📘 সীরাত বিশ্বকোষ > 📄 মৃত শিশু সন্তান কিয়ামত দিবসে মাতা-পিতাকে জান্নাতে প্রবেশ করাইবে

📄 মৃত শিশু সন্তান কিয়ামত দিবসে মাতা-পিতাকে জান্নাতে প্রবেশ করাইবে


ছোটদের প্রতি রাসূলুল্লাহ (স) এতই অনুগ্রহশীল ছিলেন যে, কোন শিশু অপরিণত বয়সে ইনতিকাল করিলে তিনি তাহার জন্য সমবেদনা জানাইতেন, শিশুর মৃত্যুর ফলে হতাশাগ্রস্থ মাতা-পিতাকে সান্ত্বনা দিতেন। শিশুটিকে কেবল জান্নাতী বলিয়া আখ্যায়িত করিয়া তিনি ক্ষান্ত হন নাই, বরং এই শিশুর কারণে তাহার মাতা-পিতাকে জান্নাতী বলিয়া সুসংবাদও প্রদান করিয়াছেন।
عن ابي هريرة قال قال رسول الله ﷺ النسوة من الانصار لا يموت لاحدكن ثلثة من الولد فتحتسبه الا دخلت الجنة فقالت امرأة منهن او اثنان يارسول الله قال او اثنان (رواه مسلم) .
"আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (س) আনসার মহিলাদের বলিলেন, তোমাদের কাহারও তিনটি সন্তান মারা গেলে যদি সে ধৈর্য ধারণ করিয়া ছওয়াব কামনা করে তাহা হইলে সে জান্নাতে প্রবেশ করিবে। উপস্থিত মহিলাদের একজন জিজ্ঞাসা করিল, দুইটি সন্তান মারা গেলে কি জান্নাত লাভ করিবে? রাসূলুল্লাহ (س) বলিলেন, হাঁ, দুইটি সন্তান মারা গেলেও জান্নাতে প্রবেশ করিবে”।
عن ابن عباس قال قال رسول الله ﷺ من كان له فرطان من امتى ادخله الله بهما الجنة فقالت عائشة فمن كان له فرط من امتك قال من كان له فرط الخ (رواه الترمذي) .
"ইব্‌ن আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (س) বলিয়াছেন, আমার উম্মতের মধ্যে যাহার দুইটি সন্তান অগ্রবর্তী হিসাবে ইনতিকাল করিবে আল্লাহ তা'আলা উহাদের কারণে তাহাকে জান্নাতে প্রবেশ করাইবেন। 'আইশা (রা) বলিলেন, যাহার একটি মাত্র সন্তান অগ্রবর্তী হিসাবে মারা যাইবে তাহার কি হইবে? রাসূলুল্লাহ (س) বলিলেন, সেও জান্নাতে যাইবে”।
عن أبي موسى الاشعرى قال قال رسول الله ﷺ اذا مات ولد العبد قال الله تعالى لملائكته قبضتم ولد عبدى فيقولون نعم فيقول قبضتم ثمرة فؤاده فيقولون نعم فيقول ماذا قال عبدى فيقولون حمدك واسترجع فيقول الله ابنوا لعبدى بيتا في الجنة وسموه بيت الحمد (رواه احمد والترمذی) .
"আবু মুসা আশ-আরী (রা) বলেন, রাসুলুল্লাহ (স) বলিয়াছেন, বান্দার কোন সন্তান মারা গেলে আল্লাহ তা'আলা ফেরেশতাগণকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করিলে! তাহারা বলিবে, হাঁ। অতঃপর আল্লাহ তা'আলা বলিবেন, তোমরা তাহার অন্তরের ধনকে কাড়িয়া লইলে! তাহারা বলিবে, হাঁ। আল্লাহ তা'আলা বলিবেন, আমার বান্দা সন্তানহারা হইবার পর কী বলিল ? তাহারা বলিবে, সে আপনার প্রশংসা করিয়াছে এবং ইন্না লিল্লাহ পড়িয়াছে। আল্লাহ তা'আলা তখন বলিবেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ কর এবং বায়তুল হামد উহার নামকরণ কর”।
عَنْ اَبِىْ هُرَيْرَةَ اَنَّ رَجُلًا قَالَ لَهُ مَاتَ ابْنُ لِىْ فَوَجَدْتُ عَلَيْهِ هَلْ سَمِعْتَ مِنْ خَلِيْلِكَ صَلَوَاتُ اللهِ عَلَيْهِ شَيْئًا يَطِيْبُ بِاَنْفُسِنَا عَنْ مَوْتَانَا قَالَ نَعَمْ سَمِعْتُهُ ﷺ قَالَ صِغَارُهُمْ دَعَامِيْصُ الْجَنَّةِ يَلْقَى اَحَدُهُمْ اَبَاهُ يَأْخُذُ بِنَاحِيَةِ ثَوْبِهِ فَلَا يُفَارِقُهُ حَتَّى يُدْخِلَهُ الْجَنَّةَ (رواه مسلم)
"আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। এক ব্যক্তি তাহাকে বলিল, আমার একটি ছেলে মারা গিয়াছে। ইহাতে আমি দারুণভাবে ব্যথিত হইয়াছি। আপনি কি আপনার বন্ধু (মুহাম্মাদ সা) হইতে আমাদের মৃতদের ব্যাপারে মনের প্রশান্তিমূলক কোন কিছু শুনিয়াছেন? আবু হুরায়রা (রা) বলিলেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ (স)-কে বলিতে শুনিয়াছি : তাহাদের মৃত শিশুরা হইবে জান্নাতের সর্বত্র অবাধ বিচরণকারী। কিয়ামতকালে তাহারা স্বীয় মাতা-পিতাগণের সহিত সাক্ষাৎ করিয়া তাহাদের জামার আঁচল ধরিয়া টানিতে থাকিবে এবং জান্নাতে তাহাদেরকে প্রবেশ করানো ব্যতিরেকে ক্ষান্ত হইবে না”।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00