📘 সীরাত বিশ্বকোষ > 📄 (১৫) উকায়লের প্রতিনিধি দলের নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র

📄 (১৫) উকায়লের প্রতিনিধি দলের নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র


بسم الله الرحمن الرحيم هذا ما أعطى محمد رسول الله ﷺ ربيعا ومطرفا وأنسا أعطاهم العقيق ما أقاموا الصلاة وآتوا الزكاة وسمعوا وأطاعوا ولم يعطهم حقا المسلم فكان الكتاب في يد مطرف.
"পরম দয়ালু ও পরম দয়াময় আল্লাহর নামে। ইহা আল্লাহ্র রাসূল মুহাম্মাদ-এর দানপত্র। তাহারা যতদিন সালাত কায়েম করিতে থাকিবে, যাকাত দিতে থাকিবে, মান্য করিয়া
চলিবে এবং আনুগত্য করিতে থাকিবে তত দিনের জন্য তিনি রাবী', মুতাররিফ ও আনাসকে 'আকীক দানকালে প্রদান করিয়াছেন। তিনি তাহাদেরকে কোন মুসলমানের হক দান করেন নাই। দানপত্রটি মুতাররিফ-এর হাতে তুলিয়া দিয়াছেন" (তাবাকাত, ১খ., পৃ. ৩০২; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ৯০)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (১৬) হামাদানের প্রতিনিধি দলের নামে রাসূলুল্লাহ (সা)-এর পত্র

📄 (১৬) হামাদানের প্রতিনিধি দলের নামে রাসূলুল্লাহ (সা)-এর পত্র


بسم الله الرحمن الرحيم هذا كتاب محمد رسول الله لمخلاف خارف واهل جناب الهضب وحقاف الرمل مع وافدها ذى المعشار مالك بن نمط ومن اسلم من قومه على أن لهم فراعها ووهاطها وعزازها ما اقاموا الصلاة واتوا الزكاة يأكلون علافها ويرعون عفاءها لنا من دفئهم وصرامهم ما سلموا بالميثاق والامانة ولهم من الصدقة الثلب والناب والفصيل والفارض ( والداجن) والكبش الحورى وعليهم الصالغ والقارح.
"বিস্মিল্লাহির রাহমানির রাহীম। ইহা আল্লাহর রাসূল মুহাম্মাদ -এর পক্ষ হইতে খারিফ গোত্র, জিনাব ও আল-হাদাববাসিগণ এবং বালুময় অঞ্চলের বাসিন্দাদের জন্য তাহাদের প্রতিনিধি যুল-মি'শার মালিক ইব্‌ন নিম্‌ এবং তাহার সহিত তাহার স্ব-সম্প্রদায়ের ইসলাম গ্রহণকারীদের উদ্দেশ্যে লিখিত। উহার উচু গড়সমূহ, নিম্নভূমিসমূহ এবং অকর্ষিত শক্ত মাটির ভূমিসমূহ তাহাদেরই থাকিবে- যতদিন পর্যন্ত তাহারা সালাত কায়েম করিতে থাকিবে, যাকাত আদায় করিতে থাকিবে, উহার ঘাসসমূহ (চারণক্ষেত্রসমূহ) তাহারা ভোগ করিতে পারিবে, অন্যদের অদখলীকৃত স্থানে তাহারা পশুচারণ করিতে পারিবে। আর তাহাদের দ্বারা উপকৃত হওয়ার এবং তাহাদের খেজুর গাছের ফল আহরণের অধিকার আমাদের থাকিবে। যতদিন পর্যন্ত তাহারা এই চুক্তি ও আমানত রক্ষা করিয়া চলিবে, ততদিন পর্যন্ত তাহাদের নিকট যাকাত বা 'উশর, উশুল করার জন্য কোন লোক প্রেরণ করা হইবে না (তাহাদের নিজেদের দায়িত্বেই তাহারা উহা পরিশোধ করিবে)। অতি বৃদ্ধ উট যেগুলির দাঁত ভাঙ্গিয়া গিয়াছে )والثلب( এবং বেশী বয়সের উটনী )الناب(, সদ্য মায়ের সঙ্গছাড়া পশু শাবক, বাড়ীতে তোলা ঘাস খাওয়াইয়া পোষা ছাগল, লোহিতাভ পশমের দুম্বা যাকাতস্বরূপ গ্রহণ করা হইবে না। তাহাদের যাকাতস্বরূপ দেয় গরু বা ছাগল হইতেছে যেগুলি পূর্ণবয়স্ক )الصالغ( এবং ঐসব ঘোড়া যেগুলি ৫/৬ বৎসর বয়সে উপনীত হইয়াছে )قارح(" )'ইকদুল ফারীদ, ১খ., প্রতিনিধি দলসমূহের বর্ণনায়; শারহু শিফা, মোল্লা আলী কারীকৃত, ১খ., পৃ. ১৭৮; সীরাতে ইবন হিশাম, ৪খ., পৃ. ২৬৯; যুরকানী, ৪খ., পৃ. ১৭০-১; মাকাতীবুর রাসূল, ২খ., পৃ. ৪২৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (১৭) জুহায়নার শাখাগোত্র বনূ শানাখের নামে রাসূলুল্লাহ (সা)-এর পত্র

📄 (১৭) জুহায়নার শাখাগোত্র বনূ শানাখের নামে রাসূলুল্লাহ (সা)-এর পত্র


بسم الله الرحمن الرحيم هذا ما اعطى محمد النبى بنى شنخ من جهينة اعطاهم ما خطوا من صفينة وما حرثوا ومن حاقهم فلا حق له وحقهم حق وكتب العلاء .. عقبة وشهد.
“পরম দয়ালু পরম দয়াময় আল্লাহ্‌র নামে। ইহা নবী মুহাম্মাদ জুহায়নার শাখা গোত্র বনু শানাথকে যাহা দান করিয়াছেন তাহার দলিল। তিনি তাহাদেরকে সাথীসহ সেই ভূমি দান করিয়াছেন যাহাতে তাহারা সীমানা চিহ্নিত করিয়াছে এবং চাবাবাদ করিয়াছে। যে তাহাতে হস্তক্ষেপ করিবে, তাহার সেই অধিকার নাই। উহাতে কেবল তাহাদেরই অধিকার। আলা ইবন উবকা উহা লিখিয়াছেন এবং তিনি উহার সাক্ষীও বটে” (তাবাকাত, ২৯., পৃ. ২৯১; ই'লামুস সাঈলিন, পৃ. ৫০; মাকাতীবুর রাসূল, ৩য়., পৃ. ৪৭০; মাজ্‌মু'আতুল ওয়াসাইক, পৃ. ১৯৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 (১৮) আদ-দারী গোত্রীয়গণের নামে হিজরতের পূর্বের পত্র

📄 (১৮) আদ-দারী গোত্রীয়গণের নামে হিজরতের পূর্বের পত্র


বিস্‌মিল্লাহির রাহমানির রাহিম। এই কিতাব তাঁর ফি-এ মা ওহাব মুহাম্মদ রসুল আল্লাহ্‌ লিল্লারীন ইজা আ'তাব আল্লাহ্‌ আল আরদ্ব ওহাব লাম বেত্‍ বুনিন ওয়াজিরুন ওয়াল মারতূম ওয়াবীত ইব্রাহিম আলাইহিস সালাত আস্সালাম ইলা আবদ শাহিদ বাজালিক আব্বাস বিন আব্দুল মোত্তালিব ও খেরজেমা বিন ক্বেস্ ওয়া শরজ্বীল বিন হাসনা ওক্তাব।
“বিস্‌মিল্লাহির রাহমানির রাহিম। ইহা সেই পত্র যাহাতে আল্লাহ্‌র রাসূল মুহাম্মাদ দারী গোত্রের লোকেদেরকে যে দান করিয়াছেন তাহার উল্লেখ রহিয়াছে। যখন আল্লাহ্‌ তাঁহাকে ভূমির অধিকারী করিয়াছেন তখন তিনি তাহাদেরকে দান করিয়াছেন বায়ত আয়নুন, জীরকুন, মারতূম এবং বায়তু ইবরাহীম ‘আলায়হিস্ সালাতু ওয়াসসালাম অনন্তকালের জন্য। উহার সাক্ষীস্বরূপ রহিলেন আব্বাস ইবন আবদিল মুত্তালিব, খুযায়মা ইবন কায়স ও ওরাহবীল ইবন হাসানা। উহার লেখক শোষোজ্জন” (সীরাতুল হালাবিয়া, ৩য়., পৃ. ২৪০; সুব্‌হুল আ'শা, ৩য়., পৃ. ১১৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00