📘 সীরাত বিশ্বকোষ 📄 ১০. মক্কায় ইসলাম প্রচারের জন্য উমায়র ইব্‌ন ওয়াহবকে প্রেরণ

📄 ১০. মক্কায় ইসলাম প্রচারের জন্য উমায়র ইব্‌ন ওয়াহবকে প্রেরণ


উমায়র ইবন ওয়াহাব ছিল মক্কার দুষ্ট লোকদের একজন। রাসূলের চরম শত্রু। বদরের যুদ্ধে তাহার বড় ছেলে ওয়াহাব মুসলমানদের হাতে বন্দী হয়। এই ক্ষোভে সে তাহার তরবারিতে বিষ মাখাইয়া রাসূলুল্লাহ-কে হত্যা করার অসৎ উদ্দেশ্যে মদীনায় আসিল। মদীনার মসজিদে রাসূলের শত্রু উমায়রকে দেখিয়া সাহাবীগণ উদ্বিগ্ন হইলেন এবং তাহাকে বাঁধা দিলেন। রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে সবকিছু অবহিত হইয়া বলিলেন, তাহাকে আমার নিকট আসিতে দাও। সে রাসূল সম্মুখে উপস্থিত হইলে রাসূল তাহার ষড়যন্ত্রের কথা ফাঁস করিয়া দিলেন। উমায়র আশ্চর্যান্বিত হইয়া তাকাইয়া রহিল। এই সংবাদ তো তাঁহার জানিবার কথা নহে! তিনি জানিলেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত ওহীবলে! উমায়র নিজের ভ্রান্তি বুঝিতে পারিল এবং তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করিল। ইসলাম গ্রহণের পর উমায়র বলিলেন, হুযূর! এতদিন আমি আল্লাহর নূরকে নির্বাপিত করিবার চেষ্টা করিয়াছিলাম। এখন হইতে আমি সেই নূরকে মক্কায় বিকশিত করিতে চাই। আমাকে অনুমতি দিন। আমি মানুষকে ইসলামের দাওয়াত দিব। রাসূলুল্লাহ্ তাহাকে মক্কাবাসীর মাঝে ইসলামের প্রচার ও প্রসারের জন্য মনোনীত করিলেন। তিনি মক্কায় ফিরিয়া দিবারাত্রি মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। তাঁহার প্রচেষ্টায় মক্কায় অনেক লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় লইয়াছিল (আল-ইস্তী'আব-এর বরাতে, হায়াতুস-সাহাবা, ১খ., পৃ. ৩১৭)।

ফন্ট সাইজ
15px
17px