📘 সীরাত বিশ্বকোষ > 📄 বনূ রুওয়াস ইব্‌ন কিলাব প্রতিনিধি দলের আগমন

📄 বনূ রুওয়াস ইব্‌ন কিলাব প্রতিনিধি দলের আগমন


বনূ রুওয়াস ইব্‌ن কিলাব প্রতিনিধি দলের আগমন
ওয়াকিদী বর্ণনা করেন, আমর ইবন মালিক (ইব্‌ন কায়স ইব্‌ন বুজায়দ ইব্‌ন রুওয়াস ইব্‌ন কিলাব ইব্‌ন রবী'আ ইব্‌ন 'আমির ইব্‌ন সা'সা'আ রাসূলুল্লাহ-এর খেদমতে উপস্থিত হইয়া ইসলাম গ্রহণ করেন। তারপর তিনি তাহার সম্প্রদায়ের নিকট ফিরিয়া গিয়া তাহাদেরকে ইসলামের দা'ওয়াত দিলেন। এই গোত্রটি ছিল বনী কিলাবেরই একটি শাখাগোত্র। গোত্রের লোকজন বলিল, যতক্ষণ পর্যন্ত বনূ উকায়ল ইব্‌ন কা'ব আমাদেরকে যেভাবে আক্রমণ করিয়া হেস্তনেস্ত করিয়াছে আমরাও তাহাদেরকে সেরূপ করিতে না পারিব ততক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করিব না। তারপর তাহারা ঐ গোত্রকে আক্রমণার্থে বাহির হইল। যুদ্ধে আমার ইবন মালিক বনূ উকায়লের এক ব্যক্তিকে হত্যা করিলেন। ঘটনাক্রমে এই সংবাদ রাসূলুল্লাহ-এর গোচরীভূত হয়।
ইবনে আমির ইবন মালিক বলেন, অতঃপর আমি আমার হস্তদ্বয় একটি বেড়িতে জড়াইয়া রাসূলুল্লাহ-এর নিকট উপস্থিত হইলাম। রাসূলুল্লাহ পূর্বেই বলিয়া রাখিয়াছিলেন যে, সে যদি বেড়ি পরা অবস্থায় আমার নিকট আসে তাহা হইলে বেড়ির উপর হইতে তাহার হাত আমি কাটিয়া ফেলিব (لئن أتاني لأضربن ما فوق الغل من يده )
রাসূলুল্লাহ-এর দরবারে পৌছিয়া আমি তাঁহাকে সালাম করিলাম। সালামের উত্তর না দিয়া তিনি অন্যদিকে মুখ ঘুরাইয়া নিলেন। আমি পুনরায় তাঁহার ডান দিক হইতে সম্মুখে পড়িতে চেষ্টা করিলাম, কিন্তু এইবারও তিনি মুখ ঘুরাইয়া নিলেন। আমি আবার তাঁহার বাম দিক হইতে তাঁহার সম্মুখে যাইতে চেষ্টা করিলাম। এবারও তিনি যখন মুখ ঘুরাইয়া নিলেন তখন আমি তাঁহার সম্মুখ দিকে গিয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! মহান গরীয়ান আল্লাহকেও যদি কেহ সন্তুষ্ট করিতে প্রয়াস পায়, তাহা হইলে তিনি বান্দার প্রতি সন্তুষ্ট হইয়া যান। আপনি আমার প্রতি সন্তুষ্ট হউন, আল্লাহ্ আপনার প্রতি সন্তুষ্ট হইবেন। এইবার রাসূলুল্লাহ বলিলেন قد رضيت عنك “আমি তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছি” (তাবাকাত, ১খ., পৃ. ৩০০; ইব্‌ন কাছীর, সীরাতুন নাবابিয়্যা, ৪খ., পৃ. ১৭৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বানু কিলাব প্রতিনিধি দলের নবী (সা)-এর দরবারে আগমন

📄 বানু কিলাব প্রতিনিধি দলের নবী (সা)-এর দরবারে আগমন


নবম হিজরীতে বানু কিলাবের তের সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল মদীনায় আগমন করে। কা'ব, লবীদ ইব্‌ن রবী'আ ও জাব্বার ইব্‌ন সালামাও এই প্রতিনিধি দলে ছিলেন। কা'ব ইবন মালিক ও জাব্বারের মধ্যে ইতোপূর্বেই হৃদ্যতার সম্পর্ক ছিল। তাই তিনি তাঁহাকে স্বাগতম জানাইলেন এবং যথাযোগ্য মর্যাদার সহিত উপঢৌকনাদি দিলেন। অতঃপর কা'বকে সঙ্গে লইয়া তাহারা রাসূলুল্লাহ
-এর খেদমতে উপস্থিত হইলেন এবং ইসলামী রীতিতে তাঁহাকে সালাম দিলেন। তাঁহারা জানাইলেন যে, দাহ্হাক ইব্‌ন সুফ্য়ান আল-কিলাবী আল্লাহ্‌র কিতাব-রাসূলের সুন্নাহ্ প্রচারে তাহাদের মধ্যে সক্রিয় রহিয়াছেন। তাঁহারা তাঁহার আহ্বানে সাড়া দিয়া নবী দরবারে হাযির হইয়াছেন। উক্ত প্রচারক তাহাদের ধনীদের নিকট হইতে সাদাকা গ্রহণ করিয়া উহা যে তাহাদের দরিদ্রদের মধ্যে বিতরণ করিয়া দিয়াছেন তাহাও তাহারা নবী কারীম-কে অবহিত করেন (তাবাকাত, ১খ., পৃ. ৩০০; ইব্‌ন কাছীর, সীরাতুন নাবabiyyah, ৪খ., পৃ. ১৭৩-৪)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আকীল ইব্‌ন কা'ব প্রতিনিধি দলের নবী (সা)-এর দরবারে আগমন

📄 আকীল ইব্‌ন কা'ব প্রতিনিধি দলের নবী (সা)-এর দরবারে আগমন


ইব্‌ন কাছীর (র)-এর সীরাতুন নাবabiyyahয় 'আকীল এবং তাবাকাতের উর্দু অনুবাদে উকায়ল বলা হইয়াছে (দ্র. ঐ, ২খ., পৃ. ৭৫ (উর্দু)। বনূ আকীল ইব্‌ন কা'ব-এর একটি প্রতিনিধি দল নবী দরবারে আগমন করিয়া তাঁহার নিকট বায়'আত হয় ও ইসলাম গ্রহণ করে। তাহারা তাহাদের গোত্রের পক্ষ হইতে বায়'আত হন। নবী করীম তাহাদেরকে আল-আকীক, আকীকু বনূ উকায়ল-এর বরাদ্দপত্র একটি লোহিত বর্ণের চর্মগাত্রে লিখাইয়া দেন। উহা ছিল খর্জুর বীথি ও প্রস্রবণবিশিষ্ট একটি উপত্যকা। বরাদ্দ পত্রটি মুতাররিফের হাতে ছিল। উহাতে রাবী', আনাস ও মুতাররিফের নাম উল্লিখিত হইয়াছিল।
অতঃপর প্রতিনিধি দলের সদস্যরূপে আগত লাকীত ইব্‌ن 'আমের ইব্‌ন মুস্তাফিক ইব্‌ن আবী 'আকীলের নামে আন-নাযীম নামক কূপটি বরাদ্দ দেন। তিনি তাহার গোত্রের পক্ষে বায়'আত হন। তিনি আবু রাযীন নামে খ্যাত ছিলেন (ইব্‌ن কাছীর, সীরাতুন নাবabiyyah, ৪খ., পৃ. ১৭৪; তাবাকাত, ১খ., পৃ. ৩০১)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বনূ মুন্তাকিবের নবী (সা)-এর দরবারে আগমন

📄 বনূ মুন্তাকিবের নবী (সা)-এর দরবারে আগমন


বানুল মুস্তাফিকের নবী-এর দরবারে আগমন
ইমাম আহমাদ ইব্‌ন হাম্বলের পুত্র আবদুল্লাহ ইব্‌ن আহমাদ রিওয়ায়াত করেন, লাকীত ইব্‌ন 'আমের এবং তাঁহার সঙ্গী নাহীক ইব্‌ن 'আসিম ইব্‌ন মালিক ইবনুল মুন্তাফিক একটি প্রতিনিধি দলরূপে রাসূলুল্লাহ-এর সহিত সাক্ষাত করিতে যান। লাকীত বলেন, আমরা যখন পৌঁছিলাম তখন রাসূলুল্লাহ ফজরের সালাত সমাপন করিয়া খুৎবা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়াইয়া বলিলেন : লোকসকল! গত চারিদিন অবধি আমি মুখ বন্ধ করিয়া রহিয়াছি। আজ কথা বলিতেছি। মনোযোগ সহকারে শ্রবণ কর। তোমাদের মধ্যে এমন কে আছ যাহাকে তাহার সম্প্রদায় প্রতিনিধি হিসাবে প্রেরণ করিয়াছে? তখন উপস্থিত সকলেই আমার প্রতি লক্ষ্য করিয়া বলিতে লাগিল, হে লাকীত ইব্‌ন আমের। রাসূলুল্লাহ কী বলিতেছেন মনোযোগ সহকারে শোন। অতঃপর তিনি বলিলেন:
الا لعله ان يلهيه حديث نفسه او حديث صاحبه او يلهيه الضلال الا اني مسئول هل بلغت الا فاسمعوا تعيشوا الا اجلسوا الا اجلسوا .
"জানিয়া রাখ, কাহারও নিজের প্রবৃত্তি বা সঙ্গী-সাথীর কথা বা বিভ্রান্তি যেন তাহাকে ভুলাইয়া না রাখে। ওহে! আমাকে জবাবদিহি করিতে হইবে, আমি কি (আল্লাহ্‌র পয়গাম) পৌছাইয়া দিয়াছি? ওহে! মনোযোগ সহকারে শ্রবণ কর। ওহে বস! ওহে বস!!"
সকলে বসিয়া গেল। কেবল আমি ও আমার সঙ্গীটি দাঁড়াইয়া রহিলাম। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনার গায়ব-এর ইম্ কি নাই? বর্ণনাকারী বলেন :
فضحك لعمر الله وهذه رأسه وعلم اني ابتغى لسقطه فقال ضن ربك عز وجل مفاتيح خمس من الغيب لا يعلمها الا الله واشار بيده قلت وما هي.
রাসূলুল্লাহ হাসিয়া দিলেন এবং তাঁহার মাথা নাড়িলেন এবং তিনি ধারণা করিলেন, আমি তাঁহার মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়াস পাইতেছি। তিনি বলিলেন, তোমার মহামহিমান্বিত প্রভু এই ব্যাপারে খুবই হিসাবী। গায়বের পাঁচটি ব্যাপার আল্লাহ্ ব্যতীত আর কেহই জানে না। তিনি হাতের (পঞ্চ অঙ্গুলি সংকেত) দ্বারা সেই দিকে ইশারা করিলেন। আমি বলিলাম, কী সেইগুলি? রাসূলুল্লাহ বলিলেন :
(১) মৃত্যু সংক্রান্ত জ্ঞান, তিনি জানেন علم المنية قد علم متى منية احدكم ولا تعلمونه তোমাদের কাহার মৃত্যু কোথায় হইবে অথচ তোমরা তাহা জান না।
(২) বীর্যের জ্ঞান— যখন উহা وعلم المنى حين يكون في الرحم قد علمه ولا تعلمون জরায়ুতে অবস্থান করে, তিনি উহা জ্ঞাত আছেন, কিন্তু তোমরা তাহা জান না।
(৩) আগামী কাল কী উপার্জন করিবে وعلم ما في غد وما انت طاعم غدا ولا تعلمه আর আগামী কাল তুমি কী খাইবে তাহা তুমি জান না।
(৪) বৃষ্টি বর্ষণের ইল্ম, কবে উহা হইবে। وعلم يوم الغيث يشرف عليكم
(৫) এবং কিয়ামতের দিনের জ্ঞান। وعلم يوم الساعة
অতঃপর নবী কারীম মৃত্যু, হাশর, পুনরুত্থান প্রভৃতি সম্পর্কে অনেক কথা বলেন। লাকীত বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের দেহ তো কণা কণা হইয়া যাইবে— বায়ু, বিপদাপদ, দুর্ঘটনাদি এবং হিংস্র প্রাণীসমূহ উহাকে কোথায় কোথায় দূর-দূরান্তে ছড়াইয়া দিবে। এমতাবস্থায় আল্লাহ্ তা'আলা কীভাবে উহাকে আবার সন্নিবেশিত করিয়া পূর্ণ দেহের রূপ দান করিবেন? জবাবে রাসূলুল্লাহ বলিলেন: আল্লাহ প্রদত্ত নিদর্শনের মাধ্যমে আমি উহা তোমাকে বুঝাইয়া দিতেছি।
একটি ভূমি শস্য-শ্যামল ও ক্ষেত খামারে পরিপূর্ণ থাকে। তারপর এমন একটি সময় আসে যে, তোমরা মনে করিতে শুরু কর, এই ভূমি আর কোন দিনই বুঝি আবাদ হইবে না। তারপর আল্লাহ্ তা'আলা পানি বর্ষণ করেন এবং সেই বিরাণ মৃত ভূমিটিই জীবন্ত প্রাণবন্ত হইয়া উঠে। দিকে দিকে বৃক্ষের সমারোহ ও জীবনের কলতান দেখা দেয়। যে আল্লাহ তৃণলতার শতধা বিচ্ছিন্ন অংশকে পুনরায় একত্র করিতে পারেন, তিনি তোমাদের দেহের শতধাবিচ্ছিন্ন অংশসমূহকেও পুনরায় একত্র করিতে পূর্ণ সমর্থ। তোমরা তোমাদের নিজ নিজ কবর হইতে পুনরায় উত্থিত হইবে এবং আল্লাহ্ তা'আলার সম্মুখে উপনীত হইবে। তিনি তোমাদেরকে দেখিবেন এবং তোমরাও তাঁহাকে প্রত্যক্ষ করিতে পারিবে।
লাকীত বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! তাহা কেমন করিয়া হইবে? আমরা তো সংখ্যায় এত বেশী থাকিব যে, সারা পৃথিবী কানায় কানায় পূর্ণ থাকিবে আর আল্লাহ হইবেন একজন মাত্র। এত অধিক সংখ্যক লোক একত্রে তাঁহাকে কীভাবে প্রত্যক্ষ করিবে? তিনি
বলিলেন: চন্দ্র সূর্যকে তো গোটা পৃথিবীর লোক একই সাথে দেখিতে পায়, উহা হইতে বুঝিয়া লও।
লাكীত আবার প্রশ্ন করিলেন, আমরা যখন আল্লাহ্ সমীপে উপস্থিত হইব, তখন তিনি আমাদের সহিত কীরূপ আচরণ করিবেন ইয়া রাসূলাল্লাহ! জবাবে রাসূলুল্লাহ পুনরুত্থানের অবস্থা, সেদিন মু'মিন ও কাফিরের যে হাল হইবে, আমলসমূহের হিসাব-নিকাশ, পুলসিরাত অতিক্রম, হাওযে কাওছার এবং সেদিন আল্লাহ তা'আলার প্রবল প্রতাপ ও দাপটের বিস্তারিত বিবরণ দিলেন।
লাকীত আবার প্রশ্ন করিলেন, সেদিন আমাদের পাপ-পুণ্যের প্রতিদান কীভাবে দেওয়া হইবে ইয়া রাসূলাল্লাহ! জবাবে আল্লাহ্র রাসূলুল্লাহ বলিলেন: একটি পুণ্যের বদলে দশটি এবং একটি পাপের বদলে একটি প্রতিদান বা বিনিময় দেওয়া হইবে। তাহাও আবার আল্লাহ্ নিজগুণে মাফ করিয়া দিতে পারেন। লাকীত বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, জান্নাত-জাহান্নাম কী ইয়া রাসূলাল্লাহ! তিনি বলিলেন: দোযখের সাতটি দরজা রহিয়াছে। যে কোন দুইটি দরজার মধ্যকার ব্যবধান সত্তর বৎসরের রাস্তার কম নহে। আর বেহেশতের দরজা আটটি। যে কোন দুইটি দরজার মাঝখানের দূরত্ব সত্তর বৎসরের কমে অতিক্রম করা সম্ভব নহে।
লাকীত বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, জান্নাতে কী রহিয়াছে ইয়া রাসূলাল্লাহ! তিনি বলিলেনঃ পরিশ্রুত মধুর নহরসমূহ, শরাবের নহরসমূহ—যাহা পানে মাথাও ধরিবে না, লজ্জিত, অনুতপ্তও হইতে হইবে না। অপরিবর্তিত স্বাদের দুধের নহরসমূহ—যে পানি কখনও বিনষ্ট বিস্বাদ হয় না তেমন পানি। সর্বপ্রকার ফলফলাদি। সতী-সাধ্বী পূতপবিত্র পত্নীসকল এবং সর্বপ্রকার আরামপ্রদ সুখ-সরঞ্জাম সেখানে রহিয়াছে—যাহার কোন তুলনা হয় না। লাকীত জিজ্ঞাসা করিলেন, আমরা কোন্ কথার উপর আনুগত্যের শপথ করিব ইয়া রাসূলাল্লাহ! জবাবে পবিত্র হস্ত প্রসারিত করিয়া তিনি বলিলেন:
على اقام الصلوة وايتاء الزكاة وزيال الشرك والا تشرك بالله الها غيره.
(১) "নামায কায়েম করিবার; (২) যাকাত প্রদানের এবং (৩) শিরক পরিহারের যে, আল্লাহ্র সহিত অন্য কাহাকেও ইলাহরূপে শরীক করিবে না"।
লাকীত সাথে সাথে বলিলেন, অতঃপর প্রাচ্যে-প্রতীচ্যে আমার অবাধ অধিকার থাকিবে? নবী কারীম হাত গুটাইয়া নিলেন এবং আঙ্গুলগুলিকে ছড়াইয়া দিলেন। তিনি মনে করিলেন, আমি বোধহয় অবাস্তব শর্ত জুড়িয়া দিতেছি, যেখানে ইচ্ছা যাইতে পারিব, যাহা ইচ্ছা করিয়া বেড়াইব, কেহ আমাকে বাধা দিবে না। বাক্যের এই পরবর্তী অংশটুকু বলিবার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ আবার হাত প্রসারিত করিয়া দিলেন এবং বলিলেন:
ذلك لك تحل حيث شئت ولا تجنى عليك الا نفسك.
"হাঁ, তোমার সেই অধিকার থাকিবে, কোন বাধাবিপত্তি থাকিবে না"।
অতঃপর নবী করীম অতীতের জাতিসমূহের নাজাত ও পাকড়াও-এর অবস্থাদি, কুরায়শ, বনূ আমির, দাওস প্রভৃতি জাতির অবস্থাদির কথা আলোচনা করিলেন। ইমাম ইবনুল কায়্যিম (র) বলেন, স্বয়ং এই হাদীছের মর্ম ও বক্তব্যই এই কথার জাজ্জ্বল্যমান প্রমাণ যে, ইহা
৪২৩ নবৃওয়াতের প্রদীপ হইতে উৎসারিত ও বিকীর্ণ আলো। বক্তব্যের মান ও গাম্ভীর্যই তাহার বিশুদ্ধতার প্রমাণস্বরূপ। দুইজন বুযুর্গ রাবী হাদীছখানা রিওয়ায়াত করিয়াছেন। তাঁহাদের একজন আবদুর রহমান ইন্ন মুগীরা ইবন 'আবদির রাহমান আল-মাদানী। তাঁহার নিকট হইতে রিওয়ায়াত করিয়াছেন অপর বুযুর্গ রাবী ইরাহীম ইব্‌ন হামযা ঘুরায়রী। ইহারা দুইজনই ছিলেন মদীনার নেতৃস্থানীয় আলিম। তাঁহারা দুইজনই 'ছিকাহ্' (বিশ্বস্ত)। রাবী স্বয়ং ইমামুল মুহাদ্দিছীন ইমাম বুখারী (র) তাঁহার বিখ্যাত সহীহতে ইহাদের দ্বারা বিশুদ্ধতার দলীল পেশ করিয়াছেন। বিশুদ্ধ মত হইল হাদীছখানা প্রামাণ্য (আসাহ্হুস সিয়ার, পৃ. ৪৫৩-৫৪; সীরাতুন নাবabiyyah, ইবন কাছীর, ৪খ., খৃ. ১৫৬; মুসনাদ আহমদ, ৪/১৩, বায়হাকী, কিতাবুল বা'দ ওয়ান-নুশূর; কুরতবী, কিতাবুত তাযকিরা ফী আহওয়ালিল আখিরা)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00