৬খ., পৃ. ২৬১; তাবাকাত, ৩খ., পৃ. ৭৮, ১খ., পৃ. ৩৪৭)।
আযদ উমান প্রতিনিধি দলের রাসূলুল্লাহ-এর দরবারে আগমন
ইবন সা'দ (র) বলেন, 'উমানবাসিগণ ইসলাম গ্রহণ করিলে রাসূলুল্লাহ্ আল-'আলা ইবনুল হাদরামীকে তাহাদিগকে ইসলামী শারী'আতের বিধানাবলী শিক্ষাদান এবং সেখানকার যাকাত আদায়ের উদ্দেশ্যে প্রেরণ করেন। তাহাদের একটি প্রতিনিধি দল আসাদ ইব্‌ন বাহ্রা আত-তাহীসহ রাসূলুল্লাহ্-এর দরবারে উপস্থিত হন। তাহারা রাসূলুল্লাহ্-এর সহিত সাক্ষাত করিয়া তাহাদের ব্যাপারসমূহ অর্থাৎ শাসন শৃঙ্খলার দেখাশোনার জন্য একজন লোক তাহাদের সহিত পাঠাইবার আবেদন জানান। তখন মাখরামা আল-আবদী- যাহার আসল নাম ছিল মুদরিক ইব্‌ন ধৃত- রাসূলুল্লাহ্-এর নিকট আবেদন জানান এই বলিয়া, আমার উপর ঐ গোত্রের বিরাট দান রহিয়াছে। আইয়ামে জানূব অর্থাৎ আরবদের যুদ্ধ-বিগ্রহের এক পর্যায়ে তাহারা আমার প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করিয়াছে। সুতরাং আমাকেই আপনি তাহাদের নিকট প্রেরণ করুন ইয়া রাসূলাল্লাহ্।
সেই মতে মাখরামা আবদী (রা)-কে তাহাদের সহিত উমানে প্রেরণ করা হয়। অতঃপর সালামা ইব্‌ن ইয়াদ আল-আযদী তাহার সম্প্রদায়ের বেশ কিছু লোকসহ রাসূলুল্লাহ্-এর দরবারে আসিয়া উপস্থিত হন। তিনি রাসূলুল্লাহ্-কে জিজ্ঞাসা করিলেন, তিনি কাহার ইবাদত করেন এবং সেই উপাস্যের কাছে কী দু'আ করেন। তিনি তাঁহাকে তাহা অবহিত করিলেন। তখন সালামা তাঁহার নিকট আহ্বান জানাইলেন, যেন আল্লাহ্র রাসূল তাঁহাদের সম্প্রদায়ের লোকজনের সংহতি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির দু'আ করেন। রাসূলুল্লাহ্ তাঁহাদের জন্য দু'আ করিলেন। সালামা ও তদীয় সাথীবর্গ তখন ইসলাম গ্রহণ করিলেন। হযরত আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্ তাঁহাদের সম্পর্কে মন্তব্য করিলেন:
سنعم الوفد الازد طيبة افواههم برة ايمانهم تقية قلوبهم.
"আব্দ কী উত্তম প্রতিনিধি দল! পবিত্র তাহাদের মুখ, তাহাদের অঙ্গীকার সদিচ্ছাপূর্ণ এবং তাহাদের হৃদয় তাওয়া মণ্ডিত"। ইমাম আহমাদ উত্তম সনদে উহা রিওয়ায়াত করিয়াছেন।
তালহা ইব্‌ن দাউদ হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ফরমান نعم المرضعون اهل عمان "আযদগণ কী উত্তম দুগ্ধদানকারী তথা সন্তান পালনকারী" (সুবুলুল হুদা, ৬খ., পৃ. ২৬৪-৬৫; দ্র. তাবারানী, আল-কাবীর, ৮/৩৭৩)।
বিশ্ব ইন্ন ইসমাত আল-লায়ছী (রা) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ বলেন: الأزد منى وانا منهم اغضب لهم اذا غضبوا ويغضبون اذا غضبت وارضى لهم اذا رضوا ويرضون اذا رضيت رواه الطبراني
"আযদগণ আমারই এবং আমি তাহাদের। তাহারা ক্রুদ্ধ হইলে আমিও তাহাদের জন্য ক্রুদ্ধ হইব আর আমি ক্রুদ্ধ হইলে তাহারাও ক্রুদ্ধ হইবে। আমি তাহাদের জন্য সন্তুষ্ট হইব, যদি তাহারা সন্তুষ্ট হয় এবং তাহারা সন্তুষ্ট হইবে যখন আমি সন্তুষ্ট হইব"।
আবূ লাবীদ বলেন, বারা ইব্‌ন আসাদ নামক আযদে উমানের এক ব্যক্তি হিজরত পূর্বক নবী কারীম-এর দরবারে হাজির হওয়ার উদ্দেশ্যে মদীনায় আগমন করিলে দেখিতে পান যে, তিনি ইন্তিকাল করিয়াছেন। মদীনায় এক রাস্তায় হযরত উমার ইবনুল খাত্তাবের সহিত তাহার দেখা হইলে তিনি তাহাকে তাহার পরিচয় জিজ্ঞাসা করেন। আগন্তুক জবাব দিলেন, আমি উমানবাসী। তিনি বলিলেন, সত্যই উমানের অধিবাসী? আগন্তুক বলিলেন, হাঁ। তখন তিনি তাঁহার হাত ধরিয়া হযরত আবূ বকর (রা)-এর নিকট গিয়া উপনীত হইলেন এবং বলিলেন, এই হইতেছে সেই দেশের অধিবাসী যাহাদের সম্পর্কে রাসূলুল্লাহ্ প্রায় আলোচনা করিতেন। আবূ বকর (রা) বলিলেন, হাঁ, আমি রাসূলুল্লাহ্ (স)-কে বলিতে শুনিয়াছি: اني لا علم ارضا يقال لها عمان ينضح ناحيتها البحر (بها حي من العرب) لو اتاهم رسولى لم يرموه بسهم ولا حجر رواه الامام احمد وأبو يعلى برجال صحيح.
"আমি এমন একটি দেশের কথা জানি যাহার নাম উমান। সেখানে একটি আরব গোত্র রহিয়াছে। উহার উপকূলভাগ সমুদ্র বিধৌত। যদি তাহাদের দেশে আমার দূত যায় তবে কখনও তাহারা তীর বা পাথর তাহার প্রতি বর্ষণ করে না” (আহমাদ ও আবূ ইয়ালা সহীহ সনদে হাদীছখানা বর্ণনা করিয়াছেন। দ্র. মুসনাদে আহমাদ, ১খ., পৃ. ৪৪; আবূ ইয়ালা, তদীয় মুসনাদের পৃ. ১০৬; সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৬খ., পৃ. ২৬৪)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 তারিক ইব্‌ন আবদুল্লাহ ও তদীয় সঙ্গীগনের আগমন

📄 তারিক ইব্‌ন আবদুল্লাহ ও তদীয় সঙ্গীগনের আগমন


তারিক ইব্‌ن আবদুল্লাহ ও তদীয় সঙ্গিগণের আগমন
হাফিয বায়হাকী (র) আবূ খাব্বাব আল-কালবী হইতে..... তারিক ইব্‌ন আবদুল্লাহ্ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, আমি একদা যুল-মাজায বাজারে দণ্ডায়মান ছিলাম। এমন সময় জুব্বা পরিহিত এক ব্যক্তি আগাইয়া আসিল। সে তখন বলিয়া যাইতেছিল:
يايها الناس قولوا لا اله الا الله تفلحون
"লোকসকল! বল আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তোমরা সাফল্যমণ্ডিত হইবে"। অপর এক ব্যক্তি তাহার প্রতি কঙ্কর ছুড়িতে ছুড়িতে বলিয়া যাইতেছিল, লোকসকল! এই লোকটি মহা মিথ্যুক, তোমরা তাহার কথা বিশ্বাস করিও না। আমি তখন লোকজনকে জিজ্ঞাসা করিলাম, ঐ লোকটি কে? জবাবে লোকজন বলিল, বনু হাশিমের এক তরুণ। সে নিজেকে আল্লাহ্র রাসূল বলিয়া দাবি করিতেছে। বর্ণনাকারী বলেন, তখন আমি বলিলাম, আর ঐ যে তাহার পশ্চাতে পশ্চাতে ঐরূপ আচরণ করিতেছে ঐ লোকটি কে? তাহারা জবাব দিল, সে হইতেছে তাঁহারই পিতৃব্য 'আবদুল উয্যা।
বর্ণনাকারী বলেন, অতঃপর লোকজন ইসলাম গ্রহণ করিয়া যখন মদীনায় হিজরত করিল তখন খেজুর সংগ্রহের উদ্দেশ্যে আমরা মদীনার উদ্দেশ্যে বাহির হইয়া পড়িলাম। যখন আমরা মদীনার নগর প্রাচীর ও খর্জুর বীথির নিকটে গিয়া পৌঁছিলাম, তখন আমরা বলাবলি করিতে লাগিলাম, এখন আমাদের পোশাক পরিবর্তন করিয়া লওয়া উত্তম হইবে। এমন সময় পুরাতন বস্ত্র পরিহিত এক ব্যক্তির সহিত আমাদের দেখা হইল। সে আমাদেরকে সালাম দিয়া জিজ্ঞাসা করিল, কাফেলাটি কোথা হইতে আসিতেছে? আমরা জবাব দিলাম, রাবাযা হইতে। তোমাদের গন্তব্য কোথায়? মদীনায়। সেখানে তোমাদের কী প্রয়োজন? আমরা সেখান হইতে খেজুর সংগ্রহ করিব।
রাবী বলেন, আমাদের সহিত একটি হাওদানশীনা মহিলা এবং একটি লাগামযুক্ত লাল উট ছিল। লোকটি জিজ্ঞাসা করিল, তোমরা কি তোমাদের এই উটটি আমার নিকট বিক্রয় করিবে? আমরা বলিলাম, হাঁ, এত এত সা' খেজুরের বিনিময়ে আমরা উহা বিক্রয় করিতে রাজী আছি। রাবী তারিক বলেন, তারপর আর কোন দাম-দর না করিয়াই উটটির লাগাম ধরিয়া লোকটি প্রস্থান করিল। লোকটি যখন নগরীর প্রাচীরসমূহ ও খেজুর বীথির আড়ালে চলিয়া গেল তখন আমরা নিজেদের মধ্যে বলাবলি করিতে লাগিলাম, আমরা ইহা কী করিলাম? মূল্য বুঝিয়া না পাইয়াই এমন একটি লোকের নিকট উটটি বেচিয়া দিলাম? রাবী বলেন, তখন আমাদের সঙ্গিনী মহিলা বলিল, আল্লাহর কসম! আমি তো এমন একটি লোকই প্রত্যক্ষ করিলাম যাঁহার চেহারা যেন পূর্ণিমার চাঁদের টুকরা। আমি তোমাদের উটের মূল্যের দায়িত্ব লইতেছি। والله لقد رأيت رجلا كأن وجهه سقة القمر ليلة البدر انا ضامن ثمن جملكم.
এমন সময় লোকটি আসিয়া উপস্থিত হইল এবং বলিল, انا رسول الله اليكم هذا تمركم فكلوا واشبعوا واكتالوا واستوفوا. "আমি তোমাদের নিকট আল্লাহ্র রাসূল। এই লও তোমাদের খেজুর; খাও, তৃপ্ত হও। তারপর কড়ায় গণ্ডায় মাপিয়া বুঝিয়া লও"।
৪৩৯ আমরা পরম তৃপ্তির সহিত খাইলাম, তারপর কড়ায় গণ্ডায় মাপিয়া বুঝিয়া লইলাম। অতঃপর আমরা মদীনা নগরীতে প্রবেশ করিলাম। আমরা মসজিদে প্রবেশ করিয়া দেখি ঐ ব্যক্তিটি মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেছেন :
تصدقوا فان الصدقة خير لك اليد العليا خير من يد السفلى وابداء بمن تعول امك واباك واختك واخاك وادناك ادناك.
"দান করিবে, কেননা সাদাকা করা তোমাদের জন্য উত্তম। উপরের হাত অর্থাৎ দাতার হাত নীচের হাত (গ্রহীতার হাত) হইতে উত্তম। যাহাদের ভরণ-পোষণ তোমাদের উপর তাহাদের হইতে শুরু করিবে। তোমাদের মাতা, তোমাদের পিতা, তোমাদের ভগ্নি, তোমার ভাই, নিকট হইতে নিকটতর জনকে দান করিবে”।
এমন সময় ইয়ারবু গোত্রীয় কিংবা আনসারী এক ব্যক্তি বলিল, هؤلاء دماء في الجاهلية "ইয়া রাসূলাল্লাহ্! এই গোত্রের কাছে আমাদের জাহিলিয়াত যুগের রক্তপণ পাওনা রহিয়াছে"। তখন রাসূলুল্লাহ্ বলিলেন, أن أبا لا يجنى على ولد "পিতার অপরাধের দায়-দায়িত্ব পুত্রের উপর বর্তায় না"। এই কথাটি তিনি তিনবার বলিলেন (সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৭খ., পৃ. ৩৫৭, বৈরুত, ১৪১০/১৯৯৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আনাস গোত্রের জনৈক প্রতিনিধির রাসূলুল্লাহ (সা)-এর দরবারে আগমন

📄 আনাস গোত্রের জনৈক প্রতিনিধির রাসূলুল্লাহ (সা)-এর দরবারে আগমন


আনাস গোত্রের জনৈক প্রতিনিধির রাসূলুল্লাহ দরবারে আগমন
ইবন সা'দ (র) হিশাম ইবন মুহাম্মাদ ইবনুস সাইব আল-কালবী, আবূ যুফার আল-কালবীর সনদে আনাস ইবন মালিক ইব্‌ন মুযহিজ গোত্রের জনৈক ব্যক্তি হইতে বর্ণনা করেন। ঐ ব্যক্তি বলিয়াছেন, আমাদের এক ব্যক্তি প্রতিনিধিরূপে নবী কারীম-এর দরবারে উপস্থিত হয়। তিনি তখন রাত্রির খাবার গ্রহণ করিতেছিলেন। তিনি ঐ ব্যক্তিকেও আহারের নিমিত্ত আহ্বান জানাইলেন। সেই ব্যক্তি বসিয়া গেল। তারপর খাওয়া-দাওয়া শেষ হইলে তিনি ঐ ব্যক্তির প্রতি মনোনিবেশ করিলেন। রাসূলুল্লাহ্ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله কলেমার সাক্ষ্য দাও? সে বলিল, হাঁ, আমি ঐ কলেমার সাক্ষ্য দিতেছি। তিনি পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন : أراغبا جئت أم راهبا ؟ "তুমি কি লোভের বশবর্তী হইয়া আসিয়াছ, নাকি ভীতিগ্রস্ত হইয়া আমার নিকট আসিয়াছ ?" সে জবাব দিল :
أما الرغبة فوالله ما في يديك مال وأما الرهبة فوالله إنني لببلد ما تبلغه جيوشك ولكنى خوفت فخفت وقيل لي آمن بالله فآمنت.
"লোভের কথা, আল্লাহর কসম! আপনার নিকট তেমন সম্পদ নাই যে, আমি উহার লোভ করিব। আর ভয়? আল্লাহ্র কসম। আমি এমন এক দেশে রহিয়াছি যেখান পর্যন্ত আপনার বাহিনীর পৌছিবার আশঙ্কা নাই; বরং আমাকে (আল্লাহর শাস্তির) ভয় দেখান হইয়াছে, তাহাতে আমি ভীত হইয়াছি। আমাকে বলা হইয়াছে, ঈমান আনয়ন কর, সেমতে ঈমান আনয়ন করিয়াছি"।
রাসূলুল্লাহ্ তাঁহার সম্প্রদায়ের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন ! رب خطيب من عنس : "আনাস গোত্রের কত চমৎকার বাগ্মী!”
রাসূলুল্লাহ্-এর নিকট কিছু দিন থাকিয়া যখন তিনি বিদায় নিতে তাঁহার নিকট গেলেন তখন তিনি বলিলেন: যাও! তারপর তাহাকে কিছু উপঢৌকন প্রদান করিলেন। তারপর বলিলেনঃ
إن أحسست شيئا فوائل إلى أدنى قرية.
"যদি কোন কিছু অনুভব কর তাহা হইলে নিকটবর্তী কোন গ্রামে উঠিবে"।
সত্যসত্যই রওয়ানা হইয়া পথে তিনি অসুস্থ হইয়া পড়েন এবং নিকটবর্তী গ্রামে উঠেন। সেখানেই তিনি ইনতিকাল করেন। আল্লাহ্ তাঁহার প্রতি সদয় ও প্রসন্ন হউন! তাঁহার নাম ছিল রাবী'আ (তাবাকাত, ১খ., পৃ. ৩৪২-৩; সুবুলুল হুদা ওয়ার-রাশাদ, ৭খ., পৃ. ৩৮৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00