📄 খালিদ ইবনুল ওয়ালীদ (রা)
(২৯) খালিদ ইব্দুল ওয়ালীদ (রা): তাঁহার দৌত্যকর্ম সংক্রান্ত তথ্যের জন্য দ্র. উসদুল গাবা, ২খ., পৃ. ৯৩; রাসূল মুহাম্মদ-এর সরকার কাঠামো, পৃ. ২১৫)।
📄 আবদুল্লাহ ইব্ন আওসাজা আল-উরামী (রা)
(৩০) আবদুল্লাহ ইব্ন আওসাজা আল-উরামী (রা): রাসূলুল্লাহ্ তাঁহাকে সাম'আন ইব্ন আমর ইব্ন কুরায়ত ইন্ন উরাইদ ইব্ন আবী বকর ইন কিলাবের নিকট পত্রসহ প্রেরণ করিয়াছিলেন। উক্ত পত্র প্রাপক রাসূলুল্লাহ্ -এর সেই পত্রখানা- যাহা চর্মগাত্রে লিখিত ছিল- তাহা দ্বারা নিজের বালতিতে তালি লাগাইয়াছিল, কিন্তু পরবর্তীতে নবী দরবারে হাযির হইয়া যথারীতি ইসলাম গ্রহণ করিয়াছিলেন (আল-মিসবাহুল মুদী, ২খ., পৃ. ২৭৫; আল মুফাসসাল ফী তারীখিল 'আরাব কাবলাল ইসলাম, ৮খ., পৃ. ৩০৩)।
📄 উকবা ইবন আমির (রা)
(৩১) উকবা ইব্ন নামির (রা): রাসূলুল্লাহ্ যুর'আ যী-ইয়াযান-এর নামে যে পত্র প্রেরণ করিয়াছিলেন তাহাতে এই উকবার উল্লেখ পাওয়া যায়। তিনি হামাদানের প্রতিনিধি দলের সঙ্গে রাসূলুল্লাহ্-এর দরবারে আগমন করিয়াছিলেন। তিনি ইবন মুরর আল-যামাদানী নামেও পরিচিত ছিলেন (ইন্ন হিশাম, সীরাহ, ৩খ., পৃ. ৭০; আল-মিসবাহুল মুদী, ১খ., পৃ. ২০৫; আল-ইসাবা, ২খ., পৃ. ৪৯২; উসদুল গাবা, ৩খ., পৃ. ৪২১; আয-যাহাবী, তাজরীদু আসমাইস সাহাবা, ১খ., পৃ. ৩৮৫)।
📄 আবদুল্লাহ ইব্ন ওয়াহ্ আল-আসলামী/আসাদী
(৩২) আবদুল্লাহ ইব্ন ওয়াহ্ব আল-আসলামী/আসাদী। (৩৩) হাবীব ইন্ন যায়দ আল-খাযরাজী
বালাযুরীর ধারণামতে মুসায়লামার নিকট প্রেরিত প্রথম পত্রের ডাকে সে সাড়া না দেওয়ায় তাহাকে ইসলামী রাষ্ট্রবিরোধী যুদ্ধংদেহী আচরণ হইতে বিরত রাখার উদ্দেশ্যে রাসূলুল্লাহ্ পুনরায় তাহার নিকট দূত প্রেরণ করেন। এই দুইজন সাহাবী ঐ দায়িত্বটি পালন করিয়াছিলেন (দ্র. ফুতূহুল বুলদান, পৃ. ১০২; রাসূল মুহাম্মদ-এর সরকার কাঠামো, পৃ. ২১৫)।