📘 সীরাত বিশ্বকোষ 📄 ২. হযরত ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের পর

📄 ২. হযরত ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের পর


হাওয়ারীগণ হযরত ঈসা (আ)-এর আসমানে উত্তোলনের পরও দীনের প্রচারে লিপ্ত ছিলেন। পবিত্র কুরআনে তাহাদের দাওয়াতী কাজের বর্ণনা বিস্তারিত পাওয়া যায় না, তবে তাহাদের কতিপয় গুণাবলী সম্পর্কে আলোকপাত করা হইয়াছে। যেমন বিনয়-নম্রতা ও দয়ার্দ্রতা ইত্যাদি সম্পর্কে পবিত্র কুরআনে বর্ণিত হইয়াছে :
وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً .
"তাহার অনুসারীদিগের অন্তরে দিয়াছিলাম করুণা ও দয়া" (৫৭:২৭)।
তবে খৃস্টানদের বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায় যে, তাঁহারা এই দাওয়াতী কাজে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করিয়াছেন এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের নিকট চিঠি পাঠাইয়াছেন, মানুষের সামনে আশ্চর্যজনকভাবে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রদর্শন করিয়াছেন। যেমন মৃতকে জীবিতকরণ, অন্ধকে চক্ষুদান এবং কুষ্ঠ রোগীকে সুস্থকরণ (ডঃ আবদুর রহমান আনওয়ারী, প্রাগুক্ত)।

ফন্ট সাইজ
15px
17px