📘 সীরাত বিশ্বকোষ > 📄 মেয়ে শিশুর খেলনা ও দোলনা

📄 মেয়ে শিশুর খেলনা ও দোলনা


খেলনা তৈরি করা মেয়ে শিশুদের স্বভাবজাত বিষয়। সেই দিকে শিশুর মন আকৃষ্ট হয়। ধনী- গরীব, আমীর-ফকীর এই ব্যাপারে কোন পার্থক্য নাই। উম্মত জননী 'আইশা (রা)-ও ছিলেন তাঁহার দাম্পত্য জীবনের সূচনা ক্ষণে একজন বালিকা। বালিকা আচরণ তাঁহার মধ্যে প্রতিভাত হইত। রাসূলুল্লাহ (স) তাঁহাকে উহাতে বাধা দিতেন না, আনন্দিত মনে তাঁহার সহিত খেলনা সামগ্রী সম্পর্কে কথা বলিতেন। 'আইশা অত্যন্ত বিচক্ষণতার সহিত উহার জওয়াব প্রদান করিতেন।
عن عائشة قالت كنت العب بالبنات فربما دخل على رسول الله ﷺ وعندى الجواري فاذا دخل خرجن واذا خرج دخلن رواه ابو داواد ) .
"আইশা (রা) বলেন, আমি পুতুল নিয়া খেলা-ধুলা করিতাম। এমতাবস্থায় কখনও কখনও রাসূলুল্লাহ (স) আমার নিকট প্রবেশ করিতেন। আমার সহিত বালিকারাও থাকিত। রাসূলুল্লাহ (স) প্রবেশ করিলে তাহারা চলিয়া যাইত এবং তিনি প্রস্থান করিলে তাহারা পুনরায় প্রবেশ করিত”।
عن عائشة قالت قدم رسول الله ﷺ من غزوة تبوك او خيبر وفي سهوتها ستر فهبت الريح فكشفت ناحية السطر عن بنات لعائشة لعب فقال ما هذا يا عائشة قالت بناتی ورای بینهن فرسا له جناحان من رقاع فقال ما هذا الذى ارى وسطهن قالت فرس قال وما هذا الذي عليه قلت جناحان قال فرس له جناحان قالت اما سمعت ان السليمان خيلا لها اجنحة قالت فضحك رسول الله ﷺ حتى رأيت نواجذه (رواه ابو داود ) .
"আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) তাবুক অথবা খায়বার যুদ্ধ হইতে প্রত্যাবর্তন করিলেন। 'আইশা (রা)-এর ছোট কুটিরে একটি পর্দা ছিল। বাতাসে পর্দার আড়ালে রাখা 'আইশার খেলনার পুতুলগুলি দৃশ্যমান হইতে লাগিল। রাসূলুল্লাহ (স) জিজ্ঞাসা করিলেন, হে 'আইশা! এইগুলি কি? তিনি বলিলেন, এইগুলি আমার খেলনার পুতুল। এইগুলির মধ্যে দুই পাখাবিশিষ্ট টুকরা কাপড়ের একটি ঘোড়াও ছিল। তিনি বলিলেন, এইগুলির মধ্যভাগে আমি যাহা দেখিতেছি উহা কি? 'আইশা (রা) বলিলেন, উহা ঘোড়া। বলিলেন, ঘোড়ার উপর উহা কি? আমি বলিলাম, তাহার দুই ডানা। আবারও বলিলেন, ঘোড়ার আবার দুইটি ডানা হয় কি করিয়া? 'আইশা (রা) বলিলেন, আপনি কি শুনেন নাই, সুলায়মান (আ)-এর দুই ডানাবিষ্টি একটি ঘোড়া ছিল। তিনি বলেন, এই কথা শুনিয়া রাসূলুল্লাহ (স) এমনভাবে হাসিলেন যে, তাঁহার মাড়ির দাঁতগুলি আমি দেখিতে পাইলাম”।
عن عائشة قالت فلما قدمنا المدينة جاءنى نسوة وانا العب على ارجوحة وانا مجمعة فذهبن بي فهيأنني وصنعنني ثم اتين بى رسول الله ﷺ فبنى بي وانا بنت تسع سنين (وراه ابو داود ) .
"আইশা (রা) বলেন, আমরা যখন মদীনায় আগমন করিলাম, আমার নিকট কতিপয় মহিলা আগমন করিলেন, আমি তখন দোলনায় খেলা করিতেছিলাম। আমার চুল তখন এলোমেলো ছিল। মহিলারা আমাকে লইয়া গেল, আমার কেশবিন্যাস করিল ও সুসজ্জিত করিল। অতঃপর আমাকে তাহারা রাসূলুল্লাহ (স)-এর নিকট লইয়া গেল। তিনি আমার সহিত বাসর যাপন করিলেন। তখন আমার বয়স ছিল মাত্র নয় বৎসর"। আইশা (রা) দোলনায় খেলা সম্পর্কিত আরও দুইটি হাদীছ আবূ দাউদে বর্ণিত রহিয়াছে।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 শিশুদের প্রতি রাসূলুল্লাহ (স)-এর ভালবাসা

📄 শিশুদের প্রতি রাসূলুল্লাহ (স)-এর ভালবাসা


وعن ابي هريرة قال خرجت مع رسول الله ﷺ في طائفة من النهار حتى اتى خباء فاطمة فقال اثم لكع اثم لكع يعنى حسنا فلم تلبث ان جاء يسعى حتى اعتنق كل واحد منهما صاحبه فقال رسول الله ﷺ اللهم انى احبه واحب من يحبه (متفق عليه ) .
"আবূ হুরায়রা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-এর সহিত দিনের এক প্রহরে বাহিরে রওয়ানা হইলাম। শেষে তিনি ফাতিমার আবাসে পৌছিলেন। জিজ্ঞাসা করিলেন, খোকা কোথায়, খোকা কোথায়। ইতোমধ্যে হাসান (রা) বাহির হইয়া আসিলেন। অতঃপর উভয়ই মু'আনাকা (কোলাকুলি) করিলেন। রাসূলুল্লাহ (স) তখন বলিয়া উঠিলেন, হে আল্লাহ! আমি তাঁহাকে ভালবাসি, আর তাঁহাকে যে ভালবাসে আমিও তাহাকে ভালবাসি"।
এই হাদীছের ব্যাখ্যায় ইবনুল মালিক বলেন, উহার দ্বারা মু'আনাকার বৈধতা প্রমাণিত হয়। ইমাম নববী বলেন, উহার দ্বারা প্রমাণিত হয় যে, ভালবাসাস্বরূপ শিশুদের সহিত মু'আনাকা করা মুস্তাহাব। শিশু বা অন্য যে কোন ধরনের মানুষের সহিত নম্রতা প্রদর্শনও মুস্তাহাব।
عن بريدة قال كان رسول الله ﷺ يخطبنا اذ جاء الحسن والحسين عليهما قميصان احمران يمشيان ويعثران فنزل رسول الله ﷺ من المنبر فحملهما ووضعهما بين يديه ثم قال صدق الله انما اموالكم واولادكم فتنة نظرت الى هذين الصبيين يمشيان ويعثران فلم اصبر حتى قطعت حديثي ورفعتهما رواه الترمذى وابوداود والنسائي .
"বুরায়দা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমাদের উদ্দেশ্যে খুৎবা দিতেছিলেন। ইতোমধ্যে হাসান ও হুসায়ন (রা) লাল দুইটি জামা পরিধান করিয়া হাঁটিয়া আসিতেছিলেন এবং হোঁচট খাইতেছিলেন। রাসূলুল্লাহ (س) মিম্বর হইতে নামিয়া গেলেন এবং তাহাদেরকে উঠাইয়া আনিয়া তাঁহার সামনে বসাইলেন। অতঃপর বলিলেন, আল্লাহ সত্যই বলিয়াছেন, "নিশ্চয় তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি পরীক্ষা বিশেষ”। আমি এই দুইটি ছোট শিশুকে দেখিলাম যে, তাহারা চলিতে গিয়া পড়িয়া যাইতেছে। তাই নিজেকে সংবরণ করিতে না পারিয়া খুৎবা বন্ধ করিয়া দিলাম এবং তাহাদেরকে উঠাইয়া লইলাম"।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 শিশুদের উৎসাহ দান

📄 শিশুদের উৎসাহ দান


উম্মু খালিদ বিন্ত খালিদ ইব্‌ন সাঈদ (রা) ছিলেন হাবশায় জন্মগ্রহণকারী একজন মহিলা সাহাবী। সেখানে কয়েক মাস তিনি প্রতিপালিতও হইয়াছিলেন। তাঁহার নিকট হইতে বর্ণিত, তিনি বলেন:
اتيت رسول الله ﷺ مع ابي وعلى قميص اصفر قال رسول الله ﷺ سنه سنه قال عبد الله وهي بالحبشة حسنة قالت فذهبت العب بخاتم النبوة فريزني ابي قال رسول الله دعها ثم قال رسول الله ﷺ ابلى واخلقى ثم ابلى واخلقي ثم ابلي واخلقي قال عبد الله فبقيت حتى ذكرت (رواه البخاري) .
"আমি রাসূলুল্লাহ (স)-এর নিকট আমার পিতার সহিত আগমন করিয়াছিলাম। তখন আমার গায়ে হলুদ বর্ণের একটি জামা ছিল। রাসূলুল্লাহ (স) তাহা দেখিয়া বলিলেন, চমৎকার। খুবই সুন্দর হইয়াছে। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন, হাবশী ভাষায় সান্নাহ শব্দের অর্থ হইল حسنة (সুন্দর)। উম্মু খালিদ বলেন, আমি মাহরে নবুওয়াত লইয়া খেলা করিতে লাগিলাম। আমার পিতা আমাকে শাসাইতে লাগিলেন। রাসূলুল্লাহ (স) বলিলেন, তাহাকে খেলা করিতে দাও। অতঃপর রাসূলুল্লাহ (স) বলিলেন, কাপড়টিকে পুরাতন করিও, কাপড়টিকে পুরাতন করিও, কাপড়টিকে পুরাতন করিও। বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ن মুবারক বলেন, এই দু'আর ফলে উন্মু খালিদ দীর্ঘায়ু লাভ করিয়াছিলেন এবং বহু কাল তাঁহার কথা আলোচিত হইতেছিল"।
এই হাদীছটি ইমাম বুখারী মোট চারটি স্থানে বর্ণনা করিয়াছেন। একটি যা উপরে উল্লিখিত। দ্বিতীয় স্থান হইল কিতাবুল মানাকিব, বাবু হিজরাতিল হাবশা। এখানে বর্ণিত হইয়াছে, উম্মু খালিদ (রা) বলেন, আমি হাবশা হইতে ছোট অবস্থায় আগমন করিয়াছিলাম। রাসূলুল্লাহ (স) আমাকে ডোরাযুক্ত একটি খামীসা (خميصة) কাপড় পরাইয়া দিয়াছিলেন (খামীসা বলা হয় পশমী ডোরাযুক্ত কাপড়কে)। অতঃপর রাসূলুল্লাহ (স) তাঁহার হাত মুবারক উহার ডোরাসমূহে বুলাইয়া বলিলেন, সানাহ, সানাহ (سناة سناة حبشي শব্দ, অর্থ সুন্দর সুন্দর)।
তৃতীয় স্থানটি হইল কিতাবুল লিবাস, বাবুল খামীসাতিস সাওদা। উহাতে বলা হইয়াছে যে, রাসূলুল্লাহ (স) উপস্থিত জনতাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, উহা আমি কাহাকে পরিধান করাইব। সকলেই নিরুত্তর থাকিলে তিনি উন্মু খালিদ (রা)-কে ডাকাইয়া তাহাকে পরাইয়া দিলেন। চতুর্থ স্থানটি হইল, কিতাবুল-আদاب, বাবু মান তারাকা সারিয়‍্যাতা গায়রিহি।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 শিশুর শিক্ষা

📄 শিশুর শিক্ষা


শিশুরাই আগামী দিনের কর্ণধার। সেইজন্য রাসূলুল্লাহ (স) তাহাদেরকে আদর্শবান হিসাবে গড়িয়া তোলার জন্য গুরুত্বারোপ করিয়াছেন। শিশুর শিক্ষার সুব্যবস্থা করার জন পিতা-মাতাকে রাসূলুল্লাহ (স) নির্দেশ দিয়াছেন। ইরশাদ হইয়াছে:
حق الولد على الوالد ثلثة اشياء ان يحسن اسمه اذا ولد ويعلمه الكتاب اذا عقل ويزوجه اذا ادرك
"পিতার উপর শিশু সন্তানের তিনটি অধিকার রহিয়াছে। জন্মের পর তাহার একটি উত্তম নাম রাখা, বুদ্ধি হইলে তাহাকে কিতাব তথা দীন শিক্ষা দিবে এবং বালেগ হইলে বিবাহ দিবে”।
عن أيوب بن موسى عن أبيه عن جده ان رسول الله ﷺ قال ما نحل والد ولده من نحل فضل من ادب حسن رواه الترمذي) .
"রাসূলুল্লাহ (স) বলেন, কোন পিতা তাহার সন্তানকে শিক্ষা-দীক্ষাদান অপেক্ষা উত্তম কোন কিছু দান করিতে পারে না”।
من ولد الله ولد فليحسن اسمه واربه
"কাহারও সন্তান জন্মগ্রহণ করিলে সে যেন তাহার সুন্দর নাম রাখে এবং উত্তম শিক্ষা-দীক্ষা দান করে”।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00