📘 সীরাত বিশ্বকোষ > 📄 ১. হযরত খালিদ ইব্‌ন সাঈদ (রা)-কে ইয়ামানে প্রেরণ

📄 ১. হযরত খালিদ ইব্‌ন সাঈদ (রা)-কে ইয়ামানে প্রেরণ


রাসূলুল্লাহ্ হযরত খালিদ ইব্‌ন সাঈদ (রা)-কে ইয়ামানে প্রেরণ করিলেন এবং বলিলেন, তুমি কোন গোত্রের সম্মুখীন হইলে যদি তাহাদের মধ্যে আযানের ধ্বনি শুনিতে পাও তবে তাহাদের উপর আক্রমণ করিবে না। আর যদি আযানের ধ্বনি শুনিতে না পাও তবে তাহাদেরকে ইসলামের দাওয়াত দিবে (তাবারানীর সূত্রে, হায়াতুস সাহাবা, ১খ., পৃ. ১৬৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ২. হযরত আবূ উমামা (রা)-কে বনূ বাহিলার নিকট প্রেরণ

📄 ২. হযরত আবূ উমামা (রা)-কে বনূ বাহিলার নিকট প্রেরণ


রাসূলুল্লাহ্ আরবের বনূ বাহিলাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রখ্যাত সাহাবী হযরত আবূ উমামা (রা)-কে প্রেরণ করিলেন। তিনি বনূ বাহিলার অবস্থানে পৌছিয়া তাহাদের ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তাহারা বারংবার দাওয়াত কবূল করিতে অস্বীকার করিল। এক পর্যায়ে হযরত আবূ উমামা পিপাসায় কাতর হইয়া পড়িলেন, কিন্তু তাহারা তাঁহাকে পানি দিতে পর্যন্ত অস্বীকার করিল। এমতাবস্থায় তাঁহার তন্দ্রা আসিল। তিনি স্বপ্নে দেখিলেন, এক ব্যক্তি একটি সুন্দর কাঁচ পাত্রে অতি সুস্বাদু পানি লইয়া তাহাকে পান করাইতে আসিয়াছে। তিনি তৃপ্তিসহ উহা পান করিলেন। আবু উমামা বলেন, আল্লাহ্র কসম! সেই পানি পান করার পর আর কখনও আমি তৃষ্ণার্ত হই নাই। আবূ উমামা তন্দ্রা হইতে উঠিয়া পুনরায় দাওয়াত দিতে

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৩. লায়ছ গোত্রীয় এক সাহাবীকে বনূ সা'দ-এর নিকট প্রেরণ

📄 ৩. লায়ছ গোত্রীয় এক সাহাবীকে বনূ সা'দ-এর নিকট প্রেরণ


আরম্ভ করিলেন। বনূ বাহিলার এক লোক দয়াপরবশ হইয়া তাহাকে এক পেয়ালা দুধ দিল। তিনি বলিলেন, আমার পিপাসা মিটিয়াছে, এখন প্রয়োজন নাই। লোকদের পীড়াপীড়িতে তিনি স্বপ্নের কথা খুলিয়া বলিলেন। ইহা শুনিয়া বনূ বাহিলার সকলে ইসলাম গ্রহণ করিল (হায়াতুস সাহাবা, ১খ., পৃ. ১৭৩)।
আরবের বিখ্যাত কবীলা বনূ সা'দকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ্ বনূ লায়ছ গোত্রের এক সাহাবীকে প্রেরণ করিলেন। তিনি তথায় পৌঁছিয়া তাহাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং তাহাদের সম্মুখে ইসলামের বুনিয়াদী শিক্ষা ও সৌন্দর্য তুলিয়া ধরিলেন। বনূ সা'দের নেতা আহনাফ ইবন কায়স বলিলেন, নিঃসন্দেহে আপনি আমাদেরকে ভাল কাজের প্রতি দাওয়াত দিতেছেন এবং তিনি অর্থাৎ হযরত মুহাম্মাদ-ও মানুষকে ভাল কাজের আদেশ করিয়া থাকেন (আল-ইসাবা-এর বরাতে, হায়াতুস সাহাবা, ১খ., পৃ. ১৭৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৪. হযরত আলী (রা)-কে হামাদান গোত্রের নিকট প্রেরণ

📄 ৪. হযরত আলী (রা)-কে হামাদান গোত্রের নিকট প্রেরণ


ইয়ামানের একটি প্রসিদ্ধ কবীলা হামাদান। তাহাদেরকে ইসলামের দাওয়াত প্রদানের জন্য রাসূলুল্লাহ্ হযরত আলী (রা)-কে প্রেরণ করিলেন। তিনি সেখানে এক কাফেলাসহ পৌঁছিলেন এবং তাহাদের নিকট রাসূলের পয়গাম পৌঁছাইয়া দিলেন। তাহারা সকলেই ইসলাম কবুল করিলেন। রাসূলুল্লাহ্ তাহাদের ইসলাম গ্রহণের সংবাদ পাইয়া সিজদায় পতিত হইলেন এবং দু'আ করিলেন, "আস-সালামু 'আলা হামাদান" অর্থাৎ হে আল্লাহ্! হামাদান কবিলার উপর শান্তি বর্ষণ কর (আল-বিদায়া ওয়ান-নিহায়ার বরাতে, হায়াতুস সাহাবা, ১খ., পৃ. ১৮০)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00