📘 সীরাত বিশ্বকোষ > 📄 শত্রুর মনে ভীতি সৃষ্টিকারী কবিতা পাঠ

📄 শত্রুর মনে ভীতি সৃষ্টিকারী কবিতা পাঠ

রণক্ষেত্রে শত্রুর মনে ভয় উদ্রেককারী কবিতা পাঠ নবী করীম (স)-এর যুগে প্রচলিত ছিল। আরবে পূর্ব হইতেই এইরূপ প্রথা বিদ্যমান ছিল। তাই খায়বার বিজয়কালে নাইম দুর্গের দিকে রাসূলুল্লাহ (স) হযরত আলী (রা)-কে প্রেরণ করিলে ইয়াহূদী নেতা মারহাব তরবারি নাচাইতে নাচাইতে এই বীরত্ব ব্যঞ্জক পংক্তি উচ্চারণ করিতে করিতে অগ্রসর হইল:
قد علمت خیبر اني مرحب + شاك السلاح بطل محرب
اذا الحروب اقبلت تلمت "জানে খায়বার আমি মারহাব বীরপুরুষ সশস্ত্র বীর নখদর্পণে রচা আহব লড়াকু ব্যাঘ্র যবে হয় আগুনের সেও কাবু হয় বল্লম আর অসিতে ঘোর! ঘেঁষে না নিকট পালায় ভয়েতে অনন্তর"।
তাহার জবাবে মুসলিম পক্ষ হইতে আমের (রা), কা'ব ইবন মালিক ও শেরে খোদা আলী (রা) বীরত্বব্যঞ্জক কবিতা আবৃত্তি করিয়াছিলেন। কবি আমের (রা) বলিয়াছিলেনঃ
قد علمت خيبر انی عامر + شاکي السلاح بطل مغامر "জানে খায়বার আমি মহাবীর আমের হই অস্ত্রসজ্জা রণকুশলে যে পেছনে নই"। [সহীহ মুসলিম, খায়বার যুদ্ধ প্রসঙ্গ, ২খ., পৃ. ১২২; যী কারাদ যুদ্ধ প্রসঙ্গ, ২খ., পৃ. ১১৫; সহীহ বুখারী, খায়বার যুদ্ধ প্রসঙ্গ, ২খ., পৃ. ৬০৩; তাবাকাত ইবন সা'দ, ২খ., পৃ. ৮০]
সীরাত ইবন হিশামের বর্ণনা হইতে জানা যায়, মারহাবের জবাবে কা'ব ইবন মালিক (রা) নিম্নরূপ পংক্তি উচ্চারণ করিতে করিতে অগ্রসর হইয়াছিলেন: জানে খায়বার আমি যে কবি শংকানাশী বীর বাহাদুর যবে হয় রণে সর্বত্রাসী যুদ্ধের আগুন জ্বলিয়া উঠিলে যুদ্ধ হয় চমকে অসি কর্তনকারী বিদ্যুৎময় এমনি দলন তোদের আমরা দলিব যে, কষ্টই তোদের পরিণত হবে সহজে। মারের বদলে হয়তো বা দেবো উচিত মার নয়তো লভিব গনীমত (রুখে সাধ্য কার?) এমন হস্তে নাই যাতে লেখা বক্রতার।
ইব্‌ন হিশাম আবূ যায়দ আনসারীর বরাতে কা'ব (রা)-এর নিম্নরূপ উক্তি শুনাইয়াছেন: জানে খায়বার আমি কবি (যাই যে বলি) স্বরূপে প্রকাশি সমর অগ্নি উঠিলে জ্বলি। যুদ্ধের মহাবিভীষিকা রাখি নিয়ন্ত্রণে দৃঢ়চেতা বীর লড়ি উদ্যমে অপরিসীম। সাথে তরবারি কর্তনকারী বিদ্যুৎপ্রায় উঠে যে চমকি কাপে না হস্ত বক্রতায়। খণ্ড খণ্ড করিব জানিস তোদের কেটে, (ফলে) কষ্টও আর কষ্ট রবে না মোটে। [সীরাতুন্নবী, ইবন হিশাম, ৩খ., পৃ. ৩৫৩] অন্য বর্ণনায় আছে, মারহাব বলিয়াছিল: انا الذي سمتنى امى مرحب + شاك السلاح بطل مجرب "আমি সেই বীর যার মা নাম রাখিয়াছে মারহাব, অস্ত্রের সাজে অভিজ্ঞতায় আমি বীর পুঙ্গব"। তাহার মুকাবিলায় দ্বন্দ্বযুদ্ধে অগ্রসর হইয়া হযরত আলী (রা) বলিলেন: انا الذي سمتنى امى حیدره + كليث غابات كريمة المنظره "আমি সেই বীর যার মা নাম রাখিয়াছে হায়দার। গভীর বনের সিংহ যে আমি মূর্তি ভয়ঙ্কর"। [বর্ণনা মুসলিমের, দ্র. ফাতহুল বারী, ৭খ., পৃ. ৩৬৭]
কথিত আছে যে, মারহাব পূর্বরাত্রিতে স্বপ্নে দেখিয়াছিল, একটি সিংহ তাহাকে রক্তাক্ত করিয়াছে। আলী (রা) স্বপ্নযোগে তাহা অবগত হইয়া তাহার জবাবে বলিলেন, হে মারহাব। আমি তোমার রাত্রিতে স্বপ্নে দেখা সেই সিংহ। এই বাক্যটি শোনামাত্র তাহার অন্তরাত্ম কাঁপিয়া উঠিল। তাহার সকল বীরত্ব কপূরের মত উবিয়া গেল এবং সে নিহত হইল। [যুরকানী, ২খ., পৃ. ২২৪]
ইব্‌ন কায়্যিম (র) বলেন, সহীহ মুসলিমের বর্ণনামতে, হযরত আলী (রা)-এর হাতেই মারহাব নিহত হয়। কিন্তু মূসা ইব্‌ন উক্‌বা ও যুহরী জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা)-এর বরাতে বলেন, মারহাবের হত্যাকারী আসলে মুহাম্মাদ ইব্‌ন মাসলামা (রা)। মারহাব দ্বন্দ্বযুদ্ধে মুসলিম বাহিনীর বীরগণকে আহবান জানাইলে তিনি তাঁহার ভাই মাহমূদ ইব্‌ন মাস্লামা-এর ঘাতক মারহাবকে হত্যা করিয়া ভ্রাতৃহত্যার প্রতিশোধ গ্রহণের অনুমতি রাসূলুল্লাহ (স)-এর নিকট হইতে লাভ করেন এবং শেষ পর্যন্ত তাহাকে হত্যা করিতে সমর্থ হন।
আল-ওয়াকিদী বলেন, মুহাম্মাদ ইব্‌ন মাসলামার তরবারির আঘাতে মারহাবের পদযুগল বিচ্ছিন্ন হয়। তিনি এই বলিয়া তাহাকে ছাড়িয়া দেন, আমার নিহত ভাইয়ের মৃত্যুর যাতনাটি তুই এখন ভোগ কর। এই অবস্থায় হযরত আলী (রা) তাহার উপর চরম আঘাত হানিয়া তাহার দফা রফা করিয়া দেন এবং তাহার অস্ত্রশস্ত্র কাড়িয়া লন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 যুদ্ধক্ষেত্রে গনীমত বণ্টনে রাসূলুল্লাহ (স)-এর সুবিচার

📄 যুদ্ধক্ষেত্রে গনীমত বণ্টনে রাসূলুল্লাহ (স)-এর সুবিচার

উপরিউক্ত ব্যাপারটি রাসূলুল্লাহ (স)-এর গোচরীভূত করা হইলে হযরত আলী (রা) স্বীকার করিলেন যে, তিনি মারহাবকে পদযুগল বিচ্ছিন্ন ও মরণাপন্ন অবস্থায় পাইয়াছিলেন। সেইমতে রাসূলুল্লাহ (স) নিহত মারহাবের তরবারি, শিরস্ত্রাণ, বল্লম প্রভৃতি মুহাম্মাদ ইব্‌ন মাসলামাকে প্রদান করেন। ঐ তরবারিখানা মুহাম্মাদ ইব্‌ন মাসলামার বংশধরদের মধ্যে ছিল এবং উহাতে মারহাবের নাম খোদাইকৃত ছিল। [আসাহহুস সিয়ার, পৃ. ১৯১-১৯২]
সেনাপতি ও সৈনিকের পারস্পরিক শ্রদ্ধাবোধ
ইহা ছিল রাসূলুল্লাহ (স)-এর প্রতিরক্ষা কৌশলের অন্যতম নীতি। খায়বার যুদ্ধকালে রাসূলুল্লাহ (স) যখন একেবারেই দুর্গের নীচে শিবির স্থাপন করিলেন তখন হযরত হুবাব (রা) জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই শিবিরের স্থান নির্বাচন কি ওহীর ভিত্তিতে? খায়বারের দুর্গবাসীরা তীরন্দাযীতে অত্যন্ত দক্ষ, আর আমাদের শিবির একেবারে তাহাদের লক্ষ্য সীমার মধ্যে পড়িয়া গিয়াছে। ইহা ছাড়া ঘন খেজুর বীথির মধ্য দিয়া আসিয়াও তাহারা বিপদের কারণ হইতে পারে। সাথে সাথে রাসূলুল্লাহ (স) তাঁহার পরামর্শ গ্রহণ করিলেন এবং প্রায় ৪০০ খেজুর গাছ কর্তন করাইলেন। তিনি শিষ্যদের উৎসাহবোধক একটি খুৎবাও দিলেন। [সাইয়েদুল মুরসালীন, ২খ., পৃ. ৮০৮-৮০৯]
ভীতি প্রদর্শনের মাধ্যমে কাবু করা
জেনারেল আকবর খান বলেন, “রাসূলুল্লাহ (স)-এর লড়াই করার উদ্দেশ্য ছিল যুদ্ধের পর শান্তি ফিরে আসবে এবং বিজেতা ও বিজিত উভয় পক্ষই আত্মিক, মানসিক ও সামাজিক প্রশান্তি ও তৃপ্তি লাভ করবে। এই লক্ষ্য সামনে রেখেই যুদ্ধে তিনি ঠিক ততটুকু মাত্র জীবন ও সম্পদহানি ঘটানোকে জায়েয রেখেছেন যতটুকু যুদ্ধ পরিসমাপ্তি ও শান্তি লাভের জন্য ছিল অপরিহার্য। অন্যথায় তিনি এমন যুদ্ধ পরিকল্পনা তৈরী করতেন না বা এমন সামরিক চাল চালতেন না যার ফলে দুশমন বিনা যুদ্ধেই ভীতিগ্রস্ত ও হতভম্ব হয়ে হিম্মত হারিয়ে যেতো আর অধিক রক্তক্ষয় ব্যতিরেকেই যুদ্ধের উদ্দেশ্য হাসিল হয়ে যেত। এই সামরিক কলাকৌশলকেই বৃটিশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ লীডল হার্ট-এর উক্তি মুতাবিক জার্মানীর প্রখ্যাত প্রতিরক্ষা পর্যবেক্ষক নিম্নোক্ত ভাষায় পুনরাবৃত্তি করেছেন : 'প্রতিরক্ষা কৌশলের সাহায্যে এমনভাবে কর্ম সম্পাদন করতে হবে যে, লড়াই ব্যতিরেকে অন্য পন্থায়ও শত্রুর উপর বিজয় সাধিত হয়'”। [ইসলামে প্রতিরক্ষা কৌশল, পৃ. ২১৯-২২০]
রাসূলুল্লাহ (স)-এর উক্ত নীতি সম্পর্কে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মুসলিম যোদ্ধা সবিশেষ অবহিত ছিলেন। তাই আহ্যাব যুদ্ধের সময় বিশ্বাসঘাতক বনূ কুরায়যা যখন স্বরূপে আত্মপ্রকাশ করে এবং তাহাদের একটি লোক মদীনার দুর্গে আশ্রয় গ্রহণকারী নারী ও শিশুদের খবর লইয়া তাহাদের উপর আক্রমণের পাঁয়তারা করিতেছিল তখন স্বয়ং নবী করীম (স)-এর ফুফু সাফিয়্যা (র) তাঁবুর একটি খুঁটি খুলিয়া লইয়া পশ্চাৎদিক হইতে লোকটির মাথায় এমন প্রচণ্ড আঘাত হানিলেন যে, তাহার মাথা চূর্ণ হইয়া গেল। তারপর ত্বরিৎ গতিতে তাহার শিরশ্ছেদ করিয়া তাহার খণ্ডিত মুণ্ডসহ তিনি দুর্গে প্রবেশ করিলেন। তারপর দুর্গের পশ্চাৎদিকে খণ্ডিত অংশটি এমনভাবে নিক্ষেপ করিলেন যে, শত্রুরা ভাবিল নিশ্চয়ই দুর্গের মধ্যে পুরুষ সৈন্যরা রহিয়াছে। অথচ সেখানে কোন পুরুষ যোদ্ধা ছিল না। কেবল ভীতি প্রদর্শনের মাধ্যমেই দুর্গটি বনু কুরায়যার ইয়াহুদীদের আক্রমণ হইতে রক্ষা পাইল। [সাইয়েদুল মুরসালীন, ২খ., পৃ. ৬৫৯-৬৬০]
খায়বার আক্রমণের তৃতীয় দিনে সা'ব দুর্গ দখলের উদ্দেশ্যে হযরত হুবাব (রা)-এর হস্তে পতাকা অর্পণ করিয়া রাসূলুল্লাহ (স) যখন তাহাকে প্রেরণ করিলেন তখন একে একে ইউশা ও দাইয়ান নামক দুইজন ইয়াহুদী অবরুদ্ধ দুর্গ হইতে বাহির হইয়া আসিয়া তাঁহার মুকাবিলায় অগ্রসর হইল। তিনি প্রথমজনকে অসির আঘাতে হত্যা করিয়া দ্বিতীয় ইয়াহুদীকেও আঘাত করিলেন। যখন সেও নিহত হইল তখন তিনি তাহার শিরশ্ছেদ করিয়া কর্তিত মুণ্ডটি সজোরে অদূরে দাঁড়াইয়া থাকা, তাহার স্বগোত্রীয়দের দিকে নিক্ষেপ করিয়া বলিলেন, "লও, ইহা তোমাদের উপহার"। ভীত-সন্ত্রস্ত ইয়াহুদীরা তখন রণে ভঙ্গ দিয়া তাড়াতাড়ি দুর্গমধ্যে আশ্রয় গ্রহণ করিল। রাসূলুল্লাহ (স) নিজে অশ্ব হইতে অবতরণ করিয়া মুসিলম যোদ্ধাগণকে উৎসাহ দিতেছিলেন। মুসলিম বাহিনী পলায়নরত ইয়াহুদীদের পশ্চাদ্ধাবন করিয়া বলপূর্বক দুর্গ মধ্যে ঢুকিয়া পড়িলেন। এইভাবে তৃতীয় দিবসে দুর্ভেদ্য সা'ব দুর্গও অধিকৃত হইল। সঞ্চিত বিপুল রসদ এবং বহু মিনজানিক (লোষ্ট্র বর্ষণ চক্র), দাব্বাবা, বর্ম ও তলোয়ার মুসলমানদের হস্তগত হইল। [প্রাগুক্ত, পৃ. ৮১৫]
নায়েম দুর্গ প্রথমেই অধিকৃত হইয়াছিল। ওয়াতীহ ও সুলালিম দুর্গ চৌদ্দ দিন পর্যন্ত অবরোধ করিয়া রাখার পরও যখন একটি লোকও দুর্গের বাহিরে আসিল না তখন ভয় প্রদর্শনের উদ্দেশ্যে রাসূলুল্লাহ্ (স) মিনজানিক সন্নিবেশ করিলেন। তাহা দেখিয়া ইয়াহুদীরা প্রমাদ গণিতে লাগিল। তাহারা জীবনভিক্ষা চাহিয়া শর্তাধীনে সন্ধির প্রার্থনা জানাইল। [প্রাগুক্ত, পৃ. ৮১৬-৮১৭] এইরূপ শত্রুপক্ষকে ভীতি প্রদর্শনের ব্যাপারটি স্বয়ং আল-কুরআনের নির্দেশ। আল্লাহ তাআলা বলেনঃ
وَاعِدُوا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رَبَاطِ الخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوٌّ اللَّهِ وَعَدُوكُمْ وَأَخَرِينَ مِنْ دُونِهِمْ.
"তাহাদের মুকাবিলার জন্য তোমাদের সাধ্যমত শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখিবে; এতদ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহ্র শত্রুকে, তোমাদের শত্রুকে এবং এতদ্ব্যতীত অন্যদিগকে"। [৮: ৬০]
যাহা হউক, খায়বারের ইয়াহুদীগণ যখন নিশ্চিতভাবে বুঝিতে পারিল যে, তাহাদের প্রতিরোধ ক্ষমতা আর নাই তখন তাহারা রাসূলুল্লাহ্ (স)-এর নিকট মিনতি জানায় যেন তিনি তাহাদিগকে হত্যা না করিয়া দেশান্তরিত করেন। রাসূলুল্লাহ (স) তাহাদের এই মিনতি মানিয়া লইলেন। ইহারই মাধ্যমে মুসলমানদের হাতে গোটা খায়বারের পতন ঘটিল।
বুখারী, মুসলিম ও আবূ দাউদের হাদীছের দ্বারা প্রতীয়মান হয় যে, মহানবী (স) শেষ পর্যন্ত ইয়াহূদীদিগকে খায়বার হইতে দেশান্তরিত করেন নাই। তিনি এই শর্তে তাহাদিগকে সেখানে বসবাসের অনুমতি দিলেন যে, তাহারা নিজ খরচে সেখানকার জমিজমা চাষাবাদ করিবে এবং উৎপন্নজাত ফসলের অর্ধেক মুসলমানদেরকে প্রদান করিবে। কিন্তু ইহা শর্ত রহিল যে, মুসলমানগণ যত দিন ইচ্ছা তাহাদিগকে রাখিবে, যখন ইচ্ছা খায়বার হইতে বহিষ্কার করিয়া দেওয়ার অধিকারী থাকিবে। ইয়াহুদীদের আবেদন ও উদ্যোগেই এইরূপ চুক্তি হইয়াছিল। [সহীহ বুখারী, খায়বারবাসীদের প্রতি নবী করীম (স) এর আচরণ প্রসঙ্গ, ৭/৪৯৬; সহীহ মুসলিম, কিতাবুল মুসাকাত, ৩/১১৮৬-৮৭; ফাতহুল বারী, ৫খ., পৃ. ১৬, ঐ ৫খ., পৃ. ২৩৯, কিতাবুশ শুরূত; সুনান আবূ দাউদ, কিতাবুল বুয়, ৩/৬৯৭; নাদ্রাতুন নাঈম, ১/৪৮৬, পাদটীকায়]
ফাদাকবাসিগণের নিকট খায়বার বিজয়ের সংবাদ পৌঁছিলে আল্লাহ তা'আলা তাহাদের অন্তরেও ভীতির সঞ্চার করিয়া দিলেন। তখন তাহারাও তাহাদের জীবন রক্ষার বিনিময়ে তাহাদের তাবৎ সম্পদ নবী করীম (স)-কে নযরানাস্বরূপ দিয়া দেশান্তরিত হওয়ার প্রস্তাব দিল। এইভাবে ফাদাকের সমস্ত সম্পত্তি নবী করীম (স)-এর অধিকারে চলিয়া আসিল। অতঃপর ওয়াদিল কুরা ও তায়মার ইয়াহুদীগণও অনুরূপ শর্তে তাহাদের তাবৎ সম্পদ ত্যাগ করে। খায়বারের ইয়াহূদীদিগকে তথাকার জমিজমা বর্গা দেওয়া হয়। [যাদুল মা'আদ, ১/৪০৫; নাদরাতুন নাঈম, ১/৪৮৭]

📘 সীরাত বিশ্বকোষ > 📄 সেনাপতি ও সৈনিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ

📄 সেনাপতি ও সৈনিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ

ইহা ছিল রাসূলুল্লাহ (স)-এর প্রতিরক্ষা কৌশলের অন্যতম নীতি। খায়বার যুদ্ধকালে রাসূলুল্লাহ (স) যখন একেবারেই দুর্গের নীচে শিবির স্থাপন করিলেন তখন হযরত হুবাব (রা) জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই শিবিরের স্থান নির্বাচন কি ওহীর ভিত্তিতে? খায়বারের দুর্গবাসীরা তীরন্দাযীতে অত্যন্ত দক্ষ, আর আমাদের শিবির একেবারে তাহাদের লক্ষ্য সীমার মধ্যে পড়িয়া গিয়াছে। ইহা ছাড়া ঘন খেজুর বীথির মধ্য দিয়া আসিয়াও তাহারা বিপদের কারণ হইতে পারে। সাথে সাথে রাসূলুল্লাহ (স) তাঁহার পরামর্শ গ্রহণ করিলেন এবং প্রায় ৪০০ খেজুর গাছ কর্তন করাইলেন। তিনি শিষ্যদের উৎসাহবোধক একটি খুৎবাও দিলেন। [সাইয়েদুল মুরসালীন, ২খ., পৃ. ৮০৮-৮০৯]

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ভীতি প্রদর্শনের মাধ্যমে কাবু করা

📄 ভীতি প্রদর্শনের মাধ্যমে কাবু করা

জেনারেল আকবর খান বলেন, “রাসূলুল্লাহ (স)-এর লড়াই করার উদ্দেশ্য ছিল যুদ্ধের পর শান্তি ফিরে আসবে এবং বিজেতা ও বিজিত উভয় পক্ষই আত্মিক, মানসিক ও সামাজিক প্রশান্তি ও তৃপ্তি লাভ করবে। এই লক্ষ্য সামনে রেখেই যুদ্ধে তিনি ঠিক ততটুকু মাত্র জীবন ও সম্পদহানি ঘটানোকে জায়েয রেখেছেন যতটুকু যুদ্ধ পরিসমাপ্তি ও শান্তি লাভের জন্য ছিল অপরিহার্য। অন্যথায় তিনি এমন যুদ্ধ পরিকল্পনা তৈরী করতেন না বা এমন সামরিক চাল চালতেন না যার ফলে দুশমন বিনা যুদ্ধেই ভীতিগ্রস্ত ও হতভম্ব হয়ে হিম্মত হারিয়ে যেতো আর অধিক রক্তক্ষয় ব্যতিরেকেই যুদ্ধের উদ্দেশ্য হাসিল হয়ে যেত। এই সামরিক কলাকৌশলকেই বৃটিশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ লীডল হার্ট-এর উক্তি মুতাবিক জার্মানীর প্রখ্যাত প্রতিরক্ষা পর্যবেক্ষক নিম্নোক্ত ভাষায় পুনরাবৃত্তি করেছেন : 'প্রতিরক্ষা কৌশলের সাহায্যে এমনভাবে কর্ম সম্পাদন করতে হবে যে, লড়াই ব্যতিরেকে অন্য পন্থায়ও শত্রুর উপর বিজয় সাধিত হয়'”। [ইসলামে প্রতিরক্ষা কৌশল, পৃ. ২১৯-২২০]
রাসূলুল্লাহ (স)-এর উক্ত নীতি সম্পর্কে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মুসলিম যোদ্ধা সবিশেষ অবহিত ছিলেন। তাই আহ্যাব যুদ্ধের সময় বিশ্বাসঘাতক বনূ কুরায়যা যখন স্বরূপে আত্মপ্রকাশ করে এবং তাহাদের একটি লোক মদীনার দুর্গে আশ্রয় গ্রহণকারী নারী ও শিশুদের খবর লইয়া তাহাদের উপর আক্রমণের পাঁয়তারা করিতেছিল তখন স্বয়ং নবী করীম (স)-এর ফুফু সাফিয়্যা (র) তাঁবুর একটি খুঁটি খুলিয়া লইয়া পশ্চাৎদিক হইতে লোকটির মাথায় এমন প্রচণ্ড আঘাত হানিলেন যে, তাহার মাথা চূর্ণ হইয়া গেল। তারপর ত্বরিৎ গতিতে তাহার শিরশ্ছেদ করিয়া তাহার খণ্ডিত মুণ্ডসহ তিনি দুর্গে প্রবেশ করিলেন। তারপর দুর্গের পশ্চাৎদিকে খণ্ডিত অংশটি এমনভাবে নিক্ষেপ করিলেন যে, শত্রুরা ভাবিল নিশ্চয়ই দুর্গের মধ্যে পুরুষ সৈন্যরা রহিয়াছে। অথচ সেখানে কোন পুরুষ যোদ্ধা ছিল না। কেবল ভীতি প্রদর্শনের মাধ্যমেই দুর্গটি বনু কুরায়যার ইয়াহুদীদের আক্রমণ হইতে রক্ষা পাইল। [সাইয়েদুল মুরসালীন, ২খ., পৃ. ৬৫৯-৬৬০]
খায়বার আক্রমণের তৃতীয় দিনে সা'ব দুর্গ দখলের উদ্দেশ্যে হযরত হুবাব (রা)-এর হস্তে পতাকা অর্পণ করিয়া রাসূলুল্লাহ (স) যখন তাহাকে প্রেরণ করিলেন তখন একে একে ইউশা ও দাইয়ান নামক দুইজন ইয়াহুদী অবরুদ্ধ দুর্গ হইতে বাহির হইয়া আসিয়া তাঁহার মুকাবিলায় অগ্রসর হইল। তিনি প্রথমজনকে অসির আঘাতে হত্যা করিয়া দ্বিতীয় ইয়াহুদীকেও আঘাত করিলেন। যখন সেও নিহত হইল তখন তিনি তাহার শিরশ্ছেদ করিয়া কর্তিত মুণ্ডটি সজোরে অদূরে দাঁড়াইয়া থাকা, তাহার স্বগোত্রীয়দের দিকে নিক্ষেপ করিয়া বলিলেন, "লও, ইহা তোমাদের উপহার"। ভীত-সন্ত্রস্ত ইয়াহুদীরা তখন রণে ভঙ্গ দিয়া তাড়াতাড়ি দুর্গমধ্যে আশ্রয় গ্রহণ করিল। রাসূলুল্লাহ (স) নিজে অশ্ব হইতে অবতরণ করিয়া মুসিলম যোদ্ধাগণকে উৎসাহ দিতেছিলেন। মুসলিম বাহিনী পলায়নরত ইয়াহুদীদের পশ্চাদ্ধাবন করিয়া বলপূর্বক দুর্গ মধ্যে ঢুকিয়া পড়িলেন। এইভাবে তৃতীয় দিবসে দুর্ভেদ্য সা'ব দুর্গও অধিকৃত হইল। সঞ্চিত বিপুল রসদ এবং বহু মিনজানিক (লোষ্ট্র বর্ষণ চক্র), দাব্বাবা, বর্ম ও তলোয়ার মুসলমানদের হস্তগত হইল। [প্রাগুক্ত, পৃ. ৮১৫]
নায়েম দুর্গ প্রথমেই অধিকৃত হইয়াছিল। ওয়াতীহ ও সুলালিম দুর্গ চৌদ্দ দিন পর্যন্ত অবরোধ করিয়া রাখার পরও যখন একটি লোকও দুর্গের বাহিরে আসিল না তখন ভয় প্রদর্শনের উদ্দেশ্যে রাসূলুল্লাহ্ (স) মিনজানিক সন্নিবেশ করিলেন। তাহা দেখিয়া ইয়াহুদীরা প্রমাদ গণিতে লাগিল। তাহারা জীবনভিক্ষা চাহিয়া শর্তাধীনে সন্ধির প্রার্থনা জানাইল। [প্রাগুক্ত, পৃ. ৮১৬-৮১৭] এইরূপ শত্রুপক্ষকে ভীতি প্রদর্শনের ব্যাপারটি স্বয়ং আল-কুরআনের নির্দেশ। আল্লাহ তাআলা বলেনঃ
وَاعِدُوا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رَبَاطِ الخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوٌّ اللَّهِ وَعَدُوكُمْ وَأَخَرِينَ مِنْ دُونِهِمْ.
"তাহাদের মুকাবিলার জন্য তোমাদের সাধ্যমত শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখিবে; এতদ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহ্র শত্রুকে, তোমাদের শত্রুকে এবং এতদ্ব্যতীত অন্যদিগকে"। [৮: ৬০]
যাহা হউক, খায়বারের ইয়াহুদীগণ যখন নিশ্চিতভাবে বুঝিতে পারিল যে, তাহাদের প্রতিরোধ ক্ষমতা আর নাই তখন তাহারা রাসূলুল্লাহ্ (স)-এর নিকট মিনতি জানায় যেন তিনি তাহাদিগকে হত্যা না করিয়া দেশান্তরিত করেন। রাসূলুল্লাহ (স) তাহাদের এই মিনতি মানিয়া লইলেন। ইহারই মাধ্যমে মুসলমানদের হাতে গোটা খায়বারের পতন ঘটিল।
বুখারী, মুসলিম ও আবূ দাউদের হাদীছের দ্বারা প্রতীয়মান হয় যে, মহানবী (স) শেষ পর্যন্ত ইয়াহূদীদিগকে খায়বার হইতে দেশান্তরিত করেন নাই। তিনি এই শর্তে তাহাদিগকে সেখানে বসবাসের অনুমতি দিলেন যে, তাহারা নিজ খরচে সেখানকার জমিজমা চাষাবাদ করিবে এবং উৎপন্নজাত ফসলের অর্ধেক মুসলমানদেরকে প্রদান করিবে। কিন্তু ইহা শর্ত রহিল যে, মুসলমানগণ যত দিন ইচ্ছা তাহাদিগকে রাখিবে, যখন ইচ্ছা খায়বার হইতে বহিষ্কার করিয়া দেওয়ার অধিকারী থাকিবে। ইয়াহুদীদের আবেদন ও উদ্যোগেই এইরূপ চুক্তি হইয়াছিল। [সহীহ বুখারী, খায়বারবাসীদের প্রতি নবী করীম (স) এর আচরণ প্রসঙ্গ, ৭/৪৯৬; সহীহ মুসলিম, কিতাবুল মুসাকাত, ৩/১১৮৬-৮৭; ফাতহুল বারী, ৫খ., পৃ. ১৬, ঐ ৫খ., পৃ. ২৩৯, কিতাবুশ শুরূত; সুনান আবূ দাউদ, কিতাবুল বুয়, ৩/৬৯৭; নাদ্রাতুন নাঈম, ১/৪৮৬, পাদটীকায়]
ফাদাকবাসিগণের নিকট খায়বার বিজয়ের সংবাদ পৌঁছিলে আল্লাহ তা'আলা তাহাদের অন্তরেও ভীতির সঞ্চার করিয়া দিলেন। তখন তাহারাও তাহাদের জীবন রক্ষার বিনিময়ে তাহাদের তাবৎ সম্পদ নবী করীম (স)-কে নযরানাস্বরূপ দিয়া দেশান্তরিত হওয়ার প্রস্তাব দিল। এইভাবে ফাদাকের সমস্ত সম্পত্তি নবী করীম (স)-এর অধিকারে চলিয়া আসিল। অতঃপর ওয়াদিল কুরা ও তায়মার ইয়াহুদীগণও অনুরূপ শর্তে তাহাদের তাবৎ সম্পদ ত্যাগ করে। খায়বারের ইয়াহূদীদিগকে তথাকার জমিজমা বর্গা দেওয়া হয়। [যাদুল মা'আদ, ১/৪০৫; নাদরাতুন নাঈম, ১/৪৮৭]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00