📄 দুই: ইবরাহীম ('আ)-এর ঐতিহ্য সম্পর্কিত বিষয়
দুই: ইবরাহীম ('আ)-এর ঐতিহ্য সম্পর্কিত বিষয় (ক) মুইর (Muir)-এর অভিমত পর্যালোচনা
অবশ্য অধিকতর গুরুত্বপূর্ণ বিষয় হইল ইব্রাহীম ('আ)-এর ঐতিহ্য সম্পর্কে প্রাচ্যতত্ত্ববিদদের অভিমত। সাধারণত তাহারা স্বীকার করেন না যে, ইবরাহীম ('আ) মক্কায় আসিয়াছিলেন। তাহারা স্বীকার করেন না যে, বিবি হাজেরা ও তাঁহার পুত্র ইসমাঈল ('আ) আদৌ কখনও মক্কায় আসিয়াছিলেন, ইবরাহীম ('আ) আদৌ তাঁহাদের সেখানে রাখিয়া আসিয়াছিলেন বা তিনি মক্কার কা'বাগৃহ নির্মাণ করিয়াছিলেন। তাহারা আরও দাবি করেন যে, ইসমাঈল নহেন, ইসহাককেই কুরবানী করার জন্য ইবরাহীম ('আ)-কে নির্দেশ দেওয়া হইয়াছিল। এই অভিমতগুলিও অবশ্য প্রাচ্যতত্ত্বের মতই পুরাতন বিষয়। মুইর এই পুরাতন অভিমতগুলিকে উহাদের আধুনিক আঙ্গিক ও আকৃতি প্রদান করিয়াছেন। আর তাহার পরবর্তী লেখকগণ এই বিষয়ে প্রধানত তাহার যুক্তিতর্ক ও অনুমানগুলিরই পুনরাবৃত্তি করিয়াছেন। ১২ মার্গোলিয়থ লিখিয়াছেন, কা'বাঘরের সহিত ইবরাহীম ('আ)-এর সম্পর্কের পুরাকাহিনীটি দৃশ্যত পরবর্তী কালের কল্পনার ফল। আর এই কল্পনার কাজটি করা হইয়াছে কেবল রাজনৈতিক প্রয়োজনে। ১৩ আরও যাহারা এই মতেরই আরও বিশদ ব্যাখ্যা-বিশ্লেষণ করিয়াছেন তাহাদের মধ্যে জে. ডি. বেট ও রিচার্ড বেলের নাম উল্লেখ করা যায়। বেট এই বিষয়ে একটি স্বতন্ত্র রচনাকর্ম প্রস্তুত করেন যাহার শিরোনাম ছিল : Enquiries into the Claims of Ishmael। ১৪ তিনি এই রচনায় সমুদয় প্রাচ্যতত্ত্ববিদ ইবরাহীম ও ইসমাঈল ('আ)-এর কুরবানী সম্পর্কিত ঘটনা প্রসঙ্গে যাহা বলিয়াছেন কার্যত প্রায় সেই সকল কিছুরই সমাবেশ ঘটাইয়াছেন। তবে রিচার্ড বেল আভাসে বলিতে চাহিয়াছেন যে, এই
৯৪ সীরাত বিশ্বকোষ
বিষয়ে কুরআনের আয়াতগুলি মহানবী -এর পরবর্তী জীবনে মদীনায় অবস্থানকালে সংশোধন করা হয়। ১৫
স্পষ্টত এই বিষয় সম্পর্কে স্বতন্ত্র ও বিশদ আলোচনা আবশ্যক। বক্ষ্যমাণ গ্রন্থের উদ্দেশ্যও পরিসর অনুযায়ী এই অংশে মুইরের অভিমত বিবেচনায় সীমিত থাকিবে, যে অভিমত তাহার পরবর্তী কালের লেখকরা মূলত বিশদায়ন ও পুনরাবৃত্তি করিয়াছেন মাত্র।
টিকাঃ
১২. দৃষ্টান্তস্বরূপ দ্র. A. Guillaume, Islam, London 1964, pp. 61-62; P. Lammens, L'Islsm, Croyance et Instiutions, Beirut 1926, pp. 28, 33.
১৩. D. S. Margoliouth, Mohammed and Rise of Islsm, 3rd edition, London 1905, p. 104. এই গ্রন্থের পরের দিকের অংশে এই সুনির্দিষ্ট মন্তব্য আলোচিত হইয়াছে। পরে দ্র. অধ্যায় ১৪, ভাগ ১ও ২।
১৪. ১ম প্রকাশ, লণ্ডন ১৯২৬ খৃ.; পুনঃ প্রকাশ ১৯৮৪ খৃ..
১৫. R. Bell, "The Sacrifice of Ishmael", T.G.U.O.S., vol. X, 29-31; and "The Origin of the Id al-Azha", M.W., 1933, pp. 117-120.
অবশ্য অধিকতর গুরুত্বপূর্ণ বিষয় হইল ইব্রাহীম ('আ)-এর ঐতিহ্য সম্পর্কে প্রাচ্যতত্ত্ববিদদের অভিমত। সাধারণত তাহারা স্বীকার করেন না যে, ইবরাহীম ('আ) মক্কায় আসিয়াছিলেন। তাহারা স্বীকার করেন না যে, বিবি হাজেরা ও তাঁহার পুত্র ইসমাঈল ('আ) আদৌ কখনও মক্কায় আসিয়াছিলেন, ইবরাহীম ('আ) আদৌ তাঁহাদের সেখানে রাখিয়া আসিয়াছিলেন বা তিনি মক্কার কা'বাগৃহ নির্মাণ করিয়াছিলেন। তাহারা আরও দাবি করেন যে, ইসমাঈল নহেন, ইসহাককেই কুরবানী করার জন্য ইবরাহীম ('আ)-কে নির্দেশ দেওয়া হইয়াছিল। এই অভিমতগুলিও অবশ্য প্রাচ্যতত্ত্বের মতই পুরাতন বিষয়। মুইর এই পুরাতন অভিমতগুলিকে উহাদের আধুনিক আঙ্গিক ও আকৃতি প্রদান করিয়াছেন। আর তাহার পরবর্তী লেখকগণ এই বিষয়ে প্রধানত তাহার যুক্তিতর্ক ও অনুমানগুলিরই পুনরাবৃত্তি করিয়াছেন। [12] মার্গোলিয়থ লিখিয়াছেন, কা'বাঘরের সহিত ইবরাহীম ('আ)-এর সম্পর্কের পুরাকাহিনীটি দৃশ্যত পরবর্তী কালের কল্পনার ফল। আর এই কল্পনার কাজটি করা হইয়াছে কেবল রাজনৈতিক প্রয়োজনে। [13] আরও যাহারা এই মতেরই আরও বিশদ ব্যাখ্যা-বিশ্লেষণ করিয়াছেন তাহাদের মধ্যে জে. ডি. বেট ও রিচার্ড বেলের নাম উল্লেখ করা যায়। বেট এই বিষয়ে একটি স্বতন্ত্র রচনাকর্ম প্রস্তুত করেন যাহার শিরোনাম ছিল : Enquiries into the Claims of Ishmael। [14] তিনি এই রচনায় সমুদয় প্রাচ্যতত্ত্ববিদ ইবরাহীম ও ইসমাঈল ('আ)-এর কুরবানী সম্পর্কিত ঘটনা প্রসঙ্গে যাহা বলিয়াছেন কার্যত প্রায় সেই সকল কিছুরই সমাবেশ ঘটাইয়াছেন। তবে রিচার্ড বেল আভাসে বলিতে চাহিয়াছেন যে, এই বিষয়ে কুরআনের আয়াতগুলি মহানবী -এর পরবর্তী জীবনে মদীনায় অবস্থানকালে সংশোধন করা হয়। [15]
স্পষ্টত এই বিষয় সম্পর্কে স্বতন্ত্র ও বিশদ আলোচনা আবশ্যক। বক্ষ্যমাণ গ্রন্থের উদ্দেশ্যও পরিসর অনুযায়ী এই অংশে মুইরের অভিমত বিবেচনায় সীমিত থাকিবে, যে অভিমত তাহার পরবর্তী কালের লেখকরা মূলত বিশদায়ন ও পুনরাবৃত্তি করিয়াছেন মাত্র।