📘 সীরাত বিশ্বকোষ > 📄 কুদামা ইব্‌ন মায'উন (রা)

📄 কুদামা ইব্‌ন মায'উন (রা)


(২১) কুদামা ইন্ন মায'উন (রা): দ্বিতীয় খলীফা হযরত উমার (রা)-এর ভগ্নি সাফিয়্যা বিন্ত খাওয়াযের তিনি স্বামী ছিলেন। তাঁহার পূর্ণ নাম ও বংশলতিকা এরূপ: কুদামা ইব্‌ন মায'উন ইব্‌ন হাবীব ইন্ন ওয়াত্ব ইবন হুযাফা ইব্‌ন জুমাহ আল-কুরাশী আল-জুমাহী (আত- তুহফাতুল লাতীফ, ২খ., পৃ. ২৫১, উছমান ইবন মাযঊন প্রসঙ্গ, সংখ্যা ২৯৩১)। আবূ 'উমার ছিল তাহার উপনাম। আবিসিনিয়ায় হিজরতকারী প্রথম যুগের মুসলমানদের অন্যতম এই সাহাবী এবং তাঁহার দুই ভাই আবদুল্লাহ ইব্‌ন মায'উন ও উছমান ইব্‌ন মায'উন এবং ভ্রাতুষ্পুত্র সাইব ইবন 'উছমানসহ একই পরিবারের চার ব্যক্তি মক্কার মুশরিকদের ইসলাম গ্রহণের সংবাদে মক্কার উদ্দেশ্যে যাত্রাকারী কাফেলার অন্তর্ভুক্ত ছিলেন (ইবন হিশাম, সীরাতুন নবী, ২খ., পৃ. ২০)।
হযরত কুদামা ইব্‌ন মা'ঊন (রা) বদরসহ রাসূলুল্লাহ্-এর সহিত প্রতিটি জিহাদে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ্ হযরত আবূ হুরায়রা (রা)-এর সঙ্গে তাঁকেও বাহরায়নের
গভর্নর আলী ইব্‌ন হাওয়ার নিকট প্রেরণ করিয়াছিলেন। ৩৬ হিজরীতে তিনি ৬৮ বৎসর বয়সে ইন্তিকাল করেন (আল-মিসবাহুল মুদী, ১খ., পৃ. ২৪১-২৪৬)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 কায়স ইব্‌ন নাম্স্ত আল-আরহাবী (রা)

📄 কায়স ইব্‌ন নাম্স্ত আল-আরহাবী (রা)


(২২) কায়স ইব্‌ন নামূত আল-আরহাবী (রা): তাঁহার পূর্ণ নাম পরিচয় এই : কায়س ইব্‌ন নামূত ইব্‌ন কায়س ইবন মালিক আল-আরহাবী। তাঁহার গোত্রের লোকজন মক্কার দক্ষিণে বসবাস করিত। এই গোত্রের প্রায় সকল সদস্যই ইসলাম গ্রহণ করেন। জাহিলী যুগে কায়س ইব্‌ন নামূত হজ্জ উপলক্ষে মক্কায় আগমন করেন। রাসূলুল্লাহ্-এর আহ্বানে সাড়া দিয়া তিনি ও তাহার গোত্রের অপর কতিপয় লোক ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ্ কায়সের মাধ্যমে আরহাব গোত্রের বিশিষ্ট ব্যক্তি আবূ যায়দ কায়س ইব্‌ন আমরের কাছে একটি পত্র প্রেরণ করেন।
এই ঘটনার দুই অথবা তিন বৎসর পরে রাসূলুল্লাহ্-এর সহিত উক্ত দুইজন মক্কায় আসিয়া সাক্ষাত করিলে তিনি তাঁহাদেরকে চর্মগাত্রে লিখিত একখানা দলীল লিখিয়া দেন। ফলে হামাদান গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করে। তাঁহাদের এক শত বিশজন অশ্বারোহী নবী কারীম দরবারে আসিয়া হাজির হন (ড. ইয়াসীন মাযহার সিদ্দীকী, রাসূল মুহাম্মদ (স)-এর সরকার কাঠামো, পৃ. ৮৯ ও ২৪৭-২৪৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 শুরাহবীল (রা)

📄 শুরাহবীল (রা)


(২৩) শুরাহবীল (রা): তিনি কাতিব সাহাবীগণের মধ্যে উল্লিখিত শুরাহবীল ইব্‌ন হাসানা কিনা তাহা নিশ্চিত নহে। তবে আয়লার শাসক ইউহান্নার নিকট রাসূলুল্লাহ্-এর পত্র তিনিই বহন করিয়া লইয়া যান। ইবন আবদিল বার আল-ইস্তী'আবে পাঁচজন শুরাবীলের নাম উল্লেখ করিয়াছেন। তাঁহাদের একজন হইলেন শুরাবীল ইব্‌ন গায়লান ইবন সালামা আছ-ছাকাফী যিনি অন্য তিনজন সাথীসহ আবদ ইয়ালীল-এর নেতৃত্বে ইসলামের দা'ওয়াত পৌঁছাইবার উদ্দেশ্যে ছাকীফ গোত্রের লোকজনের নিকট প্রেরিত হইয়াছিলেন (আল-মিসবাহুল মুদী, ১খ., পৃ. ২১৬)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মুহাজির ইবন উমায়্যা আল-মাখযূমী (রা)

📄 মুহাজির ইবন উমায়্যা আল-মাখযূমী (রা)


(২৪) মুহাজির ইব্‌ন উমায়্যা আল-মাখযুমী (রা): রাসূলুল্লাহ্ তাঁহাকে হারিছ ইব্‌ন আবদ কুলালের নিকট দূতরূপে প্রেরণ করেন। জবাবে তিনি জানান, আমি এই ব্যাপারে চিন্তা-ভাবনা করিয়া দেখিব। ইহা ইবনুল কায়্যিম (র)-এর বর্ণনা। কিন্তু ইবন ইসহাকের বর্ণনায় আছে, যখন রাসূলুল্লাহ্ তাবূক হইতে প্রত্যাবর্তন করেন তখন হিময়ারের বাদশাহগণ তাঁহার নিকট তাঁহাদের ইসলাম গ্রহণের সংবাদ সম্বলিত পত্রাদি প্রেরণ করেন। এই পত্রগুলির মধ্যে হারিছ ইব্‌ন আবদ কুলাল হিময়ারীর পত্রও ছিল। রাসূলুল্লাহ্ মুহাজির ইব্‌ন উমায়্যাকে উক্ত হারিছের নিকট প্রেরণ করেন। ফলে তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ্-কে পত্র লিখেন। তহাতে একটি কবিতার এই পংক্তিটিও ছিল:
ودينك دين الحق فيه طهارة - وانت بما فيه من الحق امر. "সত্য তবে দীনের বিধান বিরাজিছে হেথা পবিত্রতা সত্যের উপর প্রতিষ্ঠিত, সত্য-ন্যায়ের বিধানদাতা"।
দারা কুতনী হযরত ইবন উমার-এর প্রমুখাত অনুরূপ লিখিয়াছেন (আসাহহুস সিয়ার, পৃ. ৩৮৭)। মুহাম্মদ ইব্‌ন আলী রাসূলুল্লাহ্ -এর এই দূত সাহাবীর বংশতালিকা বর্ণনা করিয়াছেন
এইরূপ: আল-মুহাজির ইবন উমায়্যা (হুযায়ফা) ইবনিল মুগীরা ইবন আমর ইব্‌ন মাখযূম আল-কুরাশী আল-মাখযূমী। তিনি উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালমা (রা) সহোদর ভাই ছিলেন। তাঁহার আসল নাম ছিল আল-ওয়ালীদ। হিজরত করিয়া তিনি যখন মদীনায় আসিলেন তখন রাসূলুল্লাহ্ তাঁহাকে আল-মুহাজির বলিয়া অভিহিত করেন। ইয়ামানের কিন্দা ও আস-সাদাফ এলাকায় যাকাত উশুলের দায়িত্বে তিনি নিযুক্ত ছিলেন। হযরত আবূ বকর (রা)-এর খিলাফত আমলে মুরতাদরা যখন মাথাচাড়া দিয়া উঠে, তখন তিনি তাহাদেরকে দমনের জন্য যে বাহিনী প্রেরণ করিয়াছিলেন তখন আল-মুহাজিরও তথায় প্রেরিত হন। তিনি হাযরামাওতের আন-নুজায়র দুর্গ জয় করেন (আল-মিসবাহুল মুদী, ১খ., পৃ. ২৫৬-২৫৭)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00