📘 সীরাত বিশ্বকোষ > 📄 কিনানা প্রতিনিধি দলের রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে আগমন

📄 কিনানা প্রতিনিধি দলের রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে আগমন


কিনানা প্রতিনিধি দলের রাসূলুল্লাহ -এর খেদমতে আগমন
ওয়াছিলা ইবনুল আসকা' আল-লায়ছী এমন সময় রাসূলুল্লাহ -এর খিদমতে উপস্থিত হন যখন তিনি তাবুক অভিযানের জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন। তিনি রাসূলুল্লাহ -এর সহিত জামা'আতে ফজরের নামায আদায় করিয়াই তাঁহার সহিত দেখা করেন। রাসূলুল্লাহ তাহাকে জিজ্ঞাসা করেন : ما أنت وما جاء بك وما حاجتك ؟
"তুমি কে? কী বস্তু তোমাকে এখানে আসিতে বাধ্য করিল? কী তোমার প্রয়োজন"? জবাবে ওয়াছিলা তাঁহার বংশপরিচয় ব্যক্ত করিলেন। তিনি বলিলেন, أتيتك لاؤمن بالله ورسوله فبايعني على ما أحببت وكرهت. আল্লাহ্ ও তদীয় রাসূলের প্রতি ঈমান আনয়নের জন্য আমি আপনার নিকট উপস্থিত হইয়াছি। তখন রাসূলুল্লাহ (স) বলিলেন:
তাহা হইলে আমার পসন্দ অপসন্দকে প্রাধান্য দিবে এই শর্তে বায়'আত গ্রহণ কর। তিনি সেইমতে রাসূলুল্লাহ -এর পবিত্র হস্তে বায়'আত গ্রহণ করিলেন এবং স্বগোত্রে প্রত্যাবর্তন করিয়া উহা তাহাদেরকে অবহিত করিলেন। তাঁহার পিতা এই কথা শুনিয়া চিরতরে তাহার সহিত বাক্যালাপ বন্ধের ঘোষণা দিলেন। কিন্তু তাহার ভগ্নি এই সংবাদে প্রীত ও মোহিত হইলেন। তিনি
ইসলাম গ্রহণ করিলেন এবং তাহার ভাইয়ের যুদ্ধযাত্রার জন্য তাঁহাকে প্রস্তুত করিয়া দিলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ -এর সহিত মিলিত হইবার উদ্দেশ্যে মদীনায় ফিরিয়া গেলেন, কিন্তু ততক্ষণে আল্লাহ্র রাসূল তাবুকের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িয়াছেন। তখন তিনি ঘোষণা দিলেন:
من يحملني عقبه وله سهمی "যে আমাকে তাহার উটের সহ-আরোহী করিবে তাহাকে আমি আমার প্রাপ্য গনীমত প্রদান করিব"।
হযরত কা'ব ইব্‌ن উজরা (রা) তাঁহাকে সহযাত্রীরূপে গ্রহণ করিলেন এবং তাঁহারা তাবুকের রাসূলুল্লাহ-এর সহিত গিয়া মিলিত হইলেন। রাসূলুল্লাহ খালিদ ইব্‌ন ওয়ালীদকে উকায়দির অভিযানে প্রেরণকালে তাহাকেও তাঁহার সঙ্গে প্রেরণ করেন। সেখানে তিনি প্রচুর গনীমত-সম্ভার লাভ করেন এবং পূর্ব ঘোষণামত হযরত কা'ব ইব্‌ن উজরাকে অংশ দিতে তাহার নিকট গিয়া উপস্থিত হন। কিন্তু কা'ব (রা) এই বলিয়া উহা ফিরাইয়া দেন, আমি কেবল আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আপনাকে সহ-আরোহীরূপে গ্রহণ করিয়াছিলাম (তাবাকাত, ১খ., পৃ. ৩০৫-৬; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ১৬৯, ইফা প্রকাশিত বাংলা ভাষ্য)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আশজা গোত্রীয় প্রতিনিধিদলের রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে আগমন

📄 আশজা গোত্রীয় প্রতিনিধিদলের রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে আগমন


আশজা' গোত্রীয় প্রতিনিধি দলের রাসূলুল্লাহ-এর খেদমতে আগমন
আশজা' গোত্রের প্রতিনিধিদল খন্দকের যুদ্ধের বৎসর রাসূলুল্লাহ-এর খেদমতে হাযির হয়। সংখ্যায় তাহারা ছিল এক শতজন এবং দলপতি ছিলেন মাস'উদ ইব্‌ن রুখায়লা। তাহারা সালা' পর্বতের গিরিপথে আসিয়া অবতরণ করে। রাসূলুল্লাহ তাঁহাদেরকে কয়েক থলে খেজুর প্রদান করেন। তাহারা অনুযোগ করিয়া বলে:
يا محمد لا نعلم أحدا من قومنا أقرب داراً منك منا ولا أقل عددا وقد ضقنا بحربك وبحرب قومك فجئنا نوادعك. “হে মুহাম্মাদ! আমাদের চেয়ে নিকট প্রতিবেশী এবং স্বল্পসংখ্যক প্রতিবেশী আপনার আর কোন গোত্র আছে বলিয়া আমাদের জানা নাই। আপনার এবং আপ্নার জাতির যুদ্ধ-বিগ্রহে আমরা অতিষ্ঠ হইয়া পড়িয়াছি। তাই আপনার সহিত একটা সমঝোতায় উপনীত হওয়ার উদ্দেশ্যে আপনার সমীপে আসিয়াছি।"
সেমতে রাসূলুল্লাহ তাহাদের সহিত একটি সন্ধিসূত্রে আবদ্ধ হন। কেহ কেহ বলেন বরং বনু কুরায়যার যুদ্ধের পর আশজা' প্রতিনিধি দল রাসূলুল্লাহ-এর খেদমতে আগমন করিয়াছিল। আর সংখ্যায় তাহারা ছিল ভিন্নমতে সাত শত জন। রাসূলুল্লাহ তাহাদের সহিত সমঝোতায় উপনীত হইয়াছিলেন। পরবর্তীতে তাহারা ইসলাম গ্রহণ করেন (তাবাকাত, ১খ., পৃ. ৩০৬; ইব্ন কাছীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ১৬৯, বাংলা ভাষ্য; ঐ, আস্-সীরাতুন নাবাবিয়্যা, ৪খ., পৃ. ১৭৬, বৈরূত ১৯৭৬ খৃ.)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বাহিলা গোত্রের প্রতিনিধি দলের আগমন

📄 বাহিলা গোত্রের প্রতিনিধি দলের আগমন


বাহিলা গোত্রের প্রতিনিধি দলের আগমন
মক্কা বিজয়ের পর মুতাররিফ ইবনুল কাহিন আল-বাহিলী তাঁহার সম্প্রদায়ের পক্ষ হইতে রাসূলুল্লাহ-এর খেদমতে উপস্থিত হইয়া ইসলাম গ্রহণ করেন এবং তাঁহার সম্প্রদায়ের জন্য
নিরাপত্তা পত্র লাভ করেন। উহাতে রাসূলুল্লাহ-এর ফরয সাদাকাত অর্থাৎ যাকাতের বিবরণ লিখাইয়া দেন। অতঃপর নাহসাল ইব্‌ন মালিক আল-ওয়ায়েলী বাহিলীদের পক্ষ হইতে আগমন করিয়া তাহার গোত্রের ইসলাম গ্রহণকারীদের জন্য ইসলামী শারীআতের বিবরণ সম্বলিত আরেকখানি পত্র লইয়া যান। উছমান ইব্‌ন আফফান (রা) সেই পত্রখানা লিখিয়াছিলেন। উহার পাঠ ও বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ-এর পত্রাবলী অধ্যায়ে দেখুন (তাবাকাত, ১খ., পৃ. ৩০৭; আস্-সীরাতুন নাবابিয়্যা, ইব্‌ন কাছীর ৪খ., পৃ. ১৭৬; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ১৭০, বাংলা ভাষ্য)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বনূ রুওয়াস ইব্‌ন কিলাব প্রতিনিধি দলের আগমন

📄 বনূ রুওয়াস ইব্‌ন কিলাব প্রতিনিধি দলের আগমন


বনূ রুওয়াস ইব্‌ن কিলাব প্রতিনিধি দলের আগমন
ওয়াকিদী বর্ণনা করেন, আমর ইবন মালিক (ইব্‌ন কায়স ইব্‌ন বুজায়দ ইব্‌ন রুওয়াস ইব্‌ন কিলাব ইব্‌ন রবী'আ ইব্‌ন 'আমির ইব্‌ন সা'সা'আ রাসূলুল্লাহ-এর খেদমতে উপস্থিত হইয়া ইসলাম গ্রহণ করেন। তারপর তিনি তাহার সম্প্রদায়ের নিকট ফিরিয়া গিয়া তাহাদেরকে ইসলামের দা'ওয়াত দিলেন। এই গোত্রটি ছিল বনী কিলাবেরই একটি শাখাগোত্র। গোত্রের লোকজন বলিল, যতক্ষণ পর্যন্ত বনূ উকায়ল ইব্‌ন কা'ব আমাদেরকে যেভাবে আক্রমণ করিয়া হেস্তনেস্ত করিয়াছে আমরাও তাহাদেরকে সেরূপ করিতে না পারিব ততক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করিব না। তারপর তাহারা ঐ গোত্রকে আক্রমণার্থে বাহির হইল। যুদ্ধে আমার ইবন মালিক বনূ উকায়লের এক ব্যক্তিকে হত্যা করিলেন। ঘটনাক্রমে এই সংবাদ রাসূলুল্লাহ-এর গোচরীভূত হয়।
ইবনে আমির ইবন মালিক বলেন, অতঃপর আমি আমার হস্তদ্বয় একটি বেড়িতে জড়াইয়া রাসূলুল্লাহ-এর নিকট উপস্থিত হইলাম। রাসূলুল্লাহ পূর্বেই বলিয়া রাখিয়াছিলেন যে, সে যদি বেড়ি পরা অবস্থায় আমার নিকট আসে তাহা হইলে বেড়ির উপর হইতে তাহার হাত আমি কাটিয়া ফেলিব (لئن أتاني لأضربن ما فوق الغل من يده )
রাসূলুল্লাহ-এর দরবারে পৌছিয়া আমি তাঁহাকে সালাম করিলাম। সালামের উত্তর না দিয়া তিনি অন্যদিকে মুখ ঘুরাইয়া নিলেন। আমি পুনরায় তাঁহার ডান দিক হইতে সম্মুখে পড়িতে চেষ্টা করিলাম, কিন্তু এইবারও তিনি মুখ ঘুরাইয়া নিলেন। আমি আবার তাঁহার বাম দিক হইতে তাঁহার সম্মুখে যাইতে চেষ্টা করিলাম। এবারও তিনি যখন মুখ ঘুরাইয়া নিলেন তখন আমি তাঁহার সম্মুখ দিকে গিয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! মহান গরীয়ান আল্লাহকেও যদি কেহ সন্তুষ্ট করিতে প্রয়াস পায়, তাহা হইলে তিনি বান্দার প্রতি সন্তুষ্ট হইয়া যান। আপনি আমার প্রতি সন্তুষ্ট হউন, আল্লাহ্ আপনার প্রতি সন্তুষ্ট হইবেন। এইবার রাসূলুল্লাহ বলিলেন قد رضيت عنك “আমি তোমার প্রতি সন্তুষ্ট হইয়াছি” (তাবাকাত, ১খ., পৃ. ৩০০; ইব্‌ন কাছীর, সীরাতুন নাবابিয়্যা, ৪খ., পৃ. ১৭৩)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00