📘 সীরাত বিশ্বকোষ > 📄 জুহায়না প্রতিনিধি দলের আগমন

📄 জুহায়না প্রতিনিধি দলের আগমন


ইবন সা'দ, হিশাম ইবন মুহাম্মাদ ইবনিস সাইব আল-কালবী আবু আবদির রাহমান আল-মাদানী সূত্রে বর্ণনা করেন, যখন নবী কারীম মদীনায় পদার্পণ করেন, তখন বনূর রাব'আ ইবন রামাদান ইবন কায়স ইন্ন জুহায়না গোত্রের দুই সহোদর ভাই আবদুল উয্যা ইন্ন বদর এবং আবূ রাও'আ নবী দরবারে আসিয়া উপস্থিত হন। দ্বিতীয়োক্ত আবূ রাও'আ প্রথমোক্ত বদরের চাচার ঔরসজাত সন্তান হইলেও উভয়ে একই মাতার গর্ভে জন্মগ্রহণ করেন।
রাসূলুল্লাহ্ তাহাদের নাম জিজ্ঞাসা করিলে প্রথমজন বলিলেন, 'আবদুল-উয্যা এবং দ্বিতীয়জন বলিলেন, আবূ রাও'আন। রাসূলুল্লাহ্ প্রথমজনকে বলিলেন: ا أنت عبد الله أنت رعت العدو إن شاء الله : IRROR GAYER চাহেন তো তুমি শত্রুদিগকে ভীতিগ্রস্ত করিয়া তুলিবে।" কেননা রাও'উন শব্দের অভিধানিক অর্থ ভীতি। তারপর তাহাদের গোত্র পরিচয় জিজ্ঞাসা করিলে তাহারা যখন বনূ গায়‍্যান (بنو غيان) বলিয়া পরিচয় দিলেন, তখন তিনি বলিলেন أنتم بنو رشدان তোমরা বনু রাম্দান। তাহাদের এলাকার নাম ছিল غوی "গাওয়া” বা বিভ্রান্তি। সম্ভবত ঐ এলাকার লোকজন প্রায়ই পথ হারাইত, তাই ঐ গোত্রকে বনূ গায়‍্যান গোত্র বলা হইত। রাসূলুল্লাহ তাঁহার চিরাচরিত অভ্যাস অনুযায়ী ঐ মন্দ অর্থের নাম পরিবর্তন করিয়া ভ্রান্তির স্থলে রুশদ শব্দ ব্যবহার করিয়া উক্ত গোত্রের ঐরূপ উত্তম অর্থের নামকরণ করিয়াছেন।
রাসূলুল্লাহ্ ঐ সময় জুহায়নীদের আল-আশ'আর ও আল-আজরাদ নামক পাহাড়দ্বয় সম্পর্কে বলেন : هما من جبال الجنة لا تطؤهما فتنة "ঐ দুইটি বেহেশতী পাহাড়; ঐগুলিকে পদদলিত করিও না, বিপদ হইবে।” রাসূলুল্লাহ্ ঐ আবদুল্লাহ ইব্‌ন বদরকে মক্কা বিজয়ের দিন একটি পতাকা দিয়া গৌরবান্বিত করিয়াছিলেন এবং তাহাদের জন্য একটি মসজিদের ভূমি বরাদ্দ করিয়া দিয়াছিলেন এবং উহাই ছিল আল-মদীনার প্রথম মসজিদ যাহার জন্য ভূমি বরাদ্দ করা হয়।
وأعطى اللواء يوم الفتح عبد الله بن بدر وخط لهم مسجدهم وهو أول مسجد خط بالمدينة.
ইব্‌ন সা'দ, হিশাম ইব্‌ن মুহাম্মাদ—খালিদ ইব্‌ن সা'ঈদ সূত্রে জুহায়না গোত্রের দুহমান-এর বরাতে তাহার সেই পুত্রের বর্ণনা উদ্ধৃত করেন, যিনি নবী কারীম -এর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করিয়াছিলেন। তিনি বলেন, আমর ইব্‌ن মুররাহ আল-জুহানী বলেন, আমাদের একটি দেবমূর্তি ছিল। আমরা উহার খুব সম্মান করিতাম এবং আমিই ছিলাম ইহার সেবায়েত। যখন নবী কারীম -এর আবির্ভাবের কথা শুনিতে পাইলাম তখন উহা ভাঙ্গিয়া চুরমার করিয়া দিয়া সোজা মদীনার পথে রওয়ানা হইলাম। তাঁহার দরবারে উপস্থিত হইয়া আমি কলেমা শাহাদাত উচ্চারণ করিয়া ইসলাম গ্রহণ করিলাম এবং তিনি যে হালাল-হারামের বিধান লইয়া আসিয়াছেন তাহার প্রতি ঈমান আনয়ন করিলাম। ঐ সময় কবিতায় আমি বলিলাম:
شهدت بأن الله حق وإني لآلهة الأحجار أول تارك وشمرت عن ساقى الإزار مهاجرا إليك أجوب الوعث بعد الدكادك لأصحب خير الناس نفسا ووالدا رسول مليك الناس فوق الحبائك
"সাক্ষ্য দিয়েছি হক শুধু এক আল্লাহ্ অন্তর্যামী পাথুরে দেবতা অসার না-হক তাজিনু সেগুলো আমি ঘৃণাভরে আমি ঐসব ছাড়ি করিয়াছি হিজরত দুর্গম পথ পাড়ি দিয়া আমি সাড়া দিনু হযরত! সেরা মানুষের সঙ্গ লভিতে সহিনু যে কত জ্বালা আল্লাহ্র রাসূলের দেখা পেতে পথ ভাঙ্গিনু কাঁকর ঘেরা"।
অতঃপর রাসূলুল্লাহ তাঁহাকে তাহার গোত্রের নিকট ইসলামের দাওয়াত দানের দায়িত্ব দিয়া প্রেরণ করেন। কেবল এক হতভাগ্য ব্যক্তি ছাড়া সকলেই তাঁহার ডাকে সাড়া দিয়া ইসলাম গ্রহণ করেন। হযরত 'আমর ইব্‌ن মুররাহ তাহার প্রতি বদদু'আ দিলে ঐ ব্যক্তি বাকশক্তি রহিত ও অন্ধ হইয়া অন্যদের গলগ্রহ হইয়া পড়ে (তাবাকাত, ১খ., পৃ. ৩৩৩-৪)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আস্লাম গোত্রের প্রতিনিধি দলের আগমন

📄 আস্লাম গোত্রের প্রতিনিধি দলের আগমন


'উমায়রা ইব্‌ن আসফা আস্লাম গোত্রের একদল লোকসহ নবী -এর দরবারে আসিয়া উপস্থিত হন। তাহারা রাসূলুল্লাহ -এর নিকট আরয করেন, আমরা আল্লাহ্ ও তদীয় রাসূলের প্রতি ঈমান আনয়ন করিয়াছি। আপনি আমাদেরকে এমন একটি মর্যাদায় ভূষিত করুন যাহাতে আরবগণ আমাদের মাহাত্ম্য উপলব্ধি করিতে সক্ষম হয়। তখন রাসূলুল্লাহ (স) বলিলেন:
اسلم سالها الله والغفار غفر الله لها . "আসলাম গোত্রকে আল্লাহ নিরাপদ রাখুন এবং গিফার গোত্রকে ক্ষমা করিয়া দিন"।
অতঃপর তিনি আসলাম গোত্র, এর সমুদ্রোপকূল ও সমভূমিতে বসবাসকারী আরব গোত্রসমূহের জন্য সাদাকা এবং পশু সম্পদের উপর নির্ধারিত ফারাইয (অবশ্য প্রদেয়) হারের একটি তালিকা সম্বলিত পত্র দান করেন। পত্রখানি লিখেন ছাবিত ইন্ন কায়স ইব্‌ن শাম্মাস এবং উহার সাক্ষীরূপে থাকেন আবু উবায়দা ইবনুল জাররাহ ও 'উমার ইবনুল খাত্তাব (রা) (তাবাকাত, ১খ., পৃ. ৩৪৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বাক্স ইব্‌ন ওয়াইল গোত্রের প্রতিনিধি দলের আগমন

📄 বাক্স ইব্‌ন ওয়াইল গোত্রের প্রতিনিধি দলের আগমন


বাক্স ইন ওয়াইল গোত্রের প্রতিনিধি দল নবী -এর দরবারে আগমন করিলে তাহাদের মধ্যকার একজন রাসূলুল্লাহ -কে প্রশ্ন করে, আপনি কি কুস ইব্‌ن সা'ইদা সম্পর্কে অবগত আছেন? রাসূলুল্লাহ জবাবে বলিলেন:
ليس هو منكم هذا رجل من إياد تحنف في الجاهلية فوافي عكاظ والناس مجتمعون فيكلمهم بكلامه الذي حفظ عنه.
"তিনি তোমাদের মধ্যকার ছিলেন না। তিনি ছিলেন ইয়াদ গোত্রের লোক। জাহিলিয়াতের যুগে তিনি হানীফ ধর্মমতের অনুসারী হন এবং 'উকায মেলায় সমবেত জনতার মধ্যে ঐ ধর্মের যতটুকু সংরক্ষিত ছিল উহা দ্বারা লোকজনের সহিত আলাপ আলোচনা করিতেন।"
রাবী বলেন, উক্ত প্রদিনিধি দলের মধ্যে বাশীর ইবনুল খাসাসিয়্যা, আবদুল্লাহ ইব্‌ن মারছাদ এবং হাসান ইব্‌ن খাওত প্রমুখও ছিলেন। হাসানের বংশের একজন ইহার স্মৃতিচারণ করিয়াছেন কবিতার ছন্দে:
أنا ابن حسان بن حوط وأبى - رسول بكر كلها إلى النبي. "হাসানের পুত্র আমি খাওতের নাতি দূত ছিনু দরবারে নবীর পক্ষে হতে গোটা বাক্রের" (সে তো ছিল সম্মান দুর্লভ)।
৪৩৩ ঐ প্রতিনিধি দলের একজনরূপে আবদুল্লাহ্ ইব্‌ن আসওয়াদ ইব্‌ন শিহাব ইব্‌ن আওফ ইব্‌ن 'আমর ইবনিল হারিছ ইব্‌ن সাদৃস রাসূলুল্লাহ্-এর দরবারে আসিয়াছিলেন। তিনি ইয়ামামায় গমনপূর্বক সংগৃহীত পণ্যদ্রব্য বিক্রয় করিতেন। তিনি এক থলে খেজুর লইয়া নবী কারীম -এর দরবারে আগমন করেন। রাসূলুল্লাহ্ তাহার জন্য বরকতের দু'আ করেন (তাবাকাত, ১খ., পৃ. ৩১৫; ইব্‌ন কাছীর, সীরাতুন নাবabiyyah, ৪খ., পৃ. ১৭৮; ঐ, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫ খ., পৃ. ১৭১, বাংলা ভাষ্য)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 গামিদ প্রতিনিধি দলের নবী (সা)-এর দরবারে আগমন

📄 গামিদ প্রতিনিধি দলের নবী (সা)-এর দরবারে আগমন


দশম হিজরীতে দশ সদস্যবিশিষ্ট ইয়ামানের গামিদ প্রতিনিধি দল মদীনায় আসিয়া বাকী' আল-গারকাদে পৌছিয়া যাত্রা বিরতি করে। সেইখান হইতে তাঁহারা সকলে একত্র হইয়া রাসূলুল্লাহ্-এর খিদমতে উপস্থিত হন। তাহাদের মালপত্রের কাছে তাহারা একটি বালককে রাখিয়া গিয়াছিলেন। ঘটনাক্রমে ছেলেটি ঘুমাইয়া পড়িলে এক চোর আসিয়া একজনের থলে লইয়া পালাইয়া যায়। উক্ত থলেতে তাহার কাপড়-চোপড় রক্ষিত ছিল।
তাহারা রাসূলুল্লাহ্-এর নিকট উপস্থিত হইয়া ইসলাম গ্রহণ করিলেন। তিনি তাহাদেরকে শারী'আতের বিধানসম্বলিত একখানা লিপি প্রদান করিলেন। অতঃপর তিনি তাহাদেরকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের মালপত্রের নিকট কাহাকে রাখিয়া আসিয়াছ? জবাবে তাহারা বলিলেন, আমাদের মধ্যকার সর্বকনিষ্ঠ একটি বালককে আমরা সেখানে রাখিয়া আসিয়াছি, ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলিলেন: সে তো ঘুমাইয়া পড়িয়াছিল। এমতাবস্থায় এক ব্যক্তি আসিয়া একটি থলে চুরি করিয়া লইয়া গিয়াছে।
তখন প্রতিনিধি দলের একজন বলিল: আমি ছাড়া আর কাহারও তো কোন থলে ছিল না, ইয়া রাসূলাল্লাহ্! তাহা হইলে তো আমার সর্বনাশ হইয়া গিয়াছে। রাসূলুল্লাহ্ বলিলেন : চিন্তার কোন কারণ নাই, আবার তাহা পাওয়া গিয়াছে এবং স্ব-স্থানে ফেরত আসিয়াছে। লোকজন তাড়াহুড়া করিয়া সেখানে ছুটিয়া গেলেন। ছেলেটিকে তাহারা ঘটনা কী জিজ্ঞাসা করিলে সে বলিল, আমি নিদ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছিলাম। নিদ্রা হইতে জাগিয়াই দেখি থলেটি নাই। উহার খোঁজে অল্পদূর যাইতেই দেখি একটি লোক বসা অবস্থায় রহিয়াছে। আমি সেদিকে অগ্রসর হইতেই লোকটি তাড়াতাড়ি পালাইয়া যায়। সে যেখানে বসা ছিল সেদিকে অগ্রসর হইতেই দেখি সেখানে মাটি খোঁড়া অবস্থায় রহিয়াছে। একটু খুঁজিতেই থলেটি বাহির হইয়া আসিল। আমি উহা উঠাইয়া লইয়া আসিলাম। প্রতিনিধি দলের সকলেই তখন বলিলেন, নিশ্চয় তিনি আল্লাহ্র রাসূল। বালকটিও তখন ইসলাম গ্রহণ করিল। রাসূলুল্লাহ্ হযরত উবায় ইব্‌ন কা'বকে তাহাদেরকে কুরআন শিক্ষা দানের নির্দেশ দেন অতঃপর অন্যান্য প্রতিনিধি দলের মত তাহাদেরকেও পাথেয় প্রদান করা হয় এবং তাহারা স্বদেশে প্রত্যাবর্তন করেন (যাদুল মা'আদ, ৩খ., পৃ. ৫৩; যুরকানী, ৪খ., পৃ. ৬৩; আসাহ্হুস-সিয়ার, পৃ. ৪৫০)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00