📘 সীরাত বিশ্বকোষ > 📄 ধর্মীয় অবস্থা

📄 ধর্মীয় অবস্থা


ইসলামের উন্মেষকালে আরবদের ধর্মীয় অবস্থা বিভিন্ন স্থানে নানা প্রকার অসংলগ্ন পৌত্তলিকতা ভাবাপন্ন অন্ধ বিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্ন আনুষ্ঠানিকতাপূর্ণ ছিল। আরব বিশেষজ্ঞরা আরবদেশে চার স্তরের ধর্মীয় বিকাশ লক্ষ্য করেন। প্রথম স্তর আদিম বিশ্বাস, গাছপালা, নদী-নালা, জিন-ভূত, পাহাড়-পর্বত, তীর্থস্থানের মাটি ও পাথর ইত্যাদির ভয়াল থাবা হইতে আত্মরক্ষার জন্য নানা প্রকার পূজা, পার্বণ, বলি প্রভৃতির অনুষ্ঠান। আদি যুগে উভয় উত্তর ও দক্ষিণ অরবের মরু ও পাহাড়ী অঞ্চলে এরূপ এ্যানিমিজম বা বস্তুপূজার নানা প্রকার নিদর্শন প্রত্নতত্ত্ববিদরা উদঘাটন করিয়াছেন। ফিলিপ হিট্টির মতে, মস্তবড় এরূপ অন্ধ বিশ্বাস ভিত্তিক ধর্মীয় অনুভূতি আদিম সামীয় জাতির মরুচারীদেরকে ক্ষতিকারক জিনের ভীতিপ্রবণ করিয়া তোলে এবং মরূদ্যানের অধিবাসীদেরকে কল্যাণকর দেব-দেবী পূজায় ও তীর্থস্থান পূজায় নিবিষ্ট করে (হিস্ট্রী অব দ্য এ্যারাবস, পৃ. ৯৭)।
দ্বিতীয় স্তরের ধর্মীয় মনোভাবের উৎপত্তি হয় পূজ্য বস্তুর সহিত আসমানী গ্রহ-নক্ষত্রের সংযোগের মাধ্যমে। তখন পূজ্য বস্তুগুলি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদির প্রতীকরূপে বিবেচিত হয়। এই স্তরে কোন কোন গুহা, গহবর ও পাতাল দেব-দেবী ও প্রকৃতির শক্তির কেন্দ্রস্থলরূপে পবিত্র স্থানে পরিণত হয়। মক্কার অদূরে নাখলার প্রান্তের ঘরঘর্ গুহায় এইরূপ দেবী আল-উয্যার নামে পশু বলি দেওয়া হইত। খেজুর গাছের পানির চাহিদা পুরণের জন্য বা'আল-এর পূজা করা হইত। বা'আলকে বসন্তের দেবতারূপে কল্পনা করা হইত। এরূপ আকাশমুখী নক্ষত্র পূজার ক্ষেত্রে পশুচারণকারী যাযাবর আরব বেদুঈনরা সাধারণত চন্দ্র দেবতার পূজা করিত এবং চন্দ্র দেবতাকে কেন্দ্র করিয়া তাহারা অন্যান্য বহু দেব-দেবীর পূজা করিত। পক্ষান্তরে যেসব নগর বা রাষ্ট্র কৃষিভিত্তিক সম্পদের উপর প্রতিষ্ঠিত, যেমন প্রাচীন যুগের পেট্রা ও পালমীরা রাষ্ট্র, সেগুলিতে সূর্যদেবীকে প্রধান উপাস্যরূপে দেখা যায়। কেননা পশুচারণের ক্ষেত্রে সূর্যের প্রখর তাপ বেদুঈনদের পশুপাল, ভিটা-বাগান ও চলাচলের সুযোগ-সুবিধা ধ্বংস করার উপক্রম করে। আর অন্যদিকে কৃষিকর্মে নিয়োজিত গ্রামীণ ও নাগরিক আরবগণ জীবন দানকারী সূর্য রশ্মির প্রতি বৃষ্টি ও আর্দ্র জলবায়ুর জন্য মুখাপেক্ষী হইতে বাধ্য হয়, তাহা ছাড়া তাহাদের কৃষিকর্ম অচল হইয়া পড়ে।
তৃতীয় স্তরে দক্ষিণ আরবীয় সভ্য সমাজের ধর্মীয় বিশ্বাস ও আচার-ব্যবহারে জ্যোতিষ্ক পূজা, অলঙ্কৃত মন্দির, বিস্তারিত ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং পশু বলিদান ধর্মের ক্ষেত্রে প্রভূত উন্নয়ন নির্দেশ করে। এইগুলিতে আদিম অন্ধ বিশ্বাস ও সংস্কারাদি সম্পূর্ণ বিলীন হয় নাই, বরং সভ্য আচার-অনুষ্ঠানের জাঁকজমক এগুলিকে আড়াল করিয়া রাখিয়াছিল।
বলা হয়, দক্ষিণ আরবের উচ্চতর জ্যোতিধর্মী আচার-আচরণ চন্দ্র দেবতাকে কেন্দ্র করিয়া আবর্তিত হইত। চন্দ্র দেবতাকে হাদ্রামাওতে বলা হইত সীন, মিনায়ানরা বলিত ওয়াদ (ভালবাসা), সাবিয়ানরা বলিত আলমাকাহ (সুস্বাস্থ্যদাতা), কাতবানিয়ানরা বলিত 'আম্ম (চাচা)। চন্দ্র দেবতার স্ত্রীরূপে গণ্য করা হইত সূর্যদেবীকে, যাহার নাম হইল শামস্। বেবীলনের ঈশতার, ফোনেসীয়দের আশতার্ত ছিল ইহাদের পুত্র তৃতীয়জন। তদুপরি চন্দ্রদেব ও সূর্য দেবীর আরও ছোটখাটো অনেক ছেলেমেয়ে ছিল, সেগুলিকেও উপাস্য মনে করা হইত। পক্ষান্তরে উত্তর আরবে তেমন নিজস্ব উপas্য দেব-দেবীর সৃষ্টি হয় নাই, বরং পেট্রা, পালমীরাবাসীরা ও নাবাতীয়রা আশেপাশের দেশ-বিদেশ হইতে দেবদেবী গ্রহণ করিয়া পূজার ব্যবস্থা গড়িয়া তোলে। নাবাতীয়রা সূর্যকে দেবতা ও চন্দ্রকে দেবী মনে করিত এবং সূর্য দেবতার নাম ছিল দোশারা ও চন্দ্রদেবীর নাম আল্লাত। এমনকি পালমীরার লোকেরা বেবীলনের বা'আল দেবতাকে সর্বোচ্চ উপাস্যরূপে পূজা করিত। আদতে উত্তর আরবে প্রচলিত উপাস্যগুলি সিরিয়া, ইরান, বেবীলন ও দক্ষিণ আরব হইতে নেয়া মিশ্র উপাস্য জোট। ইহাতে সূর্যদেবতার আধিপত্য বিদ্যমান ছিল (ঐ, পৃ. ৯৮)।
ইসলামপূর্ব হিজাযে, যেখানে আনুমানিক পাঁচ ভাগের চারভাগ মানুষ যাযাবর বেদুঈন এবং মাত্র এক-পঞ্চমাংশ গ্রাম ও নগরের বাসিন্দা, তাহাতে মোটামুটি মরু অঞ্চলে আদি যুগের প্রিমিটিভ ধর্ম বা অন্ধ বিশ্বাসের প্রচলন তখনও ছিল। আর স্থায়ী বসতিপূর্ণ এলাকায় দ্বিতীয় ও তৃতীয় স্তরের উচ্চতর ধর্মীয় উন্নয়ন সাধিত হইয়াছিল।
অতএব ইসলামের অভ্যুদয়ের যুগে সমগ্র আরবদেশের বেদুঈন সমাজে আদি যুগের কুসংস্কারের ছড়াছড়ি ছিল। কেবল মক্কা, মদীনা ও তায়েফে উচ্চতর মূর্তি পূজার প্রচলন প্রতিষ্ঠা লাভ করিয়াছিল। বেদুঈনরা সমগ্র মরু অঞ্চলে নিম্নমানের পশু চরিত্রধারী জিনদের অবস্থান কল্পনা করিয়া এগুলিকে নানাভাবে ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করে এবং প্রাণী বলি দিয়া তুষ্ট রাখিতে চেষ্টিত হয়। পক্ষান্তরে জনবসতির ভূবনে গ্রাম ও নগরবাসীরা নানা জ্যোতিষ্কের প্রতীক মূর্তিতে দেবত্ব আরোপ করিয়া এগুলির সন্তুষ্টি অর্জনে ব্যাপৃত হয়। মক্কা, মদীনা (ইয়াছরিব) ও তায়েফে যদিও উপরে উল্লিখিত তৃতীয় স্তরের উচ্চতর পূজা-পার্বণের সূচনা হইয়াছিল, তবুও ইহাতে কোন প্রকার উপাস্য ও উপাসনার বিস্তারিত ব্যবস্থা, দেবতত্ত্ব ইত্যাদির উন্মেষ ঘটে নাই। উপাস্য দেবতাগুলি ছিল নিজ নিজ গোত্রীয় বা স্থানীয়।
একমাত্র মক্কায় একজন মহাপ্রভুর ধারণা বিদ্যমান ছিল। মক্কাবাসীরা হযরত ইবরাহীম (আ) কর্তৃক প্রচারিত এক আল্লাহকে বিশ্বজগতের স্রষ্টা ও প্রতিপালকরূপে স্বীকার করিত। কিন্তু তাহারা তিন দেবীর পূজা করিত, যাহাদেরকে তাহারা আল্লাহর কন্যা বলিয়া বিশ্বাস করিত। এইগুলির নাম আল-লাত, মানাত ও আল-উয্যা। আল-লাত দেবীর একটি হিমা বা পবিত্র প্রান্তর ছিল এবং হেরেম বা পবিত্র প্রাঙ্গণ ছিল, যাহা তায়েফে অবস্থিত ছিল। তথায় মক্কাবাসীরা ও অন্যান্যরা তীর্থদর্শন ও প্রাণী বলিদানের জন্য দলে দলে গমন করিত। তাহার পবিত্র এলাকায় কোন গাছপালা কর্তন করা যাইত না, কোন প্রাণী শিকার করা যাইত না, কোন মানুষের রক্তপাত করা যাইত না। ইহাই ছিল নিয়ম।
মানাত ছিল ভাগ্যের দেবী। মক্কা ও মদীনার পথিমধ্যে কুদায়দ নামক স্থানে তাহার তীর্থ ছিল। মদীনার আওস ও খাযরাজ গোত্রের নিকট মানাত জনপ্রিয় ছিল। তাহাকে কাল বলিয়া কল্পনা করা হইত এবং দুর্ভাগের জন্য দায়ী করা হইত। আল-উয্যা ছিল শক্তিধর, ভেনাস ইহার প্রতীক অর্থাৎ প্রাতঃ তারকা। তাহার তীর্থ ছিল নাখলা নামক স্থানে, যাহা মক্কার পূর্বদিকে অবস্থিত। এই দেবী কুরায়শ গোত্রের বিশেষ সম্মানের পাত্রী ছিল। তাহার তীর্থ তিনটি বৃক্ষের সমন্বয়ে ছিল। তাহার নামে মানুষও বলি দেওয়া হইত।
মনে করা হইত যে, এগুলির মাধ্যমে আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা সম্ভব। সম্ভবত আল্লাহকে ভয়াল মনে করিয়া, এইগুলির দয়ার আশ্রয় প্রার্থনা করা হইত। এগুলিকে তাই আদর করিয়া 'উলু উলু' করিয়া ডাকা হইত, যাহা 'ইলাহ' অর্থাৎ উপাস্যের প্রেমাস্পদ রূপায়ণ। বেদ বহির্ভূত অনার্য স্বরস্বতী, লক্ষ্মী ও দুর্গাপূজার সহিত আরবের এই তিন দেবী পূজার সাদৃশ্য বিদ্যমান এবং উলূর মাধ্যমে ইহাদের সম্ভাষণ করার কারণে মনে করা হয় যে, এগুলি আরব ও সিরিয়া হইতে আহরিত।
তাহা ছাড়া 'হুবল' নামের মানবাকারের এক মূর্তি কা'বা গৃহে স্থাপিত হয়। এই মূর্তির পাশে কাহিন বা ভবিষ্যৎদর্শীদের দ্বারা ভাগ্য নির্ণয় করার লক্ষ্যে কিছু সংখ্যক তীরফলক রাখা হইত। কাহিন এগুলি টানিয়া-বাছিয়া প্রার্থীদের ভাগ্য বলিয়া দিত। অন্যান্য উপাস্যগুলির মত ইহাও বিদেশ হইতে আমদানী করা হইয়াছিল। ইহা আদতে আরম হইতে নেয়া (ঐ, পৃ. ৯৯)।
ঐতিহাসিকদের মতে, মক্কা, মদীনা ও তায়েফে যেসব মূর্তি বা উপাস্যের পূজা করা হইত এইগুলির কোনটিই স্থানীয়ভাবে উদ্ভাবিত হয় নাই, বরং এই সবগুলি আশেপাশের কোন দেশ হইতে আহরণ করিয়া এখানে প্রতিষ্ঠি করা হইয়াছিল। তদুপরি বিক্ষিপ্তভাবে আহরণ করার কারণে এখানে কোন একটি শৃংখলাযুক্ত পদবিন্যস্ত মূর্তিজোটীয় ব্যবস্থা গড়িয়া ওঠে নাই। অতএব এইগুলির একটির সহিত অন্যটির কোন সম্পর্ক নাই। সবগুলির বিক্ষিপ্তভাবে আলাদা আলাদা পূজা করা হইত। ফলে বেদুঈন ও শহরবাসী সবার মনের মণিকোঠায়, অন্তরাত্মার গভীরে, স্মরণাতীত কাল হইতে মক্কায় প্রবর্তিত পবিত্রতম উপাসনালয় 'কা'বা গৃহ' এবং আসমান-যমীনের সর্বময় স্রষ্টা প্রতিপালক 'রব্ব' হিসাবে মহাপ্রভু 'আল্লাহ্' ধারণা বিদ্যমান ছিল; আল্লাহকে কা'বার প্রভু এবং কা'বাকে আল্লাহ্র ঘর হিসাবে চিহ্নিত করা হইত।
আল্লাহ ও কা'বার নিরাপত্তায় বৎসরে চার মাসব্যাপী (যুল্-কা'দা, যুল-হিজ্জা, মুহাররাম ও রজব) নিরাপদে আরবরা সর্বত্র ব্যবসা-বাণিজ্য পরিচালনা করিত। আবার হজ্জের মৌসুমে আরবরা মক্কায় হজ্জ পালন করিতে উদগ্রীব ছিল। তদুপরি বৎসরের যে কোন সময় মক্কায় পদার্পণ করিলে কা'বা ঘরের তাওয়াফ বা প্রদক্ষিণ করিত, যাহা হযরত ইবরাহীম (আ)-এর দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরা (রা)-এর মক্কায় বনবাস ও হযরত ইসমাঈল (আ)-এর কুরবানীর স্মরণিকা ছিল। এতদসংগে আরও দুইটি বিষয় ইবরাহীম (আ)-এর সুন্নাত পন্থার সহিত বিজড়িত ছিল, যথা মক্কায় কুরায়শ গোত্রের মধ্যে প্রচলিত পুরুষদের খতনা এবং কা'বা গৃহে সংরক্ষিত কালো পাথর। খতনা সুন্নাতী ঐতিহ্য হিসাবে পালন করা হইত এবং কালো পাথরকে অতীব সম্মানের সহিত চুম্বন করা হইত।
ঐতিহাসিক ইবন হিশামের মতে, আমর ইবন লুয়াই নামক জনৈক প্রতিপত্তিশালী ব্যক্তি মোয়াব অর্থাৎ সিরিয়া হইতে সর্বপ্রথম মূর্তি আহরণ করিয়া কা'বা গৃহে স্থাপন করে। কালক্রমে ৩৬০টি ছোট ছোট দেবদেবীর মূর্তি কা'বা গৃহে স্থাপিত হয়, যেগুলির মধ্যে নাছর (শকুন) আওফ (বৃহৎ পাখী) ইত্যাদির মূর্তিও বিদ্যমান ছিল। ইবনুল কালবীর কিতাবুল আসনামে মূর্তিগুলির বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ হইয়াছে। উপরে উল্লিখিত সিরিয়ার ইতিহাসে, হিট্টি বলেন, লাত, মানাত, উয্যা ও হুবল-এর পূজা প্রাচীন নাবাতীয় পেট্রা নগরীতেও ছিল (পৃ. ৩৮৫)।
খ্রিস্ট ধর্ম ও ইয়াহুদী ধর্ম আরবদেশে সম্পূর্ণ অজানা ছিল না। কেননা চীন দেশীয় রেশমের এবং পূর্বাঞ্চলীয় মসলার বাণিজ্যের উপর আধিপত্য কায়েম করিতে রোমান সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্যের মধ্যে যে যুদ্ধ-বিগ্রহ হইত তাহাতে অংশগ্রহণ করার জন্য আরব ঘোড়সওয়ার ও আরব যোদ্ধাদের ডাক পড়িত। এই কারণে উভয় পক্ষ আরবদেরকে একদিকে পদানত করিয়া রাখিত অথবা তাহাদের সহিত বন্ধুত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করিত। এরূপ সম্পর্ক গড়িয়া তুলিতে আর্থিক অনুদান প্রদান করা হইত। মদীনা ও খায়বারে ইয়াহুদীরা আদি কাল হইতে বসতি স্থাপন করিয়াছিল। কিন্তু খ্রিস্টীয় পঞ্চম শতকের পূর্বে তাহাদেরকে ধর্মপ্রচার বা বসতি সম্প্রসারণে তেমন ব্যাপৃত দেখা যায় না। খ্রিস্টীয় চতুর্থ শতকে ফিলিস্তীনে সিজারিয়ার বিশপ ইউসেবিয়াস আরবদেশের পাঁচটি শহরে খ্রিস্টান সমাজ বিদ্যমান ছিল বলিয়া বর্ণনা করেন। শহরগুলি হইল পেট্রা, বুসরা, আনিয়া, জেছেরা ও কারিয়াতা। তবে পঞ্চম শতাব্দীতে খ্রিস্টানদের মধ্যে পলীয় ত্রিত্ববাদ ও নেস্টোরীয় একত্ববাদের সংঘাত চরম আকার ধারণ করিলে নেস্টোরিয়াসকে আরব মরুভূমিতে নির্বাসন দেয়া হয়। বিবাদ বাধে একটি মৌলিক প্রশ্ন নিয়া। তাহা হইল, বিবি মারয়াম (আ) থিয়োটোকোস (গডের জন্মদাত্রী), না খৃস্টোটোকোস্ (খৃস্টের জন্মদাত্রী)? পলীয়রা প্রথম কথার ধারক ছিল। আর নেস্টোরিয়াস দ্বিতীয় কথার ধারক ছিল। ইহার দ্বারা তিনি প্রমাণ করিতে চাহিয়াছিলেন যে, যিশু খ্রিস্ট বা ঈসা (আ) জন্মসূত্রে মানব।
সেই সময় নেস্টোরিয়বাদের সহিত অন্যান্য সহযোগী দল পলীয় ত্রিত্ববাদের বিরোধিতা করিয়া হেরেটিকরূপে দমননীতির শিকার হয়। এগুলি ছিল ইউটিকিয়ানিজম, মনোথেলিটিজম, পেলাজিয়ানজম ইত্যাদি। পরবর্তীতে মনোফিসাইটিজমও ইহাদের সহিত যোগদান করে। খ্রিস্টীয় পঞ্চম শতকে পলীয় খ্রিস্ট ধর্মের কিছু প্রসারও আরব ভূমিতে দেখা যায়। তবে ষষ্ঠ শতকের পূর্বে খ্রিস্ট ধর্ম তেমন কোন অগ্রগতি অর্জন করিতে সক্ষম হয় নাই।
ষষ্ঠ শতকে দক্ষিণ আরবের সাফার ও আদন অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রচার আবিসিনীয় (ইথিওপিয়ান অক্সামাইট) শাসকদের পৃষ্ঠপোষকতায় জোরদার হইয়া উঠে। আবার একই সময়ে ইয়াহুদী রাব্বীরা একই স্থানে কতক আরব গোত্রকে ইয়াহুদী ধর্মে দীক্ষিত করে। ক্রমে হিময়ার রাজা দিমনোস ইয়াহুদী ধর্মে দীক্ষিত হইয়া রোমক সম্রাটের সহিত সংঘাতে লিপ্ত। হয়। ফলে রোমক সম্রাট জাস্টিনিয়ান আবিসিনিয়ার রাজা আন্দাসকে ইয়ামন আক্রমণ করিতে উদ্বুদ্ধ করে। আবিসিনীয় রাজারা ক্রমে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। ফলে হিময়ারের ইয়াহুদী রাজা যু-নুওয়াস আবিসিনীয়দেরকে আক্রমণ করিয়া পরাজিত করে এবং ৫১৯-২০ খ্রিস্টাব্দে ইয়ামনের খ্রিস্টানদের গণহত্যা করে। অতঃপর যু-নুওয়াস নাজরানের খ্রিস্টানদেরকে আক্রমণ করিয়া ২৮০ জন খ্রিস্টানকে জ্বালানী ইন্ধন ভর্তি পরিখার মধ্যে নিপতিত করিয়া আগুনে পোড়াইয়া হত্যা করে, যাহা পবিত্র কুরআনে 'আসহাবুল উখদূদ' নামে সূরা বুরুজে বিধৃত হইয়াছে (Ataullah Bogdan Kopanski, The Nazarean Legacy, Religious Conflict in Pre-Islamic Arabia as Seen through Greeco- Roman Eyes" in the American Journal of Islamic Social Sciences, The International Institute of Islamic Thought, Washington D. C., vol 13, no. 2, Summer 1998, p. 14-20)।
সিরিয়ায় বানু গাস্সান-এর কতক গোত্র নেস্টোরীয় বা রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। কিন্তু তাহারাও ৬১৩ খ্রিস্টাব্দে ইরানের শাহ খসরু পারভেয দ্বিতীয়-এর দ্বারা পদানত হয়। আল-কুরআনের সূরা রূম-এ ইহার উল্লেখ আছে। ৬২৯ খ্রিস্টাব্দে রোমক সম্রাট হিরাক্লিয়াস সিরিয়া পুনরুদ্ধার করেন বটে কিন্তু ইয়ারমুকের মহান মুসলিম বিজয়ের (৬৩৬ খ্রি.) পর বানু গাস্সান ইসলাম গ্রহণ করে (ঐ)। ইত্যবসরে আবিসিনীয়রা পুনরায় ইয়ামান আক্রমণ করে এবং যু-নুওয়াসকে পরাজিত করিয়া হত্যা করে (৫২৫ খ্রি.), অতঃপর একজন হিময়ারী খ্রিস্টানকে রাজা নিযুক্ত করে। কিছুকাল পর আব্রাম বা আবরাহা নামক এক পূর্বকালের রোমকদের আবিসিনীয় ক্রীতদাস আবিসিনিয়ার রাজত্ব দখল করে এবং ইয়ামানের শাসকরূপে স্বীকৃতি পায়। এই আবরাহা একজন নও-খ্রিস্টান ছিল। গ্রীক সন্যাসী গ্রেগনটিয়াস-এর সাহায্যে আবরাহা হিময়ারী ইয়াহুদীদের দমন করিয়া তথায় পলীয় খ্রিস্টবাদের প্রসার ঘটায়। খ্রিস্ট ধর্মকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আবরাহা একটি বিরাট কুল্যাইস (কলিসা) বা চার্চ প্রতিষ্ঠা করে। অতঃপর - সমগ্র আরবে খ্রিস্ট ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সে মক্কার কা'বাকে ধ্বংস করিয়া তথায় একটি বৃহৎ চার্চ স্থাপন করার উদ্দেশ্যে মাহমূদ (Mahmoud) নামক হাতিতে সওয়ার হইয়া এক অভিযান পরিচালনা করে। আম আল-ফীল-এর বৎসর (হিজরী-পূর্ব ৫৩ সনে/ খ্রিস্টীয় ৫৭০ বা ৫৭১ সনে) ছোট ছোট আবাবীল পাখির দ্বারা নিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথরের আঘাতে তাহার সৈন্যবাহিনী বিধ্বস্ত হইয়া যায়। তাহার রাজত্বকালে মা'রিব-এর প্রকাণ্ড বাঁধ হঠাৎ ভাঙ্গিয়া গিয়া ইয়ামানের শস্যক্ষেত ধ্বংসপ্রাপ্ত হয়।
অন্যদিকে 'সিনাগগের অনুসারী' নামক ইয়াহুদী সম্প্রদায়ের বহু লোক রোমক সম্রাট টাইটাস ও হাড্রিয়ান-এর যুদ্ধ পরবর্তীতে বিতাড়িত হইয়া সিরিয়া ও ফিলিস্তীন হইতে ইয়াছরিবের (মদীনা) পার্শ্বদেশে বসবাস আরম্ভ করে। তাহারা ইয়াছরিব হইতে খায়বার এলাকা পর্যন্ত বসতি বিস্তার করে। কিন্তু তাহাদের কট্টর সাম্প্রদায়িকতা মনোভাবাপন্ন অন্তর্মুখী মননশীল ইয়াহুদী ধর্ম আরবদের দৃষ্টি আকর্ষণ করিতে অসমর্থ হয়।
এসব ত্রিত্ববাদী খ্রিস্ট ধর্ম ও সাম্প্রদায়িকতার দোষে কলুষিত ইয়াহুদী ধর্ম হইতে, আরবদেশের আনাচে-কানাচে রূপকথার মত ছড়াইয়া ছিটাইয়া থাকা হানীফ ধর্ম নামক এক ধরনের মরমীবাদী সূফীবাদী আল্লাহ্র একত্ববাদের আরাধনা, প্রাচীন যুগের ইবরাহীমী ঐতিহ্যের নিকটতর স্মারকরূপে তখনও প্রতীয়মান হইতেছিল।

টিকাঃ
১. জুর্জী যায়দান, তারীখ আত-তামাদ্দুন আল-ইসলামী, ১ম খণ্ড, বৈরূত, পৃ. ২৮-৩৮
২. “হুকুমত আল-আরাব ফিল-জাহিলিয়্যা" দাইরা মা'আরিফ আল-ইসলামীয়া, দানিশগাহ পাঞ্জাব, লাহোর
৩. আযযাম আস-সুলামী, আসমা জিবাল আত-তিহামা, কায়রো ১৯৭৩ খ্রি.
৪. আল-হামদানী, সিফাত জযীরা আল-আরাব
৫. আল-বাকরী, মু'জাম মা ইসতা'জাম, কায়রো ১৯৪৫ খ্রি.
৬. ইয়াকূত, মু'জাম আল-বুলদান
৭. আবুল ফিদা, ডেসক্রিপসিও পেনিনসুলা এ্যারাবে (ফরাসী ভাষা), অক্সফোর্ড ১৭১৬ খ্রি.
৮. আমীন রায়হানী, মুল্‌কুল-আরাব, বৈরূত ১৯২৯ খ্রি.
৯. হাফিয ওয়াহবা, জযীরাতুল-আরাব, কায়রো ১৯৫৪ খ্রি.
১০. উমার রিদা কাহ্হালা, জুগরাফিয়া সবহা জযীরাতুল-আরাব, দামেশক ১৩৬৪ হি.
১১. আবদুল কুদ্দুস আল-আনসারী, আছার আল-মদীনা, দামেশক ১৩৫৩ হি.
১২. ইন খালদুন, কিতাব আল-ইবার ওয়া দীওয়ান আল-মুবতাদা ওয়াল-খাবার ফী আয়‍্যাম আল-আরাব ওয়াল-আজাম ওয়াল বারবার ওয়ামান আছারাহুম মিন যবী আল-সুলতান আল-আকবার, বৈরূত ১৯৭৯ খ্রি.
১৩. স্যার টমাস আরনল্ড এণ্ড আলফ্রেড গিয়ূম, লিগেসী অব ইসলাম, অক্সফোর্ড ১৯৬৫ খ্রি.
১৪. ফিলিপ খৌরী হিট্টি, হিস্ট্রী অব দি এ্যারাস্ এবং হিস্ট্রী অব সিরিয়া, ১৯৫০ খ্রি.
১৫. জন রিচার্ডসন, ডিকশনারীঃ পার্সিয়ান, এ্যারাবিক এণ্ড ইংলিশ উইথ এ ডিসার্টেশন অন দি ল্যাংগুয়েজেস, লিটারেচার, ম্যানার্স অব ইস্টারন্ ন্যাশন্‌স্, লন্ডন ১৯০৬ খ্রি.
১৬. জুর্জী যায়দান, হিস্ট্রী অব দি ইসলামিক সিভিলাইযেশন, নয়া দিল্লী ১৯৭৮ খ্রি.
১৭. ড. শাহ ইনায়াতুল্লাহ, জিয়োগ্রাফিক্যাল ফেক্টরস্ ইন্ এ্যারাবিয়ান লাইফ এণ্ড হিস্ট্রী, লাহোর ১৯৪২ খ্রি.
১৮. এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা মাইক্রোপেডিয়া, ১৯৭৩-৭৪ খ্রি.
১৯. ড. সৈয়দ মাহমুদুল হাসান, ইসলামের ইতিহাস, ঢাকা ১৯৮৫ খ্রি.
২০. মুহাম্মদ রেজা-ই করিম, আরব জাতির ইতিহাস, ঢাকা ১৯৭২ খ্রি.
২১. নিকলসন, লিটারারী হিস্ত্রী অব দি এ্যারাস্
২২. ইব্‌দুল কালবী, কিতাব আল-আসনাম
২৩. দি এমেরিকান জার্নাল অব ইসলামিক সোস্যাল সায়েন্সেস, ওয়াশিংটন, সামার ১৯৯৮ খ্রি.

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ইসলামের অভ্যুদয়কালে আরবের পার্শ্ববর্তী দেশগুলির রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় অবস্থা

📄 ইসলামের অভ্যুদয়কালে আরবের পার্শ্ববর্তী দেশগুলির রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় অবস্থা


রোম, পারস্য, ভারতবর্ষ, চীন, মিসর ও হাবশা: আধুনিক ঐতিহাসিকদের মধ্যে "মিডল ইস্টঃ পাস্ট এণ্ড প্রেজেন্ট"-এর রচয়িতা ইয়াহ্ইয়া আরমাজানী মন্তব্য করেন যে, প্রাচীন ঐতিহাসিকগণ আরবদিগকে তেমন ভাল চোখে দেখিত না। প্রমাণস্বরূপ তিনি ইবন খালদূনের মনোভাবের কথা বলেন, যিনি আরবদেরকে শাসনকার্যের অযোগ্য বিচার করেন (মুকাদ্দিমা দ্র.)। আরবদিগের প্রধানত যাযাবর জীবন, মূর্খতা, লুটতরাজ ও প্রতিহিংসাপরায়ণতার এবং প্রকট বাস্তববাদিতার মনোবৃত্তি দেখিয়া তিনি এই ধরনের বিরূপ মত পোষণ করিয়াছেন।
পক্ষান্তরে বৃহত্তর সিরিয়ার অনবদ্য ইতিহাস "হিস্ট্রী অব সিরিয়া”-এর রচয়িতা ফিলিপ খৌরী হিট্টি আরবদেশকে বিশ্বসভ্যতার দোলনা হিসাবে বিচার করেন। তাঁহার মতে, আরবভূমির তিনদিকে সমুদ্র পরিবেষ্টনের অন্তর্মুখী চাপ ও অভ্যন্তরে সুদূরপ্রসারী ধূ ধূ বালুকা আবৃত ঊষর মরুভূমির বহির্মুখী অসহনীয় উষ্ণ চাপের তোড়ে স্পৃষ্ট হইয়া আরব ভূভাগের জনগোষ্ঠী স্মরণাতীত কাল হইত বহির্বিশ্বে হিজরত করিতে অভ্যস্ত হয়। তিনি বলেন, যখনই আরব অঞ্চলের জনসংখ্যা ভূভাগীয় ধারণ ক্ষমতা হইতে বড়িয়া যায়, তখন তাহারা বহির্গমনের আশ্রয় নেয় এবং উত্তরে সিরিয়া-ইরাক মরুভূমি পার হইয়া উর্বর অর্ধচন্দ্রে তথা সিরিয়া, ইরাক, ফিলিস্তীন, জর্দান ইত্যাদি অঞ্চলে বহির্গমন করে। তিনি তাঁহার অপর গ্রন্থ 'হিস্ট্রী অব দি এ্যারাব্স'-এ পাঁচটি বৃহৎ বহির্গমন বা হিজরতের তালিকা প্রদান করেন। যথা:
১৫০০ খ্রিস্টপূর্বাব্দ: সুমেরীয়দের আরব্য সহযোগী আক্কাদীয়গণ, যাহারা পরবর্তীতে ব্যাবিলনীয় সভ্যতা গড়িয়া তোলে।
২৫০০ খ্রিস্টপূর্বাব্দ: আমোরীয়, কেনানীয় বা ফিনিসীয়গণ, যাহারা সমগ্র বিশ্বে একটি বাণিজ্য সভ্যতা গড়িয়া তোলে এবং লিখন প্রক্রিয়ার বিস্তার সাধন করিয়া ছড়াইয়া দেয়।
১৫০০ খ্রিস্টপূর্বাব্দ হইতে ১২০০ খ্রিস্টপূর্বাব্দ: আরামীয় ও হিব্রুগণ।
৫০০ খ্রিস্টপূর্বাব্দ: নাবাতীয়গণ, যাহারা উত্তর আরবের পেট্রার একটি চমকপ্রদ সভ্যতা গড়িয়া তোলে।
৭০০-৮০০ খ্রিস্টাব্দ: আরব মুসলমান অভিযাত্রিগণ।
এই বহির্গমন প্রক্রিয়াকে হিট্টি 'মিলেনিয়‍্যাল আপহিভ্যাল ফ্রম দি এ্যরাবিয়ান ডেজার্ট' অর্থাৎ আরব মরুভূমি হইতে সহস্র বর্ষীয় বহির্গমন প্রক্রিয়া নামে অভিহিত করেন।
অতএব ভৌগোলিক দিক হইতে আরবদেশ 'ইনসুলার' বা জলবেষ্টিত, অন্যান্য ভূভাগ হইতে বিচ্ছিন্ন, ভারত মহাসাগরের তীরবর্তী দুনিয়ার একপাশে, এক কোণায় অবস্থিত এবং সেই কারণে আরবদের মনস্তত্ত্বে আত্মম্ভরি বিচ্ছিন্নতাবাদিতার প্রাবল্য দেখা গেলেও কালক্রমিক বহির্গমনের মাধ্যমে বহির্জগতের সহিত তাহাদের বিস্তর আত্মিক সংযোগ স্থাপিত হয়। তদুপরি দ্বিতীয়ত, প্রাচীন ও মধ্যযুগের পুরাতন বিশ্বে পূর্ব-পশ্চিম বাণিজ্য পথের মধ্যমণিরূপে আরব দেশের অবস্থান বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আরবদেশকে সুপরিচিত করিয়া তোলে। তৃতীয়ত, তদানিন্তন 'সুয়েজ যোজক' দ্বারা বিচ্ছিন্ন এশিয়ার বাণিজ্য পথ হইতে ইউরোপের বাণিজ্য পথের সংযোগের একমাত্র মাধ্যম ছিল একদিকে দক্ষিণ আরবের ইয়ামান, অন্যদিকের উত্তর আরবের মরুভূমির দেড় হাজার মাইল ধূসর মরু প্রান্তর। আরব্য উটের পরিবহনে পাড়ি দিয়া আরবগণ ইরাকে অথবা সিরিয়ায় উপনীত হইত। আরবদেশ, আরবীয় উট চালক এবং আরবদেশের সংযোগকারী বণিকদল বিশ্ব বাণিজ্য জগতে সুপরিচিত ছিল।
এই বিশাল সংযোগ পথের নিয়ন্ত্রণ মিসরের ফিরআওন, ইরানের শাহিনশাহ, বায়যান্টাইন সম্রাট ও অন্যান্য মধ্যপ্রাচ্যের ক্ষমতাসীন সম্রাটদের আকর্ষণীয় রাজনৈতিক লক্ষ্যবস্তু ছিল। ফলে উটের পরিবহন বা কাফেলা পরিচালনা করিয়া, সংযোগ ব্যবসা করিয়া বা সহায়ক রাজনীতি করিয়াই আরবগণ বিশ্ব-বাণিজ্যের জীবন পথে উপবিষ্ট ছিল। তদুপরি আরবগণ ছিল জন্মগত ঘোড়সওয়ার ও সাহসী যোদ্ধা। প্রাচীন যুগের সম্রাটগণ, বিশেষত ইরানের শাহিনশাহ ও রোমীয় সম্রাট, আরবদেরকে যুদ্ধে সহায়ক সৈন্যবাহিনীরূপেও ব্যবহার করিত। অতএব ব্যবসা-বাণিজ্য ও যুদ্ধের মাধ্যমে আরবগণ রোম হইতে ক্যান্টন পর্যন্ত বিচরণ করিত। আরবদেশের কৃষি উৎপন্নে অভাবী আরবগণ ব্যবসায়ের মধ্যেমেই খাদ্যঘাটতি পূরণ করিত। সুতরাং আরবরা ছিল জাত ব্যবসায়ী। প্রাচীন যুগে উট চালনা ও ব্যবসা প্রায় সমার্থবোধক ছিল। আরব ব্যবসায়ী ছিল একটি বিশ্বব্যাপী জনপ্রিয় কথা।
ইহারই পরিপ্রেক্ষিতে ইসলামের অভ্যুদয়কালে আরবদেশের সহিত পার্শ্ববর্তী অন্যান্য দেশের সম্পর্ক বিবেচনা করিতে হইবে। খ্রিস্টীয় আঠার শতকের ভারতীয় মুসলিম জ্ঞানতাপস শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দিহলাবী তাঁহার প্রখ্যাত গ্রন্থ 'হুজ্জাতুল্লাহিল বালিগা'-এ বলিয়াছেন, সমসাময়িক বিশ্বের দুই শীর্ষস্থানীয় পরাশক্তি রোমান ও ইরানী সাম্রাজ্যদ্বয়ে নৈতিক অধঃপাতের সংশোধনের জন্য ইসলামের আবির্ভাব অপরিহার্য হইয়া পড়িয়াছিল। আর এই উভয় সাম্রাজ্যই ইসলামের নৈতিক শক্তির দাপটে ধূলিস্যাত হইয়া যায়। আদতে 'হুজ্জাতুল্লাহিল বালিগা' (আল্লাহ্র পরিণত যুক্তি) নামে রচিত উক্ত গ্রন্থে তিনি মূলত ইসলামের সেই অভীষ্ট নৈতিক গুণাবলী আল-কুরআন ও সূন্নাহ হইতে প্রতীয়মান ও বিকশিত করার চেষ্টা করেন।
নিরেট ইতিহাসের দৃষ্টিকোণ হইতে হিট্টি ও অন্যান্যরা বলেন, রোমান ও ইরানী পরাশক্তি সমকালীন বিশ্বে যদিও লক্ষ সৈন্যের যুদ্ধবাজ ক্ষমতার অধিকারী ছিল এবং বিস্ময়াভিভূত প্রভাব-প্রতিপত্তির ধারক ছিল, তবুও প্রায় দেড় শত হইতে দুই শত বৎসরের আক্রোশপূর্ণ শত্রুতা এবং পারস্পরিক লাগাতার যুদ্ধ-বিগ্রহের দ্বারা ক্ষত-বিক্ষত ও দুর্বল হইয়া পড়িয়াছিল। অন্যদিকে মরু প্রান্তরের গোত্রীয় বিবাদ ও লুটতরাজী গেরিলা যুদ্ধের কোলে লালিত-পালিত দুর্ধর্ষ আরব বেদুঈনগণ উভয় সাম্রাজ্যবাদীদের পক্ষে-বিপক্ষে সহায়ক সৈন্যবাহিনীর আকারে যুদ্ধযাত্রায় পারদর্শী হইয়া উঠিয়াছিল। ইসলামের আধ্যাত্মিক ঐক্য ও আদর্শগত নেতৃত্ব আরবদিগকে বিশ্ব-বিজয়ের অভিযাত্রীরূপে প্রতিষ্ঠিত করে। যাহাই হউক-ইতিহাসের বিশ্লেষকগণ নির্বিশেষে স্বীকার করেন যে, ইসলামের অভ্যুদয় বিশ্ব-মানব ইতিহাসের এক নৈতিক, ধর্মীয়, মানবিক ও সামাজিক চরম অবনতির যুগে ঘটিয়াছিল এবং ইসলামের বিজয়াভিযানের বিশ্ব-বিস্তৃত সুদূরপ্রসারী বিজয় প্রবাহ ও অকল্পণীয় গতিশীলতা ইতিহাসের একটি বিস্ময়কর ঘটনা।

টিকাঃ
১. ড. শাহ ইনায়াতুল্লাহ্, জিয়োগ্রাফিক্যাল ফেক্টরস ইন এ্যারাবিয়ান লাইফ, লাহোর ১৯৪২ খ্রি.
২. ফিলিপ কে হিট্টি, হিস্ট্রী অব দি এ্যারাবস
৩. ফিলিপ কে হিট্টি, হিস্ট্রী অব সিরিয়া, ১৯৫০ খ্রি.
৪. এন্সাইক্লোপেডিয়া ব্রিটানিকা, ১৫শ সংকলন, ১ম খণ্ড, পৃ. ১৯৭৩-৭৪
৫. জে. জে. সাইণ্ডারস, হিস্ট্রী অব মিডিয়াভ্যাল ইসলাম, লন্ডন ১৯৬৫ খ্রি.
৬. ইয়াহইয়া আরমাজানী, মধ্যপ্রাচ্য অতীত ও বর্তমান, বাংলা অনুবাদে ডঃ মুহাম্মদ ইনামুল হক, বাংলা একাডেমী, ঢাকা, ২য় সংস্করণ, ১৯৯৪খ্রি.
৭. শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দিহলাবী, হুজ্জাতুল্লাহিল বালিগা।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 পার্শ্ববর্তী দেশসমূহের সহিত আরবদের সম্পর্ক

📄 পার্শ্ববর্তী দেশসমূহের সহিত আরবদের সম্পর্ক


রোম, পারস্য, ভারতবর্ষ, চীন, মিসর ও হাবশা: আধুনিক ঐতিহাসিকদের মধ্যে "মিডল ইস্টঃ পাস্ট এণ্ড প্রেজেন্ট"-এর রচয়িতা ইয়াহ্ইয়া আরমাজানী মন্তব্য করেন যে, প্রাচীন ঐতিহাসিকগণ আরবদিগকে তেমন ভাল চোখে দেখিত না। প্রমাণস্বরূপ তিনি ইবন খালদূনের মনোভাবের কথা বলেন, যিনি আরবদেরকে শাসনকার্যের অযোগ্য বিচার করেন (মুকাদ্দিমা দ্র.)। আরবদিগের প্রধানত যাযাবর জীবন, মূর্খতা, লুটতরাজ ও প্রতিহিংসাপরায়ণতার এবং প্রকট বাস্তববাদিতার মনোবৃত্তি দেখিয়া তিনি এই ধরনের বিরূপ মত পোষণ করিয়াছেন।
পক্ষান্তরে বৃহত্তর সিরিয়ার অনবদ্য ইতিহাস "হিস্ট্রী অব সিরিয়া”-এর রচয়িতা ফিলিপ খৌরী হিট্টি আরবদেশকে বিশ্বসভ্যতার দোলনা হিসাবে বিচার করেন। তাঁহার মতে, আরবভূমির তিনদিকে সমুদ্র পরিবেষ্টনের অন্তর্মুখী চাপ ও অভ্যন্তরে সুদূরপ্রসারী ধূ ধূ বালুকা আবৃত ঊষর মরুভূমির বহির্মুখী অসহনীয় উষ্ণ চাপের তোড়ে স্পৃষ্ট হইয়া আরব ভূভাগের জনগোষ্ঠী স্মরণাতীত কাল হইত বহির্বিশ্বে হিজরত করিতে অভ্যস্ত হয়। তিনি বলেন, যখনই আরব অঞ্চলের জনসংখ্যা ভূভাগীয় ধারণ ক্ষমতা হইতে বড়িয়া যায়, তখন তাহারা বহির্গমনের আশ্রয় নেয় এবং উত্তরে সিরিয়া-ইরাক মরুভূমি পার হইয়া উর্বর অর্ধচন্দ্রে তথা সিরিয়া, ইরাক, ফিলিস্তীন, জর্দান ইত্যাদি অঞ্চলে বহির্গমন করে। তিনি তাঁহার অপর গ্রন্থ 'হিস্ট্রী অব দি এ্যারাস্'-এ পাঁচটি বৃহৎ বহির্গমন বা হিজরতের তালিকা প্রদান করেন। যথাঃ
১৫০০ খৃ. পূর্বাব্দ: সুমেরীয়দের আরব্য সহযোগী আক্কাদীয়গণ, যাহারা পরবর্তীতে ব্যাবিলনীয় সভ্যতা গড়িয়া তোলে।
২৫০০ খৃ. পূর্বাব্দ: আমোরীয়, কেনানীয় বা ফিনিসীয়গণ, যাহারা সমগ্র বিশ্বে একটি বাণিজ্য সভ্যতা গড়িয়া তোলে এবং লিখন প্রক্রিয়ার বিস্তার সাধন করিয়া ছড়াইয়া দেয়।
১৫০০ খৃ. পূর্বাব্দ হইতে ১২০০ খৃ. পূর্বাব্দ: আরামীয় ও হিব্রুগণ।
৫০০ খৃ. পূর্বাব্দ: নাবাতীয়গণ, যাহারা উত্তর আরবের পেট্রার একটি চমকপ্রদ সভ্যতা গড়িয়া তোলে।
৭০০-৮০০ খৃস্টাব্দ: আরব মুসলমান অভিযাত্রিগণ।
এই বহির্গমন প্রক্রিয়াকে হিট্টি 'মিলেনিয়‍্যাল আপহিভ্যাল ফ্রম দি এ্যরাবিয়ান ডেজার্ট' অর্থাৎ আরব মরুভূমি হইতে সহস্র বর্ষীয় বহির্গমন প্রক্রিয়া নামে অভিহিত করেন।
অতএব ভৌগোলিক দিক হইতে আরবদেশ 'ইনসুলার' বা জলবেষ্টিত, অন্যান্য ভূভাগ হইতে বিচ্ছিন্ন, ভারত মহাসাগরের তীরবর্তী দুনিয়ার একপাশে, এক কোণায় অবস্থিত এবং সেই কারণে আরবদের মনস্তত্ত্বে আত্মম্ভরি বিচ্ছিন্নতাবাদিতার প্রাবল্য দেখা গেলেও কালক্রমিক বহির্গমনের মাধ্যমে বহির্জগতের সহিত তাহাদের বিস্তর আত্মিক সংযোগ স্থাপিত হয়। তদুপরি দ্বিতীয়ত, প্রাচীন ও মধ্যযুগের পুরাতন বিশ্বে পূর্ব-পশ্চিম বাণিজ্য পথের মধ্যমণিরূপে আরব দেশের অবস্থান বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আরবদেশকে সুপরিচিত করিয়া তোলে। তৃতীয়ত, তদানিন্তন 'সুয়েজ যোজক' দ্বারা বিচ্ছিন্ন এশিয়ার বাণিজ্য পথ হইতে ইউরোপের বাণিজ্য পথের সংযোগের একমাত্র মাধ্যম ছিল একদিকে দক্ষিণ আরবের ইয়ামান, অন্যদিকের উত্তর আরবের মরুভূমির দেড় হাজার মাইল ধূসর মরু প্রান্তর। আরব্য উটের পরিবহনে পাড়ি দিয়া আরবগণ ইরাকে অথবা সিরিয়ায় উপনীত হইত। আরবদেশ, আরবীয় উট চালক এবং আরবদেশের সংযোগকারী বণিকদল বিশ্ব বাণিজ্য জগতে সুপরিচিত ছিল।
এই বিশাল সংযোগ পথের নিয়ন্ত্রণ মিসরের ফিরআওন, ইরানের শাহিনশাহ, বায়যানটীয় সম্রাট ও অন্যান্য মধ্যপ্রাচ্যের ক্ষমতাসীন সম্রাটদের আকর্ষণীয় রাজনৈতিক লক্ষ্যবস্তু ছিল। ফলে উটের পরিবহন বা কাফেলা পরিচালনা করিয়া, সংযোগ ব্যবসা করিয়া বা সহায়ক রাজনীতি করিয়াই আরবগণ বিশ্ব-বাণিজ্যের জীবন পথে উপবিষ্ট ছিল। তদুপরি আরবগণ ছিল জন্মগত ঘোড়সওয়ার ও সাহসী যোদ্ধা। প্রাচীন যুগের সম্রাটগণ, বিশেষত ইরানের শাহিনশাহ ও রোমীয় সম্রাট, আরবদেরকে যুদ্ধে সহায়ক সৈন্যবাহিনীরূপেও ব্যবহার করিত। অতএব ব্যবসা-বাণিজ্য ও যুদ্ধের মাধ্যমে আরবগণ রোম হইতে ক্যান্টন পর্যন্ত বিচরণ করিত। আরবদেশের কৃষি উৎপন্নে অভাবী আরবগণ ব্যবসায়ের মধ্যেমেই খাদ্যঘাটতি পূরণ করিত। সুতরাং আরবরা ছিল জাত ব্যবসায়ী। প্রাচীন যুগে উট চালনা ও ব্যবসা প্রায় সমার্থবোধক ছিল। আরব ব্যবসায়ী ছিল একটি বিশ্বব্যাপী জনপ্রিয় কথা।
ইহারই পরিপ্রেক্ষিতে ইসলামের অভ্যুদয়কালে আরবদেশের সহিত পার্শ্ববর্তী অন্যান্য দেশের সম্পর্ক বিবেচনা করিতে হইবে। খৃস্টীয় আঠার শতকের ভারতীয় মুসলিম জ্ঞানতাপস শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দিহলাবী তাঁহার প্রখ্যাত গ্রন্থ 'হুজ্জাতুল্লাহিল বালিগা'-এ বলিয়াছেন, সমসাময়িক বিশ্বের দুই শীর্ষস্থানীয় পরাশক্তি রোমান ও ইরানী সাম্রাজ্যদ্বয়ে নৈতিক অধঃপাতের সংশোধনের জন্য ইসলামের আবির্ভাব অপরিহার্য হইয়া পড়িয়াছিল। আর এই উভয় সাম্রাজ্যই ইসলামের নৈতিক শক্তির দাপটে ধূলিস্যাত হইয়া যায়। আদতে 'হুজ্জাতুল্লাহিল বালিগা' (আল্লাহ্র পরিণত যুক্তি) নামে রচিত উক্ত গ্রন্থে তিনি মূলত ইসলামের সেই অভীষ্ট নৈতিক গুণাবলী আল-কুরআন ও সূন্নাহ হইতে প্রতীয়মান ও বিকশিত করার চেষ্টা করেন।
নিরেট ইতিহাসের দৃষ্টিকোণ হইতে হিট্টি ও অন্যান্যরা বলেন, রোমান ও ইরানী পরাশক্তি সমকালীন বিশ্বে যদিও লক্ষ সৈন্যের যুদ্ধবাজ ক্ষমতার অধিকারী ছিল এবং বিস্ময়াভিভূত প্রভাব-প্রতিপত্তির ধারক ছিল, তবুও প্রায় দেড় শত হইতে দুই শত বৎসরের আক্রোশপূর্ণ শত্রুতা এবং পারস্পরিক লাগাতার যুদ্ধ-বিগ্রহের দ্বারা ক্ষত-বিক্ষত ও দুর্বল হইয়া পড়িয়াছিল। অন্যদিকে মরু প্রান্তরের গোত্রীয় বিবাদ ও লুটতরাজী গেরিলা যুদ্ধের কোলে লালিত-পালিত দুর্ধর্ষ আরব বেদুঈনগণ উভয় সাম্রাজ্যবাদীদের পক্ষে-বিপক্ষে সহায়ক সৈন্যবাহিনীর আকারে যুদ্ধযাত্রায় পারদর্শী হইয়া উঠিয়াছিল। ইসলামের আধ্যাত্মিক ঐক্য ও আদর্শগত নেতৃত্ব আরবদিগকে বিশ্ব-বিজয়ের অভিযাত্রীরূপে প্রতিষ্ঠিত করে। যাহাই হউক-ইতিহাসের বিশ্লেষকগণ নির্বিশেষে স্বীকার করেন যে, ইসলামের অভ্যুদয় বিশ্ব-মানব ইতিহাসের এক নৈতিক, ধর্মীয়, মানবিক ও সামাজিক চরম অবনতির যুগে ঘটিয়াছিল এবং ইসলামের বিজয়াভিযানের বিশ্ব-বিস্তৃত সুদূরপ্রসারী বিজয় প্রবাহ ও অকল্পণীয় গতিশীলতা ইতিহাসের একটি বিস্ময়কর ঘটনা।
পার্শ্ববর্তী দেশসমূহের সহিত আরবদের সম্পর্ক
আরব সভ্যতা ও সংস্কৃতির মধ্যে একটি পরস্পর বিরোধী ভাবমূর্তি ফুটিয়া উঠে। এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকার দৃষ্টিতে, আরবরা প্রাচীন কাল হইতে যে যেখানে বা যেভাবেই বসবাস করুক না কেন, সবাই নিজেদেরকে সেমিটিক বা সামীয় ঐতিহ্যের ধারকরূপে মনে করে। গবেষকরা আরবীয় মনোবৃত্তিতে সামীয় সংস্কৃতিতে রূপায়িত করার চিরকালীন প্রবণতা লক্ষ্য করিয়া থাকেন এবং ইহাকেই আরব্য জীবনের গতিধারার মূল উৎসরূপে বিচার করেন (এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা, ১৫শ সংস্করণ, ১ম খণ্ড, ১৯৭৩-৭৪ খৃ., পৃ. ১০৪৩)। এই সামীয় মনোভাব আরবদের মধ্যে ঐক্যের অন্তর্মুখী মনোভাব সৃষ্টি করিয়া তাহাদিগকে বহুত্বের মধ্যে এক প্রকার শিথিল একত্ববোধ প্রদান করে। আবার আরবদের জীবন ধারণের মূল উপাদান হিসাবে বহির্বাণিজ্য তাহাদিগকে বহির্মুখী মনোবৃত্তির বাস্তবতায় নিষিক্ত করে। ইহারই সহিত তাহাদের কাব্যপ্রবণ ভালবাসার প্রাবল্য ও দুঃসাহসিক মনোভাব আবহমান কাল হইতে তাহাদিগকে পার্শ্ববর্তী দেশগুলির পারস্পরিক যুদ্ধ-বিগ্রহে ভাড়াটিয়া সৈন্যবাহিনীরূপে অংশগ্রহণের অভ্যাস ও ঝোঁক তাহাদের অন্তরকে বহির্মুখীনতার দিকে আকর্ষণ করে।
উপরিউক্ত এনসাইক্লোপেডিয়ায় বর্ণিত আছে যে, আরব উপদ্বীপ প্রাচীন কাল হইতে বিশ্বসভ্যতার মাঝখানে অবস্থান করে। এই উপদ্বীপের পার্শ্বদেশ ঘেসিয়া বিশ্ব-বাণিজ্যের মহাসড়ক চলিয়া গিয়াছে যাহা এই অঞ্চলকে প্রাচীন সভ্যতার লীলাভূমি মিসর, গ্রীস, রোম, ইরান, ভারত, ইন্দোনেশিয়া ও চীনের সহিত যুক্ত করিত। ইহাদের মধ্যে প্রাচীন যুগে সাবার লোকেরা 'মা'রিব বাঁধ' স্থাপন করিয়া বিস্ময়কর সেচকর্মের ব্যবস্থা করে। অধিকন্তু দক্ষিণ আরবের প্রধান বাণিজ্য-সম্ভার সুগন্ধি দ্রব্য ফ্রাংকিনসেন্স, যাহার চাহিদা মিসর, ইরাক (মেসোপটেমিয়া), সিরিয়া গ্রীস, রোম ইত্যাদি প্রাচীন সভ্য দেশে ছিল অফুরন্ত। এইগুলির ব্যবসার সহিত ভারত, আফ্রিকা, আদন ইত্যাদি এলাকার বৈচিত্র্যপূর্ণ মনোহরি পণ্যদ্রব্যও শামিল হইত।
খৃস্টীয় চতুর্থ শতকে দক্ষিণ আরবে বায়যান্টাইন রোমান সাম্রাজ্য হইতে খৃস্টীয় ধর্মের একটি মিশন পাঠানো হয়। একই সময়ে ইয়াহুদী ধর্মও তথায় প্রচার করা হয় এবং পরবর্তীতে ইয়াহূদী খৃস্টান রেষারেষি দক্ষিণ আরবের রাজনৈতিক ভাগ্য নিয়ন্ত্রণ করে। তবে পাশাপাশি দক্ষিণ আরবে এক প্রকার একত্ববাদী ধর্মের আভাস খৃস্টীয় প্রথম শতকে পাওয়া যায়, যাহার অনুসারীরা আসমান-যমিনের একমাত্র প্রভুকে ইবাদত করিত। প্রসিদ্ধ আমের গোত্রও ইহাদের অন্তর্ভুক্ত ছিল (ঐ, পৃ. ১০৪৫)।
তবে অতি প্রাচীন কালে নবম হইতে সপ্তম খৃস্টপূর্ব শতকে উত্তর ও মধ্য আরবের কিছু তথ্য বাইবেল ও আসিরীয় দলীলপত্রে পাওয়া যায়। আসিরীয়দের তথ্য অনুযায়ী ছামূদ গোত্র উত্তর আরবে বসবাস করিত। প্রধানত ইহারা উত্তর হিজাযের লোহিত সাগরের আশেপাশে বসতি স্থাপন করে। উত্তর ও মধ্য আরবের সর্বত্র ইহাদের বিচরণ ছিল, সর্বত্র ইহাদের শিলালিপি পাওয়া গিয়াছে। ছামূদ জাতি সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিল, পাথর কাটিয়া অট্টালিকা তৈরি করিতে পটু ছিল ও বিস্তীর্ণ সাম্রাজ্যের মালিক ছিল।
উত্তর আরবের নাবাতীয়রা ও পালমিরার সমৃদ্ধ জনবসতি ছামূদদের নিয়ন্ত্রণে ছিল বলিয়া প্রতীয়মান হয়, যাহাদের মাধ্যমে ছামূদরা বাণিজ্য পথের নিরাপত্তা বিধান করিত। উত্তর হিজাযে লিয়ানীদেরও রাজত্ব ছিল। সম্ভবত ইহারাও ছামুদদের নিরাপত্তা ব্যবস্থার অংশ ছিল।
২৭০ খৃস্টাব্দে উত্তর আরবে লাখমীদের উত্থান ঘটে এবং তাহারা পালমিরা রাজ্যকে পর্যুদস্ত করে। ফলে পারসিক ও রোমানরা সিরিয়ার মরুভূমির বাণিজ্যপথ পাহারা দেওয়ার কাজে লাখমীদেরকে নিয়োজিত করে। ৩৮০ খৃস্টাব্দে দ্বিতীয় সাপুরের মৃত্যুর পর লাখমীরা পারসিকদের প্রভাব বলয়ে (Suzerniaty) সম্পূর্ণরূপে প্রবেশ করিয়া ইরাকের হীরায় রাজধানী প্রতিষ্ঠা করে।
স্মর্তব্য যে, লাখমীরা আরবী ভাষাকে সর্বপ্রথম সরকারী ভাষারূপে গ্রহণ করে। তাহা নাবাতীয় আরামীয় লিপিতে লিখা হয়। তাহাদের প্রভাবে খৃস্টীয় ষষ্ঠ শতকে আরবী ভাষা ও আরবী কবিতা আশ্চর্যজনক উন্নতি সাধন করে।
তবে লাখমীদের উপর পারসিকদের প্রভাব রোমানদের মনোপুত ছিল না। রোমানরা খৃস্টপূর্ব ২৫-২৪ অব্দে দক্ষিণ আরব দখল করার ব্যর্থ চেষ্টা করে। কিন্তু তাহারা খৃস্টীয় চতুর্থ-পঞ্চম শতকে কুদাআ গোত্রপুঞ্জের উত্থান ঘটাইয়া সিরিয়ার মরুভূমি হইতে লাখমীদিগকে উৎখাত করিতে সক্ষম হয়। তাহারা কুদাআ রাজবংশ প্রতিষ্ঠা করিয়া সিরিয়ার মরু অঞ্চলের কর্তৃত্ব নিজেদের হাতে লইয়া আসে। তখন আযদ্‌ গোত্রের হাতে মদীনাসহ হিজাযের কিয়দংশের নিয়ন্ত্রণ ভার ছিল। সম্ভবত দক্ষিণ আরবে অব্যাহত রোমান বায়যান্টাইন প্রভাব বলয়ের সহিত ঢিলাঢালা সম্পর্কযুক্ত ভারসাম্যের মাধ্যমে কুদাআ রাজ্যের প্রতিষ্ঠা হয়।
খৃস্টীয় পঞ্চম শতকে মক্কা নগরীতে কুরায়শ গোত্রের উত্থান হয় এবং কুসাই ইন কিলাবকে সরদাররূপে বরণ করা হয়। ইহার পেছনে কুদাআ ও বায়যান্টাইন রোমানদের সমর্থন ছিল। ইহাতে মক্কায় কুরায়শ গোত্রের শাসন প্রতিষ্ঠিত হয়। তাহাতে মক্কার হারাম একটি শীর্ষ পুণ্যস্থান হিসাবে নবজীবন ও আকর্ষণীয় গুরুত্ব লাভ করে।
সমসাময়িক কালে মধ্য আরবে কিন্দা গোত্র লাখমীদের নিকট হইতে উত্তর ও মধ্য আরবের নিয়ন্ত্রণ বহুলাংশে ছিনাইয়া লয়, এমনকি তাহারা হীরা দখল করিয়া নেয়। কিন্দাকে দক্ষিণ আরব সমর্থন প্রদান করে। কিন্তু ৫২৮ খৃস্টাব্দে লাখমীরা কিন্দাকে পরাজিত করিয়া হীরা পুনরুদ্ধার করিতে সক্ষম হয়।
আবার উত্তর আরবে কিন্দার পরাজয় দক্ষিণ আরবে তাহাদের সমর্থকদের উপর মারাত্মক প্রভাব ফেলে। ৫২৫ খৃস্টাব্দে অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ লইয়া আবিসিনীয়রা দক্ষিণ আরব দখল করিয়া নেয়। আবিসিনীয়রা খৃস্টান ছিল। তাহারা বায়যান্টাইনের সমর্থনে দক্ষিণ আরব আক্রমণ করে। তখন হিময়ারী এক রাজা ইয়াহুদী ধর্ম গ্রহণ করিয়া নাজরানের খৃস্টানদের উপর মর্মান্তিক অত্যাচার আরম্ভ করে (যাহা পবিত্র কুরআনে আসহাবে উখদূদের ঘটনারূপে উল্লেখ করা হইয়াছে)। আবিসিনীয়রা ইয়াহুদী রাজাকে আক্রমণ করিয়া পরাজিত করে এবং একজন স্থানীয় খৃস্টানকে রাজত্বে প্রতিষ্ঠিত করে।
পরবর্তীতে আবিসিনীয় সৈন্যবাহিনীর অধিনায়ক আবরাহা ক্ষমতা দখল করিয়া দক্ষিণ আরবে সিংহাসনে আরোহণ করে। বায়যান্টাইন সম্রাট তাহাকে স্বীকৃতি প্রদান করে। এই আবরাহারই হস্তী বাহিনী 'হস্তী বর্ষে' (৫৭১ খৃস্টাব্দে) মক্কা আক্রমণ কিরয়াছিল। আবরাহার পরে তাহার দুই ছেলে সিংহাসন আরোহণ করে। তবে অচিরেই হিময়ারীরা পারসিকদের সাহায্যে আবিসিনীয়দিগকে দক্ষিণ আরব হইতে বিতাড়িত করে। পরবর্তী কালে এই পারসিকরা ইয়ামানকে তাহাদের সাম্রাজ্যভুক্ত করে। পারসিকদের আত্মসমর্পণের মাধ্যমে রাসূলুল্লাহ (স)-এর ইন্তিকালের কিছু পূর্বে ইয়ামান দেশ মুসলমানদের করতলগত হয় (মুহাম্মদ রেজা-ই করিম, আরবজাতির ইতিহাস, ঢাকা ১৯৭২ খৃ., পৃ. ৯-১০; জুর্জি যায়দান, তা'রীখ, পৃ. ৪৪ এবং আমীন আর-রায়হানী, মুলুক আল-আরাব, কায়রো ১৩৫৩ হি.)।
৩০০ খৃস্টাব্দের দিকে পালমিরা রাজ্য যখন বিলীন হইবার পথে, তখন মা'রিব বাঁধ ভাঙ্গিয়া উৎখাত হওয়া জনগোষ্ঠীর মধ্যে গাস্সানী বংশীয়, দক্ষিণ আরবীয় গোত্র, হাওরানে তাহাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং বায়যান্টাইন সম্রাটের সমর্থনপুষ্ট হইয়া তথায় নিজেদের রাজত্ব কায়েম করে। ৪০০ খৃস্টাব্দের দিকে তাহারা খৃষ্ট ধর্ম গ্রহণ করে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জাফনা ইবন আমর মুযাইকিয়া। ইসলামের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত তাহাদের পাঁচজন রাজার নাম জানা যায়। তাহারা ইয়ামন হইতে দামিশক পর্যন্ত বিস্তৃত দীর্ঘ বাণিজ্য পথ নিজেদের নিয়ন্ত্রণে লইয়া আসে। ৫০০ খৃস্টাব্দের দিকে তাহারা পুরাপুরি বায়যান্টাইন প্রভাবাধীনে চলিয়া আসে। তাহারা উক্ত এলাকার বেদুঈনদিগকে সংযত রাখার ভার তাহাদের উপর ন্যস্ত হয়। তাহারা তাঁবুতে বসবাস করিত। পরবর্তীতে আল-জাবিয়াতে তাহাদের রাজধানী প্রতিষ্ঠিত হয়।
গাস্সানী বংশের প্রথম শ্রেষ্ঠ রাজা আল-হারিছ ইবন জাবালা (৬২৯-৬৬৯ খৃ.), যিনি লাখমী রাজা আল-মুনযির ২য়-কে পরাভূত করেন, তিনি রোমক সম্রাট জাস্টিনিয়ান-এর নিকট হইতে ফিলার্ক ও পেট্রিসিয়ান উপাধি প্রাপ্ত হন এবং সিরিয়ার 'লউ' রূপে বরিত হন। আরবগণ তাহাকে 'মালেক' অর্থাৎ রাজা বলিয়া সম্বোধন করে। তাহারা নিজেদেরকে নাবাতীয়দের উত্তরসুরি মনে করে এবং লাখমী ও বায়যান্টাইন সম্রাটের বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে তিনি সাহসিকতাপূর্ণ যুদ্ধ করেন। হারিছ এবং তাঁহার বংশধরদের রাজত্বে খৃষ্ট ধর্মের 'মনোফিসাইট চার্চ' সিরিয়ায় প্রসার লাভ করে এবং 'জেকোবাইট চার্চ' নামে পরিচিত হয়। পরবর্তীতে গাসসানী রাজত্ব ছোট ছোট কয়েকটি রাজ্যে বিভক্ত হইয়া কেহ পারস্যের দিকে, আবার কেহ বায়যান্টাইনের পক্ষে ঝুঁকিয়া পড়ে। ফলে সিরিয়ায় অরাজকতা দেখা দেয়। ৬১১-৬১৪ খৃস্টাব্দে পারস্য সম্রাট সিরিয়া বিজয় করে কিন্তু ৬২৮ খৃস্টাব্দে রোমান হেরাক্লিয়াস সিরিয়া পুনর্দখল করেন। ইসলামের অভ্যুদয়ের পর মুসলিম ও বায়যান্টাইন রোমকদের যুদ্ধে গাস্সানী রাজা জাবালা ইবন আয়হাম রোমকদের পক্ষে ৬৩২ খৃস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করে। অবশ্য পরে সে ইসলাম গ্রহণ করে।
কিন্তু হজ্জের সময় কোন বেদুঈনকে তাহার কাপড়ে পাড়া দেওয়ার জন্য চপেটাঘাত করিলে হযরত উমার চপেটাঘাতের বদলায় চপেটাঘাত অথবা জরিমানা আদায়ের বিচার করেন। সে ইহাতে ক্রুদ্ধ হইয়া ইসলাম ত্যাগ করিয়া বায়যান্টাইন সাম্রাজ্যে চলিয়া যায়।
কালক্রমে ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (স)-এর জন্মের প্রাককালে আরব উপদ্বীপের উত্তরের ভূখণ্ড পারস্যের সাসানী এবং রোমান বায়যান্টাইন এই দুই বিরাট শক্তির পদানত হইয়া পড়ে। ইহার পূর্বাঞ্চল ছিল সাসানীয়গণের সাম্রাজ্যভুক্ত। কাস্পিয়ান সাগরের উভয় তীর, উর্বর অর্ধচন্দ্রের (Fertile Crescent) পূর্ব অংশ, ফোরাত নদী ও সিন্ধু নদের মধ্যবর্তী সমগ্র এলাকা সাসানীদের আধিপত্যভুক্ত ছিল। তাহাদের শীতকালীন রাজধানী ছিল টেসিফন (Ctesiphon) এবং গ্রীষ্মকালীন রাজধানী ছিল একতাবানা বা আধুনিক হামাদান। তাহাদের ধর্ম ছিল জরথুস্ত্র এবং ভাষা ছিল পাহলবী বা মধ্যযুগীয় ফার্সী।
অন্যদিকে পশ্চিমাঞ্চলে বায়যান্টাইন রোমীয় সাম্রাজ্য অবস্থিত ছিল। সমগ্র বলকান এলাকা, এশিয়া মাইনর, ভূমধ্যসাগরের পূর্বতীর, মিসর ও উত্তর আফ্রিকার কিছু অংশ তাহাদের আধিপত্যভুক্ত ছিল। তাহারা ছিল রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী। তাহাদের রাজধানী ছিল বায়যান্টিয়াম বা কনস্টান্টিনোপল (কুসতুনতুনিয়া)। তাহাদের ধর্ম ছিল সনাতন খৃষ্ট ধর্ম এবং তাহাদের ভাষা ছিল গ্রীক।
পারস্য ও বায়যান্টাইন সাম্রাজ্যদ্বয়ের সরকার ছিল স্বেচ্ছাচারী। ধর্মকে তাহারা রাষ্ট্রের হাতিয়াররূপে ব্যবহার করিত। তাহাদের উভয়ই বিগত ইতিহাসের সোনালী ঐতিহ্য ও সংস্কৃতি সম্বন্ধে সজাগ ছিল এবং ঐতিহ্যের ব্যাপারে গর্বিত ছিল। উভয় সাম্রাজ্য সুদূর প্রসারিত ছিল, শক্তির দাপটে জনগণকে পদানত করিয়া অত্যাচারমূলক করভারে নিপীড়িত করিয়া রাখিয়াছিল। মধ্যপ্রাচ্যের পূর্ব-পশ্চিমের বাণিজ্য কুক্ষিগত করার জন্য উভয়ই সর্বদা তৎপর ছিল। এ দুইটি সাম্রাজ্য সর্বদা যুদ্ধে লিপ্ত থাকিত। তবে কোন পক্ষই অপর পক্ষকে পদানত করিয়া রাখার মত যথেষ্ট শক্তিশালী ছিল না।
মহানবী হযরত মুহাম্মাদ (স)-এর জন্মের কয়েক দশক পূর্বে এই দুই সাম্রাজ্য দুইজন সমসাময়িক প্রসিদ্ধ সম্রাটের শাসনাধীন ছিল। বায়যান্টাইনে সম্রাট ছিলেন জাস্টিনিয়ান (৫২৭-৫৬৫ খৃ.) এবং পারস্যের প্রসিদ্ধ সম্রাট ছিলেন খসরু আনুশিরওয়ান (৫৩১-৫৭১ খৃ.)। আরবগণ রোমক সম্রাটকে বলিত কায়সার ও পারস্য সম্রাটকে বলিত কিসরা। উভয় শাসকই ছিলেন কর্মঠ, উচ্চাভিলাষী ও একচ্ছত্র ক্ষমতায় বিশ্বাসী। তাহারা একে অপরকে ভাই সম্বোধন করিতেন এবং উভয়ে উদ্যোগী হইয়া একটি চিরস্থায়ী শান্তি চুক্তি সম্পাদন করেন। তবে এই শান্তি চুক্তি এক যুগও স্থায়ী হয় নাই (ইয়াহ্ইয়া আরমাজানী, মধ্যপ্রাচ্য: অতীত ও বর্তমান, অনুবাদ ড. মুহাম্মদ ইনাম-উল-হক, বাংলা একাডেমী, ২য় সংস্করণ, ঢাকা)। আল্লাহ্র রাসূলের (স) জন্মলগ্নের অব্যবহিত পরে এই দুই মহাসাম্রাজ্যে দুইজন আসাধারণ শক্তিধর ব্যক্তির উদ্ভব ঘটে। পারস্যে খসরু পারভেয (৫৮৩-৬২৮খৃ.) এবং বায়যান্টিয়ামে হেরাক্লিয়াস (৬১০-৬৪১ খৃ.)।
৬১০ খৃস্টাব্দে হেরাক্লিয়াস সিংহাসনে আরোহণ করেন। তিনি পারস্যবাসীদের হাতে ১২ বৎসর পরাজয় বরণ করিয়া ৬২২ খৃস্টাব্দে প্রতি আক্রমণ আরম্ভ করেন ও একের পর এক হৃত রাজ্য উদ্ধার করিয়া ৬২৮ খৃস্টাব্দে টেসিফোনের সিংহদ্বারে উপনীত হন (ঐ)।
খসরু পারভেয ও হেরাক্লিয়াসের পারস্পরিক আক্রমণ ও প্রতি আক্রমণের ঘাত-প্রতিঘাতের ঘটনা পবিত্র কুরআন মজীদের সূরা আর-রূমের প্রথম ৭ আয়াতে বিধৃত ও প্রতিভাত হইয়াছ। স্মর্তব্য যে, রাসূলুল্লাহ (স)-এর নবুওয়াত প্রাপ্তির বৎসর (৬১০ খৃস্টাব্দে) হেরাক্লিয়াস সম্রাট হন। ৬১৪ সনের দিকে দামেশ্ক ও জেরুসালেম বিধ্বস্ত হয় এবং ৬১৭ সনে পারস্য বাহিনী বায়যান্টাইন রাজধানী কনস্টান্টিনোপল দখল করে। রাসূলুল্লাহ (স)-এর হিজরতের বৎসর (৬২২ খৃস্টাব্দে) হেরাক্লিয়াস প্রতিআক্রমণ আরম্ভ করেন এবং বদরের যুদ্ধের সময় পারস্যবাসীরা হেরাক্লিয়াসের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। তাহাতে সূরা আর-রূমের ২য় আয়াতের ভবিষ্যদ্বাণী, যথা "রোমকরা পরাজিত হইয়াছে, নিকটবর্তী এলাকায় এবং তাহারা তাহাদের পরাজয়ের পর অতি সত্বর বিজয়ী হইবে..." কয়েক বৎসরের মধ্যেই সত্যে পরিণত হয় (মুফতী মুহাম্মদ শফী, তাফসীরে মাআরিফুল কুরআন, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৮৯৫-৯০২)। এসব ঘটনাপ্রবাহের সহিত যুক্ত অন্য একটি ঘটনা হইল খসরু পারভেয কর্তৃক আদিষ্ট হইয়া ইয়ামনের শাসনকর্তা বাযানের মদীনায় রাসূলুল্লাহ (স)-কে বন্দী করিয়া পারস্যে পাঠাইবার উদ্দেশ্যে পুলিশদল প্রেরণ এবং তাহাদেরকে আল্লাহর রাসূল কর্তৃক রাত্রি যাপন করিতে বলার পর সকালে পারস্যের শাহের মৃত্যু সংবাদ প্রদান। কেননা হেরাক্লিয়াস ৬২৮ খৃস্টাব্দে টেসিফোনে উপস্থিত হইলে খসরু পারভেয সেই রাত্রে তাহার ছেলের হাতে নিহত হয় এবং হেরাক্লিয়াস আসল ক্রুসসহ রোমকদের হারানো সব কিছু উদ্ধার করেন (ইয়াহইয়া আরমাজানী, ঐ, পৃ. ৩০-৩১)। ইহা অলৌকিক সংবাদ ছিল, যাহা বাযানকে বিস্ময়াভিভূত করে।
ইয়াহইয়া আরমাজানী (একজন ইরানী অগ্নিউপাসক, মাজুসী) বলেন, "কিন্তু ইহা একটি অর্থহীন বিজয়, কারণ ইরান ও বায়যান্টিয়াম উভয়েই প্রচুর রক্তক্ষরণে তখন নিঃশেষিত, ধ্বংস তাহাদের দ্বারপ্রান্তে। তাহাদেরকে মরণাঘাত দিল আরব উপদ্বীপের দক্ষিণের অধিবাসিগণ, যাহারা এককালে ছিল উভয় শক্তির বশ্য ও পদানত (ঐ)। শাহ ওয়ালীউল্লাহ্ মুহাদ্দিছ দিহলাবীর মতে, পারস্য এবং রোম সাম্রাজ্যদ্বয়ের ধ্বংস নৈতিক অধঃপতনের দরুন অপরিহার্য হইয়া পড়িয়াছিল (হুজ্জাতুল্লাহিল বালিগা)।
পূর্বদিকে ভারতবর্ষে সাহিত্য, বিজ্ঞান ও শিল্পকলায় কৃতিত্বের অধিকারী গুপ্ত বংশের সোনালী যুগ শেষ হইয়াছে। এক শতাব্দী কাল হুনদের দাসত্ব ও ক্ষমতা লাভের আভ্যন্তরীণ সংঘর্ষের পর হর্ষবর্ধন ৬০৬ খৃস্টাব্দে একটি সুশৃংখল রাজত্ব কায়েম করিয়া উত্তর ভারতে শান্তি শৃংখলা প্রতিষ্ঠিত করেন। তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, সম্রাট উপাধি ধারণ করেন এবং রাজধানী কনৌজকে শিল্প, শিক্ষা ও সভ্যতার কেন্দ্রস্থলে পরিণত করেন। তিনি ৪২ বৎসর ধরিয়া শান্তিপূর্ণ ও পরাক্রমশালী রাজত্ব পরিচালনা করার পর রাসূলুল্লাহ (স)-এর ইন্তিকালের ১৫ বৎসর পর মারা যান। কিন্তু তাহার মৃত্যুর পর ভারতীয় উপমহাদেশে পুনরায় গোলযোগ আরম্ভ হয় এবং রাজন্যবর্গ আত্মঘাতী যুদ্ধবিগ্রহে লিপ্ত হয়। ফলে বিশৃংখলা, অরাজকতা ও নিরাপত্তাহীন অবস্থা মুসলমানদের আগমন পর্যন্ত স্থায়ী ছিল।
চীনদেশে হযরত মুহাম্মাদ (স)-এর সমকালে প্রসিদ্ধ তাং (T'ang) বংশের অধীনে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও শিল্পোন্নতির একটি সোনালী যুগের সূচনা হয়। মহানবী (স)-এর মদীনায় হিজরতের ৫ বৎসর পর চীনের সর্বশ্রেষ্ঠ সম্রাট তাই সুং (৬২৭-৬৪৯ খৃ.) সিংহাসনে আরোহণ করেন। তিনি বাণিজ্যে উৎসাহ প্রদান করেন, খাল খনন করেন, যুদ্ধবন্দীদের পুনর্বাসন করেন ও বিদ্যালয় প্রতিষ্ঠা করিয়া শান্তি স্থাপনে মনোনিবেশ করেন। এই সময়ে প্রসিদ্ধ বৌদ্ধ তীর্থযাত্রী হুয়াং চুয়াং ভারতবর্ষ সফর করেন, যিনি ৭৫টি বৌদ্ধ পুস্তক চীনা ভাষায় অনুবাদ করেন। তখনকার দিনে চীনদেশে বিজ্ঞান চর্চার উৎকর্ষ সাধিত হয়। অনেকের ধারণায়, চীনে তখন 'ব্লকমুদ্রনী' আবিষ্কারও হয়। মুহাম্মাদ (স)-এর সমকালে সম্ভবত চীনদেশ ছিল বিশ্বের সবচেয়ে বেশী সুশাসিত রাষ্ট্র।
অতএব নির্দ্বিধায় বলা যায়, ইসলামের অভ্যুদয় কালে প্রায় সমগ্র দুনিয়া অজ্ঞতা, অরাজকতা ও বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল। কেবল পারস্য, ভারত, চীন ও বায়াযান্টাইন মহা-সাম্রাজ্যভুক্ত জনগণ যৎকিঞ্চিত শিল্পকর্ম, জ্ঞানচর্চা, সংস্কৃতি ও সভ্যতার আলোকচ্ছটা দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত হয়। কিন্তু তাহাও বিশ্ব-বাণিজ্যের চলাচল পথ নিজেদের স্বার্থে কুক্ষিগত করার লক্ষ্যে সম্রাটদের ক্ষমতার দ্বন্দ্বের রেষারেষিতে ও যুদ্ধ-বিগ্রহের ঘনঘটায় তমসাচ্ছন্ন হইয়া পড়ে। সারা বিশ্ব যেন ইসলামের মহাজ্যোতির আবির্ভাবের প্রতীক্ষায় অধীর হইয়া উঠে।
গ্রন্থপঞ্জী: (১) ড. শাহ ইনায়াতুল্লাহ্, জিয়োগ্রাফিক্যাল ফেক্টরস ইন এ্যারাবিয়ান লাইফ, লাহোর ১৯৪২ খৃ.; (২) ফিলিপ কে হিট্টি, হিস্ট্রী অব দি এ্যারাবস; (৩) ফিলিপ কে হিট্টি, হিস্ট্রী অব সিরিয়া, ১৯৫০ খৃ.; (৪) এন্সাইক্লোপেডিয়া ব্রিটানিকা, ১৫শ সংকলন, ১ম খণ্ড, পৃ. ১৯৭৩-৭৪; (৫) জে. জে. সাইণ্ডারস, হিস্ট্রী অব মিডিয়াভ্যাল ইসলাম, লণ্ডন ১৯৬৫ খৃ.; (৬) ইয়াহইয়া আরমাজানী, মধ্যপ্রাচ্য অতীত ও বর্তমান, বাংলা অনুবাদে ডঃ মুহাম্মদ ইনামুল হক, বাংলা একাডেমী, ঢাকা, ২য় সংস্করণ, ১৯৯৪খৃ.; (৭) শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দিহলাবী, হুজ্জাতুল্লাহিল বালিগা।
ড. মুঈনুদ্দীন আহমদ খান

📘 সীরাত বিশ্বকোষ > 📄 রাসূলুল্লাহ (স)-এর আরব উপদ্বীপে আবির্ভূত হওয়ার কারণ

📄 রাসূলুল্লাহ (স)-এর আরব উপদ্বীপে আবির্ভূত হওয়ার কারণ


আল্লাহ তা'আলার ইচ্ছা ও হিকমতের ফয়সালা এই ছিল যে, মানবতার হেদায়াত ও নাজাত তথা পথপ্রদর্শন ও মুক্তির এই সূর্য, যদ্দ্বারা সমগ্র সৃষ্টিজগতে আলো বিস্তার লাভ করে, জাযীরাতুল আরবের দিগ্বলয় হইতে উদিত হইবে, যাহা ছিল দুনিয়ার সবচেয়ে অন্ধকার ভূভাগ আর যে ভূভাগের এই প্রখর আলোক-রশ্মির সর্বাধিক প্রয়োজন ছিল।
আল্লাহ তা'আলা দীন ইসলামের দাওয়াতের জন্য আরবদেরকে নির্বাচিত করেন এবং তাহাদেরকে সমগ্র বিশ্বে ইহা তাবলীগ তথা প্রচার-প্রসার-এর যিম্মাদার বানান এ জন্য যে, তাহাদের হৃদয়পট ছিল একেবারেই স্বচ্ছ ও নির্মল। পূর্ব হইতে কোন অংকিত ছবি কিংবা চিত্র ইহাতে ছিল না যাহা মোছা কঠিন হইত। ইহার বিপরীতে রোমক, পারসিক অথবা ভারতীয়দের সভ্যতা-সংস্কৃতি ও দর্শনের ব্যাপারে বিরাট গর্ব ছিল। ইহার দরুন তাহাদের ভেতর এমন কিছু মানসিক গ্রন্থি ও চিন্তাগত জটিলতা সৃষ্টি হইয়া গিয়াছিল যাহা দূর হওয়া সহজ ছিল না। আরবদের মন-মস্তিষ্কের নিস্কলংক পট কেবল সেই মামুলী ও হাল্কা রচনাবলীর সঙ্গে পরিচিত ছিল যাহা তাহাদের মূর্খতা, অশিক্ষা ও বেদুঈন জীবন তাহার ভেতর অংকিত করিয়া দিয়াছিল যাহা মুছিয়া ফেলা এবং তদস্থলে নূতন চিত্র অংকন করা খুবই সহজ ছিল। বর্তমান ধর্মীয় পরিভাষায় তাহারা অকাট মূর্খতার শিকার ছিল, আর ইহাই ছিল সেই ভুল যাহার প্রতিবিধান হইতে পারিত। অপরাপর সুসভ্য ও উন্নত জাতিগোষ্ঠী ছিল মিশ্রিত ভেজাল, মূর্খতায় লিপ্ত যাহার চিকিৎসা ও প্রতিবিধান এবং যাহা ধুইয়া নূতন হরফ লেখা সব সময় অত্যন্ত কষ্টসাধ্য হইয়া থাকে।
এই আরবরা তাহাদের আপন প্রকৃতিতে ছিল সমুজ্জ্বল। মজবুত ও লৌহসম সুদৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী ছিল তাহারা। যদি হক কথা তাহাদের উপলব্ধিতে ধরা না দিত তাহা হইলে তাহারা ইহার বিরুদ্ধে তলোয়ার হাতে তুলিয়া লইতে এতটুকু ইতস্তত করিত না। আর যদি সত্য স্বচ্ছ-সুন্দর দর্পণের ন্যায় তাহাদের সামনে পরিষ্কার হইয়া ধরা পড়িত তাহা হইলে তাহা তাহারা মনে-প্রাণে গ্রহণ করিত, প্রাণের অধিক ভালবাসিত, তাহাকে বুকের সহিত জড়াইয়া ধরিত এবং ইহার জন্য প্রয়োজনে জীবন বিলাইয়া দিতেও এতটুকু দ্বিধা করিত না।
এই আরবীয় মন-মানসিকতা সুহায়ল ইবন 'আমরের সেই কথার ভেতর প্রতিফলিত হয় যাহা হুদায়বিয়ার সন্ধি চুক্তি সম্পাদনের সময় তাহার মুখ দিয়া বাহির হইয়াছিল। সন্ধি চুক্তির সূচনা হইয়াছিল নিম্নোক্ত বাক্য দ্বারা, هذا ما قضى عليه محمد رسول الله ইহা সেই ফয়সালা যাহা আল্লাহ্র রাসূল মুহাম্মাদ করিয়াছেন। ইহাতে সুহায়ল বলিল, والله لوكنا نعلم انك رسول الله ما صددناك عن البيت ولا قاتلناك আল্লাহ্র কসম! যদি আমরা জানিতাম যে, আপনি আল্লাহ্র রাসূল, তাহা হইলে কখনো আপনাকে আল্লাহ্র ঘর যিয়ারতে বাধা দিতাম না, এবং আপনার সঙ্গে-সংঘর্ষেও প্রবৃত্ত হইতাম না। এই একই মন-মানসিকতা ইকরিমা (রা) ইবন আবু জাহলের কথায়ও ফুটিয়া উঠে। যখন ইয়ারমুক যুদ্ধ প্রবল তুঙ্গে তখন তাহার উপর প্রতিপক্ষের প্রবল চাপ। রোমক সৈন্যরা প্রচণ্ড বিক্রমে যুদ্ধ করিতে করিতে হযরত ইকরিমা (রা)-র দিকে অগ্রসর হইতেছিল। তখন তিনি তাহাদেরকে লক্ষ্য করিয়া চীৎকার দিয়া বলিয়াছিলেনঃ জ্ঞানবুদ্ধির দুশমনেরা! (যত দিন অবধি আমার মাথায় এ সত্য আসেনি) আমি রাসূলুল্লাহ (স)-এর মুকাবিলায় সর্বত্র প্রবল প্রতিপক্ষ হিসাবে মুখামুখি হইয়াছি। আর আজ আমি তোমাদের হইতে পালাইয়া যাইব? ইহার পর তিনি হাঁক ছাড়িয়া বলেন, এমন কেহ আছ যে আমার হাতে মৃত্যুর শপথ লইতে পারিবে? ইহাতে কিছু সংখ্যক লোক আগাইয়া আসিলেন এবং বায়আত হইলেন। ইহার পর সকলে সম্মুখে অগ্রসর হইয়া যুদ্ধ করিতে লাগিলেন, অতঃপর আহত হইয়া শাহাদত লাভ করিলেন (তাবারী, ৪খ, পৃ. ৩৬)।
আরবের লোকেরা ছিল বড়ই বাস্তবতাপ্রিয়, চিন্তাশীল, মননশীল, ধীরস্থির প্রকৃতির, স্পষ্টভাষী, কঠোরপ্রাণ ও সহিষ্ণু। তাহারা না অন্যকে প্রতারিত করিত আর না নিজেদেরকে প্রতারণার মধ্যে রাখা পছন্দ করিত। তাহারা সত্য ও পরিপক্ক কথায় অভ্যস্ত, কথার সম্মান রক্ষাকারী এবং সুদৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী ছিল। ইহার একটি সুস্পষ্ট প্রমাণ আমরা দেখিতে পাই আকাবার দ্বিতীয় বায়আতে যাহার পরই হিজরতের সূচনা হয় মদীনা তায়্যিবার দিকে।
ইবন ইসহাক বর্ণনা করেন যে, যখন আওস ও খাযরাজ গোত্রদ্বয় আকাবা উপত্যকায় রসূলুল্লাহ (স)-এর হাতে বায়আত গ্রহণের উদ্দেশ্যে সমবেত হয় তখন আব্বাস ইবন উবাদা আল-খাযরাজী স্বীয় গোত্রকে সম্বোধন করিয়া বলেন, হে খাযরাজের লোকেরা! তোমাদের কি জানা আছে, তোমরা মহানবী (স)-এর হাতে কোন্ বিষয়ে বায়আত গ্রহণ করিতে যাইতেছ? উত্তরে তাহারা বলিল: আমরা জানি। তিনি বলিলেন, তোমরা তাঁহার হাতে সাদা-কালো সকল বর্ণের মানুষের বিরুদ্ধে যুদ্ধের বায়আত করিতেছ (অর্থাৎ বিপুল সংখ্যক ও বিভিন্ন শ্রেণীর মানুষের বিরুদ্ধে যুদ্ধের শপথ লইতেছ)। যদি তোমরা ভাবিয়া থাক, তোমাদিগের সম্পদ লুণ্ঠিত হইবে, ধ্বংস করা হইবে, তোমাদিগের অভিজাত সন্তান ও গোত্রের নেতৃবর্গ নিহত হইবে, সেক্ষেত্রে তোমরা তাঁহাকে শত্রুর হাতে তুলিয়া দিয়া নিজেরা সরিয়া দাঁড়াইবে তাহা হইলে শুরুতেই এই বিষয়টির নিষ্পত্তি হউক। আর তাহা এইজন্য যে, যদি এমন কিছু কর তবে আল্লাহ্র কসম! দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই তোমরা লজ্জিত ও অপমানিত হইবে। আর তোমাদিগের ফয়সালা যদি এই হইয়া থাকে যে, যেই বস্তুর জন্য তোমরা তাঁহাকে দাওয়াত দিয়াছ তাহা তোমরা পূরণ করিবে, ইহাতে তোমাদিগের গোটা বিত্ত-সম্পদ তছনছ হইয়া গেলেও, তোমাদিগের নেতা ও অভিজাত সম্প্রদায় মারা গেলেও তোমরা পরওয়া করিবে না, তবে তোমরা তাঁহার হাতে হাত দিও। সেক্ষেত্রে আল্লাহর কসম! ইহাতে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানেই তোমাদের জন্য সাফল্য ও কল্যাণ নিহিত রহিয়াছে। তাহারা সকলেই সমস্বরে বলিল, আমরা আমাদের বিত্ত-সম্পদের ধ্বংস ও নেতৃবর্গের মৃত্যু সকল কিছুর বিনিময়েও আপনার হাতে বায়আত করিতে চাই। কিন্তু হে আল্লাহ্র রাসূল! আমরা যদি আমাদের প্রতিজ্ঞা পূরণ করি সেক্ষেত্রে এসবের বিনিময়ে আমরা কি পাইব? আল্লাহ্র রসূল (স) বলিলেন, জান্নাত। তাহারা বলিল, আপনি হাত বাড়াইয়া দিন। তিনি দস্ত মুবারক সামনে বাড়াইলে সকলেই বায়আত করিল (সীরাতে ইবন হিশাম, ১খ., ৪৪৬ পৃ)।
প্রকৃত ব্যাপার এই যে, তাহারা সেই প্রতিজ্ঞা পালন করিয়াছিল যেই প্রতিজ্ঞা পূরণের জন্য তাহারা রাসূল আকরাম (স)-এর হাতে বায়আত হইয়াছিল। হযরত সা'দ ইব্‌ন মু'আয (রা) তাঁহারা বিখ্যাত উক্তির মধ্যে সব কিছুর প্রতিনিধিত্ব করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, আল্লাহ্ কসম! (ইয়া রাসূলাল্লাহ!) যদি চলিতে চলিতে বারকু'ল-গিমাদ (বারকুল গিমাদ সম্পর্কে বিভিন্ন মত রহিয়াছে। একটি মত এই যে, ইহা য়ামনের একটি দূরবর্তী এলাকা। সুহায়লী বলেন, ইহার দ্বারা আবিসিনিয়াকে বোঝানো হইয়াছে। ইহার উদ্দেশ্য এই যে, আপনি যদি দূরবর্তী এলাকা পর্যন্ত গমন করেন তবুও আমরা আপনার সঙ্গে থাকিব, সঙ্গ ত্যাগ করিব না) অবধি পৌঁছিয়া যান তখনও আমরা আপনার সহিত চলিতে থাকিব। যদি আপনি সমুদ্র পার হইতে চান তবে সেক্ষেত্রেও আমরা আপনার সহিত সমুদ্রে ঝাঁপাইয়া পড়িব (যাদুল-মা'আদ, ২খ,; সীরাত ইব্‌ন হিশাম, ১খ.; বুখারী ও মুসলিমেও অনুরূপ বর্ণনা রহিয়াছে)।
অটুট সংকল্প ও সুদৃঢ় এই ইচ্ছাশক্তি ও সততা, কর্মের স্থিরতা, সত্যের সামনে মস্তক অবনত করিয়া দেওয়ার মেযাজ ও মানসিকতা সেই বাক্য হইতেও স্পষ্ট প্রতিভাত যাহা মুসলিম ফৌজের বিখ্যাত সিপাহসালার উকবা ইব্‌ন নাফে (র) উচ্চারণ করিয়াছিলেন, যখন বিজয়ের পর বিজয়ের মাধ্যমে সম্মুখে অগ্রসর হইতে গিয়া আটলান্টিক মহাসমুদ্র তাঁহার পথের বাধা হইয়া দাঁড়াইয়াছিল। এই সময় তিনি বলিয়াছিলেন, হে আল্লাহ! এই মহাসমুদ্র আমার অগ্রযাত্রার পথের প্রতিবন্ধক। অন্যথায় আমার মন চায় সমান্তরাল গতিতে আমি সামনে আগাইয়া যাই এবং জলে-স্থলে তোমার নামের মহিমা গাই (ইবনুল আছীর, আল-কামিল, ৪খ.)।
ইহার বিপরীতে গ্রীস, রোম ও পারস্যের লোকেরা যুগ স্রোতে ভাসিয়া যাইতে ও হাওয়ার অনুকূলে পাল তুলিতে অভ্যস্ত ছিল। কোন প্রকার জুলুম ও বাড়াবাড়ি তাহাদের ভেতর আন্দোলন সৃষ্টি করিতে অক্ষম ছিল। নীতিপরায়ণতা ও সত্যের প্রতি কোন আকর্ষণ তাহাদের মধ্যে ছিল না। কোন দাওয়াত বা আহ্হ্বান ও আকীদা-বিশ্বাস তাহাদের ধ্যান-ধারণা, চিন্তাধারা ও তাহাদের আবেগ-অনুভূতির উপর এভাবে ছাপ ফেলিত না যাহার জন্য নিজেদের সত্তাকে তাহারা বিস্মৃত হইতে পারে এবং নিজেদের আরাম-আয়েশ ও পার্থিব ভোগ-বিলাসকে বিপদের মুখে ঠেলিয়া দিতে পারে।
আরবগণ সভ্যতা-সংস্কৃতি, ভোগ-বিলাস ও আরামপ্রিয়তা হইতে সৃষ্ট এইসব ব্যাধি ও খারাপ অভ্যাস হইতে মুক্ত ছিল। ইহা কোন ঈমান-আকীদার জন্য উত্তাপ সৃষ্টিতে ও আত্মোৎসর্গের ক্ষেত্রে সর্বদাই প্রতিবন্ধক হইয়া থাকে এবং অধিকাংশ সময় মানুষের পায়ে বেড়ি পরাইয়া দেয়।
তাহাদের মধ্যে সত্যবাদিতা ছিল, আমানতদারি ও ছিল, ছিল বীরত্বও। মুনাফিকী, গাদ্দারী ও ষড়যন্ত্রের সহিত তাহার প্রকৃতি ছিল সামঞ্জস্যহীন। লড়াই-এর ক্ষেত্রে জীবন বাজি রাখিয়া লড়াকু যোদ্ধা, অশ্বপৃষ্ঠে অধিকক্ষণ অতিবাহিতকারী, কঠোর প্রতিরোধ ক্ষমতা ও সহ্য শক্তির অধিকারী, সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত, অশ্বারোহণ ও যুদ্ধ-বিগ্রহপ্রিয় যাহা এমন এক জাতিগোষ্ঠীর জন্য আবশ্যকীয় শর্ত যাহাকে দুনিয়ায় কোন বড় কৃতিত্বপূর্ণ অবদান রাখিয়া যাইতে হইবে, বিশেষত সেই যুগে যখন লড়াই-সংঘর্ষ ও অভিযান পরিচালনার ধারাবাহিকতা চলিতে থাকে এবং বীরত্ব ও শৌর্য-বীর্য সাধারণ প্রদর্শনের ব্যাপক ঘটিতে থাকে।
দ্বিতীয় বিষয় এই যে, তাহাদের চিন্তাধারাগত ও কার্যকর সমূহশক্তি এবং স্বভাবজাত প্রাকৃতিক যোগ্যতাসমূহ নিরাপদ ও সুরক্ষিত ছিল এবং কাল্পনিক দর্শন, অনুপকারী যুক্তি-তর্কের কচকচানি ও খুটিনাটি বিষয়াদি, ইলমে কালামের সূক্ষ্মাতিসূক্ষ্ম ও নাযুক অধ্যায়সমূহে অথবা স্থানীয় ও আঞ্চলিক গৃহযুদ্ধেও তাহা বিনষ্ট হয়নি। ইহা একটি উর্বর এবং এই দিক দিয়া নিরাপদ ও সুরক্ষিত জাতিগোষ্ঠী ছিল। তাহাদের জীবন উত্তাপ, আবেগ-উদ্দীপনা, আনন্দ-প্রফুল্লতা, অটুট সংকল্প ও লৌহ দৃঢ় ইচ্ছাশক্তি দ্বারা ছিল ভরপুর।
স্বাধীনতা ও সাম্য, প্রকৃতি ও প্রাকৃতিক দৃশ্যাবলীর সঙ্গে ভালবাসা, অনাড়ম্বর ও সারল্য তাহাদের অস্থি-মজ্জায় মিশিয়াছিল। তাহাদেরকে কখনও বিদেশী শক্তির সামনে মস্তকাবনত হইতে হয় নাই। এই জাতি গোলামী, একজন আরেক জনের উপর ছড়ি ঘুরাইবে এবং প্রভুত্ব করিবে এইরূপ অর্থের সঙ্গে অপরিচিত ছিল। তাহারা ইরানী ও রোমক রাজতন্ত্রের গর্ব ও অহমিকা এবং মানুষ মানুষকে ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখিবে এইরূপ অভিজ্ঞতার সঙ্গে পরিচিত ছিল না। ইহার বিপরীতে পারস্য সম্রাটদেরকে (যাহারা আরব উপদ্বীপের প্রতিবেশী ছিল) অতি মানব জ্ঞান করা হইত। যদি পারস্য সম্রাট রক্ত মোক্ষণ করাইত কিংবা কোন ঔষধ ব্যবহার করিত তবে রাজধানীতে ঘোষণা প্রদান করা হইত যে, আজ মহামান্য সম্রাট রক্ত মোক্ষণ করাইয়াছেন কিংবা ঔষধ ব্যবহার করিয়াছেন। এই ঘোষণার পর শহরে কোন পেশাজীবী আপন পেশায় নিমগ্ন হইতে কিংবা কোন সরকারী কর্মকর্তা বা সভাসদ কাজ করিতে পারিত না (সাসানী আমলে ইরান, পৃ. ৩৩৫-৩৬)। যদি কখনও সম্রাটের হাঁচি আসিত তবে তাহার জন্য কোন মঙ্গলবাণী উচ্চারণের অধিকার কাহারও ছিল না। যদি তিনি নিজে কোন মঙ্গলবাক্য উচ্চারণ করিতেন তবুও ইহার সমর্থনে কিছু বলা যাইত না। যদি তিনি কখনও কোন উযীর কিংবা আমীরের বাসভবনে গমন করিতেন তবে এই দিনটিকে খুবই অস্বাভাবিক ও গুরুত্ববহ মনে করা হইত। সেই দিন হইতে সেই খান্দানের নূতন বর্ষপঞ্জী শুরু হইত এবং চিঠিপত্রে নূতন তারিখ বসানো হইত। একটি নির্ধারিত সময়সীমার জন্য তাহার ট্যাক্স মাফ করা হইত। উল্লিখিত ব্যক্তিকে নানা রকমের সম্মান, পুরস্কার, ক্ষমা ও পদোন্নতি দ্বারা ভূষিত করা হইত কেবল এইজন্য যে, সম্রাট পদধূলি দ্বারা তাহাকে ধন্য ও অনুগৃহীত করিয়াছেন (সাসানী আমলে ইরান)।
এ সব আদব, বন্দেগী ও সম্রাটকে তাজীম প্রদর্শনের আবশ্যকীয় শর্তের অতিরিক্ত যেইগুলি প্রদর্শন করা সাম্রাজ্যের কর্মকর্তা, দরবারের সভাসদবর্গ ও অপরাপর সকল মানুষের জন্য অপিরিহার্য ছিল। যেমন সম্রাটের সামনে হাত বাঁধিয়া দাঁড়াইয়া থাকা (লিসামুল আরব, ৭খ, পৃ. ৪৬৬, কাফফারার শিহরা দ্র.) (অর্থাৎ বুকের উপর হাত রাখিয়া আদবের সহিত মাথা নীচু করিয়া দেওয়া), তাহার সামনে এইভাবে আদবের সহিত দাঁড়াইয়া থাকা যেভাবে নামাযে আল্লাহর সামনে কেহ দাঁড়ায়। এ সেই সম্রাটের আমলের কথা বলা হইতেছে যিনি নওশেরওয়ানে 'আদিল বা ন্যায়বিচারক নওশেরওয়াঁ নামে পৃথিবীখ্যাত অর্থাৎ খসরূ ১ম (৫৩১-৫৭৯ খৃ.)। ইহা হইতে পরিমাপ করা যাইতে পারে যে, ইরানের সেই সম্রাটদের অবস্থা কি হইবে যাহারা জুলুম-নিপীড়ন ও নির্দয়তার ক্ষেত্রে স্ব স্ব আমলে কুখ্যাত ছিল।
মুক্ত চিন্তা ও মতামত প্রকাশ (সমালোচনা নয়) বিস্তৃত ইরানী সাম্রাজ্যে প্রায় হারাইয়া গিয়াছিল। এই ব্যাপারে ঐতিহাসিক তাবারী "ন্যায়বিচারক সম্রাট নওশেরওয়া"র একটি চিত্তাকর্ষক কাহিনী বর্ণনা করিয়াছেন যদ্দ্বারা আমরা পরিমাপ করিতে পারি যে, ইরানী রাজতন্ত্রে মতামত প্রকাশ ও চিন্তার স্বাধীনতার উপর কত কঠিন বাধানিষেধ আরোপিত ছিল এবং শাহী দরবারে মুখ খোলার কি মূল্য পরিশোধ করিতে হইত। ঘটনাটি "সাসানী আমলে ইরান" নামক গ্রন্থের লেখক ঐতিহাসিক তাবারীর সূত্রে লিপিবদ্ধ করিয়াছেন:
"সম্রাট একটি কাউন্সিল সভার আয়োজন করেন এবং রাজস্ব বিভাগের পরিচালক/সচিবকে নির্দেশ দেন জমির খাজনার নূতন ভাষ্য সজোরে পাঠ করিয়া শুনাইতে। তিনি তাহা পাঠ করিলে সম্রাট খসরু (নওশেরওয়াঁ) উপস্থিত লোকদেরকে দুইবার জিজ্ঞাসা করেন, কাহারো কোন আপত্তি নাই তো? সকলেই ছিল নিশ্চুপ। যখন সম্রাট তৃতীয়বারের মত একই প্রশ্ন করিলেন তখন একজন দাঁড়াইয়া সসম্মানে জিজ্ঞেসা করিল: সম্রাটের ইচ্ছা কি এই যে, অস্থাবর জিনিসের উপর স্থায়ী টাক্স বসাইবেন যাহা কাল-পরিক্রমায় অবিচার ও বে-ইনসাফীতে পর্যবসিত হইবে? ইহাতে সম্রাট ক্রোধে চীৎকার করিয়া বলিয়া উঠেন, ওহে অভিশপ্ত বেআদব! তোর পরিচয় কি? কোথা হইতে আসিয়াছিস? সে উত্তরে জানাইল যে, সে রাজস্ব কর্মকর্তাদের একজন। সম্রাট তখন নির্দেশ দেন কলমদানি দিয়া পিটাইয়া তাহাকে মারিয়া ফেলিতে। ইহার পর পরিচালক/সচিবদের সকলেই তাহাকে কলমদানি দিয়া পিটাইতে শুরু করে। ফলে বেচারা সেখানেই মারা যায়। ইহার পর সকলেই বলিল, সম্রাট! আপনি যে ট্যাক্স আমাদের উপর ধার্য করিয়াছেন তা খুবই যুক্তিযুক্ত ও ন্যায়ানুগ হইয়াছে” (সাসানী আমলে ইরান, পৃ. ৫১১)।
ভারতবর্ষে সম্মান ও সম্ভ্রমের অপমান ও অবমাননা এবং সেইসব পশ্চাৎপদ শ্রেণীর প্রতি ঘৃণা ও অবজ্ঞা প্রদর্শন (যাহাদেরকে বিজয়ী আর্য জাতিগোষ্ঠী ও দেশীয় আইন একটি নিকৃষ্টতম সৃষ্টি হিসাবে অভিহিত করিয়াছিল এবং যাহারা গৃহপালিত পশু হইতে কেবল এই দিক দিয়া ভিন্ন ছিল যে, ইহারা দুই পায়ে ভর দিয়া চলিত এবং দেখিতে মানুষের মত) কল্পনাতীত ছিল। উক্ত আইনে ইহা নিয়মিত ধারা হিসাবে বর্ণিত ছিল যে, যদি কোন শূদ্র কোন ব্রাহ্মণকে মারিবার উদ্দেশে হাত উঠায় কিংবা লাঠি উঠায় তবে তাহার হাত কাটিয়া দিতে হইবে। যদি লাথি মারে তবে তাহার পা কাটিয়া দিতে হইবে। যদি সে দাবি করে যে, সে ব্রাহ্মণকে লেখাপড়া শিখাইতে পারে, তবে তাহাকে ফুটন্ত ভৈল পান করানো হইবে। এই আইনের দৃষ্টিতে কুকুর, ব্যাঙ, গিরগিটি, কাক, উল্লু ও অদ্যুৎ বা অস্পৃশ্য শ্রেণীর কাহাকেও হত্যা করিলে তাহার জরিমানা ছিল একইরূপ (মনু সংহিতা, ১০ম অধ্যায়)।
রোমকরাও এই ব্যাপারে ইরানীদিগের হইতে বেশী কিছু ভিন্ন ছিল না, যদিও নির্লজ্জতা ও মানবতাকে অপমান-অপদস্ত করিবার ক্ষেত্রে সর্বনিম্ন পর্যায়ে তাহারা পৌঁছিতে পারে নাই। একজন পাশ্চাত্য ঐতিহাসিক Victor Chopart তদীয় The Roman World নামক গ্রন্থে বলেন, "রোম সম্রাট কাইজারকে উপাস্য মনে করা হইত। বিষয়টি মৌরছী ও পারিবারিকভাবে ছিল না, বরং যিনিই সিংহাসন ও রাজমুকুটের মালিক হইতেন তাহাকেই খোদার আসনে অধিষ্ঠিত করা হইত, যদিও তাহার ভেতর এমন কোন চিহ্ন থাকিত না যাহা তাহার এই স্তরে অধিষ্ঠিত হইবার দিকে ইঙ্গিত দেয়। Augustus- এর শাহী উপাধি এক সম্রাট হইতে অপর সম্রাট অবধি সংবিধান ও আইন অনুযায়ী স্থানান্তরিত হইত না, বরং রোমক সরকারী সংসদের কাজ কেবল এতটুকুই ছিল যে, এমন প্রতিটি নির্দেশ যাহা তরবারির তীক্ষ্ণ ধারের জৌরে প্রচারিত হইবে তাহা প্রচারিত হইতে দেওয়া। এই রাজত্ব ও বাদশাহী ছিল কেবল এক ধরনের সামরিক একনায়কতন্ত্রেরই রূপ (The Roman World, London 1928, P. 418)।
যদি ইহার তুলনা করা হয় আরবদের স্বাধীনতাপ্রিয়তা, আত্মসম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার সঙ্গে, যাহা ইসলামের আবির্ভাবের পূর্বে তাহাদের মাঝে দেখিতে পাওয়া যায়, তাহা হইলে এই দুই জাতিগোষ্ঠীর মেযাজ এবং আরব ও অনারব সমাজের পার্থক্য সুস্পষ্টরূপে প্রতিভাত হইবে। তাহারা কখনও তাহাদের বাদশাহকে ابيت اللعن ও عم صباحا (অর্থাৎ আপনি সর্বপ্রকার দোষ-ত্রুটি হইতে মুক্ত থাকুন এবং আপনার প্রভাত কল্যাণময় হউক)-এর মত শব্দসমষ্টি দ্বারা সম্বোধন করিত। এই স্বাধীনতা ও আত্মপরিচিতি, আপন মান-সম্ভমের হেফাজত ও রক্ষণাবেক্ষণ আরবদের মধ্যে এই পরিমাণে ছিল যে, তাহারা তাহাদের বাদশাহ ও আমীর-উমারার কোন কোন দাবি পূরণ করিতেও অনেক সময় আপত্তি করিত। এই সম্পর্কিত একটি চিত্তাকর্ষক কাহিনী ইতিহাসের পাতায় বর্ণিত হইয়াছে যে, একবার এক আরব বাদশাহ বনী তামীমের এক ব্যক্তির নিকট সিকার নামক একটি ঘোটকী চাহিয়া বসে। লোকটি ঘোটকী দিতে পরিষ্কারভাবে অস্বীকার করে এবং নিম্নোক্ত বিখ্যাত কবিতা আবৃত্তি করে: ابيت اللعن أن سكاب علق + نفيس لا تعار ولا تباع فلا تطمع ابيت اللعن فيها + ومنعكها بشئ يستطاع "হে রাজন! এই বহু দামী ও সুন্দরী ঘোটকী; ইহাকে না ধার দেওয়া যায়, না বিক্রয় করা যায়। আপনি ইহাকে পাইবার জন্য চেষ্টা করিবেন না; আপনার হাত হইতে ইহাকে ফেরানো আমার পক্ষে সম্ভব” (দীওয়ান-ই হামাসা, বাবুল-হামাসা, পৃ. ৬৭-৮)।
ঠিক অনুরূপ একটি ঘটনা সংঘটিত হয় যখন হযরত মুগীরা ইব্‌ন শু'বা (রা) মুসলিম পক্ষের দূত হিসাবে পারসিক সেনাপতি রুস্তমের দরবারে গিয়াছিলেন। রুস্তম পূর্ণ জাঁকজমক ও শাহী জৌলুসের সঙ্গে স্বীয় সিংহাসনে উপবিষ্ট ছিলেন। মুগীরা ইব্‌ন শু'বা (রা) আরবদের অভ্যাস মাফিক রুস্তমের পাশাপাশি স্থাপিত কুরসীতে গিয়া বসিয়া পড়েন। তাহার দরবারীরা সঙ্গে সঙ্গে তাঁহার উপর ঝাঁপাইয়া পড়ে এবং তাঁহাকে টানিয়া নীচে নামাইয়া আনে। ইহাতে তিনি বলেন: আমরা খবর পাইয়াছিলাম তোমরা নাকি খুবই বুদ্ধিমান। কিন্তু আমার চোখে তোমাদের চেয়ে বেকুফ আর কাহাকেও দেখিতে পাইতেছি না। আমরা আরবরা তো সকলের সঙ্গে সমান ব্যবহার করিয়া থাকি। আমাদের মধ্যে কেহ কাহাকে গোলাম বানায় না একমাত্র যুদ্ধাবস্থা ছাড়া। আমার ধারণা ছিল, তোমরাও তোমাদের জাতির সঙ্গে ঠিক তেমনি সাম্যের আচরণ করিয়া থাকিবে। তোমরা আমাকে প্রথমেই অবহিত করিলে ভাল হইত যে, তোমরা একে অপরকে নিজেদের খোদা বানাইয়া রাখিয়াছ এবং এই বিষয়ে তোমাদের সঙ্গে নিষ্পত্তি হইবে না। এমতাবস্থায় আমরা তোমাদিগের সঙ্গে এই আচরণ করিতাম না, আর তোমাদিগের নিকটও আগমন করিতাম না। কিন্তু তোমরা নিজেরাই আমাদিগকে দাওয়াত দিয়াছ (তারীখ তাবারী, ৪খ, পৃ. ১০৮)।
আরব উপদ্বীপে শেষ নবী প্রেরণের দ্বিতীয় কারণ হইল, এখানে মক্কা মু'আজ্জমায় কা'বার অস্তিত্ব ও উপস্থিতি যাহা হযরত ইবরাহীম ও হযরত ইসমা'ঈল (আ) এজন্যই নির্মাণ করিয়াছিলেন যেন তাহাতে এক আল্লাহর ইবাদত করা হয় এবং এই জায়গাটি চিরদিনের জন্য তাওহীদের দাওয়াতের কেন্দ্রে পরিণত হয়।
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَلَمِينَ.
বাইবেল (পুরাতন নিয়ম) গ্রন্থে ব্যাপক পরিমাণ বিকৃতি সত্ত্বেও "বাক্কা' উপত্যকা" শব্দটি অদ্যাবধি বর্তমান, কিন্তু অনুবাদকগণ ইহাকে বুকা' উপত্যকা বানাইয়া দিয়াছেন এবং ইহাকে নির্দিষ্ট জ্ঞাপকের পরিবর্তে অনির্দিষ্ট জ্ঞাপকে পরিণত করিয়াছেন। গীত সংহিতায় ইহার যে শব্দসমষ্টি যাহা আরবী ভাষায় আসিয়াছে তাহা এই:
طوبي لاناس عزهم بك طرق بيتك في قلوبهم عابرين في وادي البكاء يصيرونه ينبوعا .
"বরকতময় ও পবিত্র সেই মানুষ যাঁহার ভেতর তোমার পক্ষ হইতে শক্তি নিহিত, যাঁহার অন্তরে রহিয়াছে তোমার ঘরের রাস্তা যিনি বুকা উপত্যকা অতিক্রমরত অবস্থায় তাহাকে একটি কুয়া বানান” (গীত সংহিতা, ৮৪ : ৫, ৬, ৭; পবিত্র গ্রন্থ, বৃটিশ এন্ড ফরেন বাইবেল সোসাইটি)। কিন্তু ইয়াহুদী পণ্ডিতগণ কয়েক শতাব্দী পর অনুভব করিতে সক্ষম হন যে, এই অনুবাদ ভুল। অনন্তর Jewish Encyclopaedia-তে এই স্বীকারোক্তি বর্তমান যে, ইহা এক নির্দিষ্ট উপত্যকা যেখানে পানি পাওয়া যাইত না। যাহারা উপরোল্লিখিত কথা লিখিয়াছেন তাহাদের মস্তিষ্কে এমন একটি উপত্যকার ছবি ছিল যাহার ছিল বিশেষ কুদরতী অবস্থা, যাহার প্রতিনিধিত্ব তাহারা উল্লিখিত শব্দসমষ্টি দ্বারা করিয়াছেন (২খ, পৃ. ৪১৫) ।
ঐসব সহীফার ইংরাজী অনুবাদকগণ অনুবাদের ক্ষেত্রে আরবী অনুবাদকদের তুলনায় অধিকতর বিশ্বস্ততা ও সতর্কতার প্রমাণ দিয়াছেন। তাঁহারা "বাক্কা" শব্দটিকে মূল সহীফার ন্যায় অবিকৃত ও বিশুদ্ধ অবস্থায় হুবহু অবশিষ্ট রাখিয়াছেন এবং ইংরাজী "b" অক্ষরে না লিখিয়া বড় "B" অক্ষরে লিখিয়াছেন, যেমন সাধারণত Noun-এর ক্ষেত্রে লেখা হইয়া থাকে। ইংরাজী অনুবাদ নিম্নে উদ্ধৃত হইল: Blessed is the man whose strength is in Thee in whose heart are the ways of them. Who passing through the Valley of Baca make it a well. Psalm 84. 5-6. (মাওলানা আবদুল মাজেদ দরিয়াবাদীকৃত তাফসীরে মাজেদী, কাযী সুলায়মান মানসুরপূরীর 'রাহমাতুল্লিল 'আলামীন, ১ম খণ্ড হইতে গৃহীত)।
"মুবারকবাদ সেইসব লোকের প্রতি যাহাদের সম্মান ও শক্তি রহিয়াছে তোমার সহিত যাহাদের অন্তরে তাহাদের রাস্তা রহিয়াছে যাহা বাক্কা উপত্যকা অতিক্রম করিবে এবং তাহাকে একটি কুয়া বানাইবে”।
রাসূলুল্লাহ (স)-এর পবিত্র আবির্ভাব ছিল হযরত ইবরাহীম ও ইসমা'ঈল (আ)-এর সেই দু'আর ফল যাহা তাঁহারা কা'বা গৃহের ভিত্তি স্থাপন করিতে গিয়া ও তাহা নির্মাণ করার সময় করিয়াছিলেন: رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولاً مِّنْهُمْ يَتْلُوا عَلَيْهِمْ أَيْتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ. "হে আমাদের প্রতিপালক! তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট এক রাসূল প্রেরণ কর যে তোমার আয়াতসমূহ তাহাদের নিকট আবৃত্তি করিবে, তাহাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাহাদেরকে পবিত্র করিবে। তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়” (২: ২২৯)।
আসমানী সহীফা ও সত্য সংবাদসমূহ এইসব উদাহরণে ভরপুর। স্বয়ং তাওরাতে ইহার প্রমাণ বিদ্যমান যে, আল্লাহ তা'আলা হযরত ইবরাহীম (আ)-এর এই দু'আ কবুল করেন। পুস্তকে (২০) পরিষ্কারভাবে লিখিত আছে:
"এবং ইসমাঈলের অনুকূলে আমি তোমার কথা শুনিলাম। দেখ. আমি তাহাকে প্রাচুর্য দান করিব, তাহাকে সৌভাগ্যশালী করিব এবং তাহাকে খুব বর্ধিত করিব, তাহার হইতে বারজন সর্দার জন্ম নিবে এবং তাহাকে বিরাট বড় জাতি (কওম) বানাইব।"
এইজন্যই রাসূলুল্লাহ (স) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি তাঁহার নিজের সম্পর্কে বলিতেন, أنا دعوة ابراهيم وبشرى عيسى "আমি ইবরাহীম (আ)-এর দু'আ এবং ঈসা (আ)-র সুসংবাদ” (মুসনাদে আহমাদ)। তাওরাত-এ বিকৃতি সত্ত্বেও অদ্যাবধি ইহার সাক্ষ্য মিলিব যে, এই দু'আ কবুল হয়। দ্বিতীয় বিবরণ পুস্তকে (১৫-১৮) মূসা (আ)-র ভাষায় উদ্ধৃত হইয়াছে: يقيم لك الرب الهك نبيا من وسطك من اخوتك مثلى له تسمعون. "খোদাওয়ান্দ তোমার প্রভু তোমার রব তোমার নিমিত্ত তোমারই ভেতর হইতে তোমারই ভাইদের হইতে আমার মত একজন নবী পাঠাইবেন; তোমরা গভীর মনোযোগের সহিত তাঁহার কথা শুনিবে।"
اخوتك (তোমার ভাই) শব্দ নিজে হইতেই বলিয়া দেয় যে, ইহার দ্বারা বনী ইসমাঈলকেই বোঝানো হইতেছে যে, বনী ইসরাঈলের চাচার বংশধর। উক্ত সহীফাতেই দুইটি শ্লোকের পর এই বাক্য লিপিবদ্ধ রহিয়াছে:
قال لى الرب قد احسنوا فيما تكلموا اقيم لهم نبيا من وسط اخوتهم مثلك واجعل كلامي في فمه فيكلمهم بكل ما اوصيه به.
"আর খোদাওয়ান্দ আমাকে বলিলেন যে, তাহারা যাহা বলিয়াছে তাহা ভালই বলিয়াছে। আমি তাহাদের নিমিত্ত তাহাদের ভাইদের মধ্য হইতে তোমার মত একজন নবী পাঠাইব, আর আমি আমার বাক্য তাহার মুখে নিক্ষেপ করিব এবং যাহা কিছু আমি তাহাকে বলিব সে তাহা সব তাহাদেরকে বলিবে" (যাত্রাপুস্তক-২, ১৮:১৭-১৮)।
(اجعل كلامي في فمه )আমি আমার কথা তাঁহার মুখে নিক্ষেপ করিব) এই বাক্যটি মুহাম্মাদ (স)-কে নির্দিষ্টভাবে ইঙ্গিত দিতেছে। কেননা তিনিই একমাত্র নবী যাহার উপর আল্লাহ্ কালাম শব্দগত ও অর্থগতভাবে নাযিল হইয়াছে এবং আল্লাহ তা'আলা তাঁহার ঘোষণাও দিয়াছেন:
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى أَنْ هُوَ إِلا وَحْيٌ يُوحَى. "এবং তিনি মনগড়া কথা বলেন না; ইহা তো ওহী যাহা তাঁহার প্রতি প্রত্যাদেশ হয়" (সূরা নাজমঃ ৩-৪)।
لَا يَأْتِيْهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِّنْ حَكِيمٍ حَمِيدٌ. "কোন মিথ্যা ইহাতে অনুপ্রবেশ করিবে না, সামনে হইতেও নয়, পিছন হইতেও নয়; এটা প্রজ্ঞাময়, প্রশংসার্হ আল্লাহ্র নিকট হইতে অবতীর্ণ" (হামীম আস-সাজদা, ৪২ আয়াত)।
ইহার বিপরীতে বানু ইসরাঈলের নবীদের সহীফাসমূহ আদৌ এই দাবি করে না যে, সেগুলো শব্দগত ও অর্থগতভাবে আল্লাহর কালাম। তাহাদের পণ্ডিতগণও সেইসবকে তাহাদের নবীদের দিকে সম্পর্কযুক্ত করার ক্ষেত্রে কৃত্রিমতার আশ্রয় গ্রহণ করে না। Jewish Encyclopaedia-তে বলা হইয়াছে:
"ওল্ড টেস্টামেন্ট (পুরাতন নিয়ম)-এর প্রথম পাঁচটি পুস্তক (যেমন প্রাচীন ইয়াহুদী-ধর্মীয় কিংবদন্তী আমাদেরকে বলে) মূসা নবীর রচনা। শেষ আটটি শ্লোক বাদে [যেগুলিতে মূসা (আ)-এর ইনতিকালের ঘটনা বর্ণিত হইয়াছে]। রিব্বীগণ (ইয়াহুদী 'আলিম) এই বৈপরীত্য ও পরস্পর হইতে ভিন্ন বর্ণনার উপর গভীরভাবে চিন্তা-ভাবনা করিতে থাকে যাহা এসব সহীফায় আসিয়াছে এবং ইহার মধ্যে নিজেদের কৌশল ও বুদ্ধিবৃত্তির সাহায্যে সংশোধন করিতে থাকে” (Jewish Encyclopaedia, vol. 8, P. 589) ।
ইনজীল চতুষ্টয়ের সম্পর্ক যতখানি, যেগুলোকে "নিউ টেস্টামেন্ট বা নূতন নিয়ম" বলা হয়, সেগুলি শব্দগত ও অর্থগতভাবে আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে দূরতম সম্পর্কও নাই। এই ব্যাপারে তাহারাই সন্দেহ নিরসন করিতে পারেন যাহারা এগুলি পড়িয়া দেখিয়াছেন। প্রকৃত ব্যাপার এই যে, এসব পুস্তক জীবনী ও কাহিনীমূলক পুস্তক হিসাবেই অধিক প্রতিভাত হয়। আল্লাহ্ অবতীর্ণ কিতাব হিসাবে, যাহার ভিত্তি হয় ওহী ও ইলহাম, তাহা ইহাতে খুবই কম দৃষ্ট হয় (বিস্তারিত দ্র. লেখকের منصب نبوت এর ৭ম বক্তৃতা ختم نبوت এর "আসমানী সহীফা ও কুরআন জ্ঞান ও ইতিহাসের আলোকে" নামক অধ্যায়)।
ইহার পরের নম্বরে আসে জযীরাতু'ল 'আরবের তথা আরব উপদ্বীপের নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের যাহা ইহাকে দাওয়াতের কেন্দ্র হিসাবে সর্বাধিক উপযোগী রূপ দান করিয়াছে, যেখান হইতে এই দাওয়াত সমগ্র বিশ্বে পৌঁছাইয়া দেওয়া যায় এবং পৃথিবীর তাবৎ জাতিগোষ্ঠীকে সম্বোধন করা যায়। একদিকে ইহা এশিয়া মহাদেশের একটি অংশ, অপরদিকে তাহা আফ্রিকা মহাদেশ, ইহার পর য়ুরোপেরও কাছাকাছি এবং ইহা সেই এলাকা যাহা সভ্যতা ও কৃষ্টি, জ্ঞান ও শিল্পকলা, ধর্ম ও দর্শনের সর্বদাই কেন্দ্র থাকিয়াছে এবং যেখানে বিরাট বিস্তৃত ও শক্তিশালী সাম্রাজ্য কায়েম হইয়াছে। অতঃপর এই এলাকা বাণিজ্যিক কাফেলার অতিক্রমস্থলও ছিল যাহার মাধ্যমে বিভিন্ন দেশের লোক একে অপরের সঙ্গে মিলিত হইত। ইহা ছিল কয়েকটি মহাদেশের সঙ্গমস্থল এবং এক জায়গার নির্দিষ্ট বস্তুসামগ্রী ও উৎপাদিত দ্রব্য, যেখানে ইহার প্রয়োজন পড়িত, সেখানে স্থানান্তরিত করিত। ১ এই আরব উপদ্বীপ দুই বিরাট প্রতিদ্বন্দ্বী শক্তির মাঝে অবস্থিত ছিল: খৃস্টান শক্তি ও অগ্নি উপাসক শক্তি, প্রাচ্য শক্তি ও পাশ্চাত্য শক্তি। কিন্তু এতদসত্ত্বেও তাহারা নিজস্ব স্বাধীনতা ও আপন ব্যক্তিত্বের সর্বদাই হেফাজত করিয়াছে এবং নিজেদের কতিপয় সীমান্ত এলাকা ও কতকগুলো গোত্র ব্যতিরেকে তাহারা কখনো ঐসব শক্তির অধীনতা স্বীকার করে নাই। আরব উপদ্বীপ বিনা প্রশ্নে নির্দ্বিধায় নবৃওয়াতের এমন এক বিশ্বব্যাপী দাওয়াতের কেন্দ্রে পরিণত হইতে পারিত যাহা আন্তর্জাতিক রেখার উপর প্রতিষ্ঠিত হইবে, মানবতাকে সমুন্নত মঞ্চ হইতে সম্বোধন করিবে, সর্বপ্রকার রাজনৈতিক চাপ ও বিদেশী প্রভাব হইতে পরিপূর্ণরূপে স্বাধীন হইবে।
এই সমস্ত কারণে আল্লাহ তা'আলা আরব উপদ্বীপ ও মক্কা মুকাররামাকে রসূলুল্লাহ (স)-এর আবির্ভাব, আসমানী ওহীর অবতরণ এবং দুনিয়ার বুকে ইসলাম প্রচারের বিশ্বব্যাপী কেন্দ্র ও সূচনাবিন্দু হিসাবে নির্বাচিত করেন। اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رَسَالَتَهُ "আল্লাহই বেশী জানেন তাঁহার পয়গাম কোথায় এবং কাহাকে সোপর্দ করিবেন (৬ঃ ১২৪)।
গ্রন্থপঞ্জী: বরাত নিবন্ধ গর্বে এবং টীকা আকারে প্রদত্ত হইয়াছে। নিবন্ধটি সাইয়েদ আবুল হাসান আলী নাদবী (র)-এর 'নবীয়ে রহমাত' গ্রন্থ হইতে সন্নিবিষ্ট করা হইয়াছে। অনুবাদঃ আ. স. ম. ওমর আলী

টিকাঃ
১. ড. হুসায়ন কামালুদ্দীন রিয়াদ ভার্সিটির ইঞ্জিরিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং শাখার সভাপতি। তিনি এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়া বলেন যে, তিনি এক নূতন ভৌগোলিক দৃষ্টিকোণে উপনীত হইয়াছেন যদ্দ্বারা প্রমাণিত হয় যে, মক্কা মুকাররামা পৃথিবীর শুষ্ক অংশের কেন্দ্রস্থলে অবস্থিত। তিনি তাঁহার গবেষণার সূচনা করিয়াছেন এমন একটি চিত্র দ্বারা যেখানে মক্কা মুকাররামা হইতে পৃথিবীর অপরাপর স্থানের দূরত্ব দেখানো হইয়াছিল। ইহার দ্বারা তাঁহার কাছে এই 'সত্যও দিবালোকের মত স্পষ্ট হইয়া গিয়াছে যে, মক্কা মুকাররামী ঠিক দুনিয়ার মাঝখানে অবস্থিত। এই গবেষণা দ্বারা তাঁহার সামনে এই রহস্যও উন্মোচিত হইয়াছে যে, মক্কা মুকাররামাকে বায়তুল্লাহর কেন্দ্র ও আসমানী হেদায়াতের সূচনা বিন্দু বানাইবার মধ্যে আল্লাহর কি রহস্য ও কুদরত নিহিত ছিল (দৈনিক আল-আহরাম, ৫ জানুয়ারী, ১৯৯৭ খৃ.).

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00