📄 (১৭) জুহায়নার শাখাগোত্র বনূ শানাখের নামে রাসূলুল্লাহ (সা)-এর পত্র
بسم الله الرحمن الرحيم هذا ما اعطى محمد النبى بنى شنخ من جهينة اعطاهم ما خطوا من صفينة وما حرثوا ومن حاقهم فلا حق له وحقهم حق وكتب العلاء .. عقبة وشهد.
“পরম দয়ালু পরম দয়াময় আল্লাহ্র নামে। ইহা নবী মুহাম্মাদ জুহায়নার শাখা গোত্র বনু শানাথকে যাহা দান করিয়াছেন তাহার দলিল। তিনি তাহাদেরকে সাথীসহ সেই ভূমি দান করিয়াছেন যাহাতে তাহারা সীমানা চিহ্নিত করিয়াছে এবং চাবাবাদ করিয়াছে। যে তাহাতে হস্তক্ষেপ করিবে, তাহার সেই অধিকার নাই। উহাতে কেবল তাহাদেরই অধিকার। আলা ইবন উবকা উহা লিখিয়াছেন এবং তিনি উহার সাক্ষীও বটে” (তাবাকাত, ২৯., পৃ. ২৯১; ই'লামুস সাঈলিন, পৃ. ৫০; মাকাতীবুর রাসূল, ৩য়., পৃ. ৪৭০; মাজ্মু'আতুল ওয়াসাইক, পৃ. ১৯৮)।
📄 (১৮) আদ-দারী গোত্রীয়গণের নামে হিজরতের পূর্বের পত্র
বিস্মিল্লাহির রাহমানির রাহিম। এই কিতাব তাঁর ফি-এ মা ওহাব মুহাম্মদ রসুল আল্লাহ্ লিল্লারীন ইজা আ'তাব আল্লাহ্ আল আরদ্ব ওহাব লাম বেত্ বুনিন ওয়াজিরুন ওয়াল মারতূম ওয়াবীত ইব্রাহিম আলাইহিস সালাত আস্সালাম ইলা আবদ শাহিদ বাজালিক আব্বাস বিন আব্দুল মোত্তালিব ও খেরজেমা বিন ক্বেস্ ওয়া শরজ্বীল বিন হাসনা ওক্তাব।
“বিস্মিল্লাহির রাহমানির রাহিম। ইহা সেই পত্র যাহাতে আল্লাহ্র রাসূল মুহাম্মাদ দারী গোত্রের লোকেদেরকে যে দান করিয়াছেন তাহার উল্লেখ রহিয়াছে। যখন আল্লাহ্ তাঁহাকে ভূমির অধিকারী করিয়াছেন তখন তিনি তাহাদেরকে দান করিয়াছেন বায়ত আয়নুন, জীরকুন, মারতূম এবং বায়তু ইবরাহীম ‘আলায়হিস্ সালাতু ওয়াসসালাম অনন্তকালের জন্য। উহার সাক্ষীস্বরূপ রহিলেন আব্বাস ইবন আবদিল মুত্তালিব, খুযায়মা ইবন কায়স ও ওরাহবীল ইবন হাসানা। উহার লেখক শোষোজ্জন” (সীরাতুল হালাবিয়া, ৩য়., পৃ. ২৪০; সুব্হুল আ'শা, ৩য়., পৃ. ১১৯)।
📄 (১৯) হিজরতের পর আদ-দারী গোত্রীয়গণের নামে রাসূলুল্লাহ (সা)-এর পত্র
বিস্মিল্লাহির রাহিম হা আ'তায় মোহাম্মদ রসূল আল্লাহ লীনীম আদ্দারী ওয়া আছহাবায়ি আ'তায়িনাকুম্ বেইত বুইনুন ওয়াজিরুন ওয়াল মারতূম ওয়াবীত ইব্রাহিম আলাইহিস সালাত আসসালাম বারতমহুম ওয়াজমে'য়া মা ফিহুম নতিবা তু তানফুদত ওয়াসলামت জাল্লেক লা ওআক্কাবোহুম মিন বা'দেহুম আদাহুম আল্লাহ শাহিদ বাযালিক আবুবকর বিন আবি কুহাফা ওয়াওমর বিন খাত্তাব ওয়া ওসমান বিন আফফান ওয়আলী বিন আবি তালিব ওমোআবিয়া বিন আবি সুফিয়ান ওয়াক্তাব।
“বিস্মিল্লাহির রাহমানির রাহিম। ইহা আল্লাহ্র রাসূল মুহাম্মাদ-এর পক্ষ হইতে তামীম আদ-দারী এবং তাঁহার সাথীগণকে প্রদত্ত দানপত্র। আমি আপনাদিগকে বায়ত আয়নুন, জীরকুন, আল-মারতূম এবং বায়তে ইবরাহীম আলায়হিস্ সালাতু ওয়াসসালাম এবং এই সমস্ত স্থানের যাবতীয় বস্তু নিশ্চিতভাবে এবং চিরতরে দান করিলাম। আমি ঐগুলি তাহাদেরকে এবং তাহাদের পরবর্তী বংশধরদের অনন্তকালের জন্য বরাদ্দ করিয়া দিলাম। সুতরাং যে তাহাদেরকে কষ্ট দিবে
সে প্রকারান্তরে আল্লাহকেই কষ্ট দিবে। আবূ বকর ইব্ন আবী কুহাফা, উমার ইবনুল খাত্তাব, উছমান ইব্ন আফ্ফান, আলী ইব্ন আবী তালিব ও মু'আবিয়া ইব্ন আবী সুফ্যান উহার সাক্ষীরূপে রহিলেন এবং শেষোক্তজন উহা লিপিবদ্ধ করিয়াছেন"।
📄 হযরত তামীম আদ-দারীকে প্রদত্ত দানপত্রের আরও দুইটি নমুনা
ইমাম আবূ ইউসুফ (রা)-এর কিতাবুল খারাজে উক্ত পত্রের পাঠ নিম্নরূপ :
بسم الله الرحمن الرحيم هذا كتاب من محمد رسول الله لتميم بن اوس الدارى ان له تربة جيرون وبيت عينون قريتهما كلهما وسملها وجبلها وماؤها وحرثمها وانباطهما وبقرهما ولعقبه من بعده لا يحاقه فيهما احد ولا يلجهما احد بظلم فمن ظلم واحدا منهما شيئا فان عليه لعنة الله (والملائكة والناس اجمعين)
জামহারাতু রাসাইলিল আরাব গ্রন্থে সুহুল আ'শা-এর বরাতে পত্রটির পাঠ নিম্নরূপঃ بسم الله الرحمن الرحيم هذا كتاب من محمد رسول الله لتميم بن اوس الداري ان له صهيون قريتها كلها سهلها وجبلها ومائها وكرومها وانباطها ورقها ولعقبه من بعده لا يحاقه فيها احد ولا يدخل عليه بظلم فمن اراد ظلمهم او اخذه منهم فان عليه لعنة الله والملائكة والناس اجمعين.
উক্ত পত্রদ্বয়ে উল্লিখিত এলাকাসমূহের সমভূমি, পার্বত্য ভূমি, জলাশয় ও কূপসমূহ প্রভৃতির উপর তামীম আদ-দারী (রা) ও তাঁহার পরবর্তী বংশধরগণের জন্য চিরস্থায়ী বরাদ্দ দেওয়ার কথা স্পষ্টভাবে ঘোষিত হওয়ার সাথে সাথে উহাতে অনধিকার প্রবেশকারী জালিমদের জন্য আল্লাহ, ফেরেশতাকুল এবং সমগ্র মানবজাতির সমবেত অভিশাপ বর্ষণের কথা ব্যক্ত হইয়াছে।
জামহারাতু রাসাইলিল আরব গ্রন্থে এবং কালকাশান্দীর গ্রন্থে বর্ণিত হইয়াছে যে, তাহাদের কাল পর্যন্ত উহা তামীম আদ-দারীর বংশধরদের দখলে ছিল, যাহারা আল-খালীল-এ বংশানু-ক্রমিকভাবে খাদিমের দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। কেহ তাহাদের অধিকারে কোনরূপ বিপত্তি সৃষ্টি বা অনধিকার চর্চা করিলেই তাহারা মিসরের সুলতানের নিকট ঐ দানপত্রটি উপস্থাপিত করিয়া নিজেদের স্বপক্ষে ফয়সালা করাইয়া লইতেন। চর্মগাত্রে লিখিত দানপত্রখানা দীর্ঘকাল-পরিক্রমায় অত্যন্ত পুরান হইয়া গিয়াছিল (মাকাতীবুর রাসূল, ৩খ., পৃ. ৪৮৭)।