📄 মালিক
মালিক: তাঁহার মাতার নাম আকরিশাহ (عكرشة) বিন্ত 'আদওয়ান। ইবন ইসহাকের মতে তাঁহার মায়ের নাম আতিকা বিন্ত 'আদওয়ান ইবন 'আমর ইবন কায়স ইব্ন 'আয়লান। কেহ কেহ বলিয়াছেন, তাঁহার মায়ের নাম ছিল আতিকা আর উপাধি ছিল 'আকরিশাহ। আবার কেহ বলিয়াছেন, তাঁহার মাতা হইলেন হিন্দ বিন্ত ফাখম ইবন 'আমর ইবন কায়স ইন 'আয়লান। তাঁহার দুই ভাই ছিল। একজনের নাম ইয়াখলুদ আর অপরজনের নাম আস-সালত (তাবারী, প্রাগুক্ত, পৃ. ১৮৭)।
📄 আন-নাদ্র
আন-নাদ্র: তাঁহার আসল কায়স। তাঁহার মাতা হইলেন বাররা (برة) বিন্ত মুরর। তাঁহার সহোদর ভাইগণ হইলেন: নুদায়র (نضیر), মালিক, মিলকান, 'আমির আল-হারিছ, 'আমর, সা'দ, আওফ, গানাম, মাখরামা, জারওয়াল, গাযওয়ান এবং হিদাল। তাঁহার বৈমাত্রেয় ভাই হইলেন আবদ মানাত (তাবারী, প্রাগুক্ত)।
📄 কিনানা
কিনানা: কিনানার মাতা হইলেন 'আওয়ানা বিন্ত সা'দ, মতান্তরে হিন্দ বিন্ত 'আম্র। তাঁহার বৈমাত্রেয় ভাই আসাদ ও আসাদাহ (তাবারী, প্রাগুক্ত)।
📄 খুযায়মা
খুযায়মা : তাঁহার মাতা হইলেন সালমা বিন্ত আসলাম, তাঁহার সহোদর একভাই হুযায়ল। বৈপিত্রিয় ভাই তালিব ইব্ন হালওয়ান। কাহারও কাহারও মতে তাঁহার মাতা ছিলেন সালমা বিন্ত আসাদ ইব্ন রবী'আ।