📘 সীরাত বিশ্বকোষ 📄 ক. ঈসা (আ)-এর জন্ম সম্পর্কে প্রশ্ন উত্থাপন

📄 ক. ঈসা (আ)-এর জন্ম সম্পর্কে প্রশ্ন উত্থাপন


হযরত ঈসা (আ) জনগণের মাঝে যে সাড়া জাগাইয়াছিলেন এবং প্রভাব বিস্তার করিয়াছিলেন উহা নষ্ট করিবার জন্য প্রথমে তাহারা তাঁহার ব্যক্তিত্বে আঘাত হানে। এই লক্ষ্যে তাহারা কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে। পূর্বেই বর্ণিত হইয়াছে, হযরত ঈসা (আ)-এর অলৌকিক জন্মকে প্রথমত ইয়াহুদীরা স্বাভাবিক ভাবে মানিয়া লইতে পারে নাই। তাই তাহারা তাঁহার মাতা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। কিন্তু ঈসা (আ) মায়ের কোলে শিশু অবস্থায়ই অলৌকিকভাবে কথা বলিয়া মায়ের পবিত্রতা ঘোষণা করিয়াছিলেন। ইহা শ্রবণ করিয়া ইয়াহুদীরা প্রাথমিক অবস্থায় নীরব হইয়া যায়। কিন্তু তাঁহার নবুওয়াত লাভের পর ইয়াহূদী নেতাদের ভণ্ডামীর সমালোচনা করায় জন্মের প্রসঙ্গটি পুনরুজ্জীবিত করে। তাহারা লোকমুখে প্রচার করিতে থাকে যে, ঈসা অবৈধ পন্থায় জন্মলাভ করিয়াছেন (নাউযুবিল্লাহ)। এই প্রসঙ্গে আল-কুরআনেও বলা হয়: وَيُكَفِّرَهُمْ وَقَوْلِهِمْ عَلَى مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا . "এবং তাহারা অভিশপ্ত হইয়াছিল তাহাদের কুফরীর জন্য ও মারয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্য" (৪: ১৫৬)।

📘 সীরাত বিশ্বকোষ 📄 খ. যাদুকর হওয়ার অপবাদ

📄 খ. যাদুকর হওয়ার অপবাদ


ঈসা (আ)-এর মু'জিযা দেখিয়া ইয়াহুদীগণ হযরত ঈসা (আ)-এর বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তিনি একজন যাদুকর। এ বিষয়টি আল-কুরআনে স্পষ্টভাবেই বলা হইয়াছে: "পরে সে (ঈসা) যখন স্পষ্ট নিদর্শনসহ উহাদিগের নিকট আসিল উহারা বলিতে লাগিল ইহা তো এক স্পষ্ট যাদু” (৬১:৬)। তালমুদসহ ইয়াহুদীদের প্রাচীন গ্রন্থাবলীতেও ঈসা (আ)-এর পরিচয়ে লেখা হইয়াছে যে, তিনি ছিলেন একজন যাদুকর (দি নিউ ইনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা, প্রাগুক্ত, তাফসীরে মাজেদী, ২খ, page ৬৬০)।

📘 সীরাত বিশ্বকোষ 📄 গ. পাগল আখ্যায়িত করা

📄 গ. পাগল আখ্যায়িত করা


মার্ক সুসমাচারে আসিয়াছে যে, নাসরতের যাহারা তাহাকে অস্বীকার করিয়াছিল তাহাদের মধ্যে ঈসা (আ)-এর নিকটআত্মীয় কয়েকজনও ছিল। তাহারা হযরত ঈসা (আ)-কে পাগল বলিয়া আখ্যা দিয়াছিল। তাহাদের ধারণামতে ঈসা পাগল হইয়া গিয়াছেন (দ্র. মার্ক সুসমাচার, ৩: ২১)।

📘 সীরাত বিশ্বকোষ 📄 ঘ. ঈসা (আ)-কে ভূতের আছরগ্রস্ত আখ্যায়িত করা

📄 ঘ. ঈসা (আ)-কে ভূতের আছরগ্রস্ত আখ্যায়িত করা


ইয়াহুদীদের ধর্মীয় নেতারা তাঁহার নামে প্রচার করিতে থাকে যে, ঈসার উপর ভূত সওয়ার হইয়াছে (দ্র. মার্ক, ৩ঃ ২৪-৩০)।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية