📘 সীরাত বিশ্বকোষ > 📄 শুজা' ইব্‌ন ওয়াহব (রা)

📄 শুজা' ইব্‌ন ওয়াহব (রা)


(৭) শুজা' ইব্‌ন ওয়াহব (রা): শুজা' ইব্‌ন ওয়াহব ইবন রাবী'আ ইব্‌ন আসাদ আল-আযদী। তিনি বানু 'আবদে শাম্স-এর মিত্র ছিলেন। প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেন এবং নিজের ভাই 'উকবা ইব্‌ন আবী ওয়াহ্হ্বসহ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। ইয়ারমুকের যুদ্ধসহ ইসলামের ইতিহাসের প্রথম যুগের গুরুত্বপূর্ণ প্রায় সকল যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন। ইথিওপিয়ার দ্বিতীয় হিজরতে তিনি শামিল ছিলেন। রাসূলুল্লাহ্ দামি অধিপতি হারিছ ইব্‌ন আধী শুমার আল-গাসসানী এবং জাবালা ইব্‌ন আয়হামের নিকট তাঁহাকে পত্রসহ দূতরূপে প্রেরণ করিয়াছিলেন। ইয়ামামার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করিয়াছিলেন। ৮ম হিজরী/৬২৯ খৃ. তাঁহাকে সেনাপতি করিয়া একটি বাহিনী প্রেরিত হইয়াছিল (ইব্‌ন হিশাম, সীরাতুন নবী, ২খ., পৃ. ৬০৭; ইবন সা'দ, তাবাকাত, ১খ., পৃ. ২৬১; তাবারী, ২খ., পৃ. ৬৪৪; ইন্ন খালদুন, পৃ. ৭৮৯; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৪খ., পৃ. ১৮০; উসদুল গাবা, ১খ., পৃ. ৩৮৬; জামহারাতu আনসাবিল আরব, পৃ. ১৮১)।
কোন কোন ঐতিহাসিক বলিয়াছেন, দিয়া কালবীর সাথে তিনি রোমেও প্রেরিত হইয়াছিলেন (আসাহহুস-সিয়ার, বাংলা ভাষ্য, পৃ. ৪২৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আমর ইবন হাম্ (রা)

📄 আমর ইবন হাম্ (রা)


(১০) আমর ইবন হাযম্ (রা): খন্দক যুদ্ধের মাত্র ১৫ বৎসর পর্বে মদীনায় খাযরাজ গোত্রে জন্মগ্রহণকারী এই সাহাবীর উপনাম বা ডাকনাম ছিল আবুদ দুহা ও আবূ মুহাম্মাদ। তাঁহার পিতামহ ও প্রপিতামহের নাম যথাক্রমে যায়দ ও লাওযান। মাত্র পনের বৎসর বয়সে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন। নাজরানের বানুল হারিছ গোত্র হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদের আহবানে সাড়া দিয়া ইসলাম গ্রহণ করার পর সেখানকার লোকজনকে দীন সম্পর্কে জ্ঞান দান, কুরআন শিক্ষা দান এবং যাকাত আদায় করার উদ্দেশ্যে তাঁহাকে সেই দেশে প্রেরণ করেন। ঐ সময় তাঁহার বয়স ছিল মাত্র সতের বৎসর। সেখানে তাঁহাকে প্রেরণকালে ইসলামের বিস্তারিত বিধিবিধান সম্বলিত একখানা লিপিও রাসূলুল্লাহ্ তাঁহাকে প্রদান করেন। নবী কারীম তাহাকে ইয়ামানের শাসনকর্তা নিয়োগকালেও এরূপ একখানা লিপি তাঁহাকে দিয়াছিলেন। ৫১ হিজরীতে, মতন্তরে ৫৩ অথবা ৫৪ হিজরীতে হযরত উমার (রা)-এর খিলাফত আমলে মদীনায় তিনি ইন্তিকাল করেন। এই বর্ণনা আবূ নু'আয়ম ও আবুত-তাহযীব গ্রন্থের (তুহফাতুল লাতীফ ফী তারীখিল মাদীনা, ২খ., পৃ. ৩১৯, সংখ্যা ৩১৬৬)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হারিছ ইব্‌ন জুমায়র আল-আযদী (রা)

📄 হারিছ ইব্‌ন জুমায়র আল-আযদী (রা)


(১১) হারিছ ইব্‌ন জুমায়র আল-আযদী (রা): মহানবী এর একমাত্র দূত, যাঁহাকে সিরিয়ার জনৈক রোমান করদ রাজার কাছে দূত হিসাবে প্রেরণ করা হইয়াছিল। কেহ কেহ বলেন, বুসরার শাসকের কাছে তাঁহাকে প্রেরণ করা হইয়াছিল। পথে শুরাহবীল ইবন 'আমর আল-গাসসানী তাঁহাকে বন্দী করিয়া হত্যা করে, ইহা ছিল কূটনৈতিক রীতিনীতির চরম লঙ্ঘন। তাই এই ঘটনাকে হালকা করিয়া দেখার উপায় ছিল না। যে কারণে প্রতিশোধ গ্রহণার্থে রাসূলুল্লাহ্ হযরত যায়দ ইবন হারিছাকে তিন হাজার সাহাবীর একটি বাহিনীসহ রোমকদের বিরুদ্ধে প্রেরণ করেন। রোমক সম্রাট হিরাক্লিয়াস ইসলামী রাষ্ট্রের পক্ষ হইতে ইহাকে চ্যালেঞ্জরূপে গ্রহণ করে এবং এক লক্ষ সৈন্য তাহার অধীনস্থ গাস্সানী রাজার সাহায্যার্থে প্রেরণ করে। ঐতিহাসিক মুতার যুদ্ধের পটভূমি রাসূলুল্লাহ্-এর ঐ দূতের রক্তেই রচিত হইয়াছিল [ইসলামের ইতিহাস, নজীবাবাদী, ১খ., পৃ. ২০৭; যাদুল মা'আদ, ভারত, ২খ., পৃ. ১৫৫; তাবাকাত-ই ইব্‌
সাদ, ২খ., পৃ. ১১৮, ২৮৩; সীরাত বিশ্বকোষ, ৬খ., পৃ. ৩৯৫; ঐ, ৭খ., পৃ. ৭, ৩৩৪; হায়াতু মুহাম্মাদ, মুহাম্মাদ হুসায়ন হায়কল মিসরী, পৃ. ৪১০, (১৫তম সংস্করণ, কায়রো ১৯৬৮ খৃ.); আল-মিসবাহুল মুদী, ১খ., পৃ. ২০৬; উসদুল গাবা, ৪খ., পৃ. ৪১]।
রাসূলুল্লাহ্-এর দূতকে হত্যা ছিল মদীনার নব প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের প্রতি হুমকিস্বরূপ। তাই এই অপরাধের প্রতিবিধানকল্পে রাসূলুল্লাহ্ ৩ হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন (ইসলামী বিশ্বকোষ, ২০খ., পৃ. ১)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 রিফা'আ ইব্‌ন যায়দ আল-জুযামী (রা)

📄 রিফা'আ ইব্‌ন যায়দ আল-জুযামী (রা)


(১২) রিফা'আ ইবন যায়দ আল-জুযামী (রা): বানু কুদা'আ গোত্রে জন্মগ্রহণকারী এই সাহাবীর পিতামহের নাম ছিল ওয়াহ্ আদ-দাবীবী/মতান্তরে আদ-দাবীনী। বানু খুযা'আর শাখা আল-জুযাম গোত্রের বানুদ-দুবায়না উপশাখাটি তাবুকের নিকটবর্তী অঞ্চলে বাস করিত (বিশ্বনবীর রাজনৈকি জীবন, ড. হামীদুল্লাহ কৃত, ইফা, প্রকাশিত, পৃ. ৩০২)। হুদায়বিয়া, সন্ধিকালে ষষ্ঠ হিজরীর শেষদিকে রিফা'আ ইব্‌ন যায়দ তদীয় গোত্রের আরও কতিপয় বক্তিসহ নবী (স)-এর দরবারে উপস্থিত হইয়া ইসলাম গ্রহণ করেন। তদীয় গোত্রের উদ্দেশ্যে রাসূলুল্লাহ্ (স)-এর পক্ষ হইতে লিখিত একটি লিপিসহ তিনি স্বগোত্রে ফিরিয়া গেলে গোটা গোত্রই ইসলাম গ্রহণ করে (জামহারাতু রাসাইলিল আরাব, ১খ., পৃ. ৪৯)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00