📄 (১৪) বনু খাছ'আমের নামে
من محمد رسول الله ﷺ الخثعم من حاضر ببيشة وباديتها أن كل دم أصبتموه في الجاهلية فهو عنكم موضوع ومن أسلم منكم طوعا أو كرها في يده حرث من خبار أو عزاز تسقيه السماء أو يروية اللتي فزكا عمارة في غير أزمة ولا حطمة فله نشره وأكله وعليهم في كل سيح العشر وفي كل غرب نصف العشر شهد جرير بن عبد الله ومن حضر.
"ইহা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ হইতে খাছ'আম গোত্রের বীশায় স্থায়ীভাবে বসবাসকারী এবং তাহাদের প্রান্তরবাসীদের প্রতি। জাহিলিয়াতের আমলে তোমাদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের দায় হইতে তোমাদেরকে অব্যাহতি দেওয়া হইল। স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে বা অনিচ্ছা সত্ত্বেও তোমাদের মধ্যকার যাহারা ইসলাম গ্রহণ করিয়াছে আর তাহার অধিকারে নরম মাটির বা শক্ত মাটির কৃষিজমি রহিয়াছে- যাহা বৃষ্টিসিঞ্চিত বা আর্দ্রতাসম্পন্ন, যাহাতে ফসল ফলাইতে কোন সমস্যা হয় না বা (শক্ত মাটি) চূর্ণ করিতে হয় না (অনুর্বর নহে), তাহাদের বৃষ্টিসিঞ্চিত মাটিতে 'উশর এবং সেচের মাধ্যমে ফসল উৎপন্ন করার জমিতে অর্ধ 'উশর পরিশোধ করিতে হইবে। জারীর ইব্ন আবদুল্লাহ্ প্রমুখ উপস্থিত ব্যক্তিগণ ইহার সাক্ষী রহিলেন" (তাবাকাত, ১খ., পৃ. ২৮৬)।
📄 (১৫) উকায়লের প্রতিনিধি দলের নামে রাসূলুল্লাহ (সা)-এর দানপত্র
بسم الله الرحمن الرحيم هذا ما أعطى محمد رسول الله ﷺ ربيعا ومطرفا وأنسا أعطاهم العقيق ما أقاموا الصلاة وآتوا الزكاة وسمعوا وأطاعوا ولم يعطهم حقا المسلم فكان الكتاب في يد مطرف.
"পরম দয়ালু ও পরম দয়াময় আল্লাহর নামে। ইহা আল্লাহ্র রাসূল মুহাম্মাদ-এর দানপত্র। তাহারা যতদিন সালাত কায়েম করিতে থাকিবে, যাকাত দিতে থাকিবে, মান্য করিয়া
চলিবে এবং আনুগত্য করিতে থাকিবে তত দিনের জন্য তিনি রাবী', মুতাররিফ ও আনাসকে 'আকীক দানকালে প্রদান করিয়াছেন। তিনি তাহাদেরকে কোন মুসলমানের হক দান করেন নাই। দানপত্রটি মুতাররিফ-এর হাতে তুলিয়া দিয়াছেন" (তাবাকাত, ১খ., পৃ. ৩০২; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৫খ., পৃ. ৯০)।
📄 (১৬) হামাদানের প্রতিনিধি দলের নামে রাসূলুল্লাহ (সা)-এর পত্র
بسم الله الرحمن الرحيم هذا كتاب محمد رسول الله لمخلاف خارف واهل جناب الهضب وحقاف الرمل مع وافدها ذى المعشار مالك بن نمط ومن اسلم من قومه على أن لهم فراعها ووهاطها وعزازها ما اقاموا الصلاة واتوا الزكاة يأكلون علافها ويرعون عفاءها لنا من دفئهم وصرامهم ما سلموا بالميثاق والامانة ولهم من الصدقة الثلب والناب والفصيل والفارض ( والداجن) والكبش الحورى وعليهم الصالغ والقارح.
"বিস্মিল্লাহির রাহমানির রাহীম। ইহা আল্লাহর রাসূল মুহাম্মাদ -এর পক্ষ হইতে খারিফ গোত্র, জিনাব ও আল-হাদাববাসিগণ এবং বালুময় অঞ্চলের বাসিন্দাদের জন্য তাহাদের প্রতিনিধি যুল-মি'শার মালিক ইব্ন নিম্ এবং তাহার সহিত তাহার স্ব-সম্প্রদায়ের ইসলাম গ্রহণকারীদের উদ্দেশ্যে লিখিত। উহার উচু গড়সমূহ, নিম্নভূমিসমূহ এবং অকর্ষিত শক্ত মাটির ভূমিসমূহ তাহাদেরই থাকিবে- যতদিন পর্যন্ত তাহারা সালাত কায়েম করিতে থাকিবে, যাকাত আদায় করিতে থাকিবে, উহার ঘাসসমূহ (চারণক্ষেত্রসমূহ) তাহারা ভোগ করিতে পারিবে, অন্যদের অদখলীকৃত স্থানে তাহারা পশুচারণ করিতে পারিবে। আর তাহাদের দ্বারা উপকৃত হওয়ার এবং তাহাদের খেজুর গাছের ফল আহরণের অধিকার আমাদের থাকিবে। যতদিন পর্যন্ত তাহারা এই চুক্তি ও আমানত রক্ষা করিয়া চলিবে, ততদিন পর্যন্ত তাহাদের নিকট যাকাত বা 'উশর, উশুল করার জন্য কোন লোক প্রেরণ করা হইবে না (তাহাদের নিজেদের দায়িত্বেই তাহারা উহা পরিশোধ করিবে)। অতি বৃদ্ধ উট যেগুলির দাঁত ভাঙ্গিয়া গিয়াছে )والثلب( এবং বেশী বয়সের উটনী )الناب(, সদ্য মায়ের সঙ্গছাড়া পশু শাবক, বাড়ীতে তোলা ঘাস খাওয়াইয়া পোষা ছাগল, লোহিতাভ পশমের দুম্বা যাকাতস্বরূপ গ্রহণ করা হইবে না। তাহাদের যাকাতস্বরূপ দেয় গরু বা ছাগল হইতেছে যেগুলি পূর্ণবয়স্ক )الصالغ( এবং ঐসব ঘোড়া যেগুলি ৫/৬ বৎসর বয়সে উপনীত হইয়াছে )قارح(" )'ইকদুল ফারীদ, ১খ., প্রতিনিধি দলসমূহের বর্ণনায়; শারহু শিফা, মোল্লা আলী কারীকৃত, ১খ., পৃ. ১৭৮; সীরাতে ইবন হিশাম, ৪খ., পৃ. ২৬৯; যুরকানী, ৪খ., পৃ. ১৭০-১; মাকাতীবুর রাসূল, ২খ., পৃ. ৪২৫)।
📄 (১৭) জুহায়নার শাখাগোত্র বনূ শানাখের নামে রাসূলুল্লাহ (সা)-এর পত্র
بسم الله الرحمن الرحيم هذا ما اعطى محمد النبى بنى شنخ من جهينة اعطاهم ما خطوا من صفينة وما حرثوا ومن حاقهم فلا حق له وحقهم حق وكتب العلاء .. عقبة وشهد.
“পরম দয়ালু পরম দয়াময় আল্লাহ্র নামে। ইহা নবী মুহাম্মাদ জুহায়নার শাখা গোত্র বনু শানাথকে যাহা দান করিয়াছেন তাহার দলিল। তিনি তাহাদেরকে সাথীসহ সেই ভূমি দান করিয়াছেন যাহাতে তাহারা সীমানা চিহ্নিত করিয়াছে এবং চাবাবাদ করিয়াছে। যে তাহাতে হস্তক্ষেপ করিবে, তাহার সেই অধিকার নাই। উহাতে কেবল তাহাদেরই অধিকার। আলা ইবন উবকা উহা লিখিয়াছেন এবং তিনি উহার সাক্ষীও বটে” (তাবাকাত, ২৯., পৃ. ২৯১; ই'লামুস সাঈলিন, পৃ. ৫০; মাকাতীবুর রাসূল, ৩য়., পৃ. ৪৭০; মাজ্মু'আতুল ওয়াসাইক, পৃ. ১৯৮)।