📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৪. জন্মস্থান

📄 ৪. জন্মস্থান


ভাগবত পুরাণের দ্বাদশ স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়ে, অষ্টাদশ শ্লোকে বলা হইয়াছে, কল্কি অবতার 'সম্ভল' নামক স্থানে জন্মগ্রহণ করিবেন। 'সম্ভল' শব্দের অর্থ হইল 'শান্তির ঘর'। মক্কা নগরীকে 'দারুল আমান' এবং কা'বা ঘর ও তৎসংলগ্ন এলাকাকে বায়তুল হারাম বলা হয়। এতদুভয়ের তাৎপর্য 'শান্তির ঘর' ও 'নিরাপদ আবাস'। ফলে জন্মস্থানগত সাযুজ্যও বর্তমান (ঐ, পৃ. ২৩)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৫. প্রধান পুরোহিতের ঘরে জন্ম

📄 ৫. প্রধান পুরোহিতের ঘরে জন্ম


ভাগবত পুরাণের উক্ত শ্লোকে কল্কি অবতার সম্পর্কে ইহাও বলা হইয়াছে যে, তিনি প্রধান পুরোহিতের ঘরে জন্মগ্রহণ করিবেন। ইহা ঐতিহাসিকভাবে সত্য যে, হযরত মুহাম্মাদ (স) মক্কায় অবস্থিত আল্লাহ্র ঘর কা'বার প্রধান পুরোহিতের ঘরেই জন্মগ্রহণ করেন। তাঁহার প্রপিতামহ আবদুল মুত্তালিব কা'বা ঘরের প্রধান পুরোহিত ও মুতাওয়াল্লী ছিলেন।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৬. কল্কি অবতারের মাতা-পিতা

📄 ৬. কল্কি অবতারের মাতা-পিতা


কল্কি পুরাণে লিখিত আছে যে, কল্কি অবতারের মাতার নাম সুমতি হইবে। সুমতি অর্থ শান্ত ও মননশীল স্বভাবযুক্ত। পিতার নাম হইবে 'বিষ্ণুদাস' অর্থাৎ বিষ্ণুর দাস। মুহাম্মাদ (স)-এর মাতার নাম আমিনা অর্থাৎ শান্ত স্বভাবযুক্ত এবং পিতার নাম 'আবদুল্লাহ অর্থাৎ আল্লাহ্র দাস। সুতরাং মাতা-পিতার ক্ষেত্রেও সামঞ্জস্য পরিলক্ষিত হইতেছে।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ৭. অন্তিম বা সর্বশেষ অবতার হওয়া

📄 ৭. অন্তিম বা সর্বশেষ অবতার হওয়া


ভাগবত পুরাণে কল্কি অবতারকে ১ম স্কন্ধ, ৩য় অধ্যায়ের ২৪ শ্লোকে যুগের 'সর্বশেষ অবতাররূপে চিহ্নিত করা হইয়াছে। বস্তুত কুরআন পাকে মুহাম্মাদ (স)-কে সর্বশেষ নবী বলা হইয়াছে। তাই মুসলমানগণও ভবিষ্যতে কোন নবী আসায় বিশ্বাসী নহেন (দ্র. ৩৩:৪০)।
কল্কি শব্দের অর্থ ডালিম ফল ভক্ষণকারী ও কলঙ্ক বিধৌতকারী। মুহাম্মাদ (স) ডালিম ও খেজুর ভক্ষণ করিতেন এবং শিরক ও কুফরের কলংক বিধৌত করিয়াছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00