📘 সীরাত বিশ্বকোষ > 📄 গালিব

📄 গালিব


গালিব: শাব্দিক অর্থ বিপুল পরিমাণে বিজয় লাভ (ইন্ন মানজুর, লিসানু'ল 'আরাব', বৈরূত, তা, বি., ৫খ, পৃ. ৩২৭৯)। গালিবের এক ভাই হইলেন মুহারিব। আয-যুবায়রীর মতে তাঁহার অপর এক ভাইয়ের নাম ছিল আল-হাদিছ। জাহিলিয়্যা যুগের কুরায়শ গোত্রের প্রসিদ্ধ কবি দিরার ইবনুল খাত্তাব হইলেন মুহারিবের উত্তরসুরি (ডঃ জাওয়াদ আলী, আল-মুফাসসাল ফী তারীখিল 'আরাব কাবলাল ইসলাম, বৈরূত, ১৯৭৬, ১খ, পৃ. ৪০০; তাবারী, প্রাগুক্ত, ১/২খ, পৃ. ১৮৬)। গালিবের মাতা ছিলেন লায়লা (لیلی) বিনতু'ল হারিছ ইব্‌ন তামীম ইন্ন সা'দ ইব্‌ন হুয়ায়ল।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ফির

📄 ফির


ফিত্র: কাহারো কাহারো মতে এই শব্দটি উপাধি আর তাঁহার নাম ছিল কুরায়শ। ফিত্র শব্দের অর্থ পাথর। কেহ কেহ বলিয়াছেন, ফিত্র হইল তাঁহার নাম আর কুরায়শ হইল তাঁহার উপাধি (আস-সুহায়লী, প্রাগুক্ত)। তাহার মাতা হইলেন জানদালা বিন্ত 'আমির আল-জুরহুমী, মতান্তরে জানদালা বিনতু'ল হারিছ আল-জুরহুমী বা সাল্যা (سلّمی) বিন্ত উদ বা. জামীলা বিন্ত 'আদওয়ান। ফিত্র তাঁহার যুগে মক্কার নেতা ছিলেন (তাবারী, প্রাগুক্ত)। ব্যাপকভাবে এই কথা মনে করা হয় যে, ফিহরই ছিলেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম কুরায়শ উপাধি লাভ করিয়াছিলেন। কিন্তু ইহা সর্বসম্মত অভিমত নয়। অনেকের অভিমত হইল, কুরায়শ উপাধির সূত্রপাত হইয়াছিল নাদ্র ইন্ন কিনানা হইতে। হাফিজ 'ইরাকী তাঁহার সীরাত গ্রন্থে বলিয়াছেন:
أَمَّا قُرَيْشٍ فَالْأَصَحُ فِهْرٌ جَمَّاعُهَا وَالْأَكْثَرُ فِي النَّضْرِ.
"বিশুদ্ধ অভিমত এই যে, কুরায়শ উপাধি লাভ করিয়াছিলেন ফিহর। তিনিই ঐ গোত্রকে একত্রকারী, যদিও অধিকাংশের অভিমত এই যে, নাদ্র এই উপাধি লাভ করিয়াছিলেন" (শিবলী নু'মানী, প্রাগুক্ত, ১খ, পৃ. ১০৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 মালিক

📄 মালিক


মালিক: তাঁহার মাতার নাম আকরিশাহ (عكرشة) বিন্ত 'আদওয়ান। ইবন ইসহাকের মতে তাঁহার মায়ের নাম আতিকা বিন্ত 'আদওয়ান ইবন 'আমর ইবন কায়স ইব্‌ন 'আয়লান। কেহ কেহ বলিয়াছেন, তাঁহার মায়ের নাম ছিল আতিকা আর উপাধি ছিল 'আকরিশাহ। আবার কেহ বলিয়াছেন, তাঁহার মাতা হইলেন হিন্দ বিন্ত ফাখম ইবন 'আমর ইবন কায়স ইন 'আয়লান। তাঁহার দুই ভাই ছিল। একজনের নাম ইয়াখলুদ আর অপরজনের নাম আস-সালত (তাবারী, প্রাগুক্ত, পৃ. ১৮৭)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 আন-নাদ্র

📄 আন-নাদ্র


আন-নাদ্র: তাঁহার আসল কায়স। তাঁহার মাতা হইলেন বাররা (برة) বিন্ত মুরর। তাঁহার সহোদর ভাইগণ হইলেন: নুদায়র (نضیر), মালিক, মিলকান, 'আমির আল-হারিছ, 'আমর, সা'দ, আওফ, গানাম, মাখরামা, জারওয়াল, গাযওয়ান এবং হিদাল। তাঁহার বৈমাত্রেয় ভাই হইলেন আবদ মানাত (তাবারী, প্রাগুক্ত)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00