📘 সীরাত বিশ্বকোষ 📄 গাযওয়ার ফলাফল

📄 গাযওয়ার ফলাফল


গাযওয়া বানু সুলায়ম রাসূলুল্লাহ (স)-এর গাযওয়াসমূহের মধ্যে অত্যন্ত স্বল্প পরিসরের একটি গাযওয়া। এই গাযওয়ায় পূর্বেই বর্ণিত হইয়াছে যে, মুসলমান এবং কাফির সৈন্যদের মাঝে কোন যুদ্ধ সংঘটিত হয় নাই। কেবল গালিব ইব্‌ন আবদুল্লাহর নেতৃত্বে পাঠানো সারিয়ার ব্যাপারে কিছুটা সংঘর্ষের কথা জানা যায়। তাহারা পালাইয়া যাওয়ায় মুসলিমগণ বিপুল পরিমাণে গনীমত পাইয়া আর্থিক দিক দিয়া লাভবান হন। তাহা ছাড়া রাসূলুল্লাহ (স)- এর আক্রমণাত্মক পদক্ষেপে মদীনা দুশমনদের হাত হইতে রক্ষা পায়। তবে রাসূলুল্লাহ (স)-এর এই আকস্মিক হামলায় কাফিররা ইতস্তত বিক্ষিপ্ত হইয়া গেলেও বদr যুদ্ধের কারণে তাহাদের অন্তরে যে জ্বালা আরম্ভ হইয়াছিল উহা প্রশমিত হইতে পারে নাই, বরং সেই সঞ্চিত জ্বালারই প্রকাশ পরবর্তীতে বহু যুদ্ধে ঘটিয়াছিল।

ফন্ট সাইজ
15px
17px