📄 কা'ব
কা'ব: এই শব্দটির অর্থ قِطْعَةً مِنَ السَّمَن অর্থাৎ একখণ্ড ঘৃত, আবার كَعْبُ الْقَدَم অর্থাৎ পায়ের গিরা। কা'ব ইব্ন লুয়া'ই সর্বপ্রথম জুমু'আর দিনে লোক জমায়েতের বিধান প্রবর্তন করিয়াছিলেন। তৎকালে জুমু'আর দিনকে ইয়াওমু'ল 'আরুবাহ يَوْمُ الْعَروبة বলা হইত। অনেকের মতে ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে জুমু'আর দিনকে জুমু'আ বলিয়া অভিহিত করা হইত না। কেহ কেহ বলিয়াছেন, কা'বই সর্বপ্রথম ইয়াওমু'ল আরূবাহকে জুমু'আর দিন বলিয়া অভিহিত করিয়াছিলেন। ফলে কুরায়শ সম্প্রদায়ের লোক এই দিবসে তাঁহার নিকট জমায়েত হইত। তিনি তাহাদের সম্মুখে বক্তৃতা করিতেন এবং নবী মুহাম্মাদ (স)-এর আবির্ভাবের কথা অবহিত করিতেন। ইহাও বলিতেন যে, নবী মুহাম্মাদ তাঁহারই বংশে জন্মগ্রহণ করিবেন। তাঁহার আবির্ভাবের পর তোমরা তাঁহার উপর ঈমান আনিবে এবং তাঁহার অনুসরণ করিবে (আস-সুহায়লী, প্রাগুক্ত)। ইবন ইসহাকের মতে কা'বের মাতা ছিলেন মাবিয়া (ماوية)। ঝুল কালবীও এই মত পোষণ করেন। অতঃপর তাহারা তাঁহার মাতার বংশতালিকার বিবরণ এইভাবে প্রদান করিয়াছেন: মাবিয়া বিন্ত কা'ব ইব্দুল কার আল-কুদা'ঈ (قضاعی)। কা'বের দুই সহোদর ভাই ছিলেন। তাহারা হইলেন 'আমির এবং সামাহ (سامه)। তাহারাই ছিলেন বানু নাজিয়াহ। তাহাদের পিতৃপক্ষের এক ভাইয়ের নাম ছিল 'আওফ। তাঁহার মাতা ছিলেন আল-বারিদা (الباردة) বিন্ত 'আওফ ইব্ন্ন গানাম ইবন 'আবদুল্লাহ্ ইব্ন গাতফান। এই মর্মে তাহার সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায় যে, স্বামী লুয়াই মারা গেলে আল-বারিদা তদীয় পুত্র 'আওফকে লইয়া স্বীয় গোত্রে চলিয়া যান। সেখানে তিনি সা'দ ইব্ন যুবয়ান ইবন বাগীদের সহিত বিবাহ সুত্রে আবদ্ধ হন। এই সা'দ তাহাকে পালক পুত্র হিসাবে বরণ করিয়া লন। কা'বের পিতৃপক্ষের অপর দুই ভাই রহিয়াছেন। তাহারা হইলেন খুযায়মা ও সা'দ। কুরায়শ বংশের আদি ইতিহাস তাহাদের সহিত সম্পৃক্ত পাওয়া যায় (তাবারী, প্রাগুক্ত)।
📄 লুয়াই
লুয়াই : লুয়াই শব্দটি সংকুচিত (تصغیر) অর্থে র্টঁড় হইতে আগত; ইহার অর্থ হইল হিংস্র ষাঁড়। আস-সুহায়লী বলেন, আমার মতে লুয়াই শব্দটি র্টশ্র্, -এর শব্দ সংকোচন (تصغیر)। ইহার অর্থ ধীর পদক্ষেপে চলা (রাওদু'ল উনুফ, প্রাগুক্ত, ১খ, পৃ. ৯)। লুয়াইর মাতা হইলেন 'আতিকা বিন্ত ইয়াখলুদ ইদু'ন নাদ্র ইবন কিনানা। কুরায়শ বংশে রাসূলুল্লাহ্ (স)-এর যেই সকল ঊর্ধ্বতন জননী রহিয়াছেন তাহাদের প্রথমা হইলেন এই 'আতিকা। লুয়াইর দুইজন সহোদর রহিয়াছেন, তাহারা হইলেন তায়ম ও কায়স। কেহ কেহ বলিয়াছেন, লুয়াইর মাতা হইলেন সালমা (سلمی) বিন্ত 'আম্ম ইন্ন রাবী'আ (তাবারী, প্রাগুক্ত, ১/২খ, ১৮৬)।
📄 গালিব
গালিব: শাব্দিক অর্থ বিপুল পরিমাণে বিজয় লাভ (ইন্ন মানজুর, লিসানু'ল 'আরাব', বৈরূত, তা, বি., ৫খ, পৃ. ৩২৭৯)। গালিবের এক ভাই হইলেন মুহারিব। আয-যুবায়রীর মতে তাঁহার অপর এক ভাইয়ের নাম ছিল আল-হাদিছ। জাহিলিয়্যা যুগের কুরায়শ গোত্রের প্রসিদ্ধ কবি দিরার ইবনুল খাত্তাব হইলেন মুহারিবের উত্তরসুরি (ডঃ জাওয়াদ আলী, আল-মুফাসসাল ফী তারীখিল 'আরাব কাবলাল ইসলাম, বৈরূত, ১৯৭৬, ১খ, পৃ. ৪০০; তাবারী, প্রাগুক্ত, ১/২খ, পৃ. ১৮৬)। গালিবের মাতা ছিলেন লায়লা (لیلی) বিনতু'ল হারিছ ইব্ন তামীম ইন্ন সা'দ ইব্ন হুয়ায়ল।
📄 ফির
ফিত্র: কাহারো কাহারো মতে এই শব্দটি উপাধি আর তাঁহার নাম ছিল কুরায়শ। ফিত্র শব্দের অর্থ পাথর। কেহ কেহ বলিয়াছেন, ফিত্র হইল তাঁহার নাম আর কুরায়শ হইল তাঁহার উপাধি (আস-সুহায়লী, প্রাগুক্ত)। তাহার মাতা হইলেন জানদালা বিন্ত 'আমির আল-জুরহুমী, মতান্তরে জানদালা বিনতু'ল হারিছ আল-জুরহুমী বা সাল্যা (سلّمی) বিন্ত উদ বা. জামীলা বিন্ত 'আদওয়ান। ফিত্র তাঁহার যুগে মক্কার নেতা ছিলেন (তাবারী, প্রাগুক্ত)। ব্যাপকভাবে এই কথা মনে করা হয় যে, ফিহরই ছিলেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম কুরায়শ উপাধি লাভ করিয়াছিলেন। কিন্তু ইহা সর্বসম্মত অভিমত নয়। অনেকের অভিমত হইল, কুরায়শ উপাধির সূত্রপাত হইয়াছিল নাদ্র ইন্ন কিনানা হইতে। হাফিজ 'ইরাকী তাঁহার সীরাত গ্রন্থে বলিয়াছেন:
أَمَّا قُرَيْشٍ فَالْأَصَحُ فِهْرٌ جَمَّاعُهَا وَالْأَكْثَرُ فِي النَّضْرِ.
"বিশুদ্ধ অভিমত এই যে, কুরায়শ উপাধি লাভ করিয়াছিলেন ফিহর। তিনিই ঐ গোত্রকে একত্রকারী, যদিও অধিকাংশের অভিমত এই যে, নাদ্র এই উপাধি লাভ করিয়াছিলেন" (শিবলী নু'মানী, প্রাগুক্ত, ১খ, পৃ. ১০৫)।