📘 সীরাত বিশ্বকোষ > 📄 দাস-দাসীর সঙ্গে আহার

📄 দাস-দাসীর সঙ্গে আহার


খাবারের আসরে দাস-দাসীকে শরীক করিতে কোন দ্বিধাবোধ করা উচিত নহে; বরং মালিকদের জন্য তাহারা যাহা পাকাইবে তাহাদেরকে সঙ্গে লইয়া খাদ্য গ্রহণ করিবার জন্য রাসূলুল্লাহ (س) উপদেশ দিয়াছেন। এই উপদেশটি দাস-দাসীসহ সকল ধরনের কাজের লোকদের ব্যাপারে প্রযোজ্য।
عن ابي هريرة قال قال رسول الله ﷺ اذا صنع لاحدكم خادمه طعامه ثم جاءه به وقد ولى حره ودخانه فليقعده معه فليأكل فان كان الطعام مشفوها قليلا فليضع في يده منه اكلة او اكلتين (رواه مسلم) .
"আবু হুয়ায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (س) বলিয়াছেন, তোমাদের কাহারও জন্য যখন তোমাদের খাদেম খাবার তৈরি করে, অতঃপর সে সেই খাবার লইয়া উপস্থিত হয়, রান্না-বান্নার কাজে সে কতই না উষ্ণতা ও ধোঁয়ার যাতনা ভোগ করিয়াছে। সুতরাং তাহাকে খাবারের আসরে বসিতে দাও যাহাতে সে তোমাদের সঙ্গে খাদ্য গ্রহণ করিতে পারে। যদি খাবার অতি অল্প হয় তাহা হইলে একটি গ্রাস বা দুইটি গ্রাস তাহার হাতে তুলিয়া দাও"।
عن ابي محذورة قال كنت جالسا عند عمر اذ جاء صفوان بن أمية بجفنة يحملها نفر في عباءة فوضعوها بين يدى عمر فدعا عمر ناسا مساكين وارقاء من ارقاء الناس حوله فاكلوا معه ثم قال عند ذلك فعل الله بقوم او قال لحا الله قوما يرغبون عن ارقائهم ان ياكلوا معهم فقال صفوان اما والله ما نرغب عنهم ولكنا نستأثر عليهم لا نجد والله من الطعام الطيب ما ناكل ونطعمهم (ادب المفرد رقم الحديث - ۲۰۱) .
"আবূ মাহযুরা (রা) বলেন, আমি উমার (রা)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় সাফওয়ান ইবন উমায়্যা একদল লোক লইয়া আগমন করিলেন যাহারা একটি বড় পাত্র চাদর দিয়া গুটাইয়া লইয়া আসিতেছিল। পাত্রটি বহন করিয়া আনিয়া তাহারা উমার (রা)-এর সামনে রাখিল। উমার (রা) তখন কতিপয় নিঃস্ব লোক ও তাঁহার নিকট উপস্থিত কয়েকজন দাসকে ডাকিয়া তাঁহার নিকট আনিলেন। তাহারা তাঁহার সঙ্গে খাদ্য গ্রহণ করিল। অতঃপর তিনি বলিলেন, আল্লাহ তা'আলা এমন লোকদিগকে ধ্বংস করিয়াছেন অথবা বলিলেন, এমন সম্প্রদায়কে অপদস্থ করিয়াছেন যাহারা নিজেদের দাসদের সহিত খাদ্যগ্রহণকে অপসন্দ করিত। সাফওয়ান (রা) বলিলেন, আল্লাহর শপথ। আমরা তাহাদিগকে ঘৃণা করি না, যদিও আমরা তাহাদের পূর্বে আহার করি। আল্লাহর শপথ! আমরা উত্তম খাবার পাইলেই যাহা আমরা ভক্ষণ করি তাহাদিগকেও তাহা ভক্ষণ করাই"।
اخبرنى ابن الزبير انه سمعه يسأل جابرا عن خادم الرجل اذا كفاه المشقة والحر امر النبي ﷺ ان يدعوه قال نعم فان كبره احدكم ان يطعم معه فليطعمه اكلة في يده (الادب المفرد رقم الحديث (۱۹۸).
"ইবনুয যুবায়র (রা) হইতে বর্ণিত। এক ব্যক্তি জাবির (রা)-কে জিজ্ঞাসা করিল, কোন লোকের দাস চরম কষ্ট ও গরম সহ্য করিয়া তাহার জন্য খাবার তৈরি করিয়াছে। রাসূলুল্লাহ্ (স) কি আহারের সময় তাহাকে আহ্বান করিবার নির্দেশ দিয়াছেন? তিনি বলিলেন, হাঁ। তোমাদের কেহ যদি তাহার সহিত আহার করিতে অনিচ্ছুক হয় তবে সে যেন তাহার হাতে এক গ্রাস খাবার তুলিয়া দেয়"।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দাস-দাসীদের আতিথ্য গ্রহণ

📄 দাস-দাসীদের আতিথ্য গ্রহণ


দাস-দাসীদের গৃহে খাবার গ্রহণ করিতে রাসূলুল্লাহ (স) দ্বিধাবোধ করিতেন না, বরং তাহাদের গৃহে স্বচ্ছন্দে খাবার খাইতেন। বারীরা নাম্নী একজন দাসী ছিলেন। উম্মুল মু'মিনীন 'আইশা (রা) তাহাকে ক্রয় করিয়া মুক্ত করিয়া দিয়াছিলেন। ইরশাদ হইয়াছে ৪
عن عائشة قالت كان في بريرة ثلث سنن احدى السنن انها عتقت فخيرت في زوجها وقال رسول الله ﷺ الولاء لمن اعتق ودخل رسول الله ﷺ والبرمته تفور بلحم فقرب اليه خبز وادم من ادم البيت فقال المار برمة فيها لحم قالوا بلى ولكن ذلك لحم تصدق على بريرة وانت لا تاكل الصدقة قال هو عليها صدقة ولنا هدية (متفق عليه) .
"আইশা (রা) বলেন, বারীরা সম্পর্কে তিনটি বিধান প্রবর্তিত হইয়াছিল। (এক) তাহাকে দাসত্বমুক্ত করা হইয়াছিল, অতঃপর তাহার (গোলাম) স্বামীর বিবাহবন্ধনে থাকার ব্যাপারে তাহাকে এখতিয়ার দেওয়া হইয়াছিল। (দুই) তাহাকে আযাদ করিবার পর রাসূলুল্লাহ (স) বলিয়াছিলেন, যেই ব্যক্তি আযাদ করিবে সে-ই তাহার সম্পদের উত্তরাধিকারী হইবে। (তিন) রাসূলুল্লাহ (স) তাহার গৃহে দাখিল হইয়া দেখিলেন, তাহার হাঁড়িতে গোশত রান্না হইতেছে। অথচ তিনি রাসূলুল্লাহ (স)-কে গৃহের রুটি ও তরকারী খাইতে দিলেন। তিনি তখন বলিলেন, আমি কি হাঁড়িতে গোশত দেখিতেছি না? গৃহের লোকজন বলিল, হাঁ, তবে তাহা সাদাকার গোশত, উহা বারীরা (রা)-কে সাদাকা করা হইয়াছে। আপনি তো সাদাকার মাল ভক্ষণ করেন না। রাসূলুল্লাহ (স) বলিলেন, উহা তাহার জন্য সাদাকা। কিন্তু সে যখন উহা আমাদেরকে দান করিবে তখন তাহা হাদিয়া হিসাবে গণ্য হইবে"।
হাত বদل হইয়া গেলে মালিকানা ও মালের প্রকৃতি বদলাইয়া যাইতে পারে। বারীরা (রা)-কে যখন দেওয়া হইয়াছিল তখন তাহা সাদাকাই ছিল। কিন্তু বারীরা (রা) যখন তাহা হইতে অন্যকে দান করিলেন তখন তাহা সাদাকা থাকিল না।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দাসকে আহার্য দান সাদাকার সমতুল্য

📄 দাসকে আহার্য দান সাদাকার সমতুল্য


দাস-দাসী ও চাকর-চাকরানীকে যাহা খাওয়ানো হয় তাহা বৃথা মনে করা উচিত নহে বরং উহাতে সাদাকার ছওয়াব পাওয়া যায়।
عن المقدام سمع النبى ﷺ يقول ما اطعمت نفسك فهو صدقة وما اطعمت ولدك وزوجك وخادمك فهو صدقة اخرجه البخاري في ادب المفرد ) .
“মিকদাদ (রা) হইতে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ (স)-কে বলিতে শুনিয়াছেন: তুমি নিজে যাহা ভক্ষণ কর তাহা সাদাকা, আর যাহা তোমার সন্তান, স্ত্রী ও দাসকে ভক্ষণ করিতে দাও তাহাও সাদাকা"।
عن ابي هريرة قال قال رسول الله ﷺ تصدقوا فقال رجل يا رسول الله عندى دينار قال تصدق به على نفسك قال عندى اخر قال تصدق به على زوجتك قال عندى آخر قال تصدق به على ولدك قال عندى اخر قال تصدق على خادمك قال عندى اخر قال انت ابصر (رواه النسائي - ۲۷۲) .
"আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন: এক ব্যক্তি বলিল, হে আল্লাহ্র রাসূল! আমার নিকট একটি দীনার আছে। রাসূলুল্লাহ (স) বলিলেন, তুমি তাহা নিজের জন্য ব্যয় কর, উহা সাদাকা হিসাবে গণ্য। লোকটি বলিল, আমার নিকট আরও একটি দীনার আছে। রাসূলুল্লাহ (স) বলিলেন, তোমার স্ত্রীর জন্য তাহা সাদাকা কর। লোকটি বলিল, আমার নিকট আরও একটি দীনার আছে। রাসূলুল্লাহ (স) বলিলেন, তোমার সন্তানের জন্য তাহা সাদাকা কর। লোকটি বলিল, আমায় নিকট আরও একাট দীমার আছে। রাসূলুল্লাহ (স) বলিলেন, তোমার দাসের জন্য তাহা সাদীকা কর। লোকটি বলিল, আমার নিকট আর একটি দীনার আছে। রাসূলুল্লাহ (স) বলিলেন, তুমিই ভাল জান"।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 দাস-দাসীকে নিপীড়নের প্রতিদান

📄 দাস-দাসীকে নিপীড়নের প্রতিদান


সকল অন্যায়-অনাচারের প্রতিশোধ কিয়ামত কালে অন্যায়কারী হইতে গ্রহণ করা হইবে। দাস-দাসীগণকে প্রহার করাও একটি অন্যায় কাজ। ফলে যেই দাস-দাসীকে অযথা অন্যায়ভাবে প্রহার করা হইবে কিয়ামত কালে প্রহারকারী মনিব হউক আয় অন্য কেহ হউক উহার প্রতিশোধ গ্রহণ করা হইবে।
عن عمار بن ياسر قال لا يضرب احد عبدا له وهو ظالم له الا اقيد منه يوم القيامة (رواه البخاري في أدب المفرد - (۱۷۲) .
"আম্মার ইবন ইয়াসির (রা) বলেন, কেহ যেন তাহার দাসকে নির্যাতনকারী হিসাবে প্রহার না করে। যদি কেহ এইরূপ করে তাহা হইলে কিয়ামত দিবসে তাহার প্রতিশোধ লওয়া হইবে"।
عن أم سلمة أن النبي ﷺ كان في بيتها فدعا وصيفة له او لها قابطت فاستبان الغضب في وجهه فقامت ام سلمة الى الحجاب فوجدت الوصيفة تلعب ومعه سواك فقال لولا خشيت القود يوم القيامة لا وجعتك بهذا السواك زاد محمد بن الهيثم تلعب ببهيمة قال فلما اتيت بها النبي ﷺ قلت يا رسول الله انها لتحلف ما سمعتك قالت وفي يده سواك (ادب المفرد - ١٨٤ ) .
"উর্দু সালামা (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) তাঁহার গৃহে অবস্থান রত ছিলেন। তিনি তাঁহার বা উন্মু সালামার দাসীকে ডাকিলেন। সে আসিতে বিলম্ব করিল। উহাতে রাসূলুল্লাহ (স)-এর মুখমণ্ডলে অসন্তুষ্টির ভাব পরিলক্ষিত হইল। উদ্বু সালামা (রা) তখন উঠিয়া পর্দার ঐ পাশে গেলেন এবং তাহাকে খেলায় রত দেখিলেন। রাসূলুল্লাহ (স)-এর হাতে ছিল একটি মিসওয়াক। তখন তিনি বলিলেন, কিয়ামত দিবসে প্রতিশোধ গ্রহণের আশঙ্কা না থাকিলে অবশ্যই আমি এই মিসওয়াক দ্বারা তোমাকে প্রহার করিতাম। মুহাম্মাদ ইব্‌দুল হায়ছামের বর্ণনায় আরও রহিয়াছে, সে একটি ছাগলছানা লইয়া খেলা করিতেছিল। উম্মু সালামা (রা) বলেন, আমি তাহাকে লইয়া রাসুলুল্লাহ (স)-এর নিকট উপস্থিত হইয়া বলিলাম, হে আল্লাহ্র রাসূল! সে শপথ করিয়া বলিতেছে যে, আপনার ডাক সে শুনে নাই। তিনি বলেন, তখন তাঁহার হাতে একটি মিসওয়াক ছিল"।
عن ابي هريرة قال قال رسول الله ﷺ من ضرب ضربا اقتص منه يوم القيامة. "আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলিয়াছেন, কোন ব্যক্তি অপরকে প্রহার করিলে কিয়ামতের দিন তাহার নিকট হইতে প্রতিশোধ গ্রহণ করা হইবে"।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00