📘 সীরাত বিশ্বকোষ > 📄 (২২) বনূ সুলায়মের হারাম ইব্‌ন আব্দ আওফের নামে প্রদত্ত রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র

📄 (২২) বনূ সুলায়মের হারাম ইব্‌ন আব্দ আওফের নামে প্রদত্ত রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র


انه اعطاه اذاما وما كان من شواق لا يحل لاحد ان يظلمهم ولا يظلمون احدا وكتب خالد بن سعيد.
"তিনি তাহাকে 'ইযাম ও শাওয়াকে তাহার মালিকানাধীন ভূমি দান করিয়াছেন। কাহারও জন্য তাহাদের প্রতি বাড়াবাড়ি করা বৈধ হইবে না। তাহারাও কাহারও প্রতি জুলুম করিবে না। খালিদ ইবন সা'ঈদ উহা লিপিবদ্ধ করিয়াছেন” (তাবাকাত, ১খ., পৃ. ২৭৪)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (২৩) রাশিদ ইব্‌ন আবদি রব-এর নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র

📄 (২৩) রাশিদ ইব্‌ন আবদি রব-এর নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র


هذا اما اعطى محمد رسول الله ﷺ راشد بن عبد رب السلمى انه اعطاه علوتين بسهم وعلوة بحجر برهاط لا يحاقه فيها احد ومن حاقه فلا حق له وحقة حق وكتب خالد بن سعيد.
“ইহা আল্লাহর রাসূল মুহাম্মাদ কর্তৃক রাশিদ ইব্‌ন আবদি রব আস্-সুলামীকে প্রদত্ত দানপত্র। তিনি তাহাকে দুই তীরের দূরত্ব পর্যন্ত এবং দুই গুলওয়ার দূরত্ব পর্যন্ত রুহাতের জমি বরাদ্দ করিয়াছেন। উহাতে কেহই তাহার সহিত কলহে প্রবৃত্ত হইতে পারিবে না। যে এই ব্যাপারে তাহার সহিত কলহে প্রবৃত্ত হইবে তাহার কোন অধিকার নাই। একমাত্র তাহারই অধিকার স্বীকৃত। খালিদ ইবন সা'ঈদ উহার লেখক” (তাবাকাতুল কুবরা, ১খ., পৃ. ২৭৪)।
এই পত্র প্রাপক রাশিদ ইব্‌ন আবদ রব/আবদে রাব্বিহী/রাশিদ ইবন হাম্স নামে পরিচিত একজন সাহাবী ছিলেন বলিয়া ইমাম মুসলিম ইব্‌ন হাজ্জাজ উল্লেখ করিয়াছেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (২৪) বনুল আজিব আস্-সুলামীর নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র

📄 (২৪) বনুল আজিব আস্-সুলামীর নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র


بسم الله الرحمن الرحيم هذا ما اعطى محمد رسول الله بنى الاجب اعطا فالسا وكتب الارقم.
“বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহ্র রাসূল মুহাম্মাদ বনুল আজিব্বকে ফালিস ভূমি দানকল্পে যে দানপত্র প্রদান করিয়াছেন উহা হইতেছে সেই লিপি। উহা লিপিবদ্ধ করিয়াছেন আল-আরকাম” (তাবাকাত, ১খ., পৃ. ২৭৩-২৭৪; মাকাতীবুর রাসূল, ৩খ., পৃ. ৪৫০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (২৫) সুলামীদের মধ্যকার কুমামার পুত্রদ্বয় আবদুল্লাহ ও ওয়াক্কাসের নামে প্রদত্ত রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র

📄 (২৫) সুলামীদের মধ্যকার কুমামার পুত্রদ্বয় আবদুল্লাহ ও ওয়াক্কাসের নামে প্রদত্ত রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র


بسم الله الرحمن الرحيم هذا ما اعطى محمد النبى رسول الله ﷺ وقاص بن قمامة وعبد الله بن قمامة المسلمين ثم بنى حارثة اعطاهم المحدب وهو بين الهد الى الوابدة ان كانا صادقين.
“বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্লাহর রাসূল মুহাম্মাদ সুলায়ম গোত্রের উপশাখা বনূ হারিছার কুমামার পুত্রদ্বয় ওয়াক্কাস ও আবদুল্লাহকে যে দানপত্র দিয়াছেন ইহা হইতেছে সেই লিপি। তিনি তাহাদেরকে আল-হাদ হইতে আল-ওয়াবিদা পর্যন্ত বিস্তৃত ভূমি দান করিয়াছেন— যদি তাহারা তাহাদের ইসলাম গ্রহণের ব্যাপারে সনিষ্ঠ হইয়া থাকে" (মাকাতীবুর রাসূল, ৩খ., পৃ. ৪৫১-৫২)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00