📘 সীরাত বিশ্বকোষ > 📄 ১. হযরত ঈসা (আ)-এর জীবদ্দশায়

📄 ১. হযরত ঈসা (আ)-এর জীবদ্দশায়


হাওয়ারীগণ হযরত ঈসা (আ) পৃথিবীতে থাকা অবস্থায় নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করিয়াছিলেন। আল্লামা জালালুদ্দীন সুয়ূতী ও মুহাল্লী জালালায়ন শরীফে লিখিয়াছেন, তাঁহারা ছিলেন ঈসা (আ)-এর প্রতি সর্বপ্রথম ঈমান আনয়নকারী (তাফসীরে জালালায়ন, সূরা আল ইমরান, page ৫২)।
(খ) ঈসা (আ)-কে সহযোগিতা প্রদান: তাঁহারা অধিকাংশ সময় ঈসা (আ)-এর সঙ্গে আল্লাহ্ দীনের প্রচারকার্য চালাইয়া যাইতেন (কাসাসুল কুরআন, হিফজুর রহমান, ৪খ, page ৭৬)।
(গ) ঈসা (আ)-এর জন্য আত্মোৎসর্গঃ হাওয়ারীগণ হযরত ঈসা (আ)-এর হুকুম পালন করিতে গিয়া নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করিয়াছিলেন। তাফসীরে রুহুল মাআনীতে বর্ণিত আছে যে, ইয়াহুদীরা যখন হযরত ঈসা (আ)-কে হত্যা করিতে উদ্যত হইয়াছিল তখন তিনি হাওয়ারীদের উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমাদের মধ্যে কে আছে যে বেহেশতে আমার বন্ধু হইবে? তবে শর্ত হইল তাহাকে দুনিয়ায় আমার আকৃতি ধারণ করিয়া শত্রুদের সামনে উপস্থিত হইতে হইবে, অতঃপর আমার পরিবর্তে তাহাকে হত্যা করা হইবে। হাওয়ারীদের মধ্য হইতে একজন তাঁহার ডাকে সাড়া দিয়াছিলেন। তারপর তাহাকে হত্যা করা হয় এবং ঈসাকে আকাশে উত্তোলন করা হইয়াছিল (আলুসী, ৩ঃ ৫-এর তাফসীর, page ১৭৫)।

📘 সীরাত বিশ্বকোষ > 📄 ২. হযরত ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের পর

📄 ২. হযরত ঈসা (আ)-এর ঊর্ধ্বারোহণের পর


হাওয়ারীগণ হযরত ঈসা (আ)-এর আসমানে উত্তোলনের পরও দীনের প্রচারে লিপ্ত ছিলেন। পবিত্র কুরআনে তাহাদের দাওয়াতী কাজের বর্ণনা বিস্তারিত পাওয়া যায় না, তবে তাহাদের কতিপয় গুণাবলী সম্পর্কে আলোকপাত করা হইয়াছে। যেমন বিনয়-নম্রতা ও দয়ার্দ্রতা ইত্যাদি সম্পর্কে পবিত্র কুরআনে বর্ণিত হইয়াছে :
وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً .
"তাহার অনুসারীদিগের অন্তরে দিয়াছিলাম করুণা ও দয়া" (৫৭:২৭)।
তবে খৃস্টানদের বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায় যে, তাঁহারা এই দাওয়াতী কাজে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করিয়াছেন এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের নিকট চিঠি পাঠাইয়াছেন, মানুষের সামনে আশ্চর্যজনকভাবে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রদর্শন করিয়াছেন। যেমন মৃতকে জীবিতকরণ, অন্ধকে চক্ষুদান এবং কুষ্ঠ রোগীকে সুস্থকরণ (ডঃ আবদুর রহমান আনওয়ারী, প্রাগুক্ত)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00