📘 সীরাত বিশ্বকোষ > 📄 মক্কাভিমুখে গোয়েন্দা প্রেরণ

📄 মক্কাভিমুখে গোয়েন্দা প্রেরণ

মক্কার বানু খুযা'আ গোত্রের বিশর ইব্‌ন সুফ্যান নামক একজন নও-মুসলিমও রাসূলুল্লাহ (স)-এর সাথে ছিলেন। তিনি যে ইসলাম গ্রহণ করিয়াছেন একথা মক্কাবাসীদের সম্পূর্ণ অবিদিত ছিল। কুরায়শদের হাবভাব অবগত হওয়ার জন্য যুল-হুলায়ফা হইতেই রাসূলুল্লাহ (স) তাহাকে গোয়েন্দারূপে মক্কায় প্রেরণ করিলেন।
কাফেলা যখন উসফান নামক স্থানে পৌঁছিল, তখন হযরত বিশর ইব্‌ন সুফ্যান মক্কা হইতে ফেরৎ আসিলেন। উসফান মক্কা হইতে দুই মনযিল দূরে মক্কা-মদীনার পথে একটি জনপদের নাম। তিনি খবর দিলেন যে, কুরায়শগণ আপনার আগমনের সংবাদ পাইয়া সকল গোত্রের লোকজনকে সমবেত করিয়া যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুত হইয়া আছে। তাহারা আপনাকে কোন অবস্থাতেই মক্কায় প্রবেশ করিতে দিবে না। তাহাদের বিরাট প্রতিরোধ বাহিনী মক্কার বাহিরে ইয়ালদাহ নামক স্থানে আপনাদের অপেক্ষা করিতেছে। ওয়ালীদের পুত্র খালিদ এবং আবূ জাহলের পুত্র ইকরিমা দুই শত অশ্বারোহী সৈন্য লইয়া অগ্রসর হইয়া রাবিগ ও জুহফার মধ্যবর্তী কুরাউল গামীম পর্যন্ত পৌঁছিয়া গিয়াছে (যাদুল মা'আদ, ১খ., পৃ. ৩৮০)। এই স্থানটি ছিল উসফান হইতে আট মাইল দূরে।
গোয়েন্দা আরও জানাইলেন যে, যুদ্ধ-বিগ্রহে কুরায়শদের সহযোগী পুরাতন মিত্র কা'ব ইব্‌ন লুওয়াই গোত্র আপনাকে প্রতিরোধ করার জন্য আহাবীশকে একত্র করিয়া রাখিয়াছে (আহাবীশ হইল কতিপয় যুদ্ধবাজ লোক, সাহারা বিভিন্ন গোত্রের সাথে সংশ্লিষ্ট ছিল)। তাহারা উল্লেখযোগ্য সংখ্যক ফৌজ একত্র করিয়াছে। তাহাদের ইচ্ছা হইল, যুদ্ধ করিয়া হইলেও আপনাকে এবং আপনার সঙ্গীগণকে মক্কায় পৌঁছিতে বাধা প্রদান করা (আসাহ্হুস্ সিয়ার, পৃ. ১৬৮)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সাহাবীগণের সঙ্গে রাসূলুল্লাহ (স)-এর পরামর্শ

📄 সাহাবীগণের সঙ্গে রাসূলুল্লাহ (স)-এর পরামর্শ

রাসূলুল্লাহ (স) সাহাবীগণের সহিত পরামর্শ করিলেন, এখন আমাদের কী কর। উচিৎ? আমরা কি ঐ সকল গোত্রগুলির বসতি আক্রমণ করিব, যাহারা কুরায়শদের সহযোগিতা করার জন্য বাহির হইয়াছে? ইহা হইলে তাহারা বিক্ষিপ্ত হইয়া প্রতিরোধ হইতে পশ্চাদপদ হইতে পারে। অথবা আমরা মক্কাভিমুখে আমাদের যাত্রা অব্যাহত রাখিব, কেহ প্রতিরোধে আগাইয়া আসিলে তাহাকে প্রতিহত করিব? তোমরা পরামর্শ দাও, এই দুইটির কোন পথ আমরা অবলম্বন করিব? হযরত আবূ বাক্স সিদ্দীক (রা) বলিলেন, আমরা যুদ্ধ করিতে আসি নাই। কিন্তু যদি কেহ আমাদেরকে কা'বাগৃহে গমন করিতে বাধা প্রদান করে, তবে নিশ্চয় আমরা তাহার বিরুদ্ধে অস্ত্রধারণ করিব। রাসূলুল্লাহ্ (স) অগ্রযাত্রা অব্যাহত রাখিবার সিদ্ধান্ত দিয়া বলিলেন, খালিদের সৈন্যদল কুরাউল গামীমে আমাদের অপেক্ষা করিতেছে। কাজেই সোজা পথে না গিয়া শত্রুদের চোখ এড়াইয়া ডানদিকে পথ চল। তিনি জিজ্ঞাসা করিলেন, কে আছে আমাদেরকে নিরাপদ রাস্তায় পথ দেখাইয়া মক্কায় লইয়া যাইবে? বানু আসলাম গোত্রের এক লোক বলিল, আমি প্রস্তুত আছি (আল্-বিদায়া ওয়ান-নিহায়া, ৪খ., পৃ. ৫৫৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মক্কাভিমুখে পুনযাত্রা

📄 মক্কাভিমুখে পুনযাত্রা

বানু আসলাম গোত্রের রাহবার দুর্গম আঁকাবাঁকা পাহাড়ী পথে কাফেলা লইয়া অগ্রসর হইল। দুর্গম শিলাময় গিরিপথে চলিতে সাহাবা-ই কিরামের চরম কষ্ট হইতেছিল। বেশ কিছু সময় পথ চলার পর তাঁহারা একটি প্রান্তরের শেষ সীমান্তে আসিয়া একটি সমতল ভূমিতে উপনীত হইলেন। তখন রাসূলুল্লাহ্ (স) বলিলেন, তোমরা বল, 'আস্তাগফিরুল্লাহ, আসতাগফিরুল্লাহ, ওয়া আতুবু ইলায়হি' (আমরা আল্লাহ্র নিকট ক্ষমা চাহিতেছি এবং তাঁহার নিকট তওবা করিতেছি)। তিনি আরও বলিলেন, বনী ইসরাঈলকে ইহা পাঠ করিতে বলা হইলে তাহারা ইহা পাঠ করে নাই (কিতাবুল মাগাযী, ২খ., পৃ. ৫৮৪)।
কাফেলা মক্কাভিমুখে চলিতেছে। রাসূলুল্লাহ্ (স) বলিলেন, তোমরা হাম্সকে পশ্চাতে রাখিয়া ছানিয়াতুল মিরার-এর দিকে অগ্রসর হও। ইহা ছিল হুদায়বিয়ার অবতরণভূমি, মক্কার নিম্নদেশে অবস্থিত। কুরায়শগণ যখন দেখিল, মুসলমানগণ রাজপথ ছাড়িয়া গিরিপথে মক্কাভিমুখে অগ্রসর হইতেছেন, তখন তাহারা দ্রুত মক্কায় ফিরিয়া গেল যাহাতে মুসলমানগণ মক্কায় প্রবেশ করিতে চাহিলে তাহারা প্রতিরোধ করিতে পারে।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সালাতুল খাওফ আদায়

📄 সালাতুল খাওফ আদায়

রাসূলুল্লাহ্ (স) ছানিয়াতুল মিরার-এ অবস্থানকালে যুহরের নামাযের সময় হইল। তিনি সাহাবীগণকে সাথে লইয়া জামাআতে নামায আদায় করিলেন। ইকরিমা ও খালিদের নেতৃত্বাধীন কুরায়শ বাহিনী বিষয়টি লক্ষ্য করিল এবং পরবর্তী নামায আদায়কালে মুসলমানদের উপর আকস্মিক আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করিল। কিন্তু আসরের নামাযের পূর্বেই আল্লাহ তা'আলা হযরত জিবরাঈল (আ)-কে প্রেরণ করিয়া রাসূলুল্লাহ্ (স)-কে কাফিরদের এই দুরভিসন্ধির কথা অবহিত করিলেন এবং সালাতুল খাওফের নির্দেশ নাযিল করিলেন:
وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلوةَ فَلْتَقُمْ طَائِفَةً مِّنْهُمْ مَّعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِدْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُوْنَ عَنْ أَسْلِحَتِكُمْ وَامْتَعَتِكُمْ فَيَمِيلُوْنَ عَلَيْكُمْ ميله واحدةً.
"তুমি যখন তাহাদের মধ্যে অবস্থান করিবে ও তাহাদের সহিত নামায আদায় করিবে, তখন তাহাদের একদল তোমার সহিত যেন নামাযে দাঁড়ায় এবং তাহারা যেন সশস্ত্র থাকে। তাহাদের সিজদা করা হইলে তাহারা যেন তোমাদের গিছনে অবস্থান করে। আর অপর একদল যাহারা নামাযে শরীক হয় নাই, তাহারা তোমার সহিত যেন নামাযে শরীক হয় এবং তাহারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। কাফিরগণ কামনা করে যেন তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক যাহাতে তাহারা তোমাদের উপর একেবারে ঝাঁপাইয়া পড়িতে পারে (৪:১০২)।
এই বিধান নাযিল হইলে রাসূলুল্লাহ্ (স) আসরের নামায উক্ত পদ্ধতিতে আদায় করেন। ফলে কাফিরদের পরিকল্পনা ব্যর্থ হইয়া যায় (কিতাবুল মাগাযী, ২খ., পৃ. ৫৮২)।
ইব্‌ন কাছীর বলেন, রাসূলুল্লাহ্ (স) দুইবার সালাতুল খাওফ আদায় করেনঃ একবার উসফানে, আরেকবার বনী সুলায়ম গোত্রের এলাকায় (তাফসীর, ১খ., ৪৩২; বিস্তারিত বিবরণের জন্য দ্র. আসাহহুস সিয়ার)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00