📘 সীরাত বিশ্বকোষ > 📄 (৩১) হুসায়ন ইব্‌ন আওস আল-আসলামীর নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র

📄 (৩১) হুসায়ন ইব্‌ন আওস আল-আসলামীর নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র


انه اعطاه الفرغين وذات اعشاش لا يحاقه فيها احد وكتب على.
"তিনি (আল্লাহ্র রাসূল) তাহাকে ফুরগায়ন এবং যাতু আ'শাশ দান করিয়াছেন। উহার ব্যাপারে কেহ তাহার সহিত কলহ করিবে না। লেখক আলী" (তাবাকাত, ১খ., পৃ. ২৬৭)। হুসায়ন ইন আওসের পিতার নাম উওয়ায়স এবং কায়সরূপেও পাওয়া যায়। উহারা তামীম বংশীয় লোক ছিলেন (মাকাতীবুর রাসূল, ১খ., পৃ. ৪৬৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (৩২) হুসায়ন ইবন নাদলা আল-আসাদীর নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র

📄 (৩২) হুসায়ন ইবন নাদলা আল-আসাদীর নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র


بسم الله الرحمن الرحيم هذا كتاب من محمد رسول الله لحصين بن نضلة الاسدى ان له أراما كسة لا يحاقه فيها احد وكتب المغيرة.
"বিসমিল্লাহির রাহমানির রাহীম। ইহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ্র পক্ষ হইতে লিখিত পত্র যাহা হুসায়ন ইবন নাদলা আল-আসাদীর নামে লিখিত। তাহার নামে প্রদত্ত হইল আরাম ও কাসসা। কেহ এই ভূমির মালিকানা বিষয়ে তাহার সহিত কলহ করিতে পারিবে না। লেখক মুগীরা" (তাবাকাত, ১খ., পৃ. ২৭৪)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (৩৩) রাযীন ইব্‌ন আনাসের নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র

📄 (৩৩) রাযীন ইব্‌ন আনাসের নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র


بسم الله الرحمن الرحيم من محمد رسول الله اما بعد فان لهم بئرهم ان كان صادقا ولهم دارهم ان كان صادقا .
"বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ হইতে। অতঃপর সমাচার এই যে, তাহাদের কূপ তাহাদেরই থাকিবে যদি সে সত্যনিষ্ঠ হয় এবং তাহাদের বাড়ী তাহাদেরই থাকিবে যদি সে সত্যনিষ্ঠ হয় (ইসলামের ব্যাপারে)" (মাকাতীবুর রাসূল, ৩খ., পৃ. ৪৬৪)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00