📄 কিলাব
কিলাব: কিলাব শব্দটি মাসদার (ক্রিয়ামূল) অর্থেও হইতে পারে আবার বহুবচন অর্থেও হইতে পারে। ইহার অর্থ হইল কুকুর বা আঘাত করা। আবুর রাকীশ আল-আরাবীকে জিজ্ঞাসা করা হইয়াছিল, আপনারা আপনাদের পুত্রদের মন্দ নামে কেন ডাকেন? যেমন কুকুর চিতা বাঘ ইত্যাদি এবং ক্রীতদাসদেরকে উত্তম নামে ডাকেন। যেমন, মারযূক (রিযিকপ্রাপ্ত) ও রিবাহ নামে (মুনাফা) নামে। ইহার কারণ কি? উত্তরে সে বলিয়াছিল, আমরা আমাদের পুত্রদের নাম আমাদের শত্রুদের নামে নামকরণ করি এবং আমাদের ক্রীতদাসদের নাম নিজেদের নামের সহিত মিলাইয়া রাখি। কারণ উহারা মাথার বোঝা হিসাবে শত্রুদের কাতারভুক্ত হইয়া থাকে। এই কারণেই এই সকল নামে নামকরণ করা হইয়া থাকে (আস-সুহায়লী, প্রাগুক্ত, ১খ, পৃ. ৮)।
কিলাবের মাতা ছিলেন হিন্দ (هند) বিন্ত সুরায়র। দুই পিতৃপক্ষের ভাই হইলেন: তায়ম ও ইয়াকযাহ (يقظه)
📄 মুররাঃ
মুররা: مرّ শব্দ হইতে নির্গত, অর্থ তিতা, কষা। শব্দটিকে মাকাল ফলের (حنظلة) অর্থ হইতে গ্রহণ করা হইয়াছে। কারণ 'আরবরা অধিক পরিমাণে حنظلة ও 'আলকামা নামকরণ করিয়া থাকে (আস-সুহায়লী, প্রাগুক্ত)। মুররার মাতা হইলেন ওয়াহশিয়্যা (وحشيته) বিন্ত শায়বান ইন মুহারিব ইন্ন ফিত্র ইন্ন মালিক ইবন নাদ্র ইবন কিনানা। তাঁহার সহোদর দুই ভাই হইলেন যথাক্রমে 'আদী (عدی) ও হুসায়স (هصيص)। কেহ কেহ বলিয়াছেন, তাহাদের
মাতা হইলেন মাখশিয়্যা (مخشیته), আবার কেহ কেহ বলিয়াছেন, মুররা ও হুসায়সের মাতা হইলেন মাখশিয়্যাহ বিন্ত শায়বান ইবন মুহারিব ইন্ন ফিত্র। আর 'আদীর মাতা হইলেন রাকাশ বিন্ত রুকবা ইব্ নাইলাহ্ ইব্ন কা'ব (তাবারী, প্রাগুক্ত)।
📄 কা'ব
কা'ব: এই শব্দটির অর্থ قِطْعَةً مِنَ السَّمَن অর্থাৎ একখণ্ড ঘৃত, আবার كَعْبُ الْقَدَم অর্থাৎ পায়ের গিরা। কা'ব ইব্ন লুয়া'ই সর্বপ্রথম জুমু'আর দিনে লোক জমায়েতের বিধান প্রবর্তন করিয়াছিলেন। তৎকালে জুমু'আর দিনকে ইয়াওমু'ল 'আরুবাহ يَوْمُ الْعَروبة বলা হইত। অনেকের মতে ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে জুমু'আর দিনকে জুমু'আ বলিয়া অভিহিত করা হইত না। কেহ কেহ বলিয়াছেন, কা'বই সর্বপ্রথম ইয়াওমু'ল আরূবাহকে জুমু'আর দিন বলিয়া অভিহিত করিয়াছিলেন। ফলে কুরায়শ সম্প্রদায়ের লোক এই দিবসে তাঁহার নিকট জমায়েত হইত। তিনি তাহাদের সম্মুখে বক্তৃতা করিতেন এবং নবী মুহাম্মাদ (স)-এর আবির্ভাবের কথা অবহিত করিতেন। ইহাও বলিতেন যে, নবী মুহাম্মাদ তাঁহারই বংশে জন্মগ্রহণ করিবেন। তাঁহার আবির্ভাবের পর তোমরা তাঁহার উপর ঈমান আনিবে এবং তাঁহার অনুসরণ করিবে (আস-সুহায়লী, প্রাগুক্ত)। ইবন ইসহাকের মতে কা'বের মাতা ছিলেন মাবিয়া (ماوية)। ঝুল কালবীও এই মত পোষণ করেন। অতঃপর তাহারা তাঁহার মাতার বংশতালিকার বিবরণ এইভাবে প্রদান করিয়াছেন: মাবিয়া বিন্ত কা'ব ইব্দুল কার আল-কুদা'ঈ (قضاعی)। কা'বের দুই সহোদর ভাই ছিলেন। তাহারা হইলেন 'আমির এবং সামাহ (سامه)। তাহারাই ছিলেন বানু নাজিয়াহ। তাহাদের পিতৃপক্ষের এক ভাইয়ের নাম ছিল 'আওফ। তাঁহার মাতা ছিলেন আল-বারিদা (الباردة) বিন্ত 'আওফ ইব্ন্ন গানাম ইবন 'আবদুল্লাহ্ ইব্ন গাতফান। এই মর্মে তাহার সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায় যে, স্বামী লুয়াই মারা গেলে আল-বারিদা তদীয় পুত্র 'আওফকে লইয়া স্বীয় গোত্রে চলিয়া যান। সেখানে তিনি সা'দ ইব্ন যুবয়ান ইবন বাগীদের সহিত বিবাহ সুত্রে আবদ্ধ হন। এই সা'দ তাহাকে পালক পুত্র হিসাবে বরণ করিয়া লন। কা'বের পিতৃপক্ষের অপর দুই ভাই রহিয়াছেন। তাহারা হইলেন খুযায়মা ও সা'দ। কুরায়শ বংশের আদি ইতিহাস তাহাদের সহিত সম্পৃক্ত পাওয়া যায় (তাবারী, প্রাগুক্ত)।
📄 লুয়াই
লুয়াই : লুয়াই শব্দটি সংকুচিত (تصغیر) অর্থে র্টঁড় হইতে আগত; ইহার অর্থ হইল হিংস্র ষাঁড়। আস-সুহায়লী বলেন, আমার মতে লুয়াই শব্দটি র্টশ্র্, -এর শব্দ সংকোচন (تصغیر)। ইহার অর্থ ধীর পদক্ষেপে চলা (রাওদু'ল উনুফ, প্রাগুক্ত, ১খ, পৃ. ৯)। লুয়াইর মাতা হইলেন 'আতিকা বিন্ত ইয়াখলুদ ইদু'ন নাদ্র ইবন কিনানা। কুরায়শ বংশে রাসূলুল্লাহ্ (স)-এর যেই সকল ঊর্ধ্বতন জননী রহিয়াছেন তাহাদের প্রথমা হইলেন এই 'আতিকা। লুয়াইর দুইজন সহোদর রহিয়াছেন, তাহারা হইলেন তায়ম ও কায়স। কেহ কেহ বলিয়াছেন, লুয়াইর মাতা হইলেন সালমা (سلمی) বিন্ত 'আম্ম ইন্ন রাবী'আ (তাবারী, প্রাগুক্ত, ১/২খ, ১৮৬)।