📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৬. নজদের বনূ 'আমেরের উদ্দেশ্যে সত্তরজনের দাওয়াতী কাফেলা প্রেরণ

📄 ৬. নজদের বনূ 'আমেরের উদ্দেশ্যে সত্তরজনের দাওয়াতী কাফেলা প্রেরণ


নজদবাসী বনু 'আমের গোত্রের 'আমের ইবন মালিক রাসূলুল্লাহ-এর খidমতে হাযির হইয়া বলিল, "হযুর। ইসলাম আমার কাছে বেশ ভাল লাগে। আশা করি আমার গোত্রের লোকদের কাছেও তাহা ভাল লাগিবে। তাই আমার সাথে যদি কিছু মুবাল্লিগ পাঠাইতেন, তবে তাহাদের মুখে ইসলামের কথা শুনিয়া হয়ত তাহারাও ইসলাম গ্রহণ করিতে প্রস্তুত হইত"।
তাহার এই প্রস্তাবে রাসূলুল্লাহ্ কিছুটা দ্বিধাবোধ করিলে আমের বলিল, হুযূর! কোন ভয় নাই। আমি স্বয়ং মুবাল্লিগদের নিরাপত্তার যিম্মা নিতেছি। রাসূলুল্লাহ্ নজদে ইসলামের প্রচার-প্রসার ও তালীম-তরবিয়তের জন্য আস্হাবে সুফ্ফার সাহাবীদের মধ্য হইতে সত্তরজনকে মনোনীত করিলেন। ইহারা সকলেই ছিলেন কুরআনের কারী ও হাফিয। নজদের পথে যখন তাঁহার বীরে মা'উনা নামক স্থানে পৌঁছিলেন, তখন বনূ 'আমের গোত্রের সর্দার 'আমের তাহার গোত্রকে মুবাল্লিগ সাহাবীদের উপর হামলা করার নির্দেশ দিল। অপ্রস্তুত সাহাবীগণ সাধ্যমত প্রতিরোধ করিলেন এবং মাত্র একজন ছাড়া সকলেই শহীদ হইলেন (ইবন হিশাম, আস্-সীরাতুন নাবাবিয়্যা, ২খ., পৃ. ২৮৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৭. দূমাতুল জন্দলের খৃস্টানদের উদ্দেশ্যে দাওয়াতী কাফেলা প্রেরণ

📄 ৭. দূমাতুল জন্দলের খৃস্টানদের উদ্দেশ্যে দাওয়াতী কাফেলা প্রেরণ


দুমাতুল জান্দাল একটি দুর্গ। এই দুর্গ ও সংলগ্ন এলাকায় খৃস্টান সম্প্রদায় বাস করিত। রাসূলুল্লাহ্ সাত শত সাহাবীসহ হযরত আবদুর রহমান ইবন আওফ (রা)-কে সেখানে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করিলেন। তাঁহারা তথায় পৌছিয়া খৃস্টান অধিবাসীদেরকে ইসলামের দাওয়াত দিলেন। লাগাতার তিনদিন পর্যন্ত সাহাবীগণ তাহাদেরকে ইসলামের আদর্শ বুঝাইলেন। চতুর্থ দিন তাহাদের গোত্র সর্দার আসবাগসহ অধিকাংশই ইসলাম কবুল করিল (ইবন সা'দ, তাবাকাত, ২ খ., পৃ. ৮৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৮. বালী গোত্রের উদ্দেশ্যে দাওয়াতী কাফেলা প্রেরণ

📄 ৮. বালী গোত্রের উদ্দেশ্যে দাওয়াতী কাফেলা প্রেরণ


হযরত আবদুর রহমান আত-তামীমী (রা) বলেন, রাসূলূল্লাহ্ হযরত 'আমর ইবনুল আসকে আরবের বালী গোত্রের লোকদেরকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করিবার জন্য প্রেরণ করেন। তিনি তথায় পৌঁছিয়া বিপদের আশংকা করিলেন এবং রাসূলের সাহায্য চাহিলেন। রাসূলুল্লাহ তাঁহার সাহায্যার্থে আরও কয়েকজন সাহাবীকে প্রেরণ করিলেন (আল্-বিদায়ার বরাতে, হায়াতুস- সাহাবা, ১খ., পৃ. ১৭৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৯. রিফা'আ ইব্‌ন যায়দকে তাঁহার কওমের উদ্দেশ্যে প্রেরণ

📄 ৯. রিফা'আ ইব্‌ন যায়দকে তাঁহার কওমের উদ্দেশ্যে প্রেরণ


রাসূলুল্লাহ্ হযরত রিফা'আ ইবন যায়দ আল-জুযামী (রা)-কে তাহার (বনূ জুযাম) কওমকে ইসলামের দাওয়াত দেয়ার জন্য প্রেরণ করেন। সাথে তিনি তাহাকে একটি পত্রও লিখিয়া দিলেন। পত্রের বিষয়বস্তু ছিল এইরূপঃ "আল্লাহর রাসূল মুহাম্মাদ -এর পক্ষ হইতে রিফা'আকে এই পত্র। আমি তাহাকে নিজ কওম ও তাহাদের মধ্যে গণ্য এমন সকলকে আল্লাহ ও তাঁহার রাসূলের প্রতি দাওয়াত প্রদানের জন্য প্রেরণ করিতেছি। যে ব্যক্তি ঈমান
আনয়ন করিবে সে আল্লাহ ও তাঁহার রাসূলের দলভুক্ত হইবে। আর যে অস্বীকার করিবে, তাহাকে দুই মাস কাল সময় দেওয়া হইল"। হযরত রিফাআ (রা) পত্র লইয়া তাঁহার কওমের নিকট আসিলেন এবং তাহাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তাহারা সকলেই ইসলাম কবুল করিলেন (তাবারানীর বরাতে, হায়াতুস-সাহাবা, ১খ., পৃ. ২১৮)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00