📘 সীরাত বিশ্বকোষ > 📄 আবূ জাল-পুত্র ইকরিমার প্রতি ক্ষমা প্রদর্শন

📄 আবূ জাল-পুত্র ইকরিমার প্রতি ক্ষমা প্রদর্শন


আবু জাহল ছিল রাসূলুল্লাহ (স)-এর চিরশত্রু। তাহার মর্মান্তিক হত্যার পর তাহার পুত্র ইকরামা তাহার স্থান দখল করে। রাসূলুল্লাহ (س)-ও ইসলামের শত্রুতায় পিতার অবর্তমানে সে সর্বশক্তি নিয়োগ করে এবং কাফির কুরায়শদের নেতৃত্ব গ্রহণ করে। মক্কা বিজয়ের পর উপায়ন্তর না দেখিয়া সে ইয়ামানে পালাইয়া যায়। অতঃপর মক্কায় অবস্থানরত তাহার স্ত্রী ইসলামে দীক্ষিত হন। ইসলাম গ্রহণ করিবার পর স্বীয় স্বামীর নিকট তিনিও ইয়ামানে চলিয়া যান। সেখানে স্বামী ইকরামাকে ইসলামে দীক্ষিত করিতে তিনি সক্ষম হন। অতঃপর তাহাকে সঙ্গে লইয়া তিনি মক্কায় প্রত্যাবর্তন করেন। রাসূলুল্লাহ (স) তাঁহাকে দরবারে নবুওয়্যাতে আসিতে দেখিয়া তাহার পূর্বের সকল কৃতকর্ম ক্ষমা করিয়া দেন। তাহাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাসূলুল্লাহ (স) তাহাকে স্বাগত জানাইতে এতই উচ্ছ্বসিত হন যে، তখন তাঁহার দেহের চাদর খসিয়া পড়িয়া যায়। পবিত্র মুখ হইতে উচ্চারিত হয়:
مرحبا بالراكب المهاجر . "সু-স্বাগতম হে মুহাজির আরোহী" (তিরমিযী، বরাত মিশকাত، পৃ. ৪০২)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হিন্দ-এর প্রতি ক্ষমা প্রদর্শন

📄 হিন্দ-এর প্রতি ক্ষমা প্রদর্শন


উহুদের যুদ্ধে আবূ সুফ্যানের পত্নী হিন্দ হযরত হামযা (রা)-এর কলিজা চিবাইতে চিবাইতে নৃত্য করিয়াছিল। সে রাসূলুল্লাহ (س)-এর সহিত কঠোর শত্রুতা পোষণ করিত। মক্কা বিজয়ের সময় বিপদের সমূহ আশংকাবোধ করা সত্ত্বেও সে রাসূলুল্লাহ (س)-এর সহিত ধৃষ্টতা করা হইতে পিছপা হয় নাই। অতঃপর হিনদ মুখমণ্ডল আবৃত করিয়া নিকাব পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ (س)-এর দরবারে উপস্থিত হইয়াছিল। সম্ভ্রান্ত মহিলারা তখন সাধারণত নিকاب পরিয়াই বাহির হইত। কিন্তু তাহার নিকاب পরিবার উদ্দেশ্য ছিল যাহাতে লোকেরা তাহাকে চিনিতে না পারে। বায়'আতের সময় তাহার ধৃষ্টতাপূর্ণ কথোপকথনের ধরন ছিল নিম্নরূপ:
হিন্দঃ "হে আল্লাহর রাসূল! আপনি আমাদের নিকট হইতে কি কি বিষয়ের বায়'আত লইবেন।"
রাসূলুল্লাহ (س): "আল্লাহর সহিত কাহাকেও শরীক করিবে না"
হিন্দ: "এই বায়আত তো আপনি পুরুষদের নিকট হইতে গ্রহণ করেন নাই। যাহা হউক، আমরা উহা গ্রহণ করিলাম।"
রাসولুল্লাহ (س): "চুরি করিও না।"
হিন্দ: আমি আমার স্বামীর (আবূ সুফ্যানের) অর্থ হইতে কোন কোন সময় অনুমতি ব্যতিরেকে ব্যয় করিয়া থাকি। উহা বৈধ হইবে কি না?
রাসূলুল্লাহ (س): "সন্তান-সন্ততি হত্যা করিও না।"
হিন্দঃ "আমরা আমাদের সন্তানদিগকে শৈশবে লালন-পালন করিয়াছি। বড় হইবার পর (বদরের যুদ্ধে) আপনি তাহাদিগকে হত্যা করিয়াছেন। তখন আপনি ও তাহারা বোঝা-পড়া করিবেন।” উল্লেখ্য বদরের যুদ্ধে হিন্দ-এর ছেলেরা যুদ্ধ করিতে গিয়া নিহত হয় (শিবলী নু'মানী، প্রাগুক্ত، পৃ. ৩২৯)।
রাসূলুল্লাহ (স) তাহাকে 'চিনিয়া ফেলিলেন، তবুও তাহাকে কিছু না বলিয়া ক্ষমা করিয়া দিলেন। রাসূলুল্লাহ (س)-এর এই মহানুভবতায় আকৃষ্ট হইয়া সে যাহা বলিল، বুখারীর বর্ণনায় উহা নিম্নরূপ:
عن عائشة قالت لما جاءت هند بنت عتبة قالت يارسول الله ﷺ ما كان على ظهر الاض من أهل خباء احب الى ان يذلوا من اهل خباءك ثم ما اصبح اليوم على ظهر الأرض من اهل خباء احب الى ان يعزوا من اهل خباءك (رواه البخاري (٥٣٩/١) .
“আইশা (রা) বলেন، হিন্দ বিন্ত ‘উতবা রাসূলুল্লাহ (স)-এর নিকট আসিয়া বলিল، হে আল্লাহ্র রাসূল! ভূপৃষ্ঠে আপনার তাঁবু হইতে কোন ঘৃণিত তাঁবু আমার নিকট ছিল না। অতঃপর আজ আপনার সেই তাঁবু হইতে অধিক প্রিয় কোন তাঁবু আমার চোখের সম্মুখে আর একটিও নাই” (বুখারী، ১খ.، পৃ. ৫৩৯)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 হুবার ইবনুল আসওয়াদকে ক্ষমা প্রদর্শন

📄 হুবার ইবনুল আসওয়াদকে ক্ষমা প্রদর্শন


হুবার ইবনুল আসওয়াদ ছিলেন সেই সকল দুবৃত্তদের অন্যতম মক্কা বিজয়ের পর যাহাদের মৃত্যুদণ্ড ঘোষণা করা হইয়াছিল। তাহার বর্বরতা ছিল ইতিহাসখ্যাত। নবী দুলালী হযرت যায়নাব (রা) হিজরত করিয়া মক্কা হইতে মদীনা যাওয়ার প্রাক্কালে সে তাঁহাকে আটক করিয়া অবর্ণনীয় নির্যাতন করিয়াছিল। হযরত যায়নাব (রা) ছিলেন অন্তঃসত্ত্বা। হুবার তাহাকে উটের পিঠ হইতে ফেলিয়া এমন নির্মম আঘাত করিয়াছিল যে، উহার ফলে তাহার গর্ভপাত ঘটে। এই ঘৃণ্য ও নির্মম আচরণ ছাড়াও তাহার উপর আরও বহু অকল্পনীয় নির্যাতন করিয়াছিল। ফলে মক্কা বিজয়ের পর তাহার মৃত্যু পরোয়ানা ঘোষণা করা হয়। ঘোষণা শুনিয়া সে ইরানে পলাইয়া যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই মতে ইরানের পথে রওয়ানাও করে। কিন্তু কিছু পথ অগ্রসর হইবার পর তাহার অন্তরে ঈমানের আলো জ্বলিয়া উঠে। অতঃপর সে ফিরিয়া আসিয়া দরবারে নবৃওয়াতে নিবেদন করিল:
السلام عليك يا نبي الله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا رسول الله لقد هربت منك في البلاد واردت اللحاق بالاعاجم ثم ذكرت عائدتك وصلتك وصفحك فاصفح عن جهلى وعما كان بلغك عنى مقر بسوء فعلى معترف بذنبي .
“আসসালামু আলায়কা ইয়া নাবীয়‍্যাল্লাহ! আমি সাক্ষ্য দিতেছি যে، আল্লাহ ছাড়া কোন ইলাহ্ নাই এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে، মুহাম্মাদ আল্লাহর রাসূল। আমি আপনার ভয়ে দেশত্যাগের মনস্থ করিয়াছিলাম এবং অনারব অমুসলিমদের সহিত বসবাস করিবার মানসে রওয়ানা করিয়াছিলাম। অতঃপর আমার স্মরণ হইল আপনার অসীম দয়া، সম্পর্ক বজায় রাখা ও ক্ষমাসুলভ ঔদার্যের কথা। আমি এখন আপনার করুণার প্রত্যাশী। আমাকে ক্ষমা করুন। আপনার নিকট আমার অসদাচারণের যত অভিযোগ পৌঁছিয়াছে সবই সত্য। আমি আমার কৃতকর্মের জন্য অনুশোচনা করিতেছি।" তাহার এই ক্ষমা প্রার্থনার ভাষায় রাসূলুল্লাহ (س)-এর কোমল হৃদয়ে আলোড়ন সৃষ্টি হইল। তিনি ঘোষণা করিলেন:
قد عفوت عنك وقد احسن الله اليك حيث هداك الى الاسلام.
“আমি তোমাকে ক্ষমা করিয়া দিলাম। আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ প্রদর্শন করিয়াছেন বলিয়াই হিদায়াতের আলোর পথে তোমাকে পথ দেখাইয়াছেন” (আল-ইসাবা ফী তাম্মীযিস সাহাবা، ৩খ.، পৃ. ৫৮৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সাফওয়ান ইবন উমায়্যাকে ক্ষমা

📄 সাফওয়ান ইবন উমায়্যাকে ক্ষমা


অবিশ্বাসী কুরায়শদের অন্যতম প্রধান নেতা ছিল সাফওয়ান ইব্‌ন উমায়্যা। সে রাসূলুল্লাহ (স)-কে হত্যা করিবার জন্য বড় অংকের পুরস্কারের লোভ দেখাইয়া উমায়র ইব্‌ন ওয়াহবকে নিযুক্ত করিয়াছিল। মক্কা বিজয়ের পর ইয়ামানে পলায়নের জন্য সে মক্কা হইতে বাহির হইয়া জিদ্দায় গিয়া আত্মগোপন করিয়াছিল। উমায়ের ইব্‌ন ওয়াহ্হ্ব রাসূলুল্লাহ (স)-এর দরবারে উপস্থিত হইয়া তাহার নিরাপত্তার জন্য নিবেদন করিল। রাসূলুল্লাহ (স) সঙ্গে সঙ্গে তাহাকে নিরাপত্তা দানের ঘোষণা দিলেন। উমায়র পুনরায় নিবেদন করিলেন, নিরাপত্তার নিদর্শন প্রদান করিলে তাহার মনে আস্থা সৃষ্টি হইত। তাহার এই আবেদনে সাড়া দিয়া রাসূলুল্লাহ (স) স্বীয় পাগড়ী তাহার হাতে তুলিয়া দিলেন।
উমায়র এই পবিত্র পাগড়ী সঙ্গে লইয়া সাফওয়ানের নিকট পৌছিলেন এবং তাহাকে রাসূলুল্লাহ (স) কর্তৃক নিরাপত্তা দানের কথা অবহিত করিলেন। সাফওয়ান শুনিয়া বলিলেন, দরবারে নবৃওয়াতে উপনীত হইলে আমার জীবন সংকটাপন্ন হইতে পারে। উমায়র বলিলেন, আপনি মুহাম্মাদ (স)-এর মহানুভবতা ও ক্ষমা সম্পর্কে সম্যক জ্ঞাত না হইবার কারণেই এমন ধারণা পোষণ করিতেছেন। আসুন, আপনার কেশাগ্রও স্পর্শ করা হইবে না। এই কথা শুনিয়া সাফওয়ান উমায়রের সঙ্গে দরবারে নবৃওয়াতে উপস্থিত হইলেন। রাসূলুল্লাহ (স)-এর নিকট তাহার প্রথম প্রশ্ন ছিল, হে আল্লাহর রাসুল। আপনি কি আমাকে ক্ষমা করিয়া নিরাপত্তা দান করিয়াছেন? রাসূলুল্লাহ (س) বলিলেন, হাঁ, তোমাকে নিরাপত্তা প্রদান করা হইয়াছে। অতঃপর সাফওয়ান নিবেদন করিল, আমাকে দুই মাসের সময় দিন। রাসূলুল্লাহ (স) উত্তরে বলিলেন, দুইমাস নয়، তোমাকে চার মাসের সময় প্রদান করা হইল। উহার পর সাফওয়ান রাসূলুল্লাহ (س)-এর ক্ষমা ও ঔদার্যে অভিভূত হইয়া ইসলাম গ্রহণ করিলেন (ইবন কাছীর، আস-সীরাতুন নাবাবিয়‍্যা، ৩খ.، পৃ. ৫৮৪)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00