📘 সীরাত বিশ্বকোষ > 📄 নাজরান প্রতিনিধি দল আগমনের বিবরণ হইতে প্রাপ্ত শর'ঈ আহকাম

📄 নাজরান প্রতিনিধি দল আগমনের বিবরণ হইতে প্রাপ্ত শর'ঈ আহকাম


ইমাম ইবনুল কায়্যিম (র) ১২টি শর'ঈ হুকুম (বিধান) এই ঘটনা হইতে পাওয়া যায় বলিয়া লিখিয়াছেন। ঐ গুলি হইল: (১) আহলে কিতাব তথা ইয়াহুদী খৃস্টানগণ মুসলমানদের মসজিদে প্রবেশ করিতে এবং তাহাদের নিজস্ব পদ্ধতিতে উহাতে প্রার্থনাও করিতে পারেন। ইহাতে কাহারও দ্বিমত নাই। (২) কাফির কেবল এই স্বীকারোক্তি দ্বারা যে, মুহাম্মাদ আল্লাহ্র রাসূল, ইসলামে দাখিল হইতে পারিবে না। এই ব্যাপারে ইমাম আহমাদ (র) হইতে তিনটি রিওয়ায়াত পাওয়া যায়- (ক) তাহাকে মুসলমান সাব্যস্ত করা হইবে। (খ) তাহাকে ততক্ষণ পর্যন্ত মুসলমান বলা যাইবে না যতক্ষণ পর্যন্ত না সে লা ইলাহা ইল্লাল্লাহ-এর স্বীকারোক্তি করিবে। (গ) আমরা ইহা এইজন্য বলিয়াছি যে, আহলে কিতাব সর্বসম্মতিক্রমে এই কথা স্বীকার করে যে, আখেরী যমানায় আখেরী নবীর আবির্ভাব ঘটিবে এবং তাহাদের পণ্ডিতগণের ইহাতেও দিদ্বমত ছিল না যে, আবদুল্লাহ্র পুত্র মুহাম্মাদ -ই আখেরী যমানার নবী। কেবল রাজ্য লিন্সার জন্য অর্থাৎ তাহাদের রাজ্যক্ষমতা হারাইবার ভয়েই তাহারা ইসলাম গ্রহণ করিতে পারে নাই। (৩) আহলে কিতাবদের সহিত বাহাছ-মুনাযারা বা বিতর্ক প্রতিযোগিতা জায়েয বরং উহা মুস্তাহাব ও ওয়াজিব। অবশ্য এই শর্তে যে, তাহাদের ঈমান আনয়নের আশা ও সম্ভাবনা থাকে। আমি (ইবনুল কায়্যিম) তাহাদের সহিত অনেক বাহাছ করিয়াছি।
(৪) আল্লাহ্ মাখলুক বা সৃষ্টি কিছুকে তাঁহার স্তরের ঊর্ধ্বে স্থান দিবে, সে শিরকের অপরাধে অপরাধী হইবে। উহা রাসূলুল্লাহ -এর দাওয়াতের পরিপন্থী কাজ। আর রাসূলুল্লাহ باسم الرب ابراهيم واسحاق বলিয়া তাহাদেরকে পত্র লিখিয়াছেন, বলা হইয়াছে উহা সঠিক নহে। বরং হিরাক্লিয়াসকে পত্র প্রেরণকালে তিনি লিখিয়াছিলেন, بسم الله الرحمن الرحيم ইহাই তাঁহার সুন্নাত বা চিরাচরিত রীতি।
(৫) এই ঘটনা হইতে জানা গেল, কাফিরদের দূতের সালামের জবাব না দেওয়া বা পত্রের উত্তর না দিয়া তাহাদের অবমাননা করা জায়েয আছে। বিশেষত যখন তাহারা অহংকারী বেশে আগমন করে।
(৬) আহলে বাতিল বা বাতিলপন্থিগণ যখন বিতর্ককালে জিদ ও হঠকারিতার পরিচয় দেয় তখন তাহাদের সহিত বিতর্ক করা জায়েয।
(৭) আহলে কিতাবের সহিত মালের বিনিময়ে সন্ধি করা জায়েয। উহাকে জিযয়ার মাল বলা হইবে। কিন্তু রাসূলুল্লাহ যখন ইয়ামানবাসীদের সহিত সন্ধি করেন তখন তাহাদের প্রত্যেক বালেগ ব্যক্তির উপর এক দীনার হিসাবে ধার্য করিয়াছিলেন। উভয় ঘটনায় পার্থক্য ছিল এই যে, নাজরানবাসীদের মধ্যকার কেহই মুসলমান ছিল না, পক্ষান্তরে ইয়ামান ছিল দারুল ইসলাম। সেখানে ইয়াহুদীরাও বাস করিত। তাহাদের উপর রাসূলুল্লাহ জিযয়া ধার্য করিয়াছিলেন। উভয় ক্ষেত্রেই কাফিরদের নিকট হইতে প্রাপ্ত মাল জিযয়া বলা হইবে।
(৮) মুসলমানদের ইমাম বা নেতার পক্ষে কাফিরদের উপর এইরূপ শর্ত আরোপ করা বৈধ যে, তাহারা মুসলমান দূতদের ব্যয়ভার বহন করিবে।
(৯) সন্ধির পর অস্ত্রসম্ভার প্রভৃতি সন্ধিবদ্ধ কাফিরদের নিকট হইতে ধার লওয়া জায়েয।
(১০) ইমামের জন্য কাফিরদের সূদী কারবার বন্ধ করা জায়েয। কেননা উহা তাহাদের ধর্মেও নিষিদ্ধ।
(১১) চুক্তিকালে কাফিরদিগকে নসীহত করা জায়েয—যাহাতে তাহাদের আত্মশুদ্ধি হইতে পারে।
(১২) চুক্তির পর ইসলামের স্বার্থে কোন 'আলিমকে কাফিরদের এলাকায় ইসলাম প্রচারার্থে প্রেরণ জায়েয (যাদুল-মা'আদ ২খ., পৃ. ৪১৮-২০ উর্দু সং-মুফতী আযীযুর রহমান অনুদিত, মাকতাবায়ে বুরহান, জামে মসজিদ, দিল্লী ১৩৯৮/ ১৯৭৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দলের আগমন

📄 আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দলের আগমন


এই গোত্রটি ছিল বাহ্রায়নের একটি বিশাল ও প্রসিদ্ধ গোত্র—যেখানে বহু পূর্বেই ইসলাম পৌঁছিয়া গিয়াছিল। উল্লেখ্য, মসজিদে নববীর পূর্বেই বাহ্রায়নের জুওয়াছায় সর্বপ্রথম জুমার জামা'আত অনুষ্ঠিত হইয়াছিল। সর্বপ্রথম এই কবীলারাতের ব্যক্তি ৫ম হিজরীতে বা তাহারও পূর্বে নবী দরবারে হাযির হয়। রাসূলুল্লাহ তাহাদের পরিচয় জিজ্ঞাসা করিলে তাহারা বলে, আমরা রাবী'আ বংশের লোক। তিনি তাহাদেরকে ইবন সা'দের ভাষ্যমতে:
مرحبا بهم نعم القوم عبد القيس . বলিয়া এবং মুসলিম শরীফের বর্ণনানুসারে :
مرحبا بالقوم او بالوفد غير خزايا ولا ندامي.
বলিয়া স্বাগতম জানাইলেন- যাহার অর্থ হইল "সেই কওম বা গোত্রকে স্বাগতম যাহারা অপমানিত বা লজ্জিত ও অনুতপ্ত হইয়া আসে নাই (বরং স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করিয়া আসিয়াছে)"। তখন প্রতিনিধি দলের সদস্যগণ আরয করেন:
يا رسول الله انا لا نستطيع ان نأتيك الا في شهر الحرام وبيننا وبينك هذا الحي من كفار مضر فمرنا بامر خصل نخبر به من ورائنا وندخل به الجنة .
"ইয়া রাসূলুল্লাহ! আমরা যুদ্ধ নিষিদ্ধ হারাম মাসগুলি ব্যতীত অন্য মাসে আপনার খিদমতে আসিতে সমর্থ হই না। কারণ আমাদের ও আপনার মধ্যবর্তী স্থানে মুদার বংশীয় কাফির জনপদ অন্তরায়রূপে বিদ্যমান। তাই আপনি আমাদেরকে সিদ্ধান্তকারী ব্যাপারসমূহ সম্পর্কে অবহিত করুন-যাহা আমরা আমাদের পশ্চাতে যাহারা রহিয়া গিয়াছে তাহাদেরকে অবহিত করিব এবং উহার দ্বারা আমরা জান্নাতবাসী হইব।"
আব্বাস (রা) বলেন:
وسألوه عن الاشربة فامرهم باربع ونهاهم عن اربع امرهم بالايمان بالله وحده واقام الصلوة وايتاء الزكوة وصيام رمضان وان تعطوا من المغنم الخمس ونهاهم عن اربع الحنتم والدباء والنقير والمزفة وقال احفظوهن واخبروا بهن من وراءكم.
"প্রতিনিধি দলের সদস্যগণ তাঁহাকে পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি তাহাদেরকে চারিটি বিষয়ের নির্দেশ দান করেন এবং চারিটি ব্যাপার হইত বারণ করেন। তিনি তাহাদেরকে আদেশ করেন একক আল্লাহর প্রতি ঈমান আনয়নের, নামায কায়েমের, যাকাত প্রদানের, রমযান মাসে রোযা রাখিবার এবং গনীমতের মালের এক-পঞ্চমাংশ (খুমুস) দানের এবং লাউয়ের খোল, গাছের খোদিত কাণ্ড হইতে প্রস্তুত পাত্র, সবুজ রঙের পালিশ দেওয়া কলস এবং আলকাতরা মাখান কলসে রক্ষিত পানীয় (নবীয বা ফলের রস) পান হইতে তিনি তাহাদেরকে বারণ করেন। তোমরা এই ব্যাপারগুলির সংরক্ষণ করিবে এবং তোমাদের পশ্চাতবর্তীদিগকে এইগুলি অবহিত করিবে”। বুখারী ও মুসলিম উভয় কিতাবেই এই বর্ণনা রহিয়াছে, তবে পাঠ বুখারীর (সহীহ আল-বুখারী, ১খ., পৃ. ১৩)।
মুসলিমের বর্ণনায় আরও আছে: রাসূলুল্লাহ ঐ সময় উক্ত প্রতিনিধি দলের নেতা মুনযির উরফে আশাজ্জকে লক্ষ্য করিয়া বলেন:
ان فيك خصلتين عثبهما الله.
"তোমার মধ্যে এমন দুইটা অভ্যাস রহিয়াছে যাহা আল্লাহ্ অত্যন্ত পসন্দ করেন।" তাঁহার জিজ্ঞাসার জবাবে রাসূলুল্লাহর ঐ দুইটি গুণের উল্লেখ করেন: সহিষ্ণুতা ও ধৈর্য। তখন আশাজ্জ তাঁহাকে আবার প্রশ্ন করেন, ঐগুলি কি সাধনা অর্জিত, নাকি জন্মগত ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেন, জন্মগত এবং সহজাত। তখন তিনি আল্লাহ্র এ দানের জন্য তাঁহার প্রশংসা ও শোকর আদায় করেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 বনূ আবদিল কায়স প্রতিনিধি দলের আগমনের প্রেক্ষিত

📄 বনূ আবদিল কায়স প্রতিনিধি দলের আগমনের প্রেক্ষিত


মুসলিম শরীফের রিওয়ায়াতে বক্তব্য আরও আছে: তাহারা জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! নকীর (কাণ্ডখোদিত পাত্র) বলিতে আপনি কী বুঝাইতেছেন? রাসূলুল্লাহ জবাব দেন: বাঁশ বা গাছের শিকড়ের দিকের ভিতরের অংশ খালি করিয়া তোমরা তাহাতে খেজুর রাখিয়া থাক, তারপর তাহাতে পানি ঢালিয়া দিয়া থাক। তারপর তাহা যখন ফেনা উদ্দ্গীরণ করিয়া স্থিতি লাভ করে তখন তোমরা তাহা পান করিয়া নেশাগ্রস্ত হইয়া আপন চাচাত ভাইয়ের উপর তরবারি প্রয়োগ কর। তাহারা পুনরায় প্রশ্ন করে, তাহা হইলে আমরা পানির পাত্ররূপে কী ব্যবহার করিব? জবাবে রাসূলুল্লাহ বলিলেন, সূতা বা রশ্মি দ্বারা মুখ বন্ধ করা চর্ম নির্মিত পাত্র তোমরা ব্যবহার করিতে পার।
তাঁহারা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের দেশে ইঁদুরের উপদ্রব অত্যন্ত বেশী; চর্মনির্মিত পাদ্র মোটেই টিকে না। রাসূলুল্লাহ বলিলেন, যদিও ইঁদুরে তাহা খাইয়া ফেলে! যদিও ইঁদুরে তাহা খাইয়া ফেলে!! যদিও ইঁদুরে তাহা খাইয়া ফেলে!!! (শারহে মুসলিম নববী, কাতাদা আবৃ নাদরা, আবু সা'ঈদ খুদরী সনদে বর্ণিত হাদীছ, কিতাবুল ঈমান, ১খ., পৃ. ৯৮-৯৯ ২য় সং, ইতিকাদ পাবলিশিং হাউস, দিল্লী ১৯৮৬ খৃ.)।
ইবন হিশাম আবদুল কায়স প্রতিনিধি দলের আগমন সম্পর্কে লিখিতে গিয়া বলেন, রাসূলুল্লাহ বাহরায়নবাসিগণকে এই মর্মে পত্র লিখেন যে, তোমাদের কুড়িজন লোক যেন আমার নিকট আসে। সেইমতে আবদুল্লাহ ইব্‌ন আওফ আল-আশাজ্জ-এর নেতৃত্বে তাহাদের কুড়িজন লোক নবী দরবারে উপস্থিত হয়। তাহাদের মধ্যে জারুফ এবং আশাজ্জের ভাগিনা মুনকিয ইবন হাইয়ানও ঐ প্রতিনিধি দলে ছিল। তাহাদের এই আগমন ঘটে বিজয়ের বৎসর অর্থাৎ অষ্টম হিজরীতে। যখন রাসূলুল্লাহকে বলা হইল, ইহারা হইতেছে আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দল তখন রাসূলুল্লাহ বলিলেন:
مرحبا بهم نعم القوم عبد القيس. "তাহাদিগকে স্বাগতম! কী উত্তম গোত্র আবদুল কায়স।" বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ ঐ দিনের ভোররাত্রিতেই পূর্ব দিগন্তের দিকে তাকাইয়া বলেন:
ليأتين ركب من المشركين لم يكرهوا على الإسلام قد أنضوا الركاب وأفنوا الزاد بصاحبهم علامة اللهم اغفر لعبد القيس أتوني لا يسسألوني مالا هم خير أهل المشرق.
"অচিরেই আমার নিকট মুশরিক গোত্রের একটি অশ্বরোহী দল আসিয়া পৌঁছিবে। তাহাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয় নাই, তাহারা বাহনগুলিকে দুর্বল করিয়া ফেলিয়াছে, পাথেয় শেষ করিয়া দিয়াছে, তাহাদের দলপতির মধ্যে চিহ্ন রহিয়াছে। হে আল্লাহ্! আবদুল কায়স গোত্রকে ক্ষমা কর। তাহারা আমার নিকট আগমন করিয়াছে, তাহারা আমার নিকট সম্পদ প্রার্থী নহে। পূর্বদেশীয়দের মধ্যে তাহারাই সর্বোত্তম” (তাবাকাত, ১খ., পৃ. ৩১৪)।
ইমাম নববী সাহিবুল হারীর-এর বরাতে লিখেন, আবদুল কায়স প্রতিনিধি দলে ১৪ জন সদস্য ছিলেন: (১) দলপতি আল-আশাজ্জ আল-আসরী, (২) মাযীদা ইবন মালিক আল-মাহারিযী, (৩)
৩৯৭ উবায়দা ইব্‌ন হুমাম আল-মাহারিযী, (৪) সাহহার ইব্‌ন আব্বাস আল-মাযযী, (৫) আমর ইব্‌ন মাখযূম (অথবা আল-মারজুম) আল-আসরী, (৬) হারিছ ইব্‌ন শুআয়ব আল-আসরী, (৭) হারিছ ইন জুনদুব। অবশিস্ট সদস্যগণের নাম জানা যায় নাই (শারহু মুসলিম, নববী, ১খ., পৃ. ৯৪, উর্দু অনুবাদ, দিল্লী মুদ্রণ ২, ১৯৮৬)।
সহীহ্ বুখারী, মুসনাদে আহমাদ এবং আবূ দাউদ-এ রিওয়ায়াত বর্ণিত হইয়াছে যে, যখন এই প্রতিনিধি দলটি মদীনায় আসিয়া পৌঁছে তখন প্রতিনিধি দলের সদস্যগণ বাহন হইতে লাফাইয়া পড়িয়া নবী কারীম ﷺ-এর সাক্ষাতের উদ্দেশ্যে পরম ঔৎসুক্যভরে তাড়াতাড়ি তাঁহার খেদমতে উপস্থিত হইয়া তাঁহার পবিত্র হস্ত চুম্বন করেন। তাহাদের মধ্যে সর্বকনিষ্ঠ আশাজ্জ আবদুল কায়স প্রথমে উষ্ট্র হইতে অবতরণ করিয়া সবগুলি উটকে একত্র করিয়া বসাইয়া দেন, সকলের সামান পত্র একত্র করেন, তারপর নিজের থলিয়া হইতে দুইটি শ্বেত শুভ্র বস্ত্র বাহির করিয়া পরিধান করেন। তারপর নবী কারীম ﷺ-এর দরবারে গিয়া উপস্থিত হন। তাঁহার সহিত মুসাফাহা করেন এবং তাঁহার পবিত্র হস্ত চুম্বন করেন। তখন তাঁহার সহিত রাসূলুল্লাহ ﷺ-এর পূর্বোক্ত কথোপকথন হয় (বুখারী ১খ., পৃ. ১৩)।
ইবন হিশামের বর্ণনায় আছে, যখন প্রতিনিধি দলটি তাহাদের সফরের কাপড় পরিহিত অবস্থায়ই রাসূলুল্লাহ ﷺ-এর সহিত আসিয়া দেখা করিয়া তাঁহাকে সালাম দিল তখন তিনি জিজ্ঞাসা করিলেন : ايكم عبد الله الاشج "তোমাদের মধ্যে আল্লাহর বান্দা আশাজ্জ কে"? তিনি জবাব দেন, আমিই ইয়া রাসূলাল্লাহ! তিনি ছিলেন একজন কুৎসিত বিশ্রী অবয়বের লোক। রাসূলুল্লাহ ﷺ তাঁহার দিকে তাকাইলে তিনি বলিয়া উঠেন: انه لا يستقى في مسوك الرجال انما يحتاج من الرجل الى اصغريه لسانه وقلبه.
তখন রাসূলুল্লাহ ﷺ তাঁহার সম্পর্কে পূর্বোক্ত প্রশংসাসূচক উক্তি করেন (তাবাকাত ১খ., পৃ. ৩১৪)।
ইবনুল কায়্যিম (র) ইবন ইসহাকের প্রমুখাৎ উদ্ধৃত করেন যে, আবদুল কায়স প্রতিনিধি দলের সহিত জারূদ ইবনুল 'আলাও আসেন। ধর্মت ইনি খৃষ্টান ছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি একটি সত্য ধর্মের অনুসরণ করিয়া আসিতেছি। কিন্তু আপনার ধর্মের অনুকূলে এখন আমি আমার পূর্বের ধর্ম পরিত্যাগ করিতেছি। ঐ ধর্ম ত্যাগ করিয়া আপনার ধর্ম গ্রহণ যদি অন্যায় হয় তাহা হইলে আপনি কি দায়িত্ব গ্রহণ করিতে পারেন? জবাবে রাসূলুল্লাহ ﷺ বলিলেন: نعم انا ضا من ان هراك الله الى ما معو خنيه منه.
"হাঁ, ইসলাম ধর্ম খৃষ্ট ধর্ম হইতে উত্তম। তাই আমি এই দায়িত্ব গ্রহণ করিতে পারি।" তিনি তৎক্ষণাত ইসলাম গ্রহণ করিলেন এবং সঙ্গে সঙ্গে তাঁহার সঙ্গীগণও ইসলাম গ্রহণ করিলেন (ইবনুল কায়্যিম, যাদুল-মা'আদ, ৩খ., পৃ. ৩৯৯, ইবুল হিশাম, আস-সীরাহ আন-নাবابিয়‍্যা, ২খ., পৃ. ৫৭৫)।
৩৯৮ প্রতিনিধি দলটি রাসূলুল্লাহ -এর নিকট বায়'আতের উদ্যোগ গ্রহণ করিলে রাসূলুল্লাহ তাহাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা নিজেরাই কেবল নিজেদের পক্ষ হইতে বায়'আত গ্রহণ করিবে, নাকি নিজেদের গোত্রের সকলের পক্ষ হইতে বায়'আত গ্রহণ করিবে। জবাবে সকলে বলিলেন, আমাদের গোত্রের সকলের পক্ষ হইতেই বায়'আত গ্রহণ করিব। কিন্তু দলপতি আশাজ্জ এই ক্ষেত্রেও তাঁহার বুদ্ধিমত্তা ও ধৈর্যের পরিচয় দিলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই ব্যাপারে আমি কেবল আমার নিজের দায়িত্বই গ্রহণ করিতে পারি। সমস্ত গোত্রের দায়িত্ব গ্রহণ আমার পক্ষে সম্ভব নহে। আমি আমার নিজের বায়'আতই গ্রহণ করিতেছি। আমার গোত্রে আপনি মুবাল্লিগ প্রেরণ করুন। যদি তাহারা মুবাল্লিগের আহ্বানে সাড়া দিয়া ইসলাম গ্রহণ করে তবে তো উত্তম, তাহারাও এই ক্ষেত্রে আমাদের সাথী হইয়া যাইবে। অন্যথায় তাহাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে অবতীর্ণ হইব।
রাসূলুল্লাহ বলিলেন: যথার্থ। তাঁহার এই জ্ঞানগর্ভ বক্তব্য শ্রবণে তিনি অত্যন্ত প্রীত হন এবং ইহারই প্রেক্ষিতে তিনি তাঁহার সম্পর্কে উচ্ছ্বসিত মন্তব্য করেন (আসাহ্হুস সিয়ার, পৃ. ৪১১-৪১৫)
উক্ত বিবরণটি ছিল রাসূলুল্লাহ -এর দরবারে আগত প্রথম প্রতিনিধি দলের। দ্বিতীয়বার 'আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দল আসে অষ্টম বা নবম হিজরীতে। দ্বিতীয়বার তাহাদের সদস্য সংখ্যা ছিল ৪০ জন। সহীহ ইবন হিব্বান-এর বর্ণনা হইতে জানা যায়, রাসূলুল্লাহ তখন তাহাদেরকে লক্ষ্য করিয়া বলেন : مالی اری الوانكم تغیرت “ব্যাপার কি! তোমাদের রঙ যে পরিবর্তিত হইয়া গিয়াছে দেখিতে পাইতেছি” (ফাতহুল বারী, ৮খ., পৃ. ৬৭; যুরকানী, ৪খ., পৃ. ১৩; সীরাতুল মুস্তাফা ৩খ., পৃ. ১১২)?
বনূ 'আবদিল কায়স প্রতিনিধি দলের আগমনের প্রেক্ষিত
উক্ত প্রতিনিধ দলের প্রথম আগমনের প্রেক্ষিত বর্ণনা করিয়া ইমাম আবূ যাকারিয়‍্যা য়াহয়া ইব্‌ 'শারাফ আন-নাবাবী (র) বলেন, বনূ গানাম ইব্‌ন ওয়াদী'আর এক ব্যক্তি মুনকিয ইবন হায়‍্যান জাহিলিয়াতের যুগে হাজার হইতে ইয়াছরিবে বাণিজ্য পণ্য আনয়ন করিতেন। হিজরতের পরেও তিনি ব্যবসা পণ্য লইয়া মদীনায় আসেন। তিনি একটি স্থানে উপবিষ্ট থাকা অবস্থায় ঘটনাক্রমে রাসূলুল্লাহ সেই পথ দিয়া অতিক্রম করিতেছিলেন। রাসূলুল্লাহ আগমন করিতেছেন দেখিতে পাইয়া মুনকিয সসম্ভ্রমে দাঁড়াইয়া যান। রাসূলুল্লাহ (স) জিজ্ঞাসা করিলেন : মুনকিয ইন্ন হায়‍্যান নাকি? তিনি তাঁহার কুশলাদি জিজ্ঞাসা করিলেন। ইহারপর নাম ধরিয়া তাঁহার সম্প্রদায়ের সম্ভ্রান্ত লোকদের কুশলাদিও জিজ্ঞাসা করিলেন। ইহাতে মুনকিয বিস্মিত হন এবং ইসলাম গ্রহণ করেন। অতঃপর তিনি সূরা ফাতিহা এবং ইকরা বিস্মি রাব্বিকা (সূরা আলাক) শিক্ষা করেন। অতঃপর হাজার অভিমুখে রওয়ানা হন। রাসূলুল্লাহ তাঁহার হাতে 'আবদুল কায়স গোত্রের নামে লিখিত পত্র অর্পণ করেন।
মুনকিষ তাঁহার সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তনের পর কিছুদিন পর্যন্ত তাঁহার ইসলাম গ্রহণের কথা তাহাদের নিকট গোপন রাখেন। কিছুদিন পর তাঁহার সহধর্মিনী উহা টের পাইয়া যান। এই মহিলাটি ছিলেন মুনযির ইব্‌ন আয়ায ইবনিল হারিছ তথা মুনযির আল-আশাজ্জের কন্যা। তাঁহার
৩৯৯ কপালে কিছু বিশেষ বিশেষ চিহ্ন বিদ্যমান থাকায় রাসূলুল্লাহ তাঁহাকে এই নামে অভিহিত করেন। এই নামেই তিনি খ্যাতিলাভ করেন। মুনকিয নামায পড়িতেন এবং কুরআন তিলাওয়াত করিতেন। এই অভিনব কাজ দুইটি তাঁহার স্ত্রীর মনোপূত ছিল না। তিনি তাহার পিতার নিকট কথাটি বলিয়া দিলেন। তিনি বলিলেন, এইবার ইয়াছরিব হইতে ফিরিয়া আসিবার পর হইতেই আমি তাঁহার মধ্যে কি যেন একটা পরিবর্তন লক্ষ্য করিতেছি। হাত-পা ধৌত করিয়া কিবলামুখী হইয়া কি যেন সব অভিনব কাজ করেন। কখনও দাঁড়াইয়া থাকেন, কখনও ঝুকিয়া পড়েন, আবার কখনও ভূমিতে লুটাইয়া পড়েন। সব শুনিয়া আশাজ্জ জামাতার সহিত সাক্ষাত করিতে গেলেন। তাঁহার কথাবার্তা শুনিয়া তাহার মনও ইসলামের দিকে আকৃষ্ট হইয়া পড়িল। তিনি তখন রাসূলুল্লাহ -এর পত্রখানা লইয়া তাঁহার স্বগোত্রীয় 'আসারা' ও মাহারিবী উপশাখার নেতাদিগকে তাহা দেখাইলেন ও পড়িয়া শুনাইলেন। তখন তাহাদের মনও ইসলামের প্রতি আকৃষ্ট হইয়া পড়ে এবং তাঁহারা সকলেই রাসূলুল্লাহ-এর খিদমতে হাযির হওয়ার সঙ্কল্প গ্রহণ করেন। (আসাহহুস-সিয়ার ৪১১-১২ মওলানা তাফাজ্জল হোছাইন, হযরত মুহাম্মদ মুস্তফাঃ সমকালীন পরিবেশ ও জীবন, পৃ. ৮৬২-৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 কিন্দার প্রতিনিধি দলের নবী (সা)-এর দরবারে আগমন

📄 কিন্দার প্রতিনিধি দলের নবী (সা)-এর দরবারে আগমন


কিন্দার প্রতিনিধি দলের নবী-এর দরবারে আগমন
কিন্দা ইয়ামানের হাদরামাওত এলাকার একটি জনপদ যেখানে কিন্দী রাজবংশের রাজত্ব ছিল। নবী কারীম-এর যমানায় ঐ খানদানের আশ'আছ ইব্‌ন কায়স সেখান রাজত্ব করিতেন। দশম হিজরীতে ৮০ জন অশ্বারোহীসহ হীরার মূল্যবান রেশমী পাড়সম্বলিত চাদর গায়ে দিয়া তিনি নবী দরবারে উপস্থিত হন। তাহাদের চাদরে রেশমের এই বাহার দর্শনে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন: তোমরা কি মুসলমান নও? তাঁহারা ইতিবাচক জবাব দিলে তিনি বলিলেন: তাহা হইলে এই রেশমের বাহার কেন? তাঁহারা কালবিলম্ব না করিয়া চাদর গা হইতে নামাইয়া রেশমী পাড় ছিড়িয়া ফেলিয়া দেয়।
আশ'আছ ইব্‌ন কায়স নিজেদের পরিচয় দিয়া বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা আকিলুল মারার-এর এবং বংশধর হিসাবে আপনার সমগোত্রীয়। তাহার এবম্বিধ পরিচয় প্রদানে রাসূলুল্লাহ মুচকি হাসিলেন। বলিলেন: এই পরিচয় রাবী'আ ইবনুল হারিছ এবং আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিবকেই মানায়, আমরা আসলে নাদর ইন্ন কিনানার বংশধর।
ইমাম যুহরী এবং ইবন ইসহাক বলেন, রাবী'আ ও 'আব্বাস ব্যবসা ব্যাপদেশে ঐ দেশে নিজদিগকে আকিলুল মারার-এর বংশধর বলিয়া প্রচার করিয়া আরবদের নিকট সম্মান লাভের প্রয়াস পাইতেন। আসলে আকিলুল মারার-এর বংশধরগণ ছিলেন রাজ-রাজড়া। আকিলুল মারার নাম নহে, তাহার পদবী ছিল। আসল নাম ছিল হারিছ। বংশলতিকা এইরূপ ছিল: হারিছ ইব্‌ন আমর ইবন হুজর ইন্ন আমর ইবন্ন মু'আবিয়া ইন্ন কিন্দা। রাসূলুল্লাহ-এর এক দাদী ঐ খান্দানের ছিলেন বলিয়া হারিছ এবং আব্বাস নিজদিগকে ঐ বংশের সন্তান বলিয়া পরিচয় দিতেন। কিন্তু রাসূলুল্লাহ ইহার পক্ষপাতী ছিলেন না। আকিলুল মুররা শব্দের অর্থ তিক্ত ভোজী। কোন এক যুদ্ধাবস্থায় তাহার তিক্ত উদ্ভিদের পাতা ভক্ষণ করিতে হইয়াছিল বলিয়া তাঁহার এইরূপ খ্যাতি হয় (ইবন হিশাম, সীরাতুন নবী, ৪খ., পৃ. ২৫১)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00