📘 সীরাত বিশ্বকোষ 📄 লাব্বায়ক (উপস্থিত) বলিয়া ডাকে সাড়া দেওয়া

📄 লাব্বায়ক (উপস্থিত) বলিয়া ডাকে সাড়া দেওয়া

তখন কি আপনি কোনরূপ অসুস্থতা বোধ করিতেছিলেন? তিনি বলিলেন, না। হযরত আবূ বকর বলিলেন, আমি আপনাকে অত্যন্ত ক্ষীণ আওয়াজে কথা বলিতে লক্ষ্য করিয়াছি। তিনি বলিলেন, হযরত জিবরাঈল (আ) আমাকে নির্দেশ দিয়াছেন, হযরত 'আব্বাস আসিলে তাঁহার সামনে আওয়াজকে হালকা করিবার জন্য যেইভাবে তোমাদিগকে আমার সামনে নীচ করিবার হুকুম করা হইয়াছে (হায়াতুস-সাহাবা, ২খ., পৃ. ৩৩৫)।
লাব্বায়ক (উপস্থিত) বলিয়া ডাকে সাড়া দেওয়া
আবূ নু'আয়ম হযরত আইশা (রা)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (স)-এর চেয়ে অধিক উন্নত চরিত্রের অধিকারী আর কেহই ছিল না। তাঁহাকে কোন সাহাবী কিংবা তাঁহার পরিবারস্থ কেহ ডাকিলে তিনি 'লাব্বায়ক (আমি হাজির) বলিয়া সাড়া দিতেন। এইজন্যই আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করিয়াছেন:
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ . "তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত" (৬৮: ৪; আদ-দুররুল-মানছুর, ৬খ., পৃ. ২৫০)।

📘 সীরাত বিশ্বকোষ 📄 অনুমতি গ্রহণ করা: অনুমতির অপেক্ষায় ঘরের দিকে মুখ করিয়া না দাঁড়ানো

📄 অনুমতি গ্রহণ করা: অনুমতির অপেক্ষায় ঘরের দিকে মুখ করিয়া না দাঁড়ানো

অনুমতি গ্রহণ করা: অনুমতির অপেক্ষায় ঘরের দিকে মুখ করিয়া না দাঁড়ানো
ইমাম আহমাদ হযরত আবদুল্লাহ ইব্‌ন বুস্ত্র আল-মাযিনী (রা)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (স) কাহারও বাড়ীতে তাশরীফ নিলে অনুমতির জন্য দরজা বরাবর ভিতর দিকে মুখ করিয়া দাঁড়াইতেন না বরং দরজার ডান কিংবা বাম পার্শ্বে সরিয়া অপেক্ষা করিতেন ও আস্সালামু আলাইকুম বলিতেন। তিনি অনুমতি পাইলে প্রবেশ করিতেন, অন্যথায় ফিরিয়া যাইতেন। তদানীন্তন সময়ে বাড়ীর দরজায় সাধারণত পর্দার ব্যবস্থা থাকিত না (আহমাদ, ৫খ., পৃ. ২০৯; ৪/১৯০, নং ১৭২৪১)।

📘 সীরাত বিশ্বকোষ 📄 অনুমতি গ্রহণের পদ্ধতি

📄 অনুমতি গ্রহণের পদ্ধতি

অনুমতি গ্রহণের পদ্ধতি
ইমাম আবু দাউদ হযরত কায়স ইবন সা'দ (রা)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন : একদা রাসূলুল্লাহ (স) সাক্ষাতের উদ্দেশ্যে আমাদের বাড়ীতে আগমন পূর্বক অনুমতি গ্রহণের ইচ্ছায় "আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু” বলিলেন। আমার আব্বা মৃদুস্বরে সালামের উত্তর দিলেন। আমি বলিলাম, রাসূলুল্লাহ (স)-কে অনুমতি দিলেন না? তিনি বলিলেন, অপেক্ষা কর, তিনি আমাদিগকে আরও অধিক সালাম করিবেন। অতঃপর আবার বলিলেন: “আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।” এইবারও আমার আব্বা অনুচ্চ আওয়াজে জবাব প্রদান করিলেন। অতঃপর তৃতীয় বার তিনি বলিলেন: "আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু"। এইবারও আমার আব্বা অতি স্বল্প আওয়াজে জবাব প্রদান করিলেন। কিন্তু মহানবী (স) জবাব শ্রবণ না করিতে পারিয়া প্রত্যাবর্তন করিতে লাগিলেন। হযরত সা'দ (রা) বাহির হইয়া পিছন দিক হইতে তাঁহার সহিত
মিলিত হইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার সবকয়টি সালামই শ্রবণ করিয়াছি, সঙ্গে সঙ্গে উত্তরও দিয়াছি, তবে অনুচ্চ আওয়াজে। উদ্দেশ্য ছিল, যেন আপনি আরও অধিক সালাম দ্বারা আমাদিগকে ধন্য করেন। অতঃপর নবী করীম (স) হযরত সা'দ-এর বাড়ীতে গেলেন। হযরত সা'দ পানির ব্যবস্থা করিলে রাসূলুল্লাহ (স) গোসল করিলেন। হযরত সা'দ কুসুম রংয়ের একটি চাদর দিলে রাসূলুল্লাহ (স) উহা গায়ে জড়াইলেন ও স্বীয় হস্তদ্বয় উঠাইয়া দু'আ করিলেনঃ হে আল্লাহ! সা'দের, পরিবারে আপনার রহমত ও বরকত নাযিল করুন। অতঃপর তিনি অল্প আহার করিয়া রওয়ানা দিলে হযরত সা'দ তাঁহার আরোহণের জন্য আরামদায়ক ও সহজে আরোহণযোগ্য একটি গাধা পেশ করিলেন। রাসূলুল্লাহ (স) উহার পিঠে আরোহণ করিলে সা'দ বলিলেন, হে কায়স। তুমি রাসূলুল্লাহ (স)-এর সঙ্গে যাও। কায়স বলেন, রাসূলুল্লাহ (স) আমাকে বলিলেন: আমার সঙ্গে আরোহণ কর। আমি অস্বীকার করিলে তিনি বলিলেন: হয়ত আমার সঙ্গে আরোহণ করিয়া যাইবে, না হয় ফিরিয়া যাইবে (এমন হইবে না যে, আমি সওয়ার হইয়া চলিব অথচ তুমি পদব্রজে চলিবে)।
অনুমতি গ্রহণের পদ্ধতি শিক্ষাদান
ইমাম আবূ দাউদ হযরত রিব'ঈ ইব্‌ন হিরাশ (রা) হইতে বর্ণনা করেন যে, বানু 'আমের গোত্রের জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (স)-এর সহিত সাক্ষাতের উদ্দেশ্যে আগমন করিল। তিনি তখন বাসায় ছিলেন। লোকটি বাসার নিকট যাইয়া বলিল, আমি কি প্রবেশ করিব? রাসূলুল্লাহ (স) খাদেমকে বলিলেন: লোকটির নিকট যাইয়া তাহাকে অনুমতি গ্রহণের পদ্ধতি শিখাইয়া দাও। তাহাকে বল, সে যেন এইভাবে বলে: আস্সালামু আলাইকুম। আমি কি প্রবেশ করিতে পারি? আগন্তুক রাসূলুল্লাহ (স)-এর এই কথা শুনিয়া বলিল: আস্সালামু আলাইকুম। আমি কি আসিতে পারি? অতঃপর রাসূলুল্লাহ (স) তাহাকে প্রবেশের অনুমতি প্রদান করিলেন (৮খ., পৃ. ৫৬, নং ৫১৬৬)।
ইমাম বুখারী হযরত জাবির ইব্‌ন আবদিল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন: একদা আমি আমার আব্বার ঋণ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য রাসূলুল্লাহ (স)-এর খিদমতে হাজির হইলাম। দরজায় আওয়াজ করিলে রাসূলুল্লাহ (স) বলিলেনঃ কে? উত্তরে বলিলাম, আমি। অতঃপর তিনি এই কথা বলিতে বলিতে বাহিরে আসিলেন, "আমি, আমি”। অর্থাৎ নাম না বলিয়া শুধু আমি বলাকে তিনি অপছন্দ করিয়াছেন (১১খ., পৃ. ৩৭; ৬২৫০)।

📘 সীরাত বিশ্বকোষ 📄 অনুমতি গ্রহণের পদ্ধতি শিক্ষাদান

📄 অনুমতি গ্রহণের পদ্ধতি শিক্ষাদান

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية