📘 সীরাত বিশ্বকোষ > 📄 হিন্দু শাস্ত্রের বিধান

📄 হিন্দু শাস্ত্রের বিধান


হিন্দু শাস্ত্রের বিধান ইস্রায়েলীদের ঘনিষ্ঠতম বন্ধু ভারতীয় হিন্দুগণ মুশরিক, যাহারা মুসলমানদের বিরোধিতা ও. তাহাদের প্রতি বৈরিতা পোষণে তাহাদের সমপর্যায়ের, তাহাদের সম্পর্কে কুরআনে বলা হইয়াছে: لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا . "অবশ্য মুমিনদের প্রতি শক্রতায় মানুষের মধ্যে ইয়াহুদী ও মুশরিকদিগকেই তুমি সর্বাধিক উগ্র দেখিতে পাইবে" (দ্র. ৫:৮২)।

ঐ হিন্দুজাতির অনুসরণীয় বেদের বাণী উহা হইতে কোন অংশে কম নহে। ঋগবেদও বলা হইয়াছে : রঙ্গ বীর চৌতহে মন্ডল কে মন্ত্র - ১৭ রজা - ১০ মেস পে এস নে পেয়াস পজার সিয়া হাম দুশমন কো লরাই মেইন তবাহ ওয়া গারত কিয়া (কাদিম হিন্দুস্তান কী তেজীব)। ঋগবেদ ৪ র্থ বৃত্ত, মন্ত্র ১৬, শ্লোক ১০-এ আছে : তিনি পঞ্চাশ সহস্র কৃষ্ণকায় শত্রুদের যুদ্ধে পরাজিত ও ধ্বংস করেন। রঙ্গ বেদ মন্ডল ১০ মন্ত্র ৬৭ রজা - ৭ হম নে দাসুন (গোলামুন) কো দো ঠুকরুন মেইন কিত্তা কর দিয়া ক্বধা ও কদর নে ইন কো অসি ওয়াস্তে পয়দা কিয়া থা, সঃ - ৩৮ - আমরা দাসদিগকে দুই টুকরা করিয়া কর্তন করিয়া দিলাম। নিয়তি তাঁহাদিগকে এইজন্যই সৃষ্টি করিয়াছিল। রঙ্গ বেদ মন্ডল ৩ মন্ত্র রজা ৬-৭ ওহ আন্দার জসনে ঔর তরাকো কিতল কিয়া ঔর কসবে কে গাওন কে গাওন বরবাদ কর দিহ্নে ওহ কালে দাসুন কী ফউজুন কো তবাহ কর দিয়া (উরদু তরজমে কদিম হিন্দুস্তান কী তেজীব মসনদে মসতির আর সী দত্ত)। সেই ইন্দ্র যিনি তরত্রাকে নিধন করেন এবং যিনি সম্পদের পর সম্পদ, গ্রামের পর গ্রাম বিধ্বস্ত করেন, তিনি কৃষ্ণকায় বাহিনীকে সংহার করেন (মিঃ আর. সি. দত্তের প্রাচীন ভারতের কৃষি-র উর্দু অনুবাদ, পৃ. ৩৭; রহমাতুল লিল-আলামীন, ২য়, পৃ. ১৫৬-১৫৭)।

ঋগ্বেদের শ্লোকে উল্লিখিত কৃষ্ণকায় দাস বা বেশ্য বলিতে কাহাদিগকে বুঝানো হইয়াছে ? তাহারা যে মধ্য এশিয়ার গৌরবর্ণের মরুচারী আর্যদের দৃষ্টিতে কৃষ্ণকায় আদিম ভারতীয় ডোম, কোল, তামিল, দ্রাবিড় ও আদিম সমাজের সাধারণ লোকজন ছিল উহা বলাই বাহুল্য। মনুসংহিতার পাতায় পাতায় তাঁহাদের মনুষ্যত্বের ও অধিকার বঞ্চিত জীবনের চিত্র বিধৃত হইয়াছে যাহার দীর্ঘ আলোচনার অবকাশ এখানে নাই। হযরত সা'দ (রা)-এর বনু কুরায়যার বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রদত্ত রায়ের যে বিরোধিতা করার কোন সুযোগ কোন ইয়াহুদী, খৃষ্টান বা হিন্দু আর্য পণ্ডিতের নাই, এই কথাটি বুঝাইবার জন্যই কেবল এই আলোচনায়টুকু করিতে হইল।

স্বয়ং বনু কুরায়যার ইয়াহুদীরা এবং তাহাদের খাযরাজ বংশীয় বন্ধুগণ হযরত মু'আয (রা)-কে বিচারকরূপে মনোনীত করার জন্য প্রস্তাব দিয়াছিল এবং এই শর্তেই তাহারা আত্মসমর্পণ করিয়াছিল যে, তিনি যে রায় দিবেন, বিনা বাক্য ব্যয়ে তাহারা সেই সিদ্ধান্ত মানিয়া লইবেন। উহা না করিয়া তাহারা যদি রাসূলুল্লাহ্ (স) প্রতি আস্থা জ্ঞাপন করিত, তাহা হইলে তিনি কী সিদ্ধান্ত দিতেন উহা তাহারা বুঝিতে পারিত। বনু কুরায়যা খন্দকের যুদ্ধেই যে প্রথম বিশ্বাসঘাতকতা করিয়াছিল তাহা নহে, বদর যুদ্ধেও তাহারা মক্কার কুরায়শদিগকে অস্ত্রশস্ত্র দিয়া সাহায্য করিয়া মদীনা সনদের শর্ত লঙ্ঘন করিয়াছিল। রাসূলুল্লাহ (স) দয়াপরবশ হইয়া সেই সময় তাহাদিগকে ক্ষমা করিয়াছিলেন। কাজী সুলায়মান মনসূরপুরী বলেন: "আমাদের কাছে এমনটি বিশ্বাস করার সঙ্গত কারণ ও নজীর রহিয়াছে যাহার উপর ভিত্তি করিয়া বলা চলে যে, বনু কুরায়যার ইয়াহুদীরা যদি তাহাদের ভাগ্যের ব্যাপারটি রাসূলুল্লাহ (স)-এর উপর ছাড়িয়া দিত তবে তাহাদের বেশি হইতে বেশি যে শাস্তি দেওয়া হইত তাহা হইত, যাও, খায়বারে গিয়া বাস কর। বনূ নাষীর ও বনু কায়নুকার ইয়াহুদীদের ব্যাপারে তাঁহার সিদ্ধান্তই ইহার বাস্তব নজীর। রাসূলুল্লাহ (স) তো স্বয়ং বনু কুরায়যার কোন কোন ইয়াহুদীর প্রতিও বদান্যতা প্রদর্শন করিয়া রাজকীয় বদান্যতাস্বরূপ উক্ত সিদ্ধান্তের ব্যতিক্রম ঘোষণা করিয়াছিলেন। ইহা ছাড়া রিফা'আ ইব্‌ন শামুয়েল নামক ইয়াহুদীকেও তিনি ক্ষমা করিয়াছিলেন (দ্র. রহমতুললিল আলামীন, উর্দু, ১খ., পৃ. ১৫৬-১৫৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ভারমিংহাম-এর স্বীকারোক্তি

📄 ভারমিংহাম-এর স্বীকারোক্তি


"Quraish had allied themselves to the Bedouins and the Jews, and their formixable Clayton was preparing to deal a decision blow to Islam. The Banu Nadhir who had taken refuge at Khaibar incited their hosts against the new power that had risen threatening all anarchistic Arabia; they represented Muhammad as a tyrant waiting to put all the tribes into chains. The Bedouins of Tihama and Nejd Joined Quraish in a body and the confedaration had spies in the very heart at Medina amongst the Jews of Banu quraidhah who designed, almost openly, the ruin of their burdensome ally. The situation, if prolonged might have become serious, the more so because Banu Quraidhah had allied themselues with the Ummah" (The Life of Mohamet, P. 326).

📘 সীরাত বিশ্বকোষ > 📄 স্টেনলী লেনপুল বলেন

📄 স্টেনলী লেনপুল বলেন


"স্টেনলী লেনপুল বলেন: "Of the sentences on the three clans, that at exile, passed upon two of them, was clement enough. They were a turbulent set, always setting the people of Medina by the ears; and finally, a followed by an insurection resulted in the expulsion of one tribe; and insubordination, alliance with enemies and a suspicion of conspiracy against the Prophet's life, ended Similarly for the second. Both tribes way to bring Muhammad and his religion to ridicule and destruction. The only question is whether punishment was not too light. Of them an arbiter appointed by themselves, When Quraish and their allies are beseizing Medina and had well night stormed the defences, this Jews tribe entered into negotiations with the enemy, which were only circus dented by the diplomacy of the Prophet. When the beslized had retained, Muhammad naturally demanded an explanation at the Jews. They reinstated in their dogged way and were themsalves besieged and consented to surrender of discretion. Muhammad, however, consented to the appointing at a chief of a tribe allied to the Jews as the judge who should pronouns sentence upon them. This chief gave sentence that the men, in number some 600 should be killed, and the woman and children enslaved and the sentence was carried out. If was a harsh, bloody sentence; but it must be remembered that the crime of these men was high treason against the state, during a time of seize and one need not be surprised of the summary executing of a traitorous clan. (Studies in a Mosque, page 69).

"পূর্বোক্ত তিনটির মধ্যে দুইটি গোত্রের প্রতি প্রদত্ত নির্বাসনের দণ্ডাদেশ ছিল যথেষ্ট মৃদু বা হালকা। তাহারা ছিল একটি উচ্ছৃঙ্খল গোষ্ঠী। অহরহ তাহারা মদীনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে লাগিয়াই থাকিত। অবশেষে কলহ, তারপর বিদ্রোহ একটি গোত্রের নির্বাসন পর্যন্ত গড়ায়। অবাধ্যতা, শত্রুদের সহিত যোগসাজশ ও নবীর প্রাণনাশের ষড়যন্ত্রজন্ত্রিত অবিশ্বাস দ্বিতীয় গোত্রটিরও অনুরূপ পরিণতি ডাকিয়া আনে। উভয় গোত্রই মূল সন্ধিচুক্তি লঙ্ঘন করে। তাহারা মুহাম্মদ (স) এবং তাঁহার ধর্মকে ব্যঙ্গ-বিদ্রূপ ও ধ্বংসু করার কোন প্রচেষ্টাই বাদ দেয় নাই। এই ব্যাপারে একটি মাত্র প্রশ্ন, তাহাদের এই শাস্তি কি একান্তই হালকা ছিল না? কেবল তৃতীয় গোত্রটি ভয়ানক শাস্তির সম্মুখীন হয়, তাহাও আবার মুহাম্মদের দ্বারা নহে, বরং তাহাদেরই স্ব-নিয়োজিত একজন সালিশের দ্বারা। কুরায়শ এবং তাহাদের মিত্র বাহিনীর দ্বারা যখন মদীনা অবরুদ্ধ হয় এবং মদীনার প্রতিরোধ ভাঙ্গিয়া পড়ার উপক্রম হয় তখন উক্ত ইয়াহুদী গোত্রটি শত্রুদের সহিত যোগসাজশে লিপ্ত হয়। নবীর কূটনৈতিক ব্যবস্থার ফলেই উহা হইতে নিস্তার পাওয়া যায়। অবরোধ প্রত্যাহৃত হইলে মুহাম্মদ (স) স্বভাবতই ইয়াহুদীদের নিকট উহার কৈফিয়ত তলব করেন। তাহারা তাহার একগুয়েমীপূর্ণ জবাব দেয়, নিজেরাই নিজেদের জন্য অবরোধের পথ বাছিয়া লয় এবং শেষ পর্যন্ত স্বেচ্ছায় আত্মসমর্পণ করিতে বাধ্য হয়। যেমন করিয়াই হউক মুহাম্মদ (স) ইয়াহুদীদের একজন মিত্র গোত্রপতিকে তাহাদের ব্যাপারে রায় দেওয়ার জন্য বিচারক নিয়োগে সম্মতিদান করেন। সেই গোত্রপতিই যে রায় দিলেন সেই রায় কার্যকরী করা হয়। ইহা একটি রূঢ় ও রক্তক্ষয়ী রায় ছিল সন্দেহ নাই, তবে বিশ্বাসঘাতক গোত্রের বিরুদ্ধে স্বল্প সময়ের মধ্যে বিচারের রায় কার্যকরী হওয়ার জন্য কাহারও বিস্মিত হওয়ার মত কিছু নাই" (দ্র. স্টাডিজ ইন এ মস্ক, পৃ. ৬৮, London, Eden Remington, 1893)।

অন্যত্র Lane Poole লিখেন: "মনে রাখতে হবে যে, তাদের অপরাধ ছিল দেশের সঙ্গে গাদ্দারী এবং তাও আবার অবরোধকালীন। যেসব লোক ইতিহাসে এটা পড়েছে যে, (জেনারেল) ওয়েলিংটনের ফৌজ যে পথ দিয়ে যেত, সেসব পথ চিনতে পারা যেত পলাতক সৈনিক ও লুটপাটকারীদের লাশ দ্বারা যা গাছের ডালে লটকানো থাকতো, তাদের একটি গাদ্দার গোত্রের একটি কাতুকুতু ফয়সালার প্রেক্ষিতে নিহত হওয়ার ব্যাপারে বিস্মিত হওয়ার কিছুই নেই" (নবীয়ে রহমত, পৃ. ২৭৭, Selection from the koran, page IXV-এর বরাতে)।

আর. ডি. সি. বলে বলেনঃ "মুহাম্মদ আরবে একা ছিলেন। এই ভূখণ্ডটি আকার-আয়তনের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ এবং এর লোকসংখ্যা ছিল পঞ্চাশ লাখ। কেবল তিন হাজার সৈন্যের একটি ক্ষুদ্র সেনাদল ছাড়া তাদের নিকট এমন কোন সৈন্যবাহিনী ছিল না যারা লোকদের আদেশ পালনে ও আনুগত্য প্রদর্শন বাধ্য করতে পারে। এই বাহিনীও আবার পূর্ণ অস্ত্রসজ্জিত ছিল না। আর মুহাম্মদ যদি এক্ষেত্রে কোনরূপ শৈথিল্য কিংবা গাফলতিকে প্রশ্রয় দিতেন এবং বনী কুরায়যাকে তাদের বিশ্বাস ভঙ্গের কোনরূপ শাস্তি না দিয়েই ছেড়ে দিতেন, তাহলে আরব উপদ্বীপে ইসলামের অস্তিত্ব রক্ষা করা কঠিন হত। ইয়াহুদীদের হত্যার ব্যাপারটি কঠোর ছিল সন্দেহ নেই, কিন্তু তাদের ধর্মের ইতিহাসে এটা কোন অভিনব ব্যাপারই ছিল না এবং মুসলমানদের দিক দিয়ে এ কাজের পেছনে পূর্ণ বৈধতা ও অনুমোদন বর্তমান ছিল। এর ফলে অপরাপর আরব গোত্রসমূহ ও ইয়াহুদীরা কোনরূপ চুক্তিভঙ্গ ও গাদ্দারী করবার পূর্বে তার পরিণতি কত খারাপ হতে পারে তা চিন্তা করতে বাধ্য হয়। কেননা মুহাম্মদ (স) যে তাঁর ফয়সালা কার্যকরী করতে কতটা পারঙ্গম তা তারা স্বচক্ষে প্রত্যক্ষ করেছিল" (প্রাগুক্ত, সূত্র The Messenger The Life of Muhammad, London 1946, p. 202-3)। মোটকথা, সমর কৌশল হিসাবে রাসূলুল্লাহ (স)-এর এই পদক্ষেপ যে অত্যন্ত সময়োপযোগী ছিল উহা নিরপেক্ষ পর্যবেক্ষকমাত্রই স্বীকার করেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মক্কা বিজয়ে অনুসৃত প্রতিরক্ষা কৌশল

📄 মক্কা বিজয়ে অনুসৃত প্রতিরক্ষা কৌশল


সন্ধিচুক্তি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অভিযান হইল মক্কা অভিযান। হুদায়বিয়ার সন্ধির একটি শর্ত ছিল, যে কেহ ইচ্ছা করিলে মুহাম্মাদ (স) বা তাঁহার প্রতিপক্ষ কুরায়শের সহিত মৈত্রীবন্ধনে আবদ্ধ হইতে পারিবে। মিত্ররা তাহাদের মিত্র গোত্রের অন্তর্ভুক্ত বলিয়া বিবেচিত হইবে। সুতরাং ঐ মিত্র গোত্রের উপর আক্রমণ করা সন্ধিকারী মূল পক্ষের উপর আক্রমণ বলিয়া গণ্য হইবে।

হুদায়বিয়ার সন্ধির উক্ত শর্তানুযায়ী বনূ খুযা'আ রাসূলুল্লাহ (স)-এর সহিত এবং তাহাদের প্রতিপক্ষ বনূ বাক্র কুরায়শদের সহিত মিত্রতাবন্ধনে আবদ্ধ হয়। এইভাবে তাহারা একে অপরের নিকট হইতে নিরাপদ ও ঝুঁকিমুক্ত থাকার প্রয়াস পায়। কিন্তু বনু বাক্র ঐ সুযোগে সুদীর্ঘ কাল হইতে চলিয়া আসা বনু খুযা'আর সহিত তাহাদের বৈরিতা চরিতার্থ করার সুযোগ পাইল। নাওফাল ইব্‌ন মু'আবিয়া আদ-দায়লীর নেতৃত্বে তাহাদের একটি বাহিনী ৮ম হিজরীর শা'বান মাসে ওতীর নামক একটি ঝর্ণা পাড়ে তাঁবু গাড়িয়া থাকা বুযা'আ গোত্রের উপর নৈশ আক্রমণ চালাইয়া তাহাদের ২০জন লোককে নৃশংসভাবে হত্যা করে (দ্র. আল-ওয়াকিদী, আল-মাগাযী, ২খ., পৃ. ৭৮৪)।

ইবন ইসহাক বর্ণনা করেন যে, আক্রমণকারীরা তাহাদিগকে হারাম সীমানায় ঠেলিয়া দেয় এবং যুদ্ধ নিষিদ্ধ সেই পবিত্র হারাম সীমায় তাহাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয় (দ্র. ইব্‌ন হিশাম, সীরাতুন নাবাবিয়্যা (আরবী), ২খ., পৃ. ৩৮৯)।

মূসা ইব্‌ন উকবা বর্ণনা করেন যে, বনু খুযা'আকে আক্রমণে বন্ বাক্রকে প্রত্যক্ষভাবে সাহায্য করিয়াছিল কুরায়শ সর্দার সাওয়ান ইবন উমায়‍্যা, শায়বা ইন্ন উছমান ও সুহায়ল ইবন আমর প্রমুখ এবং তাহারা তাহাদের দাসদিগকে পাঠাইয়া ও অস্ত্রশস্ত্র দিয়া বনূ বাকরকে সাহায্য করিয়াছিল (ফাতহুল বারী, ৭খ., পৃ. ৩৬৫; যাদুল মা'আদ, ১খ., ৪১০; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৪খ., পৃ. ২৮১)।

মাওলানা আকরম খাঁ এই যুদ্ধের পিছনে কুরায়শ তথা গোটা পৌত্তলিক গোষ্ঠীর মনস্তাত্ত্বিক অবস্থা বিশ্লেষণ করিয়াছেন এইভাবে : “(হুদায়বিয়া) সন্ধি স্থাপনের অল্প দিনের মধ্যে এই মহা বিজয়ের মহিমা প্রকাশ পাইতে লাগিল এবং কুরায়শগণ দেখিতে পাইল যে, মক্কা ও উহার দক্ষিণ অঞ্চলের আরব গোত্রগুলিও অল্প দিনের মধ্যে ইসলাম ধর্মে দীক্ষিত হইয়া যাইবে। এই আশংকায় মক্কার কুরায়শ, তায়েফের ছাকীফ ও হুনায়নের হাওয়াযিন গোত্র যারপর নাই বিচলিত হইয়া পড়িল। এতদিনে তাহাদের কৃতকর্মগুলির স্বাভাবিক প্রতিক্রিয়া আরম্ভ হইয়া যাওয়ায় কুরায়শগণ এখন অবসাদগ্রস্ত হইয়া পড়িয়াছে। কাজেই হাওয়াযিন গোত্রের দলপতিগণ নেতৃত্ব গ্রহণ করিল এবং সমস্ত পৌত্তলিক আরব গোত্রকে লইয়া সম্মিলিতভাবে মদীনা আক্রমণ করার আয়োজন করিতে লাগিল। হাওয়াযিন দলপতিগণ এই উদ্দেশ্য সফল করার জন্য আরবের বিভিন্ন প্রদেশে গমন পূর্বক ষড়যন্ত্র পাকাইতে থাকে। অবশেষে পূর্ণ এক বৎসরের চেষ্টা-চরিত্র ও উদ্যোগ-আয়োজনের পর মদীনা আক্রমণ করার ব্যবস্থাদি সম্পন্ন হইয়া যায়” (মোস্তফা চরিত, পৃ. ৭৮৩; সূত্র যুরকানী, মাওয়াহিব, ১খ., ৩৮৮)।

এই পরিপ্রেক্ষিতে হুদায়বিয়ার সন্ধির শর্ত ভঙ্গ করিতে তাহারা ব্যস্ত হইয়া পড়ে। দক্ষিণ আরবের মধ্যে মুসলমানদের প্রতি একমাত্র সহানুভূতিসম্পন্ন খুযা'আ গোত্রের উপর আক্রমণ চালাইবার মধ্যে তাহারা বাক্র গোত্রকে ক্ষেপাইয়া তুলিয়াছিল। বনু খুযা'আর প্রতি আক্রমণ চালাইয়া তাহারা সন্ধিপত্র লঙ্ঘনের প্রক্রিয়াটি শুরু করিয়াছিল এবং সম্মিলিত পৌত্তলিক শক্তির বিরুদ্ধে এখন আর তেমন কঠোর ব্যবস্থা গ্রহণের শক্তি মুসলমানদের নাই, এইরূপ একটা ধারণায় তাহারা উপনীত হইয়াছিল।

বনূ বাকরের আক্রমণের সেই দুঃসহ রজনীতে মক্কায় আত্মগোপনকারী আমর ইব্‌ন সালিম খুযা'ঈ সেখান হইতে সরাসরি মদীনায় পৌছিয়া একটি কবিতা তাঁহাদের দুর্দশার বিবরণ দিলেন এইভাবে : ইন কুরায়শরা আপনার চুক্তির বরখেলাপ করিয়াছে এবং তাহারা পাকাপোক্ত অঙ্গীকার ভঙ্গ করিয়াছে। "তাহারা কাদা নামক স্থানে আমার জন্য ওঁৎ পাতিয়াছে এবং তাহারা ধারণা করিয়াছে যে, আমি বুঝি সাহায্যের জন্য কাহারও নিকট ফরিয়াদ জানাইব না। "তাহারা অতি হীন এবং সংখ্যায় নগণ্য। তাহারা ওতীরে আমাদের বাড়ীঘরে নৈশ আক্রমণ চালাইয়াছে এবং এমন অবস্থায় আমাদের উপর হত্যাকাণ্ড চালাইয়াছে যখন আমরা রুকূ সিজদার অবস্থায় (প্রার্থনারত) ছিলাম”। এই সময় আকাশে একখণ্ড মেঘ দেখা গেল। নবী করীম (স) বলিলেন: বনূ খুযা'আর সাহায্যের সুসংবাদে এই মেঘখণ্ড দীপ্ত হইয়া উঠিয়াছে। অতঃপর বুদায়ল ইব্‌ন ওয়ারাকার নেতৃত্বে বনু খুযা'আর একটি প্রতিনিধি দল মদীনায় পৌছিয়া তাহাদের নেতৃবৃন্দের নামধাম এবং কুরায়শদের ঐ হামলাকারী বাহিনীর পৃষ্ঠপোষকতার বিবরণ নবী করীম (স)-কে অবগত করিয়া তাহারা আবার মক্কায় প্রত্যাবর্তন করেন। অপরাধ যে কত নাযুক তাহা উপলব্ধি করিয়া আবূ সুয়ান মদীনায় গমন করিয়া তাহাদের পূর্বের চুক্তির নবায়নের প্রয়াস চালান। কিন্তু নবী করীম (স), এমনকি তাঁহার ঘনিষ্ঠ সাহাবী ও আহলে বায়তগণের যাহাদিগের নিকটই আবূ সুয়ান সুপারিশের জন্য পিয়াছিলেন তাঁহারা তাহার কথায় কর্ণপাত করিলেন না। অগত্যা হযরত আলী (রা)-এর পরামর্শক্রমে কুরায়শ নেতা মসজিদে নববীতে দাঁড়াইয়া একতরফাভাবে শান্তি প্রস্তাবের নবায়নের ঘোষণা দিয়া মক্কায় প্রত্যাবর্তন করিলেন। কিন্তু তিনি রাসূলুল্লাহ (স)-এর পক্ষ হইতে উহার অনুমোদন লাভে ব্যর্থ হন (দ্র. ইব্‌ন হাজার, আল-মাতালি আল-আলিয়্যা, ৪২৪৩, মুহাম্মাদ ইব্‌ন আব্বাদ ইব্‌ন জাফর হইতে বর্ণিত মুরসাল বর্ণনার বরাতে; ফাতহুল বারী, ৬খ., পৃ. ৮, ইব্‌ন উমরের হাদীছের বরাতে; আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৪খ., পৃ. ২৮৩; আল-ওয়াকিদী, আল-মাগাযী, ২খ., পৃ.৭৮৬; ইব্‌ন হিশাম, ৪খ., পৃ. ৭-৮)। তাবারানীর রিওয়ায়াত হইতে প্রতীয়মান হয় যে, কুরায়শদের চুক্তি ভঙ্গের সংবাদপ্রাপ্তির তিনদিন পূর্বেই রাসূলুল্লাহ্ (স) হযরত আইশা (রা)-কে যুদ্ধের সাজসরঞ্জাম এমনভাবে প্রস্তুত করার আদেশ দিয়াছিলেন যাহাতে অন্য কেহ তাঁহার এই প্রস্তুতির ব্যাপারটি আঁচ করিতে না পারে। হযরত আবূ বাক্স (রা)-এর জিজ্ঞাসার জবাবেও হযরত আইশা (রা) এই ব্যাপারে তাঁহার অজ্ঞতা প্রকাশ করেন। তৃতীয় দিন প্রত্যুষে 'আমর ইব্‌ন সালিম খুযা'ঈ চল্লিশজন অশ্বারোহীসহ আসিয়া কবিতা পাঠের মাধ্যমে ফরিয়াদ করিলেন। তাহার পর বুদায়লের আগমন এবং সর্বশেষ আবূ সুফিয়ানের আগমনে লোকজনের কাছে ব্যাপারটি স্পষ্ট হয়। রাসূলুল্লাহ (স) লোকজনকে মক্কা যাত্রার প্রস্তুতির নির্দেশ দিলেন এবং সংবাদটি যাহাতে মল্লবাসীদের গোচরীভূত হইতে না পারে সেইজন্য দু'আ করেন (আর-রাহীকুল মাখতুম, উর্দু সংস্করণ, পৃ. ৫৪০)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00