📘 সীরাত বিশ্বকোষ > 📄 (২৬) সালামা ইবন মালিক আস্-সুলামীর নামে একখানি দানপত্র

📄 (২৬) সালামা ইবন মালিক আস্-সুলামীর নামে একখানি দানপত্র


هذا اما اعطى رسول الله ﷺ لمسلمة بن مالك السلمى اعطاه ما بين ذات الحناطي الى ذات الاساود لا يحاقه فيها احد شهد على بن ابي طالب و حاطب بن ابی بلتعه.
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওসাল্লাম সালামা ইবন মালিক আস-সুলামীকে যে দানপত্র দিয়াছেন উহা হইতেছে সেই লিপি। তিনি তাহাকে যাতুল-হানাতী এবং যাতুল আসাবিদের মধ্যবর্তী ভূমি দান করিয়াছেন। কেহ এই ব্যাপারে তাহার সহিত কলহে প্রবৃত্ত হইতে পারিবে না।
আলী ইব্‌ন আবী তালিব এবং হাতিব ইব্‌ন আবী বালতা'আ ইহার সাক্ষী রহিলেন” (তাবাকাত, ১খ., পৃ. ২৮৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (২৭) আদ্দা ইব্‌ন খালিদকে প্রদত্ত রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র

📄 (২৭) আদ্দা ইব্‌ন খালিদকে প্রদত্ত রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র


بسم الله الرحمن الرحيم هذا ما أعطى محمد رسول الله للعداء بن خالد ومن تبعه من عامر بن عكرمة اعطاهم ما بين مصباعة الى الزح ولوابة يعنى لوابة الخرار وكتب خالد بن سعيد.
"বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহ্র রাসূল মুহাম্মাদ আল-আদ্দা ইবন খালিদ এবং আমির ইবন ইকরিমা গোত্রের তাহার অনুসারীদেরকে যাহা দান করিয়াছেন ইহা হইতেছে সেই লিপি। তিনি তাহাদেরকে দান করিয়াছেন মিসবা'আ হইতে আয-যাহা এবং লাওয়াবা পর্যন্ত বিস্তৃত ভূমি অর্থাৎ লাওয়াবাতুল খাররার। খালিদ ইন্ন সাঈদ উহা লিপিবদ্ধ করিয়াছেন” (তাবাকাত, ১খ., পৃ. ২৭৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (২৮) সু'আয়র ইবনুল আদ্দার নামে

📄 (২৮) সু'আয়র ইবনুল আদ্দার নামে


من محمد رسول الله إلى السعير بن عداء أني قد اخفرتك الرحيح وجعلت لك فضل بني السبيل.
"আল্লাহ্র রাসূল মুহাম্মাদের পক্ষ হইতে সু'আয়র ইবনুল আদ্দাকে। আমি তোমাকে আর-রাহীহ ইজারা দিলাম এবং বানুস-সাবীল-এর ব্যবহারের অতিরিক্তটুকু তোমার জন্যই বরাদ্দ করিলাম” (তাবাকাত, ১খ., পৃ.২৮২)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (২৯) জামীল ইব্‌ন কিদামকে প্রদত্ত দানপত্র

📄 (২৯) জামীল ইব্‌ন কিদামকে প্রদত্ত দানপত্র


هذا ما اعطى محمد رسول الله لجميل بن ودام العدوى اعطاه الرمداء لا يحاقه فيه احد وكتب على.
"ইহা হইতেছে আল্লাহ্র রাসূল মুহাম্মাদ কর্তৃক জামীল ইবনুল বিদাম আল-আদাবীকে দানপত্র। তিনি তাহাকে রামদা দান করিয়াছেন। ইহা লইয়া কেহ তাহার সহিত কলহ করিতে পারিবে না। দানপত্রটি আলী লিখিয়াছেন" (তাবাকাত, ১খ., পৃ. ২৭৪)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00