📘 সীরাত বিশ্বকোষ > 📄 শিশু মুহাম্মাদ (স)-কে আমিনা ও আবদুল মুত্তালিবের কাছে প্রত্যর্পণ

📄 শিশু মুহাম্মাদ (স)-কে আমিনা ও আবদুল মুত্তালিবের কাছে প্রত্যর্পণ


রাসূলে কারীম (স) ভাগ্যবতী হালীমা সা'দিয়ার গৃহে ভাই-বোনদের সঙ্গে আমোদ-আহলাদের ভিতর দিয়া শৈশব জীবনের সুদীর্ঘ ছয়টি বৎসর মরু-পল্লীর স্বচ্ছ ও নির্মল জীবন, শহরের মলিনতামুক্ত আবহাওয়া ইত্যাদি পরিবেশে লালিত-পালিত হইয়াছিলেন। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মা হালীমা তাঁহাকে সায়্যিদা আমিনা ও দাদা 'আব্দুল মুত্তালিবের নিকট ফেরত দেওয়ার জন্য মক্কার নিকটবর্তী স্থানে উপস্থিত হইলে তাঁহাকে হারাইয়া ফেলিলেন। আবদুল মুত্তালিব হালীমাকে প্রচুর পুরস্কার প্রদান করিলেন। এই প্রসঙ্গে উর্দু দাইরা মাআরিফ ইসলামিয়্যা এ উল্লিখিত হইয়াছে যে, "পরিশেষে 'আব্দুল্-মুত্তালিব শিশু মুহাম্মাদ (স)-কে পাইয়া ভীষণ আনন্দিত হইলেন এবং আনন্দের আতিশয্যে বহু স্বর্ণ ও অগণিত উট আল্লাহ্ নামে সদ্‌কা করিলেন। সর্বোপরি হালীমা সা'দিয়াকে প্রচুর পুরস্কার, বিভিন্ন উপহার-সামগ্রী ও রকমারী উপঢৌকন দিয়া ফেরত পাঠাইয়া দিলেন"।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00